Monday, September 17, 2012
গোলটেবিল বৈঠক- ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে
গোলটেবিল বৈঠক- ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে
৯ সেপ্টেম্বর ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।
যাঁরা অংশ নিলেন
ড. আকবর আলি খান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
খোন্দকার ইব্রাহিম খালেদ
চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর
ড. সালেহউদ্দিন আহমেদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর
ড. এম এ তসলিম
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
রায়হানা আনিসা য়ূসুফ আলী
সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক
সঞ্চালক
আব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম
দেশের ইতিহাসে সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা নজিরবিহীন। শুধু সোনালী ব্যাংকেই নয়, রাষ্ট্র মালিকাধীন সব ব্যাংকে কমবেশি এ ধরনের দুর্নীতি হচ্ছে। সরকারি ব্যাংকব্যবস্থায় নানা ধরনের অনিয়মের কথা শোনা যায়। যেমন, পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগ, ঠিকমতো হিসাব নিরীক্ষা না হওয়া, অযোগ্য দলীয় লোক নিয়োগ দেওয়া, ব্যাংকের ওপর রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা ইত্যাদি। এ বাস্তবতায় আজকের এই আলোচনা। এখন সালেহউদ্দিন আহমেদকে এ বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করছি।
সালেহউদ্দিন আহমেদ
সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। দুর্নীতি ও অনিয়মের কথা সব খানেই শোনা যায়। এই দুর্নীতি বা অনিয়মের একটা সীমা বা স্তর পর্যন্ত আমরা চিন্তা করতে পারি। কিন্তু হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারি আমাদের চিন্তাভাবনার ওপর দিয়ে গেছে। বাক্রুদ্ধ হয়ে গেছি। এটি কী করে সম্ভব? আরও অবাক হয়েছি অর্থমন্ত্রীর কথায়। তিনি বললেন, চার হাজার কোটি টাকা কোনো বিষয় না। কেন গণমাধ্যম এটা নিয়ে বাড়াবাড়ি করছে! আমরা জানি না, কত হাজার কোটি টাকা চুরি হলে অর্থমন্ত্রী সেটাকে বিবেচনায় নেবেন।
ঋণ অনুমোদনের স্বাভাবিক প্রক্রিয়া এ ক্ষেত্রে মানা হয়নি। এই কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তারা টাকা চুরির একটা পরিকল্পনা করেছে। টাকা আত্মসাতের পদ্ধতি নির্বাচন করতে গিয়ে ‘ঋণ’ শব্দটাকে ব্যবহার করেছে। সংশ্লিষ্ট অনেকের যোগসাজশে টাকা আত্মসাতের ঘটনাটি ঘটেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয় যে বছরে দু-একবার বসবে। পরিচালনা পর্ষদকে সপ্তাহে অন্তত এক দিন বসতে হয়। বছরে কমপক্ষে ৪৮ বার। প্রয়োজন হলে আরও বেশি সভা করতে হয়। কোনো প্রতিষ্ঠানকে ঋণ নিতে হলে তাদের আনেকবার ব্যাংকে আসতে হয়। ব্যবসাসংক্রান্ত বিভিন্ন ধরনের আলাপ-আলোচনা করতে হয়। ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের দায়-সম্পত্তি, ব্যবসা, ব্যবসার আয়-ব্যয়, ঋণ পরিশোধের ক্ষমতা, ঋণের বিপরীতে জামানত ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়। অতএব, কেউ জানবে না, সেটি ভাবার কোনো করণ নেই। আর যদি না-ই জানেন, তা হলে ব্যাংকে তাদের কাজটা কী, শুধু কি চা খাওয়া, আড্ডা দেওয়া? মোটকথা, যদি তারা না-ও জানে, তা হলে অযোগ্যতার দায় থেকেও মুক্তি পাবে না।
দেরিতে হলেও গণমাধ্যমের জন্য মানুষ ঘটনাটি জানতে পেরেছে। গত বছর বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরপরই যদি ব্যবস্থা নিত, তা হলে অর্থ আত্মসাতের পরিমাণ কম হতো। বাংলাদেশ ব্যাংকেরও বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়ার কথা। অর্থ কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝতে পেরেছিল, তাদের চুরির ঘটনা অনেকেই জেনে যাচ্ছে। তাই সাত-আট মাসের মধ্যে বিশাল অঙ্কের টাকা বের করে নিয়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি। এর বিপরীতে সরকারের যে প্রতিক্রিয়া দেখছি, তাতে কিছু হবে বলে মনে হয় না। এখানে অর্থমন্ত্রীর দায়িত্ব বেশি। কিন্তু মনে হয়, তিনি সময় নষ্ট করে বিষয়টি আড়াল করতে চান। এখন যদি অতি দ্রুত কঠিন শাস্তি দেওয়া না যায়, এটি জাতির জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেকে ডেকে জিজ্ঞেস করে ছেড়ে দিচ্ছে। এটা কত দিন ধরে চলবে, জানি না। দুদক কী করবে, সরকার কী করবে, আমরা জানি না। যা-ই করা হোক না কেন, দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। অর্থমন্ত্রীর আরেকটি কথায় দুর্নীতিবাজদের এক হাজার ৬০০ কোটি টাকা পকেটে ঢোকানোর ব্যবস্থা হয়েছে। তিনি বললেন, ‘দুই হাজার কোটি টাকা পাচ্ছি।’ এতে দুর্নীতিবাজেরা ধরে নিচ্ছে, দুই হাজার কোটি টাকা দিলেই সরকার খুশি। মূল কথা হচ্ছে, কী পাচ্ছি কী পাচ্ছি না, সেটা আগে থেকে বলার দরকার নেই। আমাদের উদ্দেশ্য থাকবে সম্পূর্ণ টাকা আদায় করা। অর্থমন্ত্রীর এসব কথা খুব খারাপ ইঙ্গিত বহন করে। এদিকে সময়ক্ষেপণের কারণে হলমার্ক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাস্তা অবরোধসহ নানা ষড়যন্ত্র করছে।
এই পরিচালনা পর্ষদ এখনো কীভাবে আছে, সেটা বোধগম্য নয়। আবার অনেকে বুক ফুলিয়ে বলছে, ‘চলে গেলে তো দোষী হব। এখানে থেকে নির্দোষ প্রমাণ করব।’ এখানে থাকলে তারা তদন্ত বাধাগ্রস্ত করবে। এটা কোনো স্বাভাবিক ঋণ নয়, এটা সোজাসুজি টাকা চুরি—আত্মসাৎ বা দুর্নীতি। এখানে ফৌজদারি মামলায় (ক্রিমিনাল) আটক করে টাকা আদায় করতে হবে ও শাস্তির ব্যবস্থা করতে হবে।
ব্যাংকের এবং এর বাইরে যারা জড়িত, তাদের ফৌজদারি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। সাধারণ মানুষের জমানো টাকা আদায় করতে হবে।
হিটলার তিন লাখ মানুষ হত্যা করেছিলেন। তাঁর বিচারের সময় বিচারক বলেছিলন, তিন লাখ কেন, বিচারের জন্য একজন মানুষ হত্যাই যথেষ্ট। তাই চার হাজার কোটি টাকা বিশাল পরিমাণ টাকা। বিচারের জন্য ৪০০ টাকা চুরিও যথেষ্ট।
খোন্দকার ইব্রাহিম খালেদ
ব্যাংক বলতে শুধু রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক নয়। ব্যাংক খাতের একটি বড় অংশ ব্যক্তিমালিকানাধীন ব্যাংক। ব্যক্তিমালিকানাধীন ব্যাংক খাতে হয়তো সমস্যা আছে। তবে সরকারি ব্যাংকের মতো সংকট এত গভীর নয়। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, বিশেষ করে সোনালী ব্যাংকে সমস্যা বললে ভুল হবে, এটা বড় রকমের সংকট। এতগুলো টাকা চলে গেল, ব্যাংকের একটি পরিপূর্ণ হিসাব নিরীক্ষা দল, ব্যবস্থাপনা পরিচালকের একটি পরিদর্শক দল, পরিদর্শন, নিরীক্ষা—কোনো কিছুই কার্যকর হলো না। বাহ্যিক দিক থেকে পরিচালনা পর্ষদ প্রতিটি ঋণ অনুমোদন করবে। অর্থ মন্ত্রণালয়ে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়। তিনি বার্ষিক প্রতিবেদন তৈরি করবেন। বড় বড় শাখা—যেখানে লেনদেন বেশি, সেখানে নিরীক্ষা করবেন। এখান থেকেও এ কেলেঙ্কারি রোধে কোনো উদ্যোগ দেখা যায়নি। আবার সরকারের একটি নিরীক্ষা দল আছে। তারা হাজার হাজার অভিযোগ করে থাকে। কিন্তু এ ব্যাপারে কোনো অভিযোগ দেখলাম না। এখানে সবগুলো নিয়ন্ত্রণপদ্ধতি ব্যর্থ হলো।
পদ্ধতি পরিচালিত হয় ব্যক্তির দ্বারা। একজন দুষ্ট লোককে যত ভালো পদ্ধতি দেওয়া হোক না কেন, তিনি এই পদ্ধতির বারোটা বাজিয়ে ছাড়বেন। একজন ভালো লোককে খারাপ পদ্ধতি দিলেও তিনি সেটাকে অনেক ভালো করে ফেলতে পারেন। পদ্ধতির চেয়েও মানুষ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লোক নির্বাচন পদ্ধতিতে। যত ঝামেলা এখান থেকেই শুরু হচ্ছে। কয়েক বছর আগে ব্যাংকগুলোকে কোম্পানি করে কোম্পানির আওতায় আমলাতান্ত্রিক পদ্ধতিতে চালানোর ব্যবস্থা করা হলো। ফলে কোম্পানি ও আমলা দুটো ধরনই ব্যর্থ হলো। কোম্পানি ধরনে চালানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি ব্যাংকিং বিভাগ তৈরি করা হলো। এটা কোম্পানি আইনের সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ। মালিক হিসেবে অর্থ মন্ত্রণালয় তো আছেই। কিন্তু যখন একটা ব্যাংকিং বিভাগ করা হলো, তারা কী করবে? কথায় বলে, নাই কাজ তো খই ভাজ। তাদের তো একটা কাজের দরকার। তখন তারা কাকে কোথায় বদলি করা যায়, কাকে কীভাবে রক্ষা করা যায় ইত্যাদি কাজ করতে থাকল। আরও অনেক রকমের কথা কানে আসে। অর্থ মন্ত্রণালয়ের এই ব্যাংকিং বিভাগ তুলে দিতে হবে। তা না হলে ব্যাংক সংকট থেকে বেরিয়ে আসা যাবে না।
ব্যক্তিমালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে টিকে থাকতে হলে বাজার থেকে দক্ষ ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগ দিতে হবে। লোক নিয়োগ একটি বিশেষায়িত দক্ষতা। বিজ্ঞান, জনপ্রশাসন যেমন বিশেষায়িত বিষয়, তেমনি উচ্চপর্যায়ের দক্ষ, যোগ্য লোক নির্বাচন করা একটি বিশেষায়িত বিষয়। একজন সচিব ও মন্ত্রী হলেই যে তিনি উচ্চপর্যায়ের দক্ষ ও যোগ্য লোক নিয়োগ করতে পারবেন, তা নয়। কিন্তু একজন বিশেষায়িত লোক, যিনি এ ব্যাপারে অভিজ্ঞ, জ্ঞান অর্জন করেছেন ও দীর্ঘদিন এ কাজের সঙ্গে সম্পৃক্ত, একমাত্র তিনিই উচ্চপর্যায়ের দক্ষ লোক নিয়োগ করতে পারেন। এখন পাঁচ থেকে ছয় বছরের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) দেখে সচিব-মন্ত্রী লোক নিয়োগ দিলেন। চুরি যে করে, তার বার্ষিক গোপন প্রতিবেদনে চুরির ঘটনা লেখা থাকে না। তাই শুধু এটা লোক নির্বাচনের মাধ্যম হতে পারে না। সোনালী ব্যাংকের মতো ব্যাংকে কাজ করতে হলে তাঁকে কয়েকটি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করতে হবে। একজন খারাপ লোককে নিয়োগ দিলে লোকজন বলবে, এই লোকটা ঘুষখোর, তাঁকে কেন এখানে এনেছে। অতএব, লোক নিয়োগের সময় জনমনের ধারণা (পাবলিক পারসেপশন) বিবেচনায় নিতে হবে। সচিব এটা বিবেচনায় নিতে পারবেন না। বিশেষ করে যাঁরা এ অঙ্গন বা অন্য ভালো জায়গায় কাজ করেছেন, তাঁদের নিয়ে একটা অনুসন্ধান কমিটি করতে হবে। এমন একটি নির্বাচন কমিটি ঠিক করতে হবে, যাঁরা সঠিক ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারবেন।
দুর্নীতি গণতন্ত্রের মতো নয়। গণতন্ত্র নিচের দিক থেকে ওপরের দিকে যায়। দুর্নীতি ওপরের দিক থেকে নিচে আসে। দুর্নীতির ক্ষেত্রে মাথা পচে আগে। এ জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও সম্ভব হলে উপমহাব্যবস্থাপক পর্যায়ে যাঁরা নিয়োগ পাবেন, তাঁদের যদি সঠিকভাবে নিয়োগ দেওয়া যায়, তা হলে নিচের স্তরে কোনো দুর্নীতিবাজ থাকবে না। যে মহাব্যবস্থাপক ট্রুথ কমিশনে গিয়ে হলফ করে বলেছেন, ‘হ্যাঁ স্যার, ঘুষ খেয়েছি। এই নিন টাকা’, তাঁকেই পদোন্নতি দিয়ে সোনালী ব্যাংকে দেওয়া হলো, যাতে বড় রকম দুর্নীতি করতে পারে। ব্যাংকিং বিভাগের সচিবের কাছে জানতে চাই, ট্রুথ কমিশনে যাওয়া লোক কী করে ব্যাংকিং বিভাগে এলেন? এবং তিনি হলেন এই পুরো দুর্নীতি প্রকল্পের প্রকল্প পরিচালক। তাঁর সঙ্গে অন্যরা হাত মিলিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ এই ব্যাংকের উচ্চপর্যায়ে দুর্নীতিপরায়ণ লোকজনকে বসিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগে পচন ধরেছে। এটাকে তুলে দিতে হবে। তা না হলে ব্যাংকব্যবস্থা ঠিক হবে না। বর্তমান সরকার, হাওয়া ভবনের সরকার, তার আগের সরকার—কেউ কোনো দুর্নীতির সমাধান দিতে পারেনি। নিচের স্তরে সাজা দিয়ে কিছু হবে না।
উপব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে হলমার্ক পর্যন্ত যারা জড়িত, তাদের সবাইকে র্যাবের হাতে তুলে রিমান্ডে দিতে হবে। রিমান্ডে না দিলে দুর্নীতির ২০ গুণ সম্পদের হিসাব বের হবে না। সরকারের শক্তি দিয়ে ওই টাকা উদ্ধার করে ব্যাংকে জমা করতে হবে। এ কাজগুলো করলে সরকারের ব্যাংকব্যবস্থার ওপর মানুষের আস্থা পুরোপুরি ফিরে আসবে।
আব্দুল কাইয়ুম
কেন ব্যাংকে দুর্নীতি হয়েছে এবং কীভাবে ব্যাংকে আস্থা ফিরিয়ে আনা যায়, সে সম্পর্কে ইব্রাহিম খালেদ বলেছেন। হলমার্কের মালিক গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন, তাঁর ঋণের ২০ গুণ সম্পত্তি আছে। এ সম্পত্তির কর দিয়েছেন কি না, এনবিআর বিষয়টি খতিয়ে দেখতে পারে। এবার বলবেন রায়হানা আনিসা য়ূসুফ আলী।
রায়হানা আনিসা য়ূসুফ আলী
সোনালী ব্যাংক পরিবারের একজন সাবেক সদস্য হিসেবে এই কেলেঙ্কারির ঘটনায় লজ্জিত হয়েছি। দুঃখ পেয়েছি। একটি কথা জোর দিয়ে বলতে চাই, আমাদের পদ্ধতিতে কোনো সমস্যা নেই। সমস্যা রয়েছে পদ্ধতি ব্যবহারকারী মানুষের মধ্যে। একটা ব্যাংক তার জমার কত অংশ ঋণ দিতে পারবে, নিয়মে তা স্পষ্ট করে বলা আছে। ব্যাংকে যাঁরা কাজ করেন, তাঁদের ওপর থেকে নিচ পর্যন্ত কার কতটুকু ক্ষমতা, সেটা খুব পরিষ্কার করে বলা আছে। ২০০৭ সালে আমি যখন সোনালী ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করি, রূপসী বাংলার ব্যবস্থাপককে (ম্যানেজার) তখন সহকারী ব্যবস্থাপক (এজিএম) হিসেবে পাই। নিয়ম অনুযায়ী কারও পদোন্নতি হলে তাঁকে স্থানান্তর করা হয়। কিন্তু তিনি কী করে পদোন্নতি পাওয়ার পরও রূপসী বাংলা শাখায় ছিলেন, তা কোনোভাবে বোধগম্য নয়।
আমরা জানতে পেরেছি, তিন মাসে এক হাজার ৮০০ কোটি টাকা বের করা হয়েছে। এটা খুবই ভয়ংকর ও অস্বাভাবিক যে একটা শাখা থেকে এক ব্যক্তিকে মাত্র তিন মাসে এক হাজার ৮০০ কোটি টাকা দেওয়া হয়েছে! বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি, একজন কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে চেয়েছিলেন। তাঁকে তৎক্ষণাৎ বদলি করা হয়। এবং অনেক ওপর থেকে বলা হয়, ‘খবরদার, এ ব্যাপারে কোনো কথা বলবেন না!’ ইংল্যান্ডে ব্যাংকারদের খুব সম্মান করা হয়, সেই ধারণা থেকে ব্যাংকে আসা। আজ ব্যাংক কর্মকর্তারা যা করছেন, তাতে খুব লজ্জা বোধ করছি। একসময় নিয়োগ বোর্ডে ছিলাম। তখন আমাদের বলে দেওয়া হয়েছিল জনমনের ধারণার (পাবলিক পারসেপশন) দিকে লক্ষ রাখতে। এ বিষয় আজ এখানে আলোচিত হলো। বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে সবাই সবার আত্মীয়। তাই আমরা কোনো না কোনোভাবে নিম্নস্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাতে পারি। এবং সংশ্লিষ্ট সবাইকে হাত করে দুর্নীতির ক্ষেত্র তৈরি করি। একটা জাতির জন্য এর থেকে খারাপ আর কী হতে পারে। এক তরুণ ব্যাংকারকে জিজ্ঞেস করলাম, ‘তোমার লক্ষ্য কী?’ সে বলল, ‘উপব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপানা পরিচালক হব। গাড়ি-বাড়ি করব।’ আমরা এগুলো কখনো চিন্তা করতে পারতাম না।
এম এ তসলিম
দেশে যে অবস্থা চলছে, এর শেষ কোথায়, আমরা কেউ জানি না। শরীরের যখন সব জায়গায় সমস্যা হয়, তখন ওষুধ দেওয়ার জায়গা থাকে না। দেশে যে দুর্নীতি-জালিয়াতির ঘটনা ঘটছে, সেটা অস্বাভাবিক। সোনালী ব্যাংকের কেলেঙ্কারি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সুরঞ্জিত সেনের এপিএসের গাড়িতে টাকা, সেটি আলোচনা হতে হতে বিএনপির এক নেতা গুম। এরপর বিশ্বব্যাংক থেকে পদ্মা সেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। পদ্মা সেতুর পর সোনালী ব্যাংক। আবার খুন, গুম সাংবাদিক হত্যা, একটা পর একটা চলছেই। এসব ঘটনার কোনোটির বিচার হয়নি। একটি বড় অপরাধ ও দুর্নীতি আরও একটি বড় অপরাধ ও দুর্নীতি দ্বারা ঢাকা পড়ছে। আমরা জানি যে শেষ তিন মাসে নিরীক্ষাকে বাধাগ্রস্ত করে এক হাজার ৮০০ কোটি টাকা বের করা হয়েছে। এটি কখন সম্ভব? সম্ভব হয় যখন কেউ বুঝতে পারে, যা-ই করা হোক না কেন, তার কোনো বিচার হবে না। অর্থমন্ত্রী বললেন, চার হাজার কোটি টাকা কিছু নয়। এসব কথা আমাদের গভীর শঙ্কার মধ্যে ফেলে দেয়।
সাধারণত দুর্নীতি যা প্রকাশ পায়, বাস্তব অবস্থা তার থেকে অনেক বেশি। এখন অন্যান্য ব্যাংক থেকেও লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। সব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। একজন দারোগা পুলিশের উপমহাপরিদর্শক, মহাপরিদর্শককে তোয়াক্কা করেন না। কারণ, তিনি জানেন, তাঁকে কিছু করতে গেলে পুলিশের উপমহাপরিদর্শক, মহাপরিদর্শকের পায়ের নিচে মাটি থাকবে না। তেমনি সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ব্যবস্থাপক তাঁর ব্যবস্থাপনা পরিচালককে কোনো পাত্তা দেননি। কারণ, তিনিও জানেন, তাঁর অনেক বড় প্রভু আছেন, যিনি তাঁকে রক্ষা করবেন। মূলত এই ব্যবস্থাপক তাঁর সেই প্রভুর নির্দেশমতো কাজ করছেন। আবার সাজা হচ্ছে কাদের, যারা বকশিশ নিয়েছে, তাদের। আসল অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে। এত দিন জানতাম, ঋণপত্র (এলসি) হয় বিদেশের সঙ্গে। এখন শুনছি এটা নাকি দেশের মধ্যে হয়। এটাই দুর্নীতির একটা মাধ্যম। দেশের মধ্যে যদি ঋণপত্রের দরকার হয়, তা হলে আগে দুর্নীতির সুযোগগুলো বন্ধ করতে হবে। এখন দেশের অন্যতম বাণিজ্য হলো নিয়োগ-বাণিজ্য। এমন কোনো সরকারি নিয়োগ নেই যেখানে টাকার লেনদেন হয় না। কোটাপদ্ধতি, এই-সেই পদ্ধতির নামে এমন অদক্ষ-অযোগ্য লোক সরকারের বিভিন্ন খাতে ঢুকছে যে ভবিষ্যতে দেশটি বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে।
আকবর আলি খান
ব্যাংক কেলেঙ্কারি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ, এটি একটি বড় ধরনের প্রতারণা। একটির পর একটি সংকট তৈরি হচ্ছে। আরেকটি বড় সংকট এসে প্রথমটিকে চাপা দিচ্ছে। এভাবেই আজ আমরা একটি জাতীয় সংকটের মধ্যে পড়ে গেছি। ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় অর্থ মন্ত্রণালয় ও গণমাধ্যম ভূমিকা রেখেছে। অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা রহস্যজনক। গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। শুরুতে অর্থমন্ত্রী এই কেলেঙ্কারিকে কোনো গুরুত্ব না দিয়ে হালকা করে দেখার চেষ্টা করেছেন। যখন বুঝতে পেরেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি, তখন মত বদলেছেন। বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বলল। তখন তিনি বললেন, বাংলাদেশ ব্যাংকের এটা বলার এখতিয়ার নেই। অথচ কোম্পানি আইনে সুস্পষ্টভাবে তফসিলি ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের দায়-দায়িত্বের কথা বলা আছে। এবং পৃথিবীর সব দেশে ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে। বরং গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো এখতিয়ার ছিল না। মালিকানা থাকলে সরকারের আছে। অথচ বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের বেলায় সব সিদ্ধান্ত নিয়েছে।
গণমাধ্যম হইচই করে দেশের ক্ষতি করছে, গণমাধ্যমের জন্য টাকা আদায় বাধাগ্রস্ত হবে—অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য নানা প্রশ্নের জন্ম দেয়। সরকারের টাকা তোলার ইচ্ছা থাকলে অনেক আগেই সেটা করতে পারত। আবার অর্থমন্ত্রী বললেন, সোনালী ব্যাংকের ঋণসীমা ৪০ হাজার কোটি টাকা। চার হাজার কোটি টাকায় ব্যাংকের কোনো অসুবিধা হবে না। অথচ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই টাকা না পেলে তাঁরা সংকটে পড়ে যাবেন। সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে অর্থমন্ত্রীর ভূমিকা সম্পূর্ণ রহস্যজনক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক পদায়নে মন্ত্রণালয় জড়িত, এই রহস্যও আমি বুঝতে পারি না। ট্রুথ কমিশনের আত্মস্বীকৃত অপরাধীদের কীভাবে সোনালী ব্যাংকের মতো একটি বড় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক করা হয়, সেটি আরেক রহস্য।
আয়নায় নিজের চেহারা দেখা যায়। নিজের চেহারা খারাপ হলে সেটা আয়নার দোষ নয়, চেহারার দোষ। গণমাধ্যম সমাজের আয়না, তারাই প্রথম এ দুর্নীতিকে সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছে। গণমাধ্যম বড় রকমের ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছে। আর আমাদের অর্থমন্ত্রী গণমাধ্যমকে একহাত নিলেন।
গণমাধ্যমের মতো আওয়ামী লীগকে এ ঘটনার জন্য ধন্যবাদ দিতে হবে। কারণ, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ অন্যরা এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ করেছেন। নিজেদের ভেতর থেকে অন্যায়ের প্রতিবাদ হলে সেই অন্যায়কারী পার পাবে না।
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক আছে, থাকবে—এটা ধরে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। কিন্তু ৪০ বছরের অভিজ্ঞতা থেকে বলতে চাই, সব সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে। ফলে জনগণের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এ জন্য আমার প্রস্তাব হলো, সব সরকারি ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংককে নিয়ন্ত্রণ করবে। সব সরকারের সময় ব্যাংকের অর্থ নয়ছয় হয়ে থাকে।
সবার আলোচনায় একটা বিষয় বেরিয়ে এসেছে তা হলো, সরকারের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়েছে। সরকারের আর্থিক খাত সম্পর্কে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এ খাত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলেছে, সরকারি কর্মচারীদের বেতন নিতে গেলে ঘুষ দিতে হয়। পেনশন নিতে গেলে ঘুষ দিতে হয়। অর্থাৎ যেখানে টাকা আছে, সেখানে দুর্নীতি। ব্যাংকের ওপর মানুষের আস্থা না থাকলে আর্থিক খাতে বিপর্যয় নেমে আসবে। সোনালী ব্যাংকে যে কেলেঙ্কারি ঘটল, তা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অব্যবস্থাপনার নিকৃষ্টতম উদাহরণ। এ থেকে সরকারকে শিক্ষা নিয়ে সবকিছু শক্ত হাতে দমন করতে হবে। আমরা শেয়ারবাজারে ধস দেখলাম, ইউনিপেটুইউ দেখলাম, ডেসটিনি দেখলাম, হলমার্ক দেখলাম। এভাবে যদি একের পর এক অর্থ লুট হতে থাকে, তা হলে বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ চিরতরে শেষ হয়ে যাবে। সরকারের চেয়ে চেয়ে দেখার সময় শূন্যের কোঠায় চলে এসেছে। ত্বরিত ব্যবস্থা না নিলে সবাইকে ধ্বংসের মুখোমুখি দাঁড়াতে হবে।
আব্দুল কাইয়ুম
একসময় সরকারি ব্যাংকের শেয়ার ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা আর কার্যকর হয়নি। এখন বলবেন এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
এবি মির্জ্জা আজিজুল ইসলাম
এটা খুব পরিষ্কার যে সরকারের অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভেঙে পড়েছে। শেয়ারবাজার, ইউনিপে, পদ্মা সেতু, ডেসটিনি ও গ্রামীণ ব্যাংক—একটি জায়গাতেও সরকারের অর্থনৈতিক নিয়ন্ত্রণ কাজ করেনি। বেসরকারি খাতে ব্যাংক ছেড়ে দেওয়ার প্রসঙ্গ আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার ব্যাংকগুলোকে স্বাভাবিক গতিতে চলতে দিতে চায় না, সে কেন অন্যের হাতে ব্যাংক ছেড়ে দেবে? সব সরকার ব্যাংকগুলোকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এখান থেকে বেরিয়ে এসে মালিকানা অন্যের কাছে ছেড়ে দেবে, এটা আমার কাছে অবাস্তব মনে হয়। ব্যাংক খাতে কিছুটা নিয়ম-শৃঙ্খলা রক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। এর কিছু ফলও পাওয়া যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিককালে সে অবস্থার ধস নামল।
বর্তমানে যে কেলেঙ্কারি ঘটেছে, তার বিশ্লেষণ অনেকেই করেছেন। আমি সেই বিশ্লেষণে যাব না। তবে এর থেকে শিক্ষা নিয়ে কীভাবে সামনের দিকে এগোনো যায়, সে ব্যাপারে কিছু বলতে চাই। এই দিকনির্দেশনা যে বাস্তবায়ন হবে, সে বিষয় আশা করতে পারছি না। কারণ, আশা করতে পারলে অনেক কিছুই হতো। হলমার্কের ঘটনা ঘটেছে মূলত অভ্যন্তরীণ বিল ক্রয়ের জন্য। অভ্যন্তরীণ বিল ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত কোনো নীতিমালা নেই। প্রতিটি ব্যাংক তার নিজের মতো পদ্ধতি অনুসরণ করে। অভ্যন্তরীণ বিল ক্রয়ের কারণে যে দায়ের সৃষ্টি হচ্ছে, তার প্রতিবেদন পেশের প্রয়োজনীয়তা (রিপোর্টিং রিকয়ারমেন্ট) সম্পর্কে স্বচ্ছতা নেই। অভ্যন্তরীণ বিল ক্রয়ব্যবস্থাকে পর্যালোচনা করতে হবে। এটা করতে গিয়ে যেন ব্যবসা-বাণিজ্যের ক্ষতি না হয়, সে দিকটি খেয়াল করতে হবে। অভ্যন্তরীণ বিল ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে যারা তৈরি পোশাক রপ্তানি করে, তাদের অনেক পণ্য দেশের ভেতর থেকে ক্রয় করে। ফলে অভ্যন্তরীণ বিলের হয়তো প্রয়োজন আছে। কিন্তু কীভাবে তাদের মধ্যে সমন্বয় করা যাবে, সেটা ভাবতে হবে। তাই অভ্যন্তরীণ বিল ক্রয়ের সুযোগ একেবারে বন্ধ হলে সমস্যা হতে পারে। তবে কীভাবে এ বিষয়গুলো সমন্বয় করা যায়, সেটা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
ব্যবসার মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। তাই ব্যাংকের মালিকানা সরকারের থাকলেও এর ব্যবস্থাপনার দায়িত্ব পুরোটাই কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনের জন্য কিছু সংস্কারের প্রয়োজন আছে। নিয়োগপদ্ধতি নিয়ে সারা দেশে বিতর্ক রয়েছে। এখানে কোনো আইন করেও কাজ হবে না। কারণ, সরকারের সদিচ্ছা না থাকলে সব আইনই তারা ভেঙে ফেলবে। নিয়োগের ক্ষেত্রে একমাত্র সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো মাধ্যম থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় ব্যাংক এত দেরিতে বিষয়টি উদ্ঘাটন করল, তা-ও একটি বিষয়। তাই কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সবার মতো আমারও শেষ কথা, গুরুতর ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। কিন্তু এ ঘটনাকে কোনোরকম ছাড় দেওয়া উচিত হবে না। সবার ক্ষেত্রে হয়তো একই আইন প্রয়োগ করা যাবে না। তবে যেখানে যে আইন দরকার, সেটা প্রয়োগ করে এই কেলেঙ্কারির দ্রুত বিচার করতে হবে। তা না হলে ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান—সবকিছু ধ্বংস হবে।
সালেহউদ্দিন আহমেদ
আমরা যত কথাই বলি, এর কোনো মূল্য নেই—যদি সরকারের সদিচ্ছা না থাকে। দেশে কত আইন আছে, কোনো আইনেই তো কোনো কাজ হয় না। কারণ, সরকারের সদিচ্ছা থাকে না। আমার সময় অর্থ মন্ত্রণালয়ে কিছু সংস্কার জমা দেওয়া আছে। তারা কি কাজ করে জানি না। আজও সে সংস্কার নিয়ে কোনো কাজ হয়নি। এ সংস্কারগুলো করতে হবে। যতই চাপ আসুক না কেন, বাংলাদেশ ব্যাংককে সবকিছু শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। শেষ যেটা বলতে চাই, যে ঘটনা ঘটল, তাকে যদি কোনোরকমে ধামাচাপা দেওয়া হয়, তা হলে হঠাৎ টাইটানিকের মতো সবাই একসঙ্গে ডুবে যাব।
এম এ তসলিম
নতুন করে কিছু বলার নেই। তবে সবাই যা বললেন, তাকে এককথায় সারমর্ম করা যায়, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
রায়হানা আনিসা য়ূসুফ আলী
পরিচালনা পর্ষদ বলছে যে তাদের কোনো দায় নেই। একজন ব্যাংকার হিসেবে আমি এটা কোনোভাবেই মানি না। যেকোনো প্রস্তাব পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। তাদের অনুমোদন ছাড়া কোনো ঋণই পাস হতে পারে না। তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না।
খোন্দকার ইব্রাহিম খালেদ
আইন সবার জন্য সমান হতে হবে। ব্যক্তিমালিকানাধীন ও সরকারি ব্যাংক—সবার জন্য সমান আইন থাকতে হবে। এক দেশে দুই ব্যাংকে দুই রকম আইন থাকতে পারবে না। এ ব্যাপারে ফখরুদ্দীন আহমদ ও সালেহউদ্দিন আহমদ সুপারিশ করেছেন। কিন্তু সচিবালয়ে এসে আটকে যায়। সচিবালয়কে বাদ দিয়ে সংসদে পাঠাতে হবে। দেশটা সরকারের একার নয়। এ দেশটা আমাদের সবার। অতএব, সবাইকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আমাদেরই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। আমাদের নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ ও শিক্ষক সমাজ—সবাইকে একসঙ্গে প্রতিবাদ জানাতে হবে। এভাবে প্রতিবাদ করতে করতে একসময় এটি বিশাল শক্তি সঞ্চয় করবে। পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকিয়ে রাখতে পারবে না।
আকবর আলি খান
সবাই বলছেন যে সরকার কারও কথা শোনে না এবং বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা আসছে। আমার কথা হচ্ছে, রাষ্ট্রীয় ব্যাংক চালানোর যোগ্যতা সরকারের নেই। সব সরকারি ব্যাংক ব্যক্তিমালিকানা খাতে ছেড়ে দিতে হবে। এই লক্ষ্যটা আমাদের ঠিক করতে হবে। আজ না হয় পাঁচ বছর পর এমন সরকার আসবে, যারা এই ভালো কাজটি করবে। শুধু রাষ্ট্রীয় ব্যাংক নয়, সরকারের পক্ষে কোনো ব্যবসা-বাণিজ্য চালানো সম্ভব নয়। বিদেশে প্রশিক্ষিত মারাত্মক প্রতারণা (সিরিয়াস ফ্রড) তদন্ত কমিশন আছে। এ রকম একটি তদন্ত কমিশন কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে এই কেলেঙ্কারির তদন্ত করতে হবে। অন্যথায় অতীতের মতো সবকিছু ধামাচাপা পড়ে যাবে। শাস্তি হওয়া তো দূরের কথা, আমরা কিছু জানতেও পারব না।
আব্দুল কাইয়ুম
একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আজকের আলোচনায় রাষ্ট্রীয় ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ ও পরামর্শ উঠে এসেছে। এগুলো বাস্তবায়ন করতে পারলে ব্যাংকের সমস্যা অনেকাংশে কেটে যাবে। ব্যস্ততার মধ্যেও আপনারা সময় দিয়েছেন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
September
(2308)
-
▼
Sep 17
(103)
- গোলাম মুরশিদের বিচার দাবি করেছে জাতীয় কবির পরিবার
- পাঠকের মন্তব্য- মানুষকে এত বোকা ভাবেন কেন?
- অনলাইন নীতিমালা- এই উদ্যোগ সফল হওয়ার সুযোগ নেই by ...
- শিশু নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক- অমানব...
- টিআইবির সুপারিশ বাস্তবায়িত হোক- নীরবতা ও বর্জনের অ...
- চারদিক- চাচা চা চান by রাজীব হাসান
- আজকের আলোচ্য বিষয়...
- ‘কি’-এর কথা
- গুণীজন কহেন
- রসকারণ- আইসক্রিম কীভাবে খাবেন? by আব্দুল কাইয়ুম
- এসেছে নতুন মন্ত্রী- তাদের বুঝে নিতে হবে কাজ
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব- ইন্টারনেটের আ...
- বসুন্ধরার দখল করা ৮০ একর জমির মূল্য আদায়ের সুপারিশ
- খসড়া আইন মন্ত্রিসভায় উঠছে আজ- নামমাত্র শাস্তির বিধ...
- মার্কিন দূতাবাসে হামলার অভিযোগে গ্রেপ্তার ৫০
- ওবামা-রমনির বিতর্ক নিয়ে উত্তেজনা
- সাক্ষাৎকারে রাশেদ খান মেনন- মন্ত্রিসভা গঠনে রাজনৈত...
- প্রতিক্রিয়া- কয়েকটি চ্যানেল টাকা পেল কোথায়? by এ...
- ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ- তত...
- বিবর্ণ হয়ে যাচ্ছে ভ্যান গঘের এক চিত্রকর্ম
- জিনপিংকে ঘিরে রহস্য
- বিশ্লেষণ- কঠিন পথে হাঁটতে হচ্ছে মুরসিকে
- মনমোহনের যুক্তি- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সঠিক
- আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে হামলা- দুই মার্কিন সে...
- পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ- নাব্যতা সংকটে ধারণক্ষমতার ...
- ব্যস্ত সড়কের ওপর নির্মাণসামগ্রী দুর্ভোগে পথচারী
- বরিশালে ১৮ দলের সমাবেশে হট্টগোল মারামারি, আহত ৭
- পুরস্কার পেলেন অলিম্পিক কুইজের বিজয়ীরা
- ৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা ইউনিয়ন পরিষদ ফোরামের
- জেদ্দাগামী ফ্লাইট ওড়েনি- চট্টগ্রামে বিমান কার্যালয়...
- সচল হলো বুয়েট ক্লাস শুরু
- জীবনযাত্রা- হাওরের জলরাশি সম্পদ, না আপদ? by নিয়াজ...
- প্রসূতিসেবা ও পুষ্টি-পরিস্থিতির উন্নতি দরকার- শিশু...
- নিজ দলের লোকজনকে দায়মুক্তি দিলেই তো হয়!- ‘রাজনৈতিক...
- গোলটেবিল বৈঠক- ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে
- চলতি পথে- দুর্গাপুর অভিযাত্রার আনন্দ by দীপংকর চন্দ
- মার্কিন প্রতিনিধিদলের উদ্দেশে রোহিঙ্গারা- ‘আঁরারে ...
- ফটিকছড়ি পৌর নির্বাচন নিয়ে সংশয় by এস এম আক্কাছ উ...
- শতবর্ষী আগ্রাবাদ ঢেবা by মিঠুন চৌধুরী
- মানুষ বনাম হাতি by হরি কিশোর চাকমা
- নিউমুুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দরপত্রে অনি...
- এখনো মসিউরকে পদত্যাগ করতে বলা হয়নি
- দাম বাড়ায় ডিম আমদানি ফের উন্মুক্ত
- স্বরাষ্ট্র ছাড়া নতুন মন্ত্রীরা কাজে যোগ দিয়েছেন
- হলমার্ক কেলেঙ্কারি-সোনালী ব্যাংকের ৩৯ কর্মকর্তার ব...
- প্রতিশ্রুতি আর আশ্বাসেই কেটে গেল অর্ধশতক-খুলনায় বি...
- 'সমঝোতা না করলে ফল ভালো হবে না'-ডাব্লিউটিসিতে যুক্...
- শ্রীলঙ্কা বলেই বাংলাদেশের বিশ্বাসটা আরো বেশি by নো...
- ধর্ষক পুলিশের ছেলে, তাই বাঁচানোর মরিয়া চেষ্টা by প...
- তত্ত্বাবধায়ক বাতিল করে- পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- দুই দশক পরে যুক্তরাষ্ট্র সফরে সু চি
- দ্য লাস্ট স্কুপ - ছয় ছক্কা - আফ্রিদি উদ্যাপন
- দুই সেরার লড়াই
- বিশ-বিশ, বিষে বিষ ক্ষয় by জালাল আহমেদ চৌধুরী
- তেহরানে সামরিক হামলা চালালে ইসরাইলের অবশিষ্ট বলতে ...
- অকুপাই আন্দোলনের বর্ষপূর্তি-২৫ বিক্ষোভকারী আটক
- আপিল বিভাগের রায়ে নির্বাচনী সরকারের রুপরেখাঃ স্বাধ...
- নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জাপানের-টোকিও বল...
- বাধা মানলেন না সেঙ্গিরাই
- যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সুদান ও তিউনিসিয়া ছাড়ার...
- বেনজিরের নির্দেশে দু’টি দেশকে পরমাণু প্রযুক্তি দিয়...
- পারস্য উপসাগরে রণতরী জড়ো করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন
- হজ ফ্লাইটে হ-য-ব-র-ল-সরকারের হস্তক্ষেপ প্রয়োজন
- মন্ত্রীদের দপ্তর বণ্টন-জনগণের প্রত্যাশা পূরণে চাই ...
- পবিত্র কোরআনের আলো-কোরআনের আয়াত রদ হয় সত্য বিকাশের...
- অর্ধশতাব্দী পেরিয়ে শিক্ষা দিবস by নুরুল ইসলাম নাহিদ
- শিক্ষা দিবস-শিক্ষার প্রসার ও মান বাড়ানোর চ্যালেঞ্জ...
- নিতাইদার কাছে চিঠি by মাজহারুল হক তপন
- আরও আগেই পরিবর্তন প্রয়োজন ছিল-টেলিফোনে নাগরিক মন্তব্য
- অনলাইন গণমাধ্যম-ডিজিটাল বাংলাদেশবিরোধী নীতিমালা কা...
- বিড়ির প্যাকেটে হেরোইন-দোষীরা শাস্তি পাবে কি?
- শিক্ষকদের আন্দোলন-জরুরি ভিত্তিতে দাবি পূরণ হোক
- কেকের রাজ্যে
- আপনি যখন সাবলেটের বাসিন্দা by ফারহানা তাসনিম
- ভেজা পথ মাড়িয়ে
- পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচতে
- জীবনের গতিময়তা by তৌফিক অপু
- উন্নয়ন কাজ বন্ধ কেন?
- আয়কর মেলা
- কলকাতার চিঠি by ঊর্মি রহমান
- গোলাম আযম কার গোলাম হতে চেয়েছিলেন? by মুনতাসীর মামুন
- শিক্ষা আন্দোলনের ৫০ বছর পূর্তি শিক্ষা দিবস থেকে ‘জ...
- বাষট্টির শিক্ষা আন্দোলন অর্ধশতাব্দী পেরিয়ে শিক্ষা ...
- আজ প্রতিনিধি দল যাচ্ছে ওয়াশিংটন- প্রথম অংশীদারী সংলাপ
- শিক্ষার মান উন্নয়নে উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ
- গঙ্গা-যমুনা নাট্যোৎসবের চতুর্থ দিনে ‘রাঢ়াঙ’ মঞ্চস্...
- গোলাম আযমের বিরুদ্ধে সিজারলিস্ট সাক্ষীর সাক্ষ্য- য...
- ২৫ সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনীর খুনীদের গ্রেফতার ...
- আর্সেনিক মাত্রা ভয়াবহ ১০ বছরে রূপপুরে মারা গেছে ৫০...
- স্বল্প সময়ের জন্য হলেও ভুলিয়ে দেয় সব দুঃখকষ্ট- বাউ...
- চরাচর-শহীদ বুদ্ধিজীবী কবরস্থান by সুস্মিতা সাহা
- অর্থমন্ত্রী ও হলমার্ক কেলেঙ্কারি by তারেক শামসুর ...
- অনিয়ম দুর্নীতি ধরতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ স্কোয়...
- ফের সিডিউল পরিবর্তন চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদে...
- টাকা থাকলে উকিল কোর্ট সবই পাওয়া যায় ॥ সুরঞ্জিত
- এখন থেকে ডিম ও মুরগির বাচ্চা আমদানি উন্মুক্ত
- রাজধানীতে অরাজক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা- চারদিকে ...
- নতুন মন্ত্রীরা যেভাবে মন্ত্রণালয়ে গেলেন- সাহারা বি...
- ইসলামবিরোধী চলচ্চিত্র নিষিদ্ধ করুন ॥ যুক্তরাষ্ট্রক...
- দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ ॥ তত্ত্বাবধা...
- শিক্ষকরাই ইতিবাচক ছাত্ররাজনীতির নিয়ামক by ড. মিল্ট...
- ভিন্নমত-তবু তো যোগাযোগমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন b...
-
▼
Sep 17
(103)
-
▼
September
(2308)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment