রামপুরায় ঝড়ের সময় বিদ্যুতের আগুনে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর রামপুরায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন-আবদুস সাত্তার (৫০),মো.হোসেন (৩৫), আদিয়াত (৮) ওমাহাবীর (৫); তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদেরঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। রামপুরা থানার এসআই শায়েখ আহমেদ জানান, শনিবার সকালে বৃষ্টির সময় রামপুরা নতুনবাগে একটি বাড়ি সংলগ্ন বিদ্যুতের দুটি তার এক হয়ে আগুন ধরে যায়। পরে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে চারজন দগ্ধ হয়।