Tuesday, January 24, 2012
সহজিয়া কড়চা-নির্বাচন কমিশন: রাষ্ট্রপতির সংলাপ by সৈয়দ আবুল মকসুদ
সহজিয়া কড়চা-নির্বাচন কমিশন: রাষ্ট্রপতির সংলাপ by সৈয়দ আবুল মকসুদ
বাঙালি নেতারা কোনোকালেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন না। তা তাঁরা করতে পারেন না কখনো তাঁদের কপালের দোষে, বেশির ভাগ সময় স্বভাবদোষে। রাষ্ট্রের মতো একটা প্রকাণ্ড জিনিস পরিচালনার দায়িত্ব বঙ্গোপসাগরের এই বদ্বীপ গঠিত হওয়ার পর থেকে বাঙালির ভাগ্যে জোটেনি। বাঙালি মুসলমানের ইউনিয়ন বোর্ড, কখনো জেলা বোর্ডে কাজ করার অভিজ্ঞতা ছিল।
১৯৩৭ সালে শেরেবাংলা এ কে ফজলুল হক পরাধীন বাংলার প্রধানমন্ত্রী হয়ে একটি প্রদেশ পরিচালনার সুযোগ পান। জাতির ইতিহাসে প্রথম নির্বাচিত পার্লামেন্টারি সরকার। তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন না। তাঁর সরকার ছিল মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশন সরকার। রাজ্যের সবচেয়ে বড় দল কংগ্রেস তাঁকে পদে পদে বিড়ম্বনায় ফেলতে চেয়েছে। সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য গড়ার যে সুযোগটি বাঙালি পেয়েছিল, তা কাজে লাগানো গেল না।
দ্বিতীয়বার সুযোগটি এসেছিল ১৯৪৭ সালে। এ সুযোগটি আরেকটু ভালো। ওই সুযোগও হাতছাড়া হয়ে যায়। সেটা কপালের দোষ, স্বভাবেরও দোষ।
তিন হাজার বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুযোগটি আসে ১৯৭১ সালের ডিসেম্বরে। মাথার ওপরে আর কেউ রইল না। ব্রিটিশও না, পাঞ্জাবিও না। নিজেদের ভাগ্য নিজেদের গড়ার সুযোগ পাওয়া গেল। তবে পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, কোটি কোটি মানুষের কপাল দুই-একজন লোক ভাঙতে পারে, কিন্তু গড়তে গেলে অনেক লোকের দরকার। আমরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শত্রু ও তাদের সহযোগীদের পরাজিত করলাম, কিন্তু ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শোচনীয়ভাবে হলাম ব্যর্থ। গেল সুবর্ণ সুযোগ হারিয়ে।
বহু বছর অনেক কাঠখড় পুড়িয়ে এবং রক্ত ঝরিয়ে ১৯৯১ সালে সরকারি ও বিরোধী দলের নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার আরেকটি সুযোগ পেলেন। সরকারি দল ও বিরোধী দল উভয়েরই নেতাদের জনগণের আবেগ-অনুভূতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল। জনগণের কাছে দেওয়া তাঁদের অঙ্গীকারও ছিল। কিন্তু তাঁরা তা অবলীলায় ভুলে গেলেন। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগটি নষ্ট হয়ে গেল। জনগণ যা চায়নি, পেল তা-ই—নির্বাচিত সরকারি দলের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র নয়।
গণতন্ত্রের সঙ্গে নির্বাচন অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। বহু পুরোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন নেই। সরকারি প্রশাসনই নির্বাচন অনুষ্ঠিত করার দায়িত্ব পালন করে। ১৯৫৪ সালের ঐতিহাসিক নির্বাচন কোনো নির্বাচন কমিশন করেনি, জেলা প্রশাসকরা করেন। ১৯৭০ সালের নির্বাচন পরিচালনা করেন পাকিস্তানের প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুস সাত্তার।
সত্তরের নির্বাচনের সময় কেন্দ্রে ও প্রদেশে ছিল সামরিক সরকার। সামরিক বাহিনী ছিল নিরপেক্ষ। নির্বাচন কমিশন ছিল নিরপেক্ষ ও স্বাধীন। সামরিক বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচনের ফলাফল এদিক-ওদিক হতে পারত। প্রশাসক হিসেবে বিচারপতি সাত্তার ছিলেন খুবই অভিজ্ঞ ও দক্ষ। ব্রিটিশ আমল থেকে কাজ করেছেন শেরেবাংলার সঙ্গে। তিনি ছিলেন পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ও নির্দ্বিধায় বলা যায়, গত ৫০ বছরে বাংলাদেশে যত সরকারপ্রধান ছিলেন, তাঁদের মধ্যে বিচারপতি সাত্তারের প্রশাসনিক দক্ষতা ছিল সবচেয়ে বেশি।
বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য হলো এখানে কারও কোনো অবদান স্বীকার না করা। দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে সত্তরের নির্বাচন পরিচালনা করার স্বীকৃতি বঙ্গবন্ধুই তাঁকে দিয়েছেন। মুক্তিযুদ্ধের মধ্যে তিনি ছিলেন পাকিস্তানে। ১৯৭৩ সালে দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে বিচারপতি সাত্তারকে বাংলাদেশ জীবন বীমা করপোরেশনের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান এবং তার কিছুদিন পরে বাংলাদেশের প্রথম সংবাদপত্রের বেতন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। অবশ্য পরে তিনি জিয়াউর রহমানের রজনীতির সঙ্গে যুক্ত হন। সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাঁর কাছ থেকেই জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন ২৪ মার্চ ১৯৮২, ভোররাতে।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে বলা হয়েছে এবং এখন পর্যন্ত বহাল আছে: ‘প্রধান নির্বাচন কমিশনারকে লইয়া এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যে রূপ নির্দেশ করিবেন, সেই রূপসংখ্যক অন্যান্য নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন। একাধিক নির্বাচন কমিশনারকে লইয়া নির্বাচন কমিশন গঠিত হইলে প্রধান নির্বাচন কমিশনার তাহার সভাপতিরূপে কার্য করিবেন।’
গত ৪০ বছরে নির্বাচন কমিশন-সংক্রান্ত কোনো আইনের বিধান প্রণয়নের প্রয়োজনীয়তা বোধ করেনি বাংলাদেশের কোনো সরকার। আমাদের সংবিধান বলে দেয়নি, কত জন কমিশনার থাকবেন ‘নির্বাচন কমিশনে’। একজন তো প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেনই, নির্বাচন কমিশনার একাধিক থাকতে পারেন। নির্দিষ্ট করে সংখ্যা না বলায় এবং যথাযথ আইন না থাকায়, জোট সরকার তাদের খুশিমতো প্রায় আধাডজনের কাছাকাছি নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার আজিজ সাহেব থেকে শুরু করে কোনো কমিশনার সাহেবের অভিধানেই ‘নিরপেক্ষতা’ শব্দটি ছিল না। কোনো সরকার যদি রাষ্ট্রপতিকে দিয়ে ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে, তা কিছুমাত্র অসাংবিধানিক হবে না।
বর্তমান নির্বাচন কমিশন উদ্দিনদের সময় গঠিত। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যে হালচাল, দলীয়পনার যে ভয়াবহ অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে বর্তমান নির্বাচন কমিশন যথেষ্ট সাহস, নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দুই বিবদমান শিবিরের, বিশেষ করে বিএনপির বিষাক্ত তির মাঝেমধ্যেই ড. এ টি এম শামসুল হুদা, ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনের গায়ে লেগেছে। তাঁরা আহত হলেও অবিচলভাবে তাঁদের কাজ করে গেছেন। এতটা ঐক্যবদ্ধ ও পরস্পরের প্রতি সদ্ভাবপূর্ণ টিম পাওয়া আমাদের সমাজে কঠিনই বটে। তাঁদের অধীন সহকর্মীরাও খুবই একতাবদ্ধ ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন।
গত পাঁচ বছরে তাঁরা অনেক বড় কাজ করেছেন। ভুয়া ভোটারসংবলিত আগের আবর্জনা ফেলে দিয়ে তাঁরা একটি ভালো ভোটার তালিকা তৈরি করেছেন। সিভিল সোসাইটি থেকে আমরা তেমনটিই চেয়েছিলাম। সংসদ নির্বাচন, সিটি করপোরেশন ও পৌরসভা এবং অন্যান্য স্থানীয় পরিষদ নির্বাচনে তিন নির্বাচন কমিশনার ও তাঁদের সহকর্মীরা প্রশংসনীয় কাজ করেছেন। তাঁদের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাঁদের কথা অনেক দিন মনে রাখবে। তাঁরা বিভিন্ন সময় বিতর্কিত বিষয়ে আমাদের নাগরিক সমাজের লোকদের পরামর্শ চেয়েছেন। আমার মতো অভাজনকেও বহুবার ডেকেছেন। কোনো প্রশ্নে হয়তো শক্তভাবে দ্বিমত করেছি। কিন্তু তাঁরা মনোক্ষুণ্ন হননি। ভালো পরামর্শ হলে হাসিমুখে গ্রহণ করেছেন। আমি তাঁদের অগ্রিম বিদায়ী ধন্যবাদ জানাই।
দীর্ঘকালের জড়তা ও অবসাদের ফলে আমাদের সমাজে অভিনন্দনমূলক কাজ খুব কমই হয়ে থাকে এবং হিংসা-প্রতিহিংসায় পরিপূর্ণ সমাজে কারও কোনো গঠনমূলক কাজ প্রশংসা পায় না। নতুন নির্বাচন কমিশন নিয়োগের প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ করেছেন। তাঁকে দিয়ে সংলাপের উদ্যোগটি সরকার নেওয়ালেও রাষ্ট্রপতির ব্যক্তিগত আন্তরিকতা ও ভূমিকাকেও খাটো করে দেখার উপায় নেই। এই সংলাপ একটি অত্যন্ত ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি। সেটা তাঁর সাংবিধানিক অবস্থান। তাঁর ব্যক্তিসত্তা বলেও একটি জিনিস রয়েছে। জনাব জিল্লুর রহমান একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ছাত্রজীবনে তাঁর রাজনীতিতে হাতে খড়ি। ভাষা-আন্দোলন থেকে উদ্দীপনায় অনাচার পর্যন্ত অব্যাহতভাবে তিনি রাজনীতিতে আছেন। তিনি একজন অতিসজ্জন ও সরল মানুষ। তাঁকে আমি চিনি ষাটের দশকের শুরু থেকে, বিশেষ করে আইভি আপার সূত্রে। তাঁর শ্বশুর অধ্যক্ষ জালালউদ্দিন আহমদ ছিলেন আমাদের শিক্ষক। ষাটের দশক থেকে বাঙালি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের সংগঠকদের একজন। প্রবাসী সরকারের প্রচার-প্রকাশনা প্রভৃতিতে অসামান্য ভূমিকা রাখেন তিনি। বঙ্গবন্ধুর একজন বিশ্বস্ত সহকর্মী। স্বাধীনতার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যখন বঙ্গবন্ধু সভাপতি। বাকশালের অন্যতম সম্পাদক। এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে বারবার সাংসদ নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার প্রথম সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ছিলেন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন এবং তাঁরা স্বামী-স্ত্রী উভয়েই নিপীড়িত হয়েছেন। ২০০৭-০৮ সালের স্বৈরাচারী জরুরি অবস্থার সময় শুধু শেখ হাসিনার পক্ষে নয়, সাংবিধানিক রাজনীতির পক্ষে তাঁর অনমনীয় অবস্থানের কথা আমি তখন বহু আলোচনা সমাবেশে বলেছি। তাঁর সাংবিধানিক পদের বাইরে তিনি আমাদের একজন মুরব্বিস্থানীয় ব্যক্তি।
রাষ্ট্রপতি সংলাপের জন্য আমন্ত্রণ জানানোর পর আমি ভয় পেয়েছিলাম এই ভেবে যে, বিএনপি বুঝি বিগড়ে বসে। নানা রকম বর্জনমূলক ব্যাপারে তারা অভ্যস্ত। ‘আমরা যাব না’ বা ‘রাষ্ট্রপতির সংলাপ বয়কট করলাম’ বলে বসলে কারও করার কিছু ছিল না। তাতে লাভ-লোকসান কিছু নয়, রাষ্ট্রপতিকে অসম্মান করা হতো। কিন্তু তাদের মধ্যে শুভবুদ্ধি দেখা দেয়। স্বয়ং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে যোগ দেয়।
আমাদের রাজনৈতিক সংস্কৃতি ঢাকার আশপাশের নদীগুলোর পানির মতো কালো ও দূষিত হয়ে গেছে কত আগে, তা বলা কঠিন। সংসদ থেকে শুরু করে গোটা রাজনীতির অঙ্গন অসুন্দর দৃশ্যে পরিপূর্ণ। দেরিতে নয়, যথাসময়ের ১৫ মিনিট আগেই বেগম জিয়া বঙ্গভবনে পৌঁছেন। রাষ্ট্রপতি তাঁকে আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা জানান। তাঁরা সৌজন্য ও আন্তরিকতার সঙ্গে পরস্পরের হাত ধরে কুশল বিনিময় করেন। গত ২৫ বছরে এটি ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর রাজনৈতিক দৃশ্য।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গিয়ে বিএনপি নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে। বেগম জিয়ার আহ্বানে রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক সীমাবদ্ধতার কথা জানান। তবে তাঁদের এই দাবির বিষয়টি সরকারকে অবহিত করবেন বলে বিএনপির প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। বিএনপির দাবির সমালোচনা করে চলেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী। বিজ্ঞ নেতাদের ওই সমালোচনার অর্থ আমাদের মতো সাধারণ নাগরিকের কাছে স্পষ্ট নয়। এই মুহূর্তে এই প্রশ্নে তাঁরা নীরব থাকলেও পারতেন। তাঁদের মতামত তো তাঁরা রাষ্ট্রপতিকে জানিয়েছেনই—প্রকাশ্যে ও গোপনে। বর্তমান বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তিন তুড়িতে উড়িয়ে দেওয়ার বিষয় নয়।
তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনঃপ্রবর্তন শুধু বিএনপির দাবি নয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আর প্রায় সব দলের দাবি। ১৯৮৮ সালের মতো একটি নির্বাচনের স্বপ্ন জেনারেল এরশাদ দেখতে পারেন। শ-খানেক আসন নিয়ে প্রধান বিরোধী দলের নেতা হওয়ার আকাঙ্ক্ষাও তাঁর গোপন নেই। কিন্তু বাংলাদেশের জনগণ শুধু নয়, দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে তা গ্রহণযোগ্যতা পাবে না। বিদেশি বন্ধুদের কথাবার্তা থেকে তা পরিষ্কার বোঝা যাচ্ছে।
কোনো প্রশ্নে সংশ্লিষ্ট অনেকের বুদ্ধি-পরামর্শ নিলে বহু সমস্যার সমাধান বেরিয়ে যায়। রাষ্ট্রপতির সংলাপের ইতিবাচক দিক হলো, নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে বর্তমানে যে কোনো আইন নেই, সে বিষয়টিও উঠে এসেছে কোনো কোনো নেতার কথায়। এখন দায়িত্ব চলে গেছে সংসদের কাঁধে। আপাতত নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে। তাঁরা দশ কার্যদিবসের মধ্যে তাঁদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। তবে সমস্যার সমাধান হয়ে গেছে, তা বলা যাবে না।
বিবদমান পক্ষগুলোর মতপার্থক্য কমিয়ে আনতেই হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে। রাষ্ট্রপতি যদি তত্ত্বাবধায়ক প্রশ্নেও সংলাপের আহ্বান করেন, তাকেও জনগণ স্বাগত জানাবে।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1353)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 24
(109)
- সেলিনার অনুদান
- বিদ্যাকে হারিয়ে শীর্ষে মল্লিকা!
- ব্যানার-পোস্টারের রাজনীতি নেতাদের তোষামোদি by সাইফ...
- এবার অসম প্রেমের গুঞ্জন শুভ আর জেনীকে ঘিরে by অনন্...
- মিরপুরে বাড়ির মালিক হত্যা-গা ঢাকা দিয়েছে বখাটেরা ভ...
- ঢাকায় আসছেন পাওলি দাম by বিপুল হাসান
- শুরু হচ্ছে স্টাইল গুরু
- বলিউডে সেলিব্রেটি বিয়ের ধুম by অনন্যা আশরাফ
- বিআইডিএস-ব্র্যাক যৌথ কর্মশালায় অভিমত-কাজ না থাকলে ...
- আনোয়ার-আফিয়া দম্পতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউ...
- বন্দরের পাইলট বোটের ধাক্কা-ট্যাংকার ফুটো হয়ে নদীতে...
- ট্রানজিট হোক বার্গেনিং চিপস by মোঃ মিজানুর রহমান
- প্রতিবন্ধী নারী by মুহাম্মদ আবদুস সোবহান
- মেয়াদোত্তীর্ণ গাড়ির সিলিন্ডার by সুজন মজুমদার
- বাংলাদেশ স্বপ্ন দেখে by রউফুল আলম
- নির্মাতা ও মানুষ by মিলন কান্তি দে
- কৃষি উপকরণ সহায়তা-কিষানীদের আরও কার্ড দিন by জিয়াউ...
- অন্যরকম পশুপ্রেম by শেখ রোকন
- ভারত-মমতার জমি রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়েছে by পার্থ...
- জয়পুরহাটে কিডনি বিক্রি-অসৎ চক্রের হোতাদের ধরুন
- ঈদ উদযাপন-উৎসব শেষে জীবন-ছন্দে
- শ্রদ্ধাঞ্জলি-বিনম্র মোজাফফর স্যারের উজ্জ্বল স্মৃতি
- ঢাকার বিভক্তি-ইতিহাস-পরিপন্থী এবং একটি জাতীয় ট্র্য...
- ধর্ম-অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারবালার চেতনা by ...
- তারুণ্যের রাজনীতি-ডাক পড়েছে, কিন্তু ন্যাড়া আবার বে...
- বাঘা তেঁতুল-ডিসেম্বর ১৯৭১ ডিসেম্বর ২০১১ by সৈয়দ আব...
- অরণ্যে রোদন-মা-মেয়ের সংগ্রাম কি শেষ হবে না? by আনি...
- পুনরাবৃত্তি কাম্য নয়-হরতালে বাড়াবাড়ি
- কারবালার ত্যাগের শিক্ষা আমাদের পাথেয় হোক-পবিত্র আশুরা
- জননী সাহসিকা-মা এখনো আছেন ছায়া হয়ে
- সাক্ষাৎকার-‘কোনো সাংবাদিকের জেল হতে পারে না’ by উল...
- বিলেতে ধর্মঘট-কল্যাণরাষ্ট্রগুলো কি মৃত্যুপথযাত্রী?...
- খোলা হাওয়া-হরতাল তো হলো, বিভক্ত ঢাকা কি জোড়া লাগল?...
- এই যোগসাজশের অভিযোগ গুরুতর-সরকারি হাসপাতালে রোগনির্ণয়
- নতুন কমিশন গঠনে মতৈক্য চাই-ডিসিসি নির্বাচন ও নির্ব...
- জননী সাহসিকা-বাবার অভাব বুঝতে দেননি মা
- মুক্তিযুদ্ধ-একাত্তরের স্বপ্ন ও আমাদের নেতৃত্ব by আ...
- ধর্ম-ইসলামে সর্বজনীন মানবাধিকার by মুহাম্মদ আবদুল ...
- নগর পরিকল্পনা-ঢাকার প্রাণকেন্দ্রের সন্ধানে by আদনা...
- মন্ত্রিসভা-রদবদলের প্রক্রিয়া কতটা গণতান্ত্রিক? by ...
- নতুন বাস্তবতার সুযোগ নিতে হবে-রোহিঙ্গা শরণার্থী
- ইতিবাচক, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি-মন্ত্রিসভায় পরি...
- কল্পকথার গল্প-অকৃত্রিম বাঁশের বহুমুখী ব্যবহার by আ...
- পাহাড় কাটা বন্ধের আদেশ-পরিবেশের ভারসাম্য রক্ষার দা...
- ইসির জন্য সার্চ কমিটি-ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে
- বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা by বি রামন
- বরিশাল বিশ্ববিদ্যালয় : আজ স্বপ্ন পূরণের জয়যাত্রা b...
- আওয়ামী লীগ এখন এক পিচ্ছিল ঢালুতে-রাজনীতি by এম আবদ...
- পবিত্র কোরআনের আলো-ইহুদি-খ্রিস্টানদের জন্যও আরব ভূ...
- পরমাণু বিদ্যুৎ : সংকট নয়, সম্ভাবনা by ডা. এম এ করীম
- চরাচর-গণ-অভ্যুত্থান দিবস by তামান্না ইসলাম অলি
- সহজ-সরল-হুমায়ূন আহমেদের পাগল পাঠকরা ভেবে দেখুন by ...
- জীবনটা যদি তাজমহল হতো! by সুভাষ সাহা
- জুবায়ের হত্যাকাণ্ড ও আমাদের দায়িত্বহীনতা-জাহাঙ্গীর...
- ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং বর্তমান ছাত্র আন্দোলন-ফ...
- নিপাহ ভাইরাস-মানুষ বাঁচুক, বাদুড়ও বাঁচুক
- অর্থনীতির চ্যালেঞ্জ-ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতেই হবে
- জোরকদমে পূর্বে চলার তাগিদ-নয়াদিলি্লর চিটি by গৌতম...
- ইউরোশিয়া, না সোভিয়েত ইউনিয়ন?-ইউরোপের চিঠি by দাউদ ...
- তাতা by মাহবুব মোর্শেদ
- হতাশাব্যঞ্জক পরিস্থিতি থেকে উত্তরণের পথ-প্রাথমিক প...
- বিভক্তি নয়, সমন্বিত ব্যবস্থাতেই সমাধান-ঢাকা সিটি ক...
- কল্পকথার গল্প-অকৃত্রিম বাঁশের বহুমুখী ব্যবহার by আ...
- রাজনৈতিক উদ্দেশ্যমূলক মিথ্যাচার শুভ হয় না by শহিদু...
- নারী ও শিশুপাচার-রাষ্ট্রকে এই অন্ধকার কাটাতে হবে
- কিডনি নিয়ে ব্যবসা-অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ...
- পবিত্র কোরআনের আলো-দরিদ্র ও ধর্মপ্রাণ সৎ লোকদের অব...
- রাজস্ব আদায়-ভেট নয় ভ্যাট
- কমনওয়েলথ-দারিদ্র্য নিরসনে কার্যকর জোট হোক
- ইউজিন রবিনসন-অনেক আগেই যুদ্ধাবস্থার অবসান হওয়া উচি...
- বাংলাদেশ কী পেল? by তারেক শামসুর রেহমান
- জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি-কবি সুফী মোতাহার হোসেন বাংল...
- রঙ্গব্যঙ্গ-টোটালি সৎ মন্ত্রীর কাল্পনিক সাক্ষাৎকার ...
- বৃত্তের ভেতর বৃত্ত -পদ্মা সেতু : গোড়ায় গলদ by দেবব...
- খসড়া জাতীয় কৃষিনীতি ২০১০ by এ এম এম শওকত আলী
- রোহিঙ্গা শরণার্থী সমস্যা-যত দ্রুত সমাধান হবে ততই ম...
- অবাধ তথ্যপ্রবাহ-নিশ্চিত হোক সবার অধিকার
- চরাচর-মিনি কক্সবাজার by বিশ্বজিৎ পাল বাবু
- পবিত্র কোরআনের আলো-মানুষকে দায়িত্বনিষ্ঠ করে তোলার ...
- মাটি ও বালু রপ্তানি : প্রয়োজন সমন্বিত উদ্যোগ by হা...
- সদরে অন্দরে-ভুল চিকিৎসায় আর কত মারা যাবে মানুষ by ...
- ইতিউতি-ছোট হয়ে আসছে বাংলাদেশের পৃথিবী by আতাউস সামাদ
- মটরশুঁটির মৌসুমে
- পিঠা উৎসব
- এক লেগিংস অনেক কুর্তা by তৌহিদা শিরোপা
- এখন কনের চোখের সাজ by ফারহানা আলম
- শ্রদ্ধাঞ্জলি-একজন মেধাবী ও সৎ শিক্ষাবিদ
- রাজনীতি-গণতন্ত্রকে বাঁচাতে হবে by আবদুল মান্নান
- ছিটমহলে মিশ্রপ্রতিক্রিয়া-সবাই কবে উল্লসিত হবে
- নয়াদিল্লিতে বোমা হামলা-জঙ্গিবাদ মোকাবিলায় সম্মিলিত...
- চরাচর-ডামি খাবার by জাহাঙ্গীর হোসেন অরুণ
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৪০)-দিদি আমাকে ঋণী করে গ...
- শেকড়ের ডাক-নদীর দুর্গতি, তিস্তার পানিবণ্টন ও বাংলা...
- যুগের বাণী-একজন সংসদ সদস্য বনাম একজন বিচারপতি by ম...
- ঝিনাইদহে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, স্বামী আটক
- পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে ছাত্র নিহত
- রাজশাহীর সাজাপ্রাপ্ত ১০ জেএমবি সদস্য জামিনে মুক্ত ...
- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ-সম্মেলনের সাড়ে পাঁচ বছ...
- মদনটাকের ঘরে নতুন অতিথি
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- মানবতাবিরোধী অপরাধের বিচার-সাকা চৌধুরীর বিরুদ্ধে অ...
- ঢাকা-আরিচা মহাসড়ক-গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাপ্রবণ ২৪...
- ইসি গঠনে অনুসন্ধান কমিটি-এখন উচিত গ্রহণযোগ্য লোক খ...
- সহজিয়া কড়চা-নির্বাচন কমিশন: রাষ্ট্রপতির সংলাপ by স...
- ভুয়া লাইসেন্স ও ‘ঐকমত্যের প্রস্তাব’
- জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের পরামর্শ
- সেনা ঘটনা এখনো কেটে যায়নি: আশরাফ
- তদন্ত কমিটির সুপারিশ-নিজ শিক্ষার্থীকে কোচিং করানো ...
- শিশু গৃহকর্মীদের ৯৫ শতাংশই নির্যাতনের শিকার হয় by ...
-
▼
Jan 24
(109)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment