Thursday, April 12, 2012
সাদাকালো-সঠিক পরিচালনায় এখনো সম্ভব চিনি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন by আহমদ রফিক
সাদাকালো-সঠিক পরিচালনায় এখনো সম্ভব চিনি উৎপাদনে স্বনির্ভরতা অর্জন by আহমদ রফিক
স্বাধীনতার ঠিক পর পরই চিনিকলসহ উৎপাদনমুখী নানা শিল্প-কারখানা জাতীয়করণের আওতায় আসে। সেটা অবশ্য পাকিস্তানি মালিকানার কারণে। পাকিস্তান আমলের 'পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন' (ইপিআইডিসি) সম্প্রসারিত হয়ে অনেকটা শিল্প করপোরেশন জন্ম নেয়, যেমন রসায়নশিল্প করপোরেশন,
চিনি ও খাদ্যশিল্প করপোরেশন ইত্যাদি। উদ্দেশ্য অধিগ্রহণ করা শিল্প-কারখানাগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, বেসরকারি খাতে ব্যক্তিগত মালিকানার পাকিস্তানি কম্পানিগুলো রীতিমতো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। চিনি উৎপাদন কারখানাগুলো এগুলোর অন্যতম। প্রথমদিকে ভালোই চলছিল সরকারি পরিচালনায় একদা বেসরকারি এসব প্রতিষ্ঠান। নিজে বিসিআইসির সঙ্গে যুক্ত থাকার সুবাদে চিনি ও খাদ্যশিল্প সংস্থার দু-একজন কর্মকর্তার কাছে যাতায়াত ছিল। তখন দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত 'শিল্প ভবনে' ছিল সংস্থাগুলোর কার্যালয়। সে সুবাদে জানতে পারি যে চিনি কারখানাগুলো উৎপাদনে ও বাণিজ্যে ভালোই চলছে এবং এ কথাও শুনি যে দেশ চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিদেশ থেকে আর চিনি আমদানি করতে হচ্ছে না।
সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য এ তথ্য নিঃসন্দেহে ছিল শুভ সংবাদের মতো। কিন্তু এ অবস্থার পরিবর্তন ঘটে, পরিস্থিতির বিপরীত চিত্র আমাদের শিল্প খাতে দুর্দশা তৈরি করে এবং তা তৈরি হয় দেশ ও দশের জন্য। দুর্নীতি ও লুটপাট শিল্প খাতের চিত্রটা পাল্টে দেয়। শিল্প-কারখানাগুলো গুনতে থাকে লোকসান। দুর্নীতি ও অব্যবস্থাপনার তখন একটা বড় উদাহরণ ছিল 'আদমজী পাটকল'। এসব ইতিহাস সবারই জানা। এর মধ্যেও যে কারণে হোক, চিনি কারখানাগুলো ভালোই চলছিল। পরে সেগুলোও দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। স্বভাবতই উৎপাদনে ঘাটতি, লোকসান ইত্যাদি। বেশ কিছু সময় পর এমন খবরও কাগজে দেখেছি যে কৃষকের আখ ক্ষেতে শুকাচ্ছে- চিনিকলগুলো নির্বিকার। এসব ঘটনার পেছনে ছিল নানা কীর্তিকলাপ। চিনি উৎপাদন ব্যাহত। মূল্যবান বৈদেশিক মুদ্রার বিনিময়ে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে চিনি। হাতের কাছে পুরনো তথ্যগুলো এখন নেই। থাকলে বিশদ লেখা যেত। কিন্তু তার প্রয়োজন নেই। এতকাল পর চিনিশিল্প, চিনির উৎপাদন ও লাভ-লোকসান নিয়ে লিখতে বসার কারণ আর কিছু নয়, দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি দীর্ঘ প্রতিবেদন- যে প্রতিবেদনের শিরোনাম '১৫ চিনিকলে লোকসান ৮২৯ কোটি টাকা'। সেই সঙ্গে ছোট টাইপে লেখা- 'বছরে সচল থাকে মাত্র দুই-তিন মাস'। কী চমৎকার ঘটনা। বিস্তারিত বিবরণে তথ্য-উপাত্ত পরিবেশনের জন্য প্রতিবেদক সাংবাদিককে আন্তরিক ধন্যবাদ।
চিনিবিষয়ক এ সংবাদে মনে পড়ে যায় বাহাত্তর-তিয়াত্তরের ঘটনাবলি। নিঃসন্দেহে দেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। চিনির চাহিদাও বেড়েছে। যুক্তি দেখানো হতে পারে, সে জন্যই চাহিদা পূরণ করতে পারছে না চিনিকলগুলোর উৎপাদন। তাই বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে চিনি। কিন্তু ঘটনা তো আসলে তা নয়। হলেও পাল্টা যুক্তি হিসেবে বলা যায়, দেশের চাহিদা মেটাতে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাঁচাতে নতুন চিনিকল স্থাপন করা হলো না কেন? দেশে আখ চাষের কমতি নেই। চাহিদা থাকলে চাষের মাত্রা বাড়ে। চাহিদা না থাকলে অন্য ফসলের উৎপাদনে মনোযোগী হয়। আসলে সমস্যা অন্যত্র এবং একাধিক। শিল্প ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার সুবাদে লোকসানের নেপথ্য ঘটনা ও শর্ষের ভেতরে ভূতের উপস্থিতির মতো কারণগুলো খুব স্পষ্ট করে জানি এবং এগুলো এত পরিচিত ঘটনা যে তা অনেকেরই জানা। ওই প্রতিবেদনেও সেসব তথ্যের অনেক কিছুই উঠে এসেছে। দুর্নীতি ও অব্যবস্থাপনা তো মোটা দাগের সমস্যা, যা শিল্পাঙ্গনে লোকসানি কারখানা মাত্রেরই সঙ্গে জড়িত। তবু অবাক হওয়ার মতো ঘটনা যে সত্তরের দশকের প্রথমদিককার লাভজনক চিনিকলগুলোর এমন দুরবস্থা কেন হলো, কিভাবে হলো। সাড়ে তিন দশকেরও অধিক সময় কেন এদিকে নজর দেওয়া হয়নি, কেন সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয়নি। কে দেবে এর জবাব! আমি এখনো মনে করি, শিল্প-কারখানা পরিচালনার অভিজ্ঞতা থেকেই বলি, সঠিক ব্যবস্থা নেওয়া হলে এখনো দেশের বিদ্যমান চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। সম্ভব দেশে চিনির চাহিদা পূরণ এবং সম্ভব চিনি আমদানি বন্ধ করে বৈদেশিক মুদ্রা বাঁচানো।
কিন্তু তা যে হওয়ার নয়। যেকোনো পণ্য আমদানির সঙ্গে বহু রকম 'ভূতের আছর' রয়েছে। কেন, কিভাবে, কী স্বার্থে তা কমবেশি অনেকেরই জানা- এর ব্যাখ্যার প্রয়োজন নেই। এমন ঘটনাও তো একসময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, গুদামে এন্তার পণ্য রয়েছে, তবু তা আমদানি করা হচ্ছে, সরকারি কোষাগারের ক্ষয়ক্ষতির বিনিময়ে। তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাভ। হোক না তাতে সরকারের ক্ষতি। অনিয়ম, ব্যাপক দুর্নীতি, দুর্বল ব্যবস্থাপনা, লুম্পেন ট্রেড ইউনিয়নগুলোর লোভ-লালসা-অনাচারের মতো ঘটনাগুলো যে সুস্থ শিল্পপ্রতিষ্ঠানকে অসুস্থ করে তোলে, লাভজনক কারখানা লোকসানি সংস্থায় পরিণত হয়, শিল্প সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি মাত্রই তা জানেন। রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোতে ওই ভূতের উপদ্রব সবচেয়ে বেশি। আর তা যদি হয় সর্বোচ্চ স্তরে, তাহলে তো কথাই নেই। রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর দুরবস্থার কারণে সত্তরের দশকের শেষদিকেই সিদ্ধান্ত নেওয়া হয় অসুস্থ তথা লোকসানি কারখানাগুলোকে বেসরকারিকরণের। আমার মতে, ওটা সঠিক সিদ্ধান্ত ছিল না। কারণ একাধিক। বরং চেষ্টা করা উচিত ছিল- শক্ত হাতে, সৎ পরিচালকের মাধ্যমে কারখানাগুলোকে চালানো। এটা সম্ভব ছিল। কারণ তখনো সৎ কর্মকর্তার একেবারে অভাব ছিল না। দরকার ছিল সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো, অর্থাৎ বাছাই করা ব্যক্তির হাতে দায়িত্বভার অর্পণ। তা না করে ঢালাও বেসরকারিকরণের সিদ্ধান্ত জাতীয় স্বার্থের অনুকূল হয়নি। প্রথম কথা হলো, সংশ্লিষ্ট লোকসানি প্রতিষ্ঠানগুলোই মাত্র বছরকয় আগে যথেষ্ট লাভবান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। রাষ্ট্রীয় খাতে এসে মাথাভারী প্রশাসন, মাথাভারী শ্রমিক-কর্মচারী যেমন এগুলোকে লোকসানের খাতে ঠেলে দিয়েছে, তেমনি দিয়েছে বড় কারণ হিসেবে দুর্নীতি। সেটা বন্ধ করা কঠিন ছিল না। তা না করে বেসরকারিকরণের ফল কী দাঁড়াল? বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া প্রতিষ্ঠান (যা আসলে নানা মাত্রায় জাতীয় সম্পদ) সব সচল থাকেনি। নয়া মালিকের স্বার্থের টানে কতগুলো বেদম মুনাফাবাজির উৎস হয়ে দাঁড়ায়। তাতে সমাজের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি (অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে) ব্যাপক অর্থে জাতীয় ক্ষতি।
আর গুরুত্বপূর্ণ বেশ কিছু কারখানা-প্রতিষ্ঠান নয়া মালিকের মর্জিতে বন্ধ করে সেগুলোর জায়গা-জমি বিক্রির মাধ্যমে বিপুল নগদ টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি হলো। এমন একাধিক বেসরকারি করা নামি প্রতিষ্ঠানের কথা আমার জানা। আরো চমৎকার যে বেসরকারিকরণের লেনদেনে সংশ্লিষ্ট কর্মকর্তা কারো কারো লাভের মাত্রাও কম ছিল না। কম ছিল না দু-চারজন আমলার। বিষয়টা স্পর্শকাতর বলে ব্যক্তিগত উদাহরণ টানছি না। কিন্তু জানি, ওই বেসরকারিকরণের পাল্লায় পড়ে লাভজনক প্রতিষ্ঠানেরও বিশেষ ব্যক্তির নির্দেশে গতি হয়েছে বেসরকারি খাতে। নামিদামি তেমন একটি শিল্পপ্রতিষ্ঠানকে বেসরকারিকরণের পর তাদের পণ্য বাজারে না দেখতে পেয়ে বড় দুঃখ হয়। বেসরকারিকরণের ফলে ধ্বংস হলো একটি জাতীয় প্রতিষ্ঠান, নাম না-ই বা বলি। এর কারণে যেমনটা আগে বলেছি, নিশ্চিতই বেসরকারিকরণে- ওই প্রতিবেদনেও একই তথ্য বেরিয়ে এসেছে। সেখানে বলা হয়েছে, 'বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন কারখানার সংখ্যা ৩০ বছর আগেও ছিল ৮২টি। লোকসানের দায়ভার থেকে রক্ষা পেতে সরকার একে একে ৬৭টি কারখানা বেসরকারি খাতে ন্যস্ত করে। এসব কারখানার মধ্যে বর্তমানে ১১টি সচল রয়েছে। বাকিগুলো বন্ধ।'
পরিবেশিত তথ্যে যদি ভুল না থাকে, তাহলে বলতে হয়, বেসরকারিকরণের মাধ্যমে সরকারের উদ্দেশ্য সিদ্ধ হয়নি। কারণ পরিবেশিত হিসাবে দেখা যাচ্ছে, ৬৭টির মধ্যে ৫৬টিই অচল। এর ফলে যথেষ্ট জাতীয় ক্ষতিই সাধিত হলো বেসরকারি মালিকের সম্পদ তৈরির মাধ্যমে। সে জন্যই শুরুতে লিখেছি, ঢালাও বেসরকারিকরণ নীতি হিসেবে সঠিক ছিল না। ভুল নীতির পরিণাম বিশাল ক্ষতিরই জন্ম দেয়। আমাদের শিল্প খাতের তেমন ঘটনা তা-ই প্রমাণ করেছে। শিল্প খাতের সাধারণ আলোচনা থেকে সুনির্দিষ্টভাবে চিনি কারখানার প্রসঙ্গ এলে দেখা যাবে, এ ক্ষেত্রেও ওই সাধারণ সূত্র সঠিক। বর্তমানে বহু অচল চিনিকলের লোকসানের কারণ বিআইডিএসের মতামত অনুযায়ী বলা যায়, প্রধান কারণ মাথাভারী প্রশাসন, অব্যবস্থাপনা ও দুর্নীতি। সেই সঙ্গে আধুনিকীকরণে অনীহা। আমি সেই সঙ্গে যুক্ত করতে চাই পূর্বোক্ত একটি কারণ শ্রমিক-কর্মচারীর কর্মে অনীহা, কর্মদক্ষতার অভাব। ট্রেড ইউনিয়ন-দুর্নীতি, প্রশাসন দুর্নীতি যে শিল্পপ্রতিষ্ঠানের সর্বনাশের কত বড় কারণ হতে পারে, তার অন্তত একটি বড় প্রমাণ আদমজী জুট মিল। বিষয়টা হচ্ছে আলোচিত। তাই ব্যাখ্যা বা বিশদ বিবরণের প্রয়োজন নেই। চিনিকলগুলোর দুর্গতির কারণ সুস্পষ্টভাবে ইতিপূর্বে বলা হয়েছে, কাগজে বিভিন্ন সময়ে পড়েছি- লোকসানি চিনিকলের কর্মকর্তা কারো কারো মতে লোকসানের প্রধান কারণ চিনি বিক্রি না হওয়া, কখনো বলা হয়েছে, আখ সরবরাহ ভালো নয় ইত্যাদি। আসলে এসব যুক্তি গ্রহণযোগ্য নয়। একবার এমন খবরও পড়েছি যে ক্ষেতে আখ শুকাচ্ছে, কিন্তু মিল মালিক আখ কিনছেন না। কিংবা এমন খবর প্রকাশ পেয়েছে যে আখের ন্যায্য দাম না পেয়ে ক্ষোভে-দুঃখে চাষি ক্ষেতের আখ ক্ষেতেই পুড়িয়েছেন।
কিন্তু কেন এ ধরনের দুর্মতি চিনিকল মালিকের? আর সে ক্ষেত্রে সরকার কি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল? মনে হয়, না। ব্যবস্থা নিলে এতগুলো মিল লোকসানের মুখোমুখি হতো না কিংবা বন্ধ হতো না। প্রশ্ন উঠতে পারে, এতে মিল মালিকের কী লাভ? লাভ নিশ্চয়ই আছে, তা না হলে আখ না কিনে মিল অচল করে রাখবে কেন? কারো কারো মতে, অস্বাভাবিক সস্তা দামে আখ কেনার উদ্দেশ্যে এ ধরনের কৌশল। কিন্তু কৃষক অনেক সময় তাঁদের পাতা ফাঁদে পা দেন না। মিল মালিকের জন্য এর ফলে সেই আপ্তবাক্য- 'অতি লোভে তাঁতি নষ্ট।' তবে শিল্পপতিদের কৌশলের শেষ নেই। তাঁরা নানা পথে লোকসান পুষিয়ে নেন। শিল্পঋণের সঙ্গে এ দেশের বাণিজ্যিক মুনাফার, রাবীন্দ্রিক ভাষায় বলা যায়, 'গান্ধর্ব বিয়ে ঘটে গেছে।' কাজেই অসুবিধা কোথায়?
তা ছাড়া উৎপাদিত চিনির পাইকারি মূল্য নির্ধারণও অনেক সময় চিনি অবিক্রীত থাকার কারণ হয়ে ওঠে। এ ক্ষেত্রে সমন্বয়ের অভাব। সমন্বয়ের অভাব মন্ত্রণালয়, উৎপাদক ও ব্যবসায়ীর মধ্যে। প্রসঙ্গত একটা কথা বলি এবং ব্যক্তিগত তথ্যের অভিজ্ঞতা থেকে বলি, ক্রেতাদের মধ্যে সাদা, শুকনো বিদেশি চিনির চেয়ে সরস, মোটা দানার দেশি চিনির কদর বেশি এবং তা মূলত অধিক মিষ্টত্বের কারণে। তবু গুদামে চিনি পড়ে থাকে, থেকে থেকে নষ্ট হয় এবং সঠিক দামে বাজারজাত করার ব্যবস্থা হয় না। নানা উদ্দেশ্য লুকিয়ে থাকে এর পেছনে। সে জায়গাগুলোতে আঘাত করা দরকার। এ আলোচনা দীর্ঘ হওয়ার দাবি রাখে। তবু স্থানাভাবে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাজবাদী মতাদর্শে বিশ্বাসী বন্ধুস্থানীয় বর্তমান শিল্পমন্ত্রীকে বলি, অন্তত চিনিশিল্পের সমস্যা একেবারেই অসমাধানযোগ্য নয়। দরকার এ ক্ষেত্রে সঠিক শিল্পনীতি নির্ধারণ এবং শক্ত হাতে তা বাস্তবায়ন। মিল মালিক বা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী শ্রেণীর স্বার্থের কাছে জিম্মি হলে কোনো দিনই চিনিশিল্পের দুর্গতি কাটবে না এবং ক্রেতাদের ভোগান্তি দূর হবে না। সে ক্ষেত্রে আর গুড় ব্যবসায়ীর কাছে আখ বিক্রি করতে থাকবে, আখের চাষ কমিয়ে দেবে এবং চিনিকলের যন্ত্রপাতি মরিচা ধরে মণ দরে বা টন দরে বিক্রির অবস্থায় পেঁৗছবে। শিল্পায়নের এমন দুরবস্থা কারো কাম্য হতে পারে না।
লেখক : ভাষাসংগ্রামী, রবীন্দ্র গবেষক,
প্রাবন্ধিক ও কবি

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 12
(92)
- গন্তব্য ঢাকা-শহরে আসতে মন চায় না by শর্মিলা সিনড্রেলা
- মুহাম্মদ ইউনূস-নোবেল বিজয়ীর প্রতি এ কেমন আচরণ? by ...
- বিচার বিভাগ-সাম্প্রতিক বিতর্ক ও উত্তরণের উপায় by ম...
- সুর ও স্বর-শুদ্ধরূপে জাতীয় সংগীত গাইতে চাই by শীলা...
- বিশেষ সাক্ষাৎকার-লিবিয়ায় আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে...
- আড়ম্বর সংবর্ধনা দিয়ে কি অন্যায় ঢাকা যাবে?-অনৈতিক উ...
- দর্শকদের কাছে সংযত আচরণই প্রত্যাশিত-পরাজয়ের প্রতিক...
- চারদিক-কাজীহাটা থেকে কাঁকনপুর by মোকারম হোসেন
- দুর্নীতি দমন-শৃঙ্খলিত দুদক রেখে কী লাভ? by বদিউল আ...
- ২০১১ সালের শুমারি-বাদ পড়বে ১০ লাখ আদিবাসী! by জোবা...
- ভারত-গোধরা হত্যাকাণ্ড এখনো এক রহস্য by কুলদীপ নায়ার
- নিসর্গ-আড়িয়ল ও আনুষঙ্গিক by দ্বিজেন শর্মা
- সাদাসিধে কথা-প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ by ...
- সিএনজিচালকদের নিয়ম মানতে হবে-রাজধানীতে যাত্রী হয়রানি
- দাম বাড়ানোর আগে সেবার মান বাড়ান-ওয়াসার পানি
- চারদিক-বনে বনে চাঁদের হাসি by আকমল হোসেন
- মুক্তিযুদ্ধচর্চা-স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র: কোথায় ...
- ধর্ম-প্রতারণা ও ধোঁকাবাজি থেকে সাবধান! by মুহাম্মদ...
- আরব জাগরণ-‘আমিই রাষ্ট্র’ বনাম ‘আমরাই জনগণ’ by ফারু...
- সময়চিত্র-টার্গেট যখন ড. ইউনূস by আসিফ নজরুল
- দায়িত্বহীন কথাবার্তা না বলাই ভালো-খালেদা জিয়া এসব ...
- নোবেল বিজয়ীর অসম্মানজনক বিদায় কেন?-মুহাম্মদ ইউনূসক...
- চারদিক-কেমনে দেব ভব পাড়ি... by সাহাদাত পারভেজ
- শিক্ষা-উচ্চশিক্ষার মান নিচে নামছে কেন? by মোহাম্মদ...
- দারিদ্র্য বিমোচন-ক্ষুদ্রঋণ: সমস্যা আছে, বিকল্প কী ...
- লিবিয়া-ভেতরে নৈরাজ্য, সীমান্তে আতঙ্ক by রবার্ট ফিস্ক
- শিবের গীত-দারিদা ফুঁকা by সৈয়দ মনজুরুল ইসলাম
- অর্থনীতি-শেয়ারবাজার কারসাজির তদন্ত ও বিচার by ফারু...
- বর্ষা মৌসুমের আগেই সংস্কার জরুরি-উপকূলীয় বাঁধ
- আদালত ও দুদকের কাজে হস্তক্ষেপ কাম্য নয়-এরশাদের দুর...
- চারদিক-গোলে নয়, রানেই হারালাম by আবদুশ শাকুর
- বিশ্বকাপ ক্রিকেট-আবার কি দৈত্য হতে হবে? by আফজাল হ...
- লিবিয়া-সীমান্তে প্রবাসী শ্রমিকদের দুর্দশা by রবার্...
- ইউরোপের চিঠি-সৌর প্যানেলের বিশ্ববাজার ও বাংলাদেশ b...
- শেম অন ইউ! by সৈয়দ শাহ সেলিম আহমেদ
- সত্তুর লাখ কালো বিড়ালের মালিক কোথায়? by মাহবুব মিঠু
- শুঁটকির বাজারের বিড়াল চৌকিদার! by ফজলুল বারী
- কালের পুরাণ-মধ্যবর্তী নির্বাচনের জুজু ও দিন না-বদল...
- বারবার প্রাণহানির পরও কর্তৃপক্ষের টনক নড়বে না?-রেল...
- দুর্নীতিবান্ধব এই সংশোধনী প্রত্যাহার করা হোক-সংসদে...
- চারদিক-চখা-চখির খোঁজে by আবুল কালাম মুহম্মদ আজাদ
- সরল গরল-সংবিধান পুনর্মুদ্রণ ও লখিন্দরের বাসর by মি...
- এই দিনে-কী নির্মম-নির্দয় স্মৃতিপট by এম আর আলম
- ব্লগ থেকে...
- বদলে যাও বদলে দাও মিছিল-দেশ কারও নিজের সম্পত্তি নয়...
- গণতন্ত্র-মিয়ানমারের সোনার হরিণ by জয়তী ঘোষ
- বৈসাবি-পাহাড়ের উৎসবের রং অমলিন থাকুক by ইলিরা দেওয়ান
- সরকারের নিয়ন্ত্রক ভূমিকা কোথায়?-এলপি গ্যাস নিয়ে ভো...
- রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে টাকা-বিচার বিভাগীয় তদন্...
- বাংলাদেশও কাঁপল সুমাত্রার ভূমিকম্পে
- মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন ব্যস্ত হাজি সেলিমও
- সংসদীয় কমিটির বৈঠকে 'টাকার বস্তা' নিয়ে উত্তেজনা
- রাজনৈতিক এপিএসের দায়িত্ব মন্ত্রীরই by আশরাফুল হক র...
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার-সাতটি স্বীকৃতি
- অল্প স্বল্প গল্প
- হলিউড-পেটে খিল ধরাতে আসছে থ্রি স্টুজেস
- বলিউড-কাজলের দিনরাত্রি
- তারায় তারায় যুদ্ধ
- রেলওয়ের নিয়োগ বাণিজ্য-ঘুষের টাকা তুলে জিএমকে পৌঁছে...
- টাকার বস্তা যাচ্ছিল সুরঞ্জিতের বাসায়! by পার্থ সার...
- মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই-স্বপ্নের পদ্মা স...
- মন্ত্রীর এপিএস আটক নাটক-টাকার উৎস ও গন্তব্য জানতে হবে
- পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের সম্পর্কে আল্লাহই সঠি...
- উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদী মরছে by আখলাক হুসেইন খান
- গুন্টার গ্রাস : সহজ কথা যায় না বলা সহজে by গাজীউল ...
- চরাচর-পাহাড়ে বৈসাবির আয়োজন by শতদল বড়ুয়া
- পারিবারিক শিক্ষা বনাম সামাজিক মূল্যবোধ by মোঃ আসাদ...
- ভোগান্তির নাম সিএনজি by শানিলা এনাম ও সারিয়া তানজিম
- ভালো চলছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় by আহমেদ সজল
- দুর্বিষহ জনজীবন by মঠুন গোস্বামী
- মহানগরীতে মাথা গোঁজার ঠাঁই চাই by লুৎফর রহমান রনো
- বাঙালির আচার-অনুষ্ঠান ঋতু বৈশিষ্ট্য ও বর্ষগণনা by ...
- সু চির সাত রঙ by শেখ রোকন
- তথ্যপ্রযুক্তি-একই নিলামে থ্রি জি এবং ফোর জি লাইসেন...
- আঞ্চলিক সহযোগিতা-দক্ষিণ এশিয়া যেভাবে বদলে যেতে পার...
- কৃষি জমিতে চিংড়ি চাষ-হাইকোর্টের নির্দেশও উপেক্ষিত!
- মরা মুরগি বিক্রয়-দায়ীদের শাস্তি দিন
- সাদাকালো-সঠিক পরিচালনায় এখনো সম্ভব চিনি উৎপাদনে স্...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- আঁকবো আমরা দেখবে বিশ্ব-মানিক মিয়া এভিনিউতে বিশ্বের...
- লক্ষ্মীপুরে ডেসটিনির চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণ...
- বুয়েটে শিক্ষকদের কর্মবিরতি চলছে, কর্মকর্তা-কর্মচার...
- ঋণখেলাপির তালিকা তৈরির তাগিদ, মনোনয়নপত্র সংগ্রহ শু...
- পাঠক মন্তব্য-কালো বিড়ালের পদত্যাগ দাবি
- ভূমিকম্পে হঠাৎ দুলুনি, আতঙ্ক, পানিতে কম্পন
- আড়াই থেকে আট লাখ টাকায় রফা! by একরামুল হক
- টাকার থলে নিয়ে মন্ত্রীর বাড়ির উদ্দেশে যাত্রা এপিএস...
- পথই ওদের ঠিকানা by আদিত্য আরাফাত
- গদ্যকার্টুন-একটি হাস্যময় অভিযান by আনিসুল হক
- সহজিয়া কড়চা-একুশে ও বইমেলার একাল-সেকাল by সৈয়দ আবু...
- ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-শ্রেণীকক্ষে স...
- জামিনসংক্রান্ত নিয়ম-রীতিতে পরিবর্তন কাম্য-ভুয়া কাগ...
-
▼
Apr 12
(92)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment