Sunday, April 8, 2012
বৃত্তের ভেতর বৃত্ত-গণপরিবহন খাত কার নিয়ন্ত্রণে? by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বৃত্তের ভেতর বৃত্ত-গণপরিবহন খাত কার নিয়ন্ত্রণে? by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
সম্প্রতি সরকার সিএনজির মূল্যবৃদ্ধি করার পরদিন থেকেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গণপরিবহন খাতে সৃষ্ট নৈরাজ্য এবং যাত্রীসাধারণের ভোগান্তি নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশিত-প্রচারিত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গণপরিবহন খাত সরকারের নিয়ন্ত্রণে নেই। এই খাতের সংশ্লিষ্টরা সরকার-নির্ধারিত যাত্রীভাড়া মানছে না।
নির্ধারিত ভাড়া বাস্তবায়ন করতে সরকার ভ্রাম্যমাণ আদালত নামিয়েছে। কিন্তু এর পরও যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। যাত্রীসাধারণের ভোগান্তি লাঘবে এবং গণপরিবহন খাতের বিদ্যমান নৈরাজ্য দূর করতে সরকার গত ২৬ মে ঢাকায় আরো ৮০টি বিআরটিসি বাস নামিয়েছে। বিষয়টি 'সিন্ধুর মাঝে বিন্দু'র মতো হলেও শেষ পর্যন্ত যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন যাত্রীসাধারণের চরম বিড়ম্বনার দিকটি উপলব্ধি করতে পেরেছেন, এ দেশের প্রেক্ষাপটে এটাই বা কম কিসের! ২৫ মে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিআরটিসি বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারিত হচ্ছে পাঁচ টাকা। শুধু রাজধানীতেই নয় (তবে রাজধানীতে এ চিত্রটা প্রকট), সারা দেশেই গণপরিবহন ব্যবস্থায় বিরাজ করছে হ-য-ব-র-ল অবস্থা। অবস্থাদৃষ্টে এ কথা বললে অত্যুক্তি হবে না, গণপরিবহন-সংশ্লিষ্টরা কাউকেই তোয়াক্কা করছে না। রাজধানীতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের কার্যক্রমও তাদের দমাতে পারছে না। কোনো কোনো পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, মোবাইল কোর্টের কার্যক্রম শুরুর পর কয়েকটি রুটে অফিস সময়ে বাসসংখ্যা সংশ্লিষ্টরা কমিয়ে দিয়েছে সংকট প্রকট করার উদ্দেশ্যে। এ অবস্থায় খুব সংগত কারণেই প্রশ্ন জাগে, তাদের এত শক্তির উৎস কোথায়?
নিকট-অতীতে আরো বেশ কিছুসংখ্যক বিআরটিসি বাস রাজধানীতে নামানো হয়েছিল যাত্রী দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে। কিন্তু যাত্রী বিড়ম্বনা লাঘব করতে পারছে না বিআরটিসি। বিআরটিসির অবস্থা হয়ে দাঁড়িয়েছে অনেকটা সাক্ষী-গোপালের মতো। অনেক দিন ধরেই এ সংস্থার কার্যক্রম সংকুচিত হয়ে আছে। সম্প্রতি ইলাস্ট্রিকের মতো টেনেটুনে তা সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে বটে; কিন্তু এরও সুফল মিলছে না সংগত কারণেই। অনিয়ম, সংশ্লিষ্টদের অদূরদর্শিতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের চিত্র সেখানেও খুব পুষ্ট। বিআরটিসির বাস ও ট্রাক সার্ভিস_দুটিরই অবস্থা নাজুক। অধিক যাত্রী বহনে সক্ষম ভলভো ডাবল ডেকার বাসগুলোর বড় অংশ যাত্রী পরিবহনে নেই। ডাবল ডেকার অশোক লেল্যান্ড বাসের বেশির ভাগই এখন যাত্রী পরিবহনের পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে ব্যবহৃত হতে দেখা যায়। রাজনৈতিক চাপ কিংবা ক্ষমতাবান বাসমালিক চক্রের চাপে একের পর এক বন্ধ হয়ে গেছে বিআরটিসির বাসরুট। আমরা জানি না, মন্ত্রী মহোদয় কিংবা সংশ্লিষ্ট অন্য দায়িত্বশীলরা এই বাস্তবতা স্বীকার করবেন কি না। বেসরকারি বাসমালিক-শ্রমিকদের দৌরাত্ম্য ক্রমবৃদ্ধির পেছনে বিআরটিসির অব্যবস্থাপনা, নতজানু কিংবা বিশেষ উদ্দেশ্যে কার্যক্রম সংকুচিত করার ফলে বেসরকারি পরিবহন খাত সুযোগ নিচ্ছে। ১৯৬১ সালের ৪ ফেব্রুয়ারি অধ্যাদেশ নম্বর ৭ অনুযায়ী বিআরটিসি নামের সংস্থাটির জন্ম হয়েছিল এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে সড়ক পরিবহন সেবা দেওয়ার জন্য মাত্র চারটি বাস নিয়ে সংস্থাটি যাত্রা শুরু করেছিল। স্বাধীনতা-পরবর্তীকালে এই বিআরটিসিই দেশব্যাপী বাস সার্ভিস নেটওয়ার্ক স্থাপন করে এবং ২০০৩ সালের আগেও দেশের ২৫০টি রুটে বিআরটিসির বাস চলত। বর্তমানে এই সংখ্যা গিয়ে ঠেকেছে ১৫০-এ। দেশের প্রায় ২১ হাজার কিলোমিটার সড়ক যোগাযোগের আওতার মধ্যে প্রায় ৭৬ হাজার বাস-মিনিবাস চলাচল করলেও সেখানে বিআরটিসির যাত্রীবাহী বাসসংখ্যা পাঁচ শরও কম। বর্তমানে দেশে মোট যাত্রী পরিবহনে বিআরটিসির ক্ষমতা এক শতাংশেরও নিচে! কেন ক্রমেই বিআরটিসির পরিধি সংকুচিত হয়ে গেল, কেন সংস্থাটি সাইনবোর্ডসর্বস্ব হয়ে দাঁড়াচ্ছে, কেন যাত্রী ও পণ্য পরিবহনে বিআরটিসির কার্যক্রম আরো বিস্তৃত হলো না_এসব প্রশ্নের জবাব সুখকর নয়। একটি শক্তিশালী অপচক্র বিআরটিসিকে কোণঠাসা করেছে নিজেদের উদরপূর্তির স্বার্থে এবং সব সরকারের আমলেই সরকারের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এই অপচক্র ফায়দা লুটেছে। এখনো এই অপক্রিয়া চলছে_এ অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে কি? জোর দিয়েই বলা যায়, যদি সরকার নিবিড় তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখে তাহলে ক্ষমতাবান লোভাতুরদের ছোবলের আলামত পাবে।
২৬ মে 'বাসে ক্যাডার!' (জনকণ্ঠ) এবং 'গণপরিবহন সরকারের নিয়ন্ত্রণে নেই : জনদুর্ভোগ চরমে' (সংবাদ) শিরোনামে প্রকাশিত দুটি প্রতিবেদনে যে চিত্র তুলে ধরা হয়েছে, আশা করি এগুলোও যোগাযোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীদের দৃষ্টিগোচরীভূত হয়েছে। আমরা জানি না, শেষ পর্যন্ত প্রতিকারমূলক পদক্ষেপ কতটা কী নেওয়া হবে কিংবা প্রতিকারইবা কতটুকু হবে। কিন্তু এই চিত্র যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক শৃঙ্খলা ভঙ্গের অন্যতম নজির তা অস্বীকার করা কঠিন। 'বাসে ক্যাডার!' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা পরিবহন মালিকদের হাতে দেওয়ার পরও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না। উপরন্তু গণপরিবহন-সংশ্লিষ্টরা যাত্রীসাধারণকে শায়েস্তা করতে কাউন্টারে কাউন্টারে কিংবা বিভিন্ন অনির্ধারিত স্টপেজে, এমনকি বাসে পর্যন্ত ক্যাডারদের সাহায্যকারী হিসেবে রেখেছে। একেকটা বাস কম্পানি নিজেদের খেয়ালখুশি মতো ভাড়া আদায় করছে। কেন? তারা এতটা বেপরোয়া কোন শক্তিবলে? তারা আইন, নিয়মনীতি সব কিছুর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ঔদ্ধত্য দেখাচ্ছে কিভাবে? এই মগের মুল্লুকের অবসান ঘটাতে প্রশাসনিক ব্যর্থতা কেন? বিগত ১৫ দিনে গণপরিবহনের সঙ্গে যুক্ত ক্ষমতাবান স্বেচ্ছাচারীরা কত কোটি টাকা জনগণের পকেট থেকে জোর করে আদায় করেছে এর প্রকৃত হিসাব মেলা ভার। তবে অঙ্কটা যে অনেক বড় এ নিয়ে কোনো সংশয় নেই। বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতির দ্রুত নিরসন ঘটাতে হাইকোর্টের নির্দেশনা জারির পরও তুঘলকি কাণ্ড চলল কিভাবে_এ প্রশ্নের জবাব দেওয়ার দায় যোগাযোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীরা এড়াতে পারেন কি? সরকারি দল, বিরোধী দলের রাজনীতিকরা এ ক্ষেত্রে কেন কোনো দায়িত্ব পালনে এগিয়ে আসেননি? দুর্মুখেরা বলেন, এসব ক্ষেত্রে সরকারি দল আর বিরোধী দলের নেতাদের মধ্যে কোনো অনৈক্য নেই। তাদের অনেকেরই গণপরিবহন খাতে সংশ্লিষ্টতা রয়েছে এবং জনগণের পকেট কাটতে তাঁরা বেশ সিদ্ধহস্ত। সিএনজি-চালিত স্কুটার ও ট্যাঙ্ িক্যাবের মালিক-চালকদের স্বেচ্ছাচারিতাও সীমাহীন পর্যায়ে পেঁৗছেছে এবং এ ক্ষেত্রেও রাজনীতি-ঘনিষ্ঠদের সংশ্লিষ্টতা রয়েছে। আর এ কারণেই রাজনৈতিক দলগুলোর তরফে এসব ব্যাপারে মাঝেমধ্যে যাও কিছু তৎপরতা পরিলক্ষিত হয় তা একেবারেই লোক দেখানো। কী বিচিত্র এই দেশ, কী বিচিত্র এই দেশের রাজনীতিকদের গতিধারা! ভরসার জায়গা যে সরকার তৈরি করতে পারছে না_বিলম্বে হলেও তা কি তাদের বোধোদয় ঘটাবে?
প্রশ্ন হচ্ছে, পরিবহন মালিক ও শ্রমিকদের স্বেচ্ছাচারিতা বন্ধ করার কি কোনো কর্তৃপক্ষ নেই? ইতিপূর্বে সরকারের তরফে বলা হয়েছিল, অতিরিক্ত ভাড়া আদায় করা হলে পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। কিন্তু এ পর্যন্ত কতগুলো পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে? এমনিতেই মানুষ দ্রব্যমূল্যের ক্রম ঊর্ধ্বগতিতে দিশেহারা, তার ওপর পরিবহন-সংশ্লিষ্টদের এই উন্মাদনা 'মড়ার উপর খাঁড়ার ঘা'র শামিল। 'রোড ম্যানেজমেন্ট'-এর মতো অতি জরুরি বিষয়টি কী করে উপেক্ষিত? স্বেচ্ছাচারীদের সব কিছুর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এত দাপাদাপির উৎস সন্ধানে কারো কি কোনো দায় নেই? বাজার দাপিয়ে বেড়াচ্ছে সিন্ডিকেট করে ক্ষমতাবান অসাধু ব্যবসায়ীরা আর রাস্তায় নেমেছে যন্ত্রযানের ক্ষমতাবান মালিকরা, যারা জনশত্রু হিসেবে বিবেচিত। ঢাকা মহানগরীতে যেসব যানবাহন চলে এর বেশির ভাগই চলাচলের অযোগ্য এবং আইনের দৃষ্টিতে পরিত্যক্ত। তার পরও এগুলো চলছে এবং দাপটের সঙ্গে জনগণের পকেট কাটছে! কিভাবে এমনটি সম্ভব তা অনেক কম সচেতনরাও জানেন। বিস্ময়কর হলো, এই জানাজানিতেও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিবেক টলে না, লজ্জাবোধ জাগে না! অনিয়মই যেখানে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, সেখানে তো সব কিছুই সম্ভব। কিন্তু মনে রাখা দরকার, সব কিছুরই শেষ আছে এবং উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থেকে স্বেচ্ছাচারী ক্ষমতাবানদের উদরপূর্তি করার সুযোগ দিয়ে কিংবা দায়িত্ব পালনে নিষ্ক্রিয় থেকে শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে এখন আর পার পাওয়া যাবে না। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন তাদের অচেতন করে রাখার নানা রকম কলাকৌশল সত্ত্বেও।
বিশেষজ্ঞ মহল থেকে গ্যাসের দাম বাড়ানোকে অসময়োচিত সিদ্ধান্ত বলা হয়েছে। এর আগে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। ২৬ মে একটি দৈনিকে খবর বেরিয়েছে, বিদ্যুতের দাম আরো এক দফা বাড়বে! এভাবে সেবা খাতে মূল্যবৃদ্ধি ঘটতে থাকলে এবং সেবার মান ক্রম অধোগতির দিকে যদি যেতেই থাকে তাহলে সাধারণ মানুষের পিঠ একেবারে দেয়ালে ঠেকে যেতে বাধ্য। এমনটি তো কারোর জন্যই শুভ ফল বয়ে আনবে না, আনতে পারে না। সরকারের ওপর মানুষ আস্থা হারালে এর বিরূপ প্রভাব বহুমুখী হতে বাধ্য। কয়েক দিন আগে র্যাবের হাতে গুলিবিদ্ধ লিমনের ব্যাপারে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একপর্যায়ে বলেছিলেন, তাঁর বা সরকারের কিছুই করার নেই! এবার যোগাযোগমন্ত্রীকে সঙ্গে নিয়ে হয়তো আবারও তিনি বলতে পারেন, গণপরিবহন খাতে বিরাজমান নৈরাজ্য অবসানে তাঁদের বা সরকারের কিছুই করার নেই! এ দেশের আস্তিকরা সৃষ্টিকর্তার ওপর আর নাস্তিকরা নিজেদের ওপর ভরসা রেখেই জীবনযাপন করছেন_রসিকতা করে কেউ কেউ এমনটিও বলেন। কাজেই অতিষ্ঠ মানুষ একপর্যায়ে বলে ফেলতেই পারে, আপনাদের দিয়ে আমাদের দরকার নেই। যারা বিপুল ভোট দিয়ে মহাজোটকে ক্ষমতায় বসিয়েছে সেই মহাজোট সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রীদের এবং রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের চোখের সামনে নৈরাজ্য সৃষ্টিকারীদের ক্রম উন্মাদনা ভুক্তভোগীদের যদি সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাহলে কি দোষ দেওয়া যাবে?
২৭ মে বাংলাদেশ প্রতিদিন-এ 'দুই মন্ত্রীর অসহায়ত্ব' শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষনেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সৃষ্ট পরিস্থিতির দায়ভার বাসমালিকের ওপর চাপিয়ে দিয়ে উদ্ধার পেতে চেয়েছেন। তাঁদের এই অসহায়ত্ব বিস্ময়কর, যুগপৎ প্রশ্নবোধক। সরকার জ্বালানির মূল্য বাড়িয়েছে, তারপর এর সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া নির্ধারণ করে দিয়েছে। কাজটি তো সরকার একতরফাভাবে করেনি। তাহলে নৈরাজ্য এখনো চলছে কী করে? নির্ধারিত হারে ভাড়া আদায় নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনার বাস্তবায়ন_এ দুটি বিষয় কার্যকর করার দায়িত্ব সরকারের। এখানে কোনো অজুহাত দাঁড় করানোর অবকাশ নেই। জনগণের প্রতি যদি সরকারের নূ্যনতম দায়বদ্ধতা থেকে থাকে তাহলে দায়িত্বশীল 'অসহায়'দের সরিয়ে যাঁরা জনস্বার্থ রক্ষা করতে পারবেন তাঁদের ওপর দায়িত্ব ন্যস্ত করা উচিত। নতুন সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করা না যায় তাহলে তা গ্রহণ করা হলো কেন? গণপরিবহন খাত কার বা কাদের নিয়ন্ত্রণে_এ প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছে।
লেখক : সাংবাদিক
deba_bishnu@yahoo.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 08
(107)
- এই দিনে-সেদিন মুজিবনগরে by দীপংকর চন্দ
- বিশ্বায়ন-সংস্কৃতির মিশ্রণ: সংঘাত ও বিকল্প by মোহীত...
- সামাজিক যোগাযোগ-ব্যক্তি, বিচ্ছিন্নতা ও ফেসবুক by জ...
- গণমাধ্যম-উইকিলিকস—জনগণের গোয়েন্দা সংস্থা by জুলিয়া...
- বিশেষ সাক্ষাৎকার-দোষীদের বার্তা দিতে হবে, অন্যায় ক...
- দেশে ফিরিয়ে আনার গড়িমসির তদন্ত হওয়া প্রয়োজন-পশ্চিম...
- অনুচ্ছেদভিত্তিক সুপারিশগুলো প্রকাশ করুন-সংবিধান সং...
- চারদিক-শহীদ তারকেশ্বর ও তাঁর গৈলা গ্রাম by আলফ্রেড...
- যুক্তি তর্ক গল্প-সুনামির সূত্রে ‘উন্নয়ন’ নিয়ে উদ্ব...
- সমাজ-নারীনীতি, হুংকার এবং বাউলদের ওপর আক্রমণ by জো...
- ইউরোপের চিঠি-জাপানে পারমাণবিক সংকট, বিপর্যয়ের সূচন...
- কালের পুরাণ-আওয়ামী লীগ ও বিএনপির মিল-অমিল by সোহরা...
- সমাজে গভীর, গভীরতর অসুখের আলামত-রাজশাহীতে নিষ্ঠুরতা
- সুসাংবাদিকতা ও পেশাদারি সাফল্যের ২০ বছর-অভিবাদন ডে...
- চারদিক-বৈশাখ এসে গেছে by শারমিন নাহার
- ভোগান্তি-এ কোন দেশে আমরা আছি! by আতাউর রহমান
- মিডিয়া ভাবনা-বাণিজ্যমন্ত্রী ১০০ ভাগ অসত্য বলেননি b...
- পর্যটন-বিশ্বকাপ ক্রিকেট থেকে এই শিল্প কী পেল by তৌ...
- রাজনীতি-মিছিলে ধর্মগ্রন্থ ও শিশুদের ব্যবহার কেন? b...
- খোলা হাওয়া-হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজপ্রবল by সৈয়দ...
- ইস্টার সানডে-পুনরুত্থান রোববার ও একটি আক্ষেপ by ফা...
- বস্তি উচ্ছেদ-‘জীবন আমাদের নয়?’ by ফারুক ওয়াসিফ
- বিশেষ সাক্ষাৎকার-সাশ্রয়ী খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লা...
- এই আত্মদান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টনক নড়াক-ছ...
- প্রথমে অনানুষ্ঠানিক আলোচনাই হোক-নির্বাচনকালীন সরকার
- শিক্ষাঙ্গন-বিশ্ববিদ্যালয় সর্বজনের প্রতিষ্ঠান, দলীয়...
- চারদিক-‘সেই যে আমার নানা রঙের দিনগুলি’ by ড. কাশফি...
- ফরিদগঞ্জে গণিত উৎসব
- এ সপ্তাহের বিজ্ঞানী-অ্যান্টনি লাভোসিয়ে
- এক লাফে একবার শ্বাস
- টিকার আদি কথা
- সত্যের বসু বিজ্ঞান ক্যাম্প ২০১২-আনন্দের সঙ্গে বিজ্...
- কবুতরের হাটবাজার by শিহাব জিশান
- বিদ্যুতের অভাবে কমেছে ওয়াসার পানি সরবরাহ by হামিদ ...
- ঘনিয়ে এল ঝড়ের কাল by প্রণব বল
- সাক্ষাৎকার-‘ক্যানসারের ঝুঁকি বাড়ছে’
- খাদ্যে বিষাক্ত রাসায়নিক পরীক্ষার উদ্যোগ নেই by মেখ...
- ফেসবুক পেজ থেকে-আইনি জিজ্ঞাসা
- দারিদ্র্যের কাছে পরাজিত মা by প্রশান্ত কর্মকার
- আমলি-ক্ষমতা ট্রাইব্যুনালকে ফিরিয়ে দেওয়া জরুরি-নারী...
- শাকিরার ফুটবল-প্রেম
- কথামালা
- ১ থেকে ২০ লাখ
- বার্সার অন্য প্রতিপক্ষ by সিয়াম রহমান
- ক্লাব ক্রিকেট নাকি রাজনীতি? by তারেক মাহমুদ
- জেএসসিতে বৃত্তি পাচ্ছে ৩০,৮০০
- অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেয়নি কেউ by অভিজিৎ ভট্টাচা...
- সরেজমিন : মিরপুর ও শাহ আলী থানা-'মাইন্ড করলে পুলিশ...
- জুনিয়র, নাকি সিনিয়র ছাত্রদলের নতুন কমিটি নিয়ে ছড়াচ...
- রাজনীতি-পদ না ছেড়েই সরকারি চাকরিতে ছাত্রলীগের ১২ ক...
- বেশি দর দিয়ে বিদ্যুৎ সংযোগ পাবে নতুন শিল্প-কারখানা...
- সমুদ্রজয়-ধন্যবাদ ফিরিয়ে নিল বিএনপি
- বাজেট-রপ্তানিকারকরা ১৪৭টি সুবিধা চেয়েছেন
- সংকটেও যেখানে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা!
- চট্টগ্রামে হুমকিতে শিল্প উৎপাদন by রাশেদুল তুষার
- স্মৃতি অমলিন by কাজী আসিফ ইমরান
- সমুদ্রজয়-হামবুর্গ এবং নতুন দিগন্ত by মামুন রশীদ
- অবশ্যই যা বলতে হবে by গুন্টার গ্রাস
- সাম্প্রতিক প্রসঙ্গ-কেন এই অবক্ষয়? by হাসান শাহরিয়ার
- গাজীপুরে স্থবির কলকারখানা by শরীফ আহ্মেদ শামীম
- গ্যাস সংকটে ধুঁকছে শিল্প by আরিফুজ্জামান তুহিন
- আইনশৃঙ্খলা পরিস্থিতি-কঠোর ব্যবস্থা নিতে হবে দ্রুত
- সংলাপে বিএনপির আগ্রহ-গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্...
- পবিত্র কোরআনের আলো-সত্যের পথে জিহাদ করতে যাওয়া এবং...
- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
- অটোরিকশার আয়ু-কথা ও কাজে মিল থাকুক
- রাজপথে কর্মসূচি-জনদুর্ভোগ বিবেচনায় রাখুন
- ইস্টার সানডের তাৎপর্য by চার্লস স্বাধীন বিশ্বাস
- ভয়ংকর বিদ্যুৎ পরিস্থিতি by শাহজাহান মিয়া
- চরাচর-'ভাওয়াইয়া ভবন' by এ কে এম মোস্তাফিজুর রহমান
- রঙ্গব্যঙ্গ-আক্কেল আলী ঘোর বিপদে by মোস্তফা কামাল
- বৃত্তের ভেতরে বৃত্ত-মামলার তদন্ত ও জট : বিস্ময়, প্...
- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও অন্যান্য প্রশ্ন by এ এম এ...
- আদালতের নির্দেশনা-কেমিক্যাল মেশানো ফল বিক্রি বন্ধ হোক
- বিসিএসের প্রশ্নপত্র -পিএসসি ভুলের বৃত্তবন্দি কেন?
- মনস্কামনা পূরণ হয়েছিল? by আসিফ আহমদ
- মাদকাসক্তি-বাড়ন্ত চারাগাছের কথাও ভাবুন by মোঃ মাসু...
- সংবিধান-বাহাত্তরের কাঠামোতে কতটুকু ফিরল? by আবু সা...
- পবিত্র কোরআনের আলো-রাসুলের দায়িত্ব সত্যের বাণী কেব...
- একুশ আগস্টের গ্রেনেড হামলার অধিকতর তদন্তচিত্র by ম...
- চরাচর-ইলিশের পুষ্টিগুণ by আজিজুর রহমান
- রঙ্গব্যঙ্গ-একটি কাল্পনিক ভবিষ্যদ্বাণী by মোস্তফা ক...
- বৃত্তের ভেতর বৃত্ত-গণপরিবহন খাত কার নিয়ন্ত্রণে? by...
- সমাজ-খনার জিভ কিংবা রুমানার চোখ by সায়েমা খাতুন
- অগি্নঝরা একাত্তরের শব্দসংগ্রামী by ফকির আলমগীর
- আন্দোলন-বিএনপির অনেক লক্ষ্য by ফ. র. আল-সিদ্দিক
- জমি থেকে পাথর উত্তোলন-অতি লোভে তাঁতি নষ্ট
- চলচ্চিত্র শিল্প-ফিরে আসুক হারানো গৌরব
- ইনসাফ বনাম সাফ by এ এম এম শওকত আলী
- ৮০ লাখ টাকার দোকান এক লাখ টাকায়! by হামিদ উল্লাহ
- স্ত্রীর আত্মহত্যা ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন স্বামীও
- বিএনপির নেতৃত্বাধীন বৃহত্তর জোটের ঘোষণা ২০ এপ্রিলে...
- ঝড়-বজ্রপাতে ১০ জনের মৃত্যু
- ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ-যশোরে হাইব্রিড ধানের ...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- বাড়ি বানানোর চুক্তি করে হামলা, মামলায় দিশেহারা জমি...
- পদ্মা সেতু-এমওইউ সই করতে প্রতিনিধিদল আজ মালয়েশিয়া ...
- বগুড়ায় মিজানুর রহমান-ফৌজদারি অপরাধ কখনো মানবাধিকার...
- শিক্ষাঙ্গন-বিশ্ববিদ্যালয় সর্বজনের প্রতিষ্ঠান, দলীয়...
- বস্তি উচ্ছেদ-‘জীবন আমাদের নয়?’ by ফারুক ওয়াসিফ
- বিশেষ সাক্ষাৎকার-সাশ্রয়ী খরচে বিদ্যুৎ উৎপাদনে কয়লা...
- পাখি-সাদায়-কালোয় পাহাড়ি মুনিয়া by আ ন ম আমিনুর রহমান
- ব্যাংকে তারল্যসংকট: ৩-আমদানি অর্থায়নের টাকা শেয়ারব...
- ছিনতাই করতে গিয়ে ধরা পড়লেন সেনাসদস্য
- যানজটের শহরেও ছিনতাই by নজরুল ইসলাম
- ডেসটিনি নিয়ে কমিশন গঠন করবে সরকার
- এ আসক্তি এমনই যে...
-
▼
Apr 08
(107)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment