Friday, December 2, 2011
বিশেষ রচনা : রশীদ করীম-মধ্যবিত্তের গোপন কুঠরির পর্যবেক্ষক by মিল্টন বিশ্বাস
বিশেষ রচনা : রশীদ করীম-মধ্যবিত্তের গোপন কুঠরির পর্যবেক্ষক by মিল্টন বিশ্বাস
গত ২৬ নভেম্বর ৮৬ বছর বয়সে মারা গেলেন আমাদের মনোজগতের গহিনে ডুব দিয়ে অজানা খনি আবিষ্কারের অন্যতম লেখক রশীদ করীম। বাংলাদেশের একজন প্রকৃত লেখক প্রয়াত হলেন। কারণ তিনি যা বিশ্বাস করতেন, উপলব্ধি করতেন, তা-ই শব্দবন্দি করে গেছেন। অন্তর্মুখী এই লেখক বাংলাদেশের উপন্যাসের উপস্থাপনায় ভিন্নতা এনেছেন। সামাজিক দিক থেকে তাঁর রচনাসমগ্র যেমন মূল্যবান, তেমনি তিনি কিছু রচনার কারণে স্মরণীয় হয়ে
থাকবেন। গল্প দিয়ে শুরু হলেও প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার পর আর গল্প লিখতে উৎসাহী ছিলেন না তিনি। চার দশক ধরে রশীদ করীম বাংলাদেশের অন্যতম ঔপন্যাসিক হিসেবে নন্দিত। ১৯৩৯ সালে অষ্টম শ্রেণীর ছাত্র রশীদ করীম প্রথম গল্প লেখেন। ১৯৪২ সালে সাহিত্য পত্রিকা সওগাতে 'আয়েশা' নামে গল্প প্রকাশিত হয়। 'একটি মেয়ের আত্মকাহিনী', 'অভিভাবক', 'মোতাহার চাচা', 'মুহূর্ত', 'চিঠি', 'কাহিনী নয়' তাঁর উল্লেখযোগ্য গল্প। এরপর তিনি লেখা ছেড়ে দেন। ১৯৬১ সালে তাঁর সাহিত্যচর্চার দ্বিতীয় পর্যায় শুরু হয় 'উত্তম পুরুষ' প্রকাশের মধ্য দিয়ে। উপন্যাসটি আদমজী পুরস্কার পেলে তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। পরবর্তী দুই বছরের মধ্যে 'প্রসন্ন পাষাণ'(১৯৬৩) প্রকাশিত হলে তিনি পরিণত হন বাংলাদেশের অন্যতম কথাকারে। এরপর স্বাধীনতাযুদ্ধ পর্যন্ত তাঁর নীরবতা লক্ষণীয়। মুক্তিযুদ্ধোত্তর 'আমার যত গ্লানি'র (১৯৭৩) পর একে একে প্রকাশিত হয় 'প্রেম একটি লাল গোলাপ' (১৯৭৮), 'একালের রূপকথা' (১৯৮০), 'সাধারণ লোকের কাহিনী' (১৯৮২), 'সোনার পাথরবাটি' (১৯৮৪), 'বড়ই নিঃসঙ্গ' (১৯৮৫), 'মায়ের কাছে যাচ্ছি' (১৯৮৯), 'পদতলে রক্ত' (১৯৯০), 'চিনি না' (১৯৯০) প্রভৃতি উপন্যাস। একমাত্র গল্পগ্র্রন্থ 'প্রথম প্রেম' (১৯৮৪) এবং 'আর এক দৃষ্টিকোণ', 'অতীত হয় নতুন পুনরায়' ও 'মনের গহনে তোমার মুরতিখানি' নামে তিনটি প্রবন্ধের বই রচনা করেন তিনি। তিনি যে একজন পণ্ডিত ও জ্ঞানপিপাসু লেখক ছিলেন, তার পরিচয় পাওয়া যায় তাঁর প্রবন্ধ রচনার কলাকৌশলে। মনন ও মেধায় অভিজাত; স্বল্পসংখ্যক গ্রন্থের রচয়িতা, কিন্তু প্রচারবিমুখ তিনি ছিলেন লেখার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। সস্তা জনপ্রিয়তার মোহে কখনো লেখেননি তিনি। 'জীবনমরণ' নামে তাঁর একটি আত্মজৈবনিক গ্রন্থও রয়েছে। ১৯৯৩ সালে শেষ উপন্যাস 'লাঞ্চ বঙ্' প্রকাশিত হয়। সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে পেয়েছেন আদমজী পুরস্কার (১৯৬৯), বাংলা একাডেমী পুরস্কার (১৯৭২), একুশে পদক (১৯৮৪), লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১)। উল্লেখ্য, কথাসাহিত্যিক আবু রুশদ তাঁর অগ্রজ।
রশীদ করীম ১৯২৫ সালের ১৪ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে দেশভাগের পর বাংলাদেশে চলে আসেন। চাকরি নেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে। সেখান থেকেই তিনি জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। রশীদ করীমের সাহিত্যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুরেফিরে এসেছে। ১৯৯২ সালে পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন প্রাণবন্ত মানুষ। তিনি খ্যাতি কুড়িয়েছেন সমালোচনা-সাহিত্যেও। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে দ্বিধাহীন ছিলেন তিনি। তাঁর সম্পর্কে কবি শামসুর রাহমান বলেছিলেন, "রশীদ করীম আমাদের দেশের অন্যতম সেরা গদ্যকার। তাঁর 'উত্তম পুরুষ' উপন্যাসের ভাষা আশ্চর্য সহজ-সরল ও আধুনিক।" কথাসাহিত্য ও প্রবন্ধে তিনি নিজস্ব গদ্যভাষার শৈলী তৈরি করেছেন। তাঁর ছিল বিশ্বসাহিত্যের নিবিড় জ্ঞান। কিন্তু জ্ঞানের তথ্য উপন্যস্তে ব্যস্ত ছিলেন না তিনি; তিনি নির্মাণ করেছেন সহজ-সরল অভিব্যক্তি। পাঠকের হৃদয়ে প্রবেশের জন্য এক মাধুর্যমণ্ডিত কারুকার্যময় ভাষার অধিকারী ছিলেন তিনি। তিনি শব্দ ব্যবহারে উদার এবং নতুন শব্দ ও বাক্য তৈরিতে অভিনবত্বের পরিচয় দিয়েছেন। গদ্যের নিরীক্ষা তাঁর সৃজনশীলতার অনন্য স্বাক্ষর। তাঁর বর্ণনা ও সংলাপ ব্যতিক্রমী। তাঁর গ্রন্থ একটানা পড়ে শেষ করা যায়। প্রথম উপন্যাস 'উত্তম পুরুষ' থেকেই গদ্যভাষায় তিনি সঞ্চার করেছিলেন ক্ষিপ্র ও অনিবার্য গতিবেগ।
রশীদ করীম নাগরিক মধ্যবিত্ত ও ক্রমবিকাশমান উচ্চবিত্তের জীবনের কণ্ঠস্বর। তিনি কলকাতার নাগরিক রুচি ও বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে জীবনকে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছেন। তাঁর কথাসাহিত্যে নর-নারী সম্পর্কের যে জটিল তন্তুজাল উন্মোচিত হয়েছে তা বিস্ময়কর। সমকালীন সমাজ এবং রাজনীতির পরিবর্তন ও বিবর্তনের ধারাবাহিকতায় তিনি আশ্চর্য রকমের আধুনিক ও মানবিক। জীবনদৃষ্টির গভীরতায় ও সংস্কারমুক্ত মানসিকতায় তাঁর প্রগতিশীল ভূমিকা অনন্য।
'উত্তম পুরুষ'-এর আখ্যানে রয়েছে চলি্লশের দশকের ব্রিটিশ ভারত। এ বছর এটি প্রকাশের অর্ধশত বছর পূর্ণ হলো। সমরেশ বসু উপন্যাসটির প্রশংসা করেছিলেন। কাহিনীর অন্তর্বয়নে প্রথম থেকে রশীদ করীম নাগরিক সমাজের ছবি এঁকেছেন। কোনো চরিত্রের কলকাতার বাইরে গ্রামে ভ্রমণের সূত্রে গ্রামীণ জীবনের পরিচয় বর্ণিত হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে লেখক তাঁর ব্যক্তিজীবনের অভিজ্ঞতার কথাই উপন্যাসে ব্যক্ত করেছেন। এমনকি এক উপন্যাসের চরিত্রকে অন্য উপন্যাসে স্থাপন করলেও সমস্যার সৃষ্টি হয় না। 'উত্তম পুরুষ'-এর শাকের সহজেই মানিয়ে যায় 'প্রসন্ন পাষাণ'-এর চরিত্রের সঙ্গে; 'প্রসন্ন পাষাণ'-এর তিশনাকে 'উত্তম পুরুষ'-এ প্রতিস্থাপন করলে এমন কিছু যায়-আসে না। কলকাতাকেন্দ্রিক মুসলমানদের মানসিকতা উন্মোচিত হয়েছে শাকের চরিত্রের মাধ্যমে। পাকিস্তান আন্দোলনের আবেগের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সমাজ-রাজনীতির ঢেউ স্পষ্ট হয়েছে এখানে। মুসলিম সমাজের অনিবার্য প্রতিনিধি শাকের মুসলিম লীগকে সমর্থন করে; জিন্নাহর ভক্ত সে। এমনকি গান্ধীজি ও হিন্দু নেতারা তার চক্ষুশূল; যদিও সে বিশ্বাস করে, পাকিস্তান হবে হিন্দু-মুসলমান উভয়ের মাতৃভূমি। উপন্যাসটিতে 'আমি' শব্দটির কথন ভাষ্যের মধ্য দিয়ে চরিত্রের মানসিক জগৎ উন্মোচিত; আখ্যানের সমাপ্তি ঘটেছে শাকেরের কলকাতা থেকে ঢাকায় আগমনের মধ্য দিয়ে। গল্পকথন ও সমাজচিত্রের চেয়ে রশীদ করীম মনোযোগী চরিত্রের অবচেতনের গোপন কুঠরিতে_এর প্রমাণ পাওয়া যায় প্রথম উপন্যাস থেকেই।
দ্বিতীয় উপন্যাস 'প্রসন্ন পাষাণ'-এ একই ধরনের দৃষ্টিভঙ্গি লক্ষ করা যায়। আখ্যানের সূচনা কলকাতা নগরে। প্রধান চরিত্র তিশনা উপন্যাসটির কথক। উত্তম পুরুষের বর্ণনা ভাষ্যে উপন্যাসটির পুরো ঘটনা রূপায়িত। এখানে কলকাতাকেন্দ্রিক শিক্ষিত মুসলিম সমাজের বস্তুনিষ্ঠ চিত্রের চেয়ে তিশনার জীবনের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঔপন্যাসিক তিশনার স্কেচে তার ছোট ফুফু ও ছোট চাচার ঘটনা সংযুক্ত করেছেন। আলিম ও কামিল চরিত্র দুটি কাহিনীতে তাৎপর্যবহ হয়ে উঠেছে। উপন্যাস শেষে তিশনা কামিলের প্রতি দুর্বলতা প্রকাশ করেছে; ভালোবেসেছে তাকে; কামিল তার দিকে মুখ ফিরেও তাকায়নি। সমাজ সংস্কারের জন্য সে তার কাছে পেঁৗছাতে পারেনি। আলিমের একতরফা প্রেম নিবেদনের প্রতি বিতৃষ্ণা এবং পরে কামিলের প্রতি অনুরক্ত হলেও অর্থবিত্তের কথা ভেবে আলিমকে বিয়ে করা তিশনার মনোজগতের বিশেষ প্রান্ত। উপন্যাসে তিশনা মূল চরিত্র হলেও তার সক্রিয়তা লক্ষণীয় নয়, বরং তার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে বর্ণনায়; সে নির্বাক দর্শকও বটে। পাঠকের হৃদয়ে তিশনা নয়, তার দূরসম্পর্কের ফুফু ময়না বেশি গভীরভাবে স্পর্শ করেছে। বিধবা ময়নার সন্তান কামিল। ময়না তিশনার ছোট চাচার প্রতি গোপন প্রেম লালনকারী। এদিক থেকে পরাশ্রিত এই চরিত্রটি মনোবাস্তবতায় জটিল। তবে কামিল চরিত্রটিও যথার্থ সৃজনী সক্ষমতার পরিচয় বহন করে না। অনেক দিনের বিরতির পর 'আমার যত গ্লানি' প্রকাশিত হলে আমরা দেখতে পাই, রশীদ করীম উপন্যাসের কাহিনী বুননে পরিবর্তন এনেছেন। নগরজীবনভিত্তিক এই উপন্যাসের কাহিনী প্রসারিত ১৯৪৭ থেকে ২৬ মার্চ ১৯৭১ পর্যন্ত। এখানে লেখকের বর্ণনা ও এরফান চৌধুরীর কথনে কাহিনী বিবৃত হয়েছে। তবে আয়েশা আর তার স্বামী সামাদ এবং আহসান, নবী, আক্কাস, আবেদ, কোহিনূর_চরিত্রগুলো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেনি। এরফানের ব্যক্তিগত অভিজ্ঞতা মিশে গেছে উপন্যাসের আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে। মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিত স্মরণে রেখে লেখক চরিত্রের যুগপৎ মনোবাস্তবতা ও বহির্বাস্তবতাকে প্রকাশ করেছেন। চেতনাপ্রবাহরীতির সঙ্গে আর্থবাস্তবতা উন্মোচনে উপন্যাসটি বিশিষ্ট। তবে লেখক মুক্তিযুদ্ধের শাণিত চেতনা ও অভিঘাতের মূল্যায়নের পরিবর্তে মধ্যবিত্তের যৌন চেতনা ও স্বার্থপরতা এবং জনবিচ্ছিন্নতার ঘটনা উন্মোচনে বেশি মনোযোগী। এরফানকে জমিন যখন জিজ্ঞাসা করে, 'কোথায় যাচ্ছেন', তখন সে বলে, 'শেখ সাহেবের কাছে। স্বাধীনতার কাছে।' কিন্তু আয়েশার শারীরিক প্রেমের আকর্ষণ তার কাছে মুখ্য। পঁচিশে মার্চের ঘটনা প্রত্যক্ষ করলেও সে মুক্তিযুদ্ধের গভীরে প্রবেশ করতে পারে না। ক্ষুদ্র বৃত্তে চলমান জীবনে যুদ্ধজীবনের অভিঘাত সত্য হয়ে ধরা দেয়নি; বরং জনবিচ্ছিন্নতার জন্য গ্লানি জেগেছে, আত্মধিক্কারও। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এরফান চৌধুরীর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চ-মধ্যবিত্ত নাগরিক শ্রেণীর চেতনাকে আবিষ্কার করেছেন লেখক। যৌন তাড়নায় উজ্জীবিত এরফান চৌধুরীর আত্মসুখসন্ধানী মনোবিশ্লেষণ এই উপন্যাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
ঢাকার একটি বহুজাতিক ফার্মের উচ্চপদস্থ কর্মকর্তা এরফান। অফিসের পর ক্লাবে বসে মদ্যপান ও নারীসঙ্গ, বিশেষত মধ্যবয়সী সুন্দরী আয়েশার সঙ্গে সময় কাটানো তার কাজ। তার আত্মকথন লক্ষণীয়_'আমি লোকটি আসলে একটা খচ্চর, যদিও আমার বাপ লোকটা মোটের উপর ভালই ছিলেন...বেসিনের উপরে বেলজিয়ান কাচের আয়নায় যে মুখটি ফুটে উঠেছিল, তা সাগরপারের ঐ মহার্ঘ্য বস্তুটির মান বজায় রেখেছে ঠিকই। খাসা লাগল চেহারাটি; সামান্য একটু 'নড' করে আমি আমার অনুমোদন জানালাম চেহারাটা ভালো ঠেকলে, চালচলনে, দিবি্ব একটা কনফিডেন্স আসে। অথচ, এই একই আমি, সারারাত বেলেল্লাপনা করে, সকালবেলা খরখরে চোখ নিয়ে যখন উঠি, তখন নিজেকেই অন্য মানুষ মনে হয়।'
তবে মুক্তিযুদ্ধের সময় আত্মকেন্দ্রিক এরফান চৌধুরীও বাইরের রাজনৈতিক উত্তাপ ও ঘটনাপ্রবাহকে অস্বীকার করতে পারেনি। উপন্যাসে মুক্তিযুদ্ধপূর্ব রাজনৈতিক ঘটনাগুলোর ধারাবাহিকতা আখ্যানে বিন্যস্ত হয়েছে এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের স্বপ্ন অলক্ষ্যে থাকেনি।
পরবর্তী উপন্যাস 'প্রেম একটি লাল গোলাপ' রশীদ করীমের খ্যাতিকে উচ্চ শিখরে পেঁৗছে দিয়েছে। প্রকৃত সফল উপন্যাস এটি। উপন্যাসটিতে মনোবাস্তবতার বিভিন্ন প্রান্ত অভিব্যক্ত হয়েছে। বহির্জীবনের বাস্তবতাকে অবচেতন মনের ভাবনার সঙ্গে তুলে ধরেছেন তিনি। এখানে তিনি স্বতঃস্ফূর্ত। ক্ষুদ্রাতিক্ষুদ্রের মধ্যে তিনি যে অসামান্য নির্মাণশৈলী প্রকাশ করতে পারেন, এখানে তারই প্রতিষ্ঠা। উপন্যাসটির সূচনা ১৯৭৩ সালের এক সকালবেলা। উপন্যাসের কথক এক অধ্যাপক। তিনি রানুর কাহিনী বলেছেন। রানু ও তার স্বামী উমর এবং উমরের বস সুফি সাহেবের পারস্পরিক সম্পর্ক, সম্পর্কের দ্বন্দ্ব ও মনোজগতের সংকটের ওপর কাহিনী দাঁড়িয়ে আছে। তবে উপন্যাসের সমাপ্তিতে রানুর দাম্পত্য জীবনে সংকট মোচনের পর স্বাভাবিক চিত্রে সুফি সাহেবের উপস্থিতি বা তার রুমালের প্রসঙ্গ বিচ্ছিন্নতার অনিবার্য সূত্র। 'উমর রানু এখন ভালই আছে। কিন্তু তাদের জীবনে সেই রুমালটির আড়াল বোধ হয় থেকেই গেছে।' এ উপন্যাসে মানবিক ও সামাজিক সম্পর্ক বাণিজ্যিক স্বার্থের টানে বিনষ্ট হয়েছে।
এই একই ধারার উপন্যাস হলো 'একালের রূপকথা' এবং 'সাধারণ লোকের কাহিনী'। শেষের উপন্যাসটি স্বতন্ত্র। কারণ এর প্রকরণ ও উপস্থাপনভঙ্গি ভিন্ন। দুটি অংশ এর: প্রথমে উত্তম পুরুষের বর্ণনা, দ্বিতীয় অংশে আছে সর্বজ্ঞ লেখকের জবানি। দ্বিতীয়টি কখনো কখনো প্রথমে ব্যবহৃত হয়েছে। আর্থিক সচ্ছলতার জীবনপ্রবাহে প্রেম ও দাম্পত্য সম্পর্ক সংকটের মুখে পতিত হয়েছে; অন্তঃসারশূন্য হয়ে পড়েছে 'প্রেম একটি লাল গোলাপে'র মতোই। মধ্যবিত্ত স্বামী মনসুর ও স্ত্রী ফাতেমার দাম্পত্য সুখের চিত্র বিভিন্ন অন্তর্জটিলতার পথ বেয়ে ক্রমপরিণতিতে উপস্থিত হয়েছে। 'সোনার পাথরবাটি' সপ্তম উপন্যাস। এখানে মানুষের জীবনের অন্তর্লীন দ্বন্দ্ব-সংঘাত বিবৃত। মধ্যবিত্ত সমাজের সংকটগুলো তুলে ধরেছেন লেখক। প্রথম দিকের মতো এ উপন্যাসে নর-নারী সম্পর্কের রহস্য ও মাধুর্য_উভয়ই বর্ণিত। এখানে ৪০ বছর বয়সের অবিবাহিত ও স্বল্প বেতনভুক মিন্টু এবং তার সুন্দরী সহপাঠী শ্যামাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনী। বেশির ভাগ উপন্যাসের মতো এটির আখ্যান কলকাতায় শুরু হয়ে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে স্থানান্তরিত হয়েছে। পূর্ব পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য ছয় দফা আন্দোলন ও অন্যান্য জাতীয় আন্দোলনে পশ্চিম পাকিস্তানের প্রতি পূর্ব পাকিস্তানের মানুষের মনোভাব বর্ণিত হয়েছে। নানা কারণে পরবর্তী উপন্যাস 'বড়ই নিঃসঙ্গ' স্বতন্ত্র রচনা। অনেক চরিত্রের উপন্যাস এটি নয়। এটি শরীফের কাহিনী, যার বন্ধু-বান্ধবী কেউ নেই; অর্থবিত্ত, লোভ-অহংকারও নেই। অথচ তার অমূল্য ইন্দ্রিয় সংবেদনা রয়েছে। লেখক সেগুলোকে যত্নে এঁকেছেন। সমাজের মধ্যে আগন্তুক এই চরিত্রটি সমাজবহির্ভূত জুঁইয়ের সঙ্গে মিলতে পারে। কারণ তারা দুজনে একই রকম। সমাজের মধ্যে অসমঞ্জস এই সব চরিত্রের প্রতি লেখকের মমত্ব অসীম। 'বড়ই নিঃসঙ্গ' ক্ষুদ্র পরিসরের উপন্যাস। সে তুলনায় দীর্ঘ কলেবরের রচনা 'মায়ের কাছে যাচ্ছি'। দীর্ঘ উপন্যাসটির মধ্যে কলকাতা ও ঢাকা শহরকেন্দ্রিক অভিদ্যোতনা এখানেও লক্ষণীয়। ঔপন্যাসিক মুসলিম মধ্যবিত্তের নাগরিক জীবনকে তুলে ধরেছেন, যা অন্যান্য উপন্যাসেও চিত্রিত হয়েছে। ৫০ বছর বয়সী কমর যে তার বাল্যস্মৃতিতে ফিরে গেছে, তার মধ্যে এরফানকে আবিষ্কার করা শক্ত কিছু নয়; যদিও তারা আচার-আচরণ ও চিন্তায় ভিন্ন। 'মায়ের কাছে যাচ্ছি' রশীদ করীমের পুনরাবৃত্তিময় আখ্যানের উপন্যাস। বিষয়বস্তু ও বর্ণনাধর্ম পৃথক হলেও 'চিনি না' এবং 'নর্তকী'ও একই বৈশিষ্ট্যে উজ্জ্বল।
বাস্তবিক রশীদ করীমের উপন্যাসে আত্মজৈবনিক উপকরণ বেশি। মধ্যবিত্ত শ্রেণী, তাদের আর্থসামাজিক পরিবেশ-পরিস্থিতি কাহিনীতে ব্যক্ত হওয়া সত্ত্বেও স্বয়ং লেখকের উপস্থিতি স্পষ্ট নানা জায়গায়। তাঁর 'জীবন মরণে' (সোয়ান সঙ) বর্ণিত প্রকৃত ঘটনার অনেকগুলোই উপন্যাসে ব্যক্ত হয়েছে। তিনি বয়ঃসন্ধিতে জনৈক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন, সোয়ান সঙে যা উলি্লখিত। সেই নারীর বিয়ে হয়ে গেলে তার জীবন শোকে প্লাবিত হয় এবং লেখা বন্ধ করে দেন; যদিও লেখক বলতে চেয়েছেন, এই নারী তার জীবনে আবির্ভূত না হলে তিনি কখনোই লেখক হতেন না। একসময় তিনি দুই নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন, যা তাঁর উপন্যাসের একটি সাধারণ ঘটনা। তবে সেই নারী ও তার বিয়ে রশীদ করীমের উপন্যাসকে ফিকে করে দেয়নি; বরং বিভাগোত্তর সময়ে কলকাতা থেকে ঢাকায় আগমন তাঁর স্মৃতিকথায় এবং উপন্যাসে বেশি জায়গা নিয়ে বসেছে।
রশীদ করীমের উপন্যাস পাঠককে ধরে রাখতে সক্ষম। কারণ মানুষকে কেবল ভালো কিংবা মন্দরূপে চিত্রিত করেননি তিনি। তিনি দেখেছেন সময়, সমাজ ও চেতনাধারায় মানুষের বিচিত্র বাস্তবতা। আধুনিক মানুষের অন্তঃসার উন্মোচনে তিনি বাংলাদেশের উপন্যাসে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। প্রেম, যৌনতা_সব কিছু মিলে যে আধুনিক মানুষ, সেই মানুষকে ভেতর থেকে দেখার সক্ষমতা ছিল রশীদ করীমের; তাঁর সমকালে যা অন্য কারো মধ্যে দেখা যায়নি। মানব মনের গহিনে প্রবেশ করেছিলেন তিনি; নাগরিক মধ্যবিত্ত চরিত্রের অন্তস্তল দ্যোতিত করার কৃতিত্ব একমাত্র তাঁরই।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
December
(2900)
-
▼
Dec 02
(119)
- গুলশান-বনানীতে দুর্গোৎসব by পান্না লাল দত্ত
- জনস্বাস্থ্য-ডাক্তাররা কেন গ্রামে যান না by সৈয়দ মা...
- কংগ্রেস-তৃণমূল টানাপড়েন by গৌতম লাহিড়ী
- স্বপ্নভ্রম... by সুভাষ সাহা
- নগরজীবন-ভূমিকম্প ও মহাদূষণের মুখোমুখি ঢাকা by আসিফ
- উচ্চশিক্ষার ব্যয়-জগন্নাথ বিশ্ববিদ্যালয় চোখ খুলে দে...
- বিজিবি-বিএসএফ সম্মেলন-শান্ত সীমান্তেই পারস্পরিক কল...
- দুর্গাপূজা-সম্প্রীতির সর্বজনীন উৎসব
- পোশাক খাতে রফতানি আয় কমবে ৬০০ কোটি টাকা by আবু হেন...
- কাপ থেকেও বিদায় চেলসির
- আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট বাগবোকে আইসিসির কা...
- প্রতিশ্রুতি না রাখলে শনিবার থেকে সিরিয়ার ওপর নিষেধ...
- মিয়ানমারে ঐতিহাসিক সফরে হিলারি ক্লিনটন
- পাকিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ, ব্যাখ্যা চাইবে ...
- শুল্কমুক্ত সুবিধা আদায়ে সোচ্চার থাকবে বাংলাদেশ by ...
- সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান হিলারির
- সিরিয়ায় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে রাশিয়া
- প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকার দাবি ব্রাদারহুডের
- ভারতের পার্লামেন্টে বিক্ষোভ আবার অধিবেশন মুলতবি
- লন্ডনে ইরানের দূতাবাস বন্ধের নির্দেশ যুক্তরাজ্যের
- অবসর ভাতা আইন পরিবর্তনের প্রতিবাদে যুক্তরাজ্যজুড়ে ...
- শাহজালাল সার কারখানা প্রকল্প একনেকে অনুমোদন
- মানসিক ভারসাম্যহীন বলায় ব্রেইভিক অপমানিত!
- ফ্রান্সে মুক্তি পেল সু চিকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য ...
- দিলি্লতে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান-শিরোপা উদ্...
- পরিশ্রমীদের সঙ্গী ভাগ্য
- ফ্রান্সে মুক্তি পেল সু চিকে নিয়ে নির্মিত ছবি ‘দ্য ...
- পার্থক্য অনেক :মুশফিক
- বিশ্বে রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রেখেছে দুর্নীতি
- 'আফগানিস্তান, ফিলিস্তিন নয় ওয়ালস্ট্রিট দখল করুন'
- আমি কাউকে পরোয়া করি না-সিরিয়া বিক্ষোভের আইকন ফাদওয়া
- সু চির হাত ধরেই বদলাবে মিয়ানমার
- বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি চায় যু...
- জলবায়ু সম্মেলন-বছরে ১০০ বিলিয়ন ডলারের গ্রিন ফান্ড ...
- সরকার তরুণদের আইটি দক্ষ মানবসম্পদ করতে চায়
- শান্তিচুক্তির ১৪তম বার্ষিকী আজ-পাহাড়ে শান্তি নেই b...
- 'ভাই, তুমি উত্তর না দক্ষিণ'
- বাংলাদেশে দুর্নীতি সামান্য কমলেও উদ্বেগজনক
- দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে যত অভিযোগ by সাবি্বর ন...
- অর্থনীতি পঙ্গু :দেশ দেউলিয়ার পথে
- স্বাধীনতা আমাদের অহঙ্কার by কাজী আবুল কালাম সিদ্দীক
- দেশপ্রেম ও দেশাত্মবোধ by জহির উদ্দিন বাবর
- ইসলামে বিজয় ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ by মুফতি এনায়েতুল...
- ক্লাইমেটগেট by শেখ রোকন
- পার্বত্য শান্তিচুক্তি-বাস্তবায়নে ধীরগতি, বাড়ছে হতা...
- দ্বিখণ্ডিত ডিসিসি থেকে কী পাব! by ইমরুল চৌধুরী
- ধর নির্ভয় গান-ক্ষুদ্র স্বার্থের ঊধর্ে্ব উঠে আমাদের...
- টাকায় ছয় ফুলকপি-কৃষিপণ্যের ন্যায্যমূল্য মেলে না
- জ্বালানি আমদানি-বেসরকারি খাতের সুযোগ বাড়ূক
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রসার জরুরি
- যুদ্ধাপরাধীদের বিচার গতিশীল করার দাবি
- কোচিং সেন্টারের জালিয়াতিতে ঢাবিতে ভর্তির সুযোগ
- অশ্রুসজল দীপিকা by ফারহানা আদৃতা
- ঢাকায় কুংফু পান্ডা-টু by সৈয়দ মাহমুদ জামান
- গল্প অন্তরাল-মোশাররফ ভাইকে চেনা যাচ্ছিল না
- ক্রুফোর ফিল্মি জীবন
- বই আলোচনা-'জনকের চোখে জল'-একটি অনিন্দ্য প্রকাশনা-ল...
- মঞ্চ নাটক-মহাকালের দাবি মেটাতে কালের যাত্রা by মাস...
- রেড ক্যাপসিকাম by জেসমিন মুন্নী
- বিশেষ রচনা-প্রাবন্ধিক রশীদ করীম by মারুফ রায়হান
- বিশেষ রচনা : রশীদ করীম-মধ্যবিত্তের গোপন কুঠরির পর্...
- প্রচ্ছদ রচনা-রশীদ করীমের সঙ্গে শেষ দেখা শেষ কথা by...
- হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার
- বিশেষ আয়োজন-হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ by...
- স্মরণ-রোকনুজ্জামান খান দাদাভাই
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৫২)-মনের গহিন ভেতর থেকে ...
- পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি এবং কিছু প্রশ্ন ...
- যুগের বাণী-পঞ্চদশ সংবিধান সংশোধন আইন কী পেলাম, কী ...
- জনসংহতির কর্মসূচি ঘোষণা-পাহাড়ে বৈষম্য কাম্য নয়
- ঢাকার বিভক্তি এবং হরতাল-রাস্তায় নয়, আদালতেই বিষয়টি...
- 'দীর্ঘস্থায়ী দারিদ্র্যের' বিরুদ্ধে লড়ছে রুবিনা-ই...
- মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে কেরালা তামিলনাড়ুর দ্বন্...
- মিয়ানমারে হিলারি-থেইন সেইন বৈঠক-সংস্কারের বিনিময়...
- অনিশ্চয়তায় জলবায়ু সহায়তা তহবিল
- জীবজন্তু পায় ভূমিকম্পের আগাম বার্তা
- প্রদর্শনী-পুরনো গাড়িতে ইতিহাস
- সংবাদ সম্মেলনে ড্যান মজিনা-বাংলাদেশের সঙ্গে বড় পরি...
- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ-সিলেটে সকাল-সন্ধ...
- ই-এশিয়া সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী-তথ্যপ্রয...
- শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু আজ-পঁয়ত্রিশ হাজার প্রা...
- গাছে আটকা ঘুড়ি by রশীদ করীম
- ঝকঝকে ও আধুনিক রশীদ করীম by জিল্লুর রহমান সিদ্দিকী
- অমরত্বের সুধা by মাহ্ফুজ রাহমান
- ত থ্য বি চি ত্র-ঝিনুকের গায়ে আছে একশ' চোখ!
- এ ই দি নে-জানালাটা খুলে দাও
- বিনোদিনী শিল্পীজীবন সবাই উপলব্ধি করছে
- সহজ জয়ে শীর্ষে ঢাকা মেট্রো
- প্রতিদান দিতে চান এমিলি-মিঠুন
- ভুটান ছাড়া সবাই ফেভারিট! by সনৎ বাবলা,
- মুখোমুখি প্রতিদিন-কৌশলগতভাবে আমরা পাকিস্তানের চেয়...
- ভারত যেখানে ফুটবলের ব্রাজিল by সামীউর রহমান
- মুশফিকই বুঝতে পারছেন না অনেক কিছু by মাসুদ পারভেজ
- ক্রিকেটার আফ্রিদি, 'ক্যারেক্টার' আফ্রিদি by নোমান ...
- এমন বছর বাংলাদেশের ক্রিকেটে আর আসেনি by সাইদুজ্জামান
- কৃষিজমি ধ্বংস হওয়ায় হুমকিতে খাদ্য উৎপাদন-জলসেচে ...
- ১৩৮ কম্পানির লেনদেন বন্ধের প্রভাবে পুঁজিবাজারে সূচ...
- ভারতে কাঁচা পাট রপ্তানির প্রজ্ঞাপনে খুলনায় বিক্ষোভ...
- মোড়কীকরণে পাটপণ্যের ব্যবহার বাধ্য করতে বিধিমালা চ...
- সাত হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে-ফেঞ্চু...
- মামলা প্রত্যাহার সাপেক্ষে সাবিনকোর অর্থ ফেরত দেবে ...
- এসইসির পাইপলাইনে ৬১ মিউচ্যুয়াল ফান্ড-সাড়ে ছয় হা...
- কুমিল্লা সিটি নির্বাচন-মেয়রের মনোনয়নপত্র নিলেন সাক...
- দ্বিতীয় রাজধানীর বর্ষপূর্তিতে জমকালো আয়োজন-সম্মা...
- দুর্নীতি সূচকে এক ধাপ এগোল বাংলাদেশ
- ঢাবির 'গ' ইউনিটে ভর্তি-নতুন পরীক্ষা নয় ফল পুনর্মূল...
- গোয়েন্দা প্রতিবেদন-ঢাকা বিভক্তি নিয়ে নানা অঘটনের প...
- দেশে এইডসে মৃত্যুহার বেড়েছে দ্বিগুণেরও বেশি
- কেমন আছ মা-৪০ বছরে কেউ খোঁজ নেয়নি আমাদের-রোকেয়া খাতুন
- নির্যাতনকারী ২৬ সহস্রাধিক জোট সরকারের ২৫ জন
- চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পাহাড়িরা by আবু দাউদ,
- ভ্রাতৃঘাতী সংঘাতে নিহত ৩২৭ by ফজলে এলাহী,
- পার্বত্য তিন জেলায় চুক্তির পক্ষ-বিপক্ষে কর্মসূচি
- শান্তিচুক্তির ১৪ বছর-দাবি আদায়ে পাহাড়ে টানা আন্দোল...
- পাকিস্তানকে হারিয়েই শুরু করতে চায় বাংলাদেশ by সনৎ ...
- দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে মেয়র আইভী-শান্তির বার্তা নি...
- দেশ দেউলিয়া হওয়ার পথে : খালেদা জিয়া
- নিরাপত্তার দায়িত্ব পাচ্ছে দেশি সংস্থা by আশরাফুল হ...
- শান্তিচুক্তির অধিকাংশই বাস্তবায়িত হয়েছেঃ দীপংকর তা...
- আমাদের মাননীয় মন্ত্রী একজন ঠগবাজঃ সন্তু লারমা
-
▼
Dec 02
(119)
-
▼
December
(2900)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment