Sunday, March 11, 2012
রাজনীতি-১২ মার্চ থেকে ১৪ মার্চ: কী জানি কী হয়! by মোহীত উল আলম
রাজনীতি-১২ মার্চ থেকে ১৪ মার্চ: কী জানি কী হয়! by মোহীত উল আলম
১২ মার্চের বিএনপি আহ্বায়িত মহাসমাবেশের পরপরই ১৪ মার্চের আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশের আহ্বানের ফলে মনে হচ্ছে, ১৯৭১ সালের মার্চ মাসের মতোই স্মরণীয় হতে যাচ্ছে ২০১২ সালের মার্চ মাস। তবে তখনকার রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হওয়ার সূচনাকাল।
আর এখনকার আন্দোলন হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচিত বিরোধী দল কর্তৃক সংসদের বাইরে এসে রাস্তায় মহড়া দেওয়া। সেটা হচ্ছে ১২ তারিখ। আর ১৪ তারিখ স্বয়ং ক্ষমতাসীন দলটিও রাস্তায় মহড়া দেবে, তাই বলা যায় জাতীয়ভাবে প্রতিষ্ঠিত দুটি বড় দল সরকার চালাতে পারুক আর না পারুক, কিংবা বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারুক আর না পারুক, দুই দলই সিদ্ধহস্ত রাস্তায় লোক জড়ো করে বাহুশক্তি প্রদর্শনে। সক্রিয় রাজনীতিতে নৈতিকতার অবস্থান সবচেয়ে পেছনে, সে জন্য সেটার কথা আর বললাম না। মেধার চেয়ে বাহু শক্তিশালী, যুক্তির চেয়ে আবেগ শক্তিশালী, নিয়মনীতি মানার চেয়ে নিয়ম ভাঙাই শক্তিশালী—এ কথাগুলো বারবার প্রমাণিত হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায়। ব্যাপারটা এ রকম যে নির্বাচন থাকুক, সংসদ থাকুক, সরকারি দল থাকুক, বিরোধী দলও থাকুক, কিন্তু প্রকৃতপক্ষে থাকুক রাস্তা। রাস্তাই যদি রাজনৈতিক পটপরিবর্তনের হাতিয়ার হয়, তা হলে ঠাট্টার ছলে এ প্রশ্নও করা যায় যে এত কোটি টাকা খরচ করে আর নির্বাচন অনুষ্ঠানের দরকার কী! যখন ইচ্ছা তখন রাস্তায় লোক নামিয়ে সরকার পতন করিয়ে দিলেই হয়!
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়লাভ বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষমতাসীন দলের জন্য ফলদায়ক হয়নি। ১৯৭৩ সালের নিরঙ্কুশভাবে বিজয়ী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালের মধ্যেই ক্ষমতা হারিয়ে বসে, ২০০১ সালের নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসা বিএনপি ক্ষমতায় শেষ পর্যন্ত থাকলেও, সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রধান বিচারপতির বয়সসীমা দুই বছর বাড়িয়ে নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করল যে শেষ পর্যন্ত ঘটনা পরম্পরায় ১/১১-এর সৃষ্টি হলো। এবারও আওয়ামী লীগ সরকার সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আইনটি উচ্ছেদ করে দিয়ে নির্বাচিত সরকারের অধীনে গঠিত নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের বিধি পাস করিয়ে, জেনে শুনে খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছে মনে হয়। কারণ, এ ইস্যুটি হাতে ধরিয়ে না দেওয়ার আগে পর্যন্ত বিএনপি নানা ইস্যুতে আন্দোলনে নামতে গিয়ে হালে পানি পাচ্ছিল না আর এখন সরকারি দলকে চাপা দীর্ঘশ্বাসের সঙ্গে অবলোকন করতে হচ্ছে যে ১২ মার্চ বিএনপি রাজধানীতে লাখ লাখ লোকের সমাবেশ ঘটাতে যাচ্ছে।
এ অবস্থা সৃষ্টি হওয়ার জন্য আর কাউকে দোষ দেওয়ার আগে সরকারি দল নিজেদের অবিবেচনাকে দুষতে পারে। আমি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী, এটা আমার এ সম্পর্কিত সব লেখায় যুক্তিসহকারে বলেছি যে এটি অনিয়মতান্ত্রিক সরকার আনার জন্য একটি খোলা দরজাসম্পন্ন ব্যবস্থা, যেটি যেকোনো সময় দীর্ঘমেয়াদি অগণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি করতে পারে। কিন্তু আমি তো রাজনীতি করি না, যাঁরা করেন তাঁরা তো এটার বিসর্জনে পরিণতি কী হবে, সেটা ভেবেচিন্তে সিদ্ধান্ত দেবেন। তার পরও এ ইস্যুতেও বিরোধী দল এতটা জোয়ার আনতে পারত না, যদি না সরকার দেশটা ঠিকমতো শাসন করতে পারত। দ্রব্যমূল্যসহ অর্থনীতির নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিদেশনীতিতে সরকারি দলের ব্যর্থতা এতটা স্পষ্ট হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধি পুনঃপ্রচলনের জন্য যতটা নয়, তারচেয়েও বেশি মানুষ খেপেছে ওই তিনটে ক্ষেত্রে সরকারের কাজের পরিবর্তে আস্ফাালন দেখে। আপাত দলনিরপেক্ষ লোকও বিএনপির আহ্বানে সাড়া দেবে যদি তারা মনে করে যে সরকার দেশ চালাতে পারছে না।
যখন কোনো মন্ত্রণালয় ভালো চলে না, তখন কী করতে হয়, সরকারপ্রধান সেটা জানেন এবং এ ব্যাপারে তাঁর সবল কিংবা দুর্বল হস্তক্ষেপ দেশের জন্য মঙ্গল কিংবা অমঙ্গল বয়ে আনবে। এ পর্যন্ত ওপরে কথিত তিনটি মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থার পরিবর্তে যে কথাগুচ্ছ দিয়ে চলছে, সেটি জাতি লক্ষ করছে। এ জন্যই সরকারি দল দ্রুত জনসমর্থন হারাচ্ছে।
১২ মার্চের লোক সমাবেশের স্থানে সরকার কর্তৃক নাশকতামূলক কাজ করার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। কিন্তু নিরপেক্ষভাবে দেখলে প্রশ্নটি তাঁর দিকেও ফিরিয়ে দেওয়া যায় এ জন্য যে নাশকতামূলক কাজ করার জন্য পরিকল্পনা হয়তো বৃহৎ লাগে কিন্তু এটি কার্যকর করতে লাগে এক বা একাধিক ছোড়া বোমা বা সে জাতীয় কিছু। এটির জন্য সরকারি দলও যেমন লোক নিয়োগ করতে পারে, পারে বিরোধী দলও, পারে অন্য যেকোনো মহলও। যত নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো জনতার সমাবেশে বোমা ছোড়া। এটা কোন দিকে গিয়ে কাকে আঘাত করে, কাকে জীবনের জন্য পঙ্গু করে ফেলে, কার মৃত্যুর কারণ হয়, এটা বোমা ছোড়ার এক মুহূর্ত আগেও বোঝার কোনো উপায় নেই। মাঝেমধ্যে পত্রিকায় ময়মনসিংহের সিনেমা হলে বোমার বিস্ফোরণ, খুলনার এক সমাবেশে জঙ্গি হামলা, রমনার বটমূলে বোমা নিক্ষেপের ফলে নিহত ছাড়াও যাঁরা আহত হয়ে পঙ্গু জীবনযাপন করছেন, তাঁদের বছরওয়ারি সচিত্র প্রতিবেদন ওঠে। কী নিদারুণ মর্মস্পর্শী সে জীবনকাহিনি। মহাসচিব সাহেবের কথার আইরনি বা কূটাভাষটা হলো এখানে যে নাশকতামূলক কাজে বর্তমান বিরোধী দলের অভিজ্ঞতা ও ইতিহাস যতটা ভারী, সরকারি দলের ততটা নেই। একবারে যে নেই তা নয়, তবে অপেক্ষাকৃত কম। সে জন্য প্রমাণ হিসেবে ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের জনসভায় নাশকতামূলক আক্রমণ এবং তাঁর পরিণামে লোক ক্ষয়—আইভি রহমানের মৃত্যু এবং দূরবর্তীভাবে আওয়ামী লীগের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যু—এ কথা মনে করিয়ে দেয় যে ১২ মার্চের বিরোধী দলের মহাসমাবেশ নিয়ে (কিংবা ১৪ মার্চের সরকারি দলের মহাসমাবেশ নিয়ে) সাধারণ মানুষের মনে মির্জা ফখরুল ইসলামের মতো যে সন্দেহ ঢোকেনি তা নয়। তা ছাড়া শুধু যে নাশকতা থেকে লোক চোট পাবে বা ক্ষয় হবে তা তো নয়, পুলিশের সঙ্গে দাঙ্গা হতে পারে, পরস্পরবিরোধী জনতার মধ্যে হানাহানি হতে পারে, অগ্নিসংযোগ, ভাঙচুর, গাড়ি পোড়ানোসহ নানা বিপত্তি ঘটতে পারে। একটি সহিংস চিত্রই তো মনের মধ্যে ফুটে উঠছে। সেখানে নিরাপত্তার আশা করাটা কতটুকু যৌক্তিক?
সরকারি দল বারবার প্রচার করছে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছে না, করছে যুদ্ধাপরাধী বিচারের কাজে বাধা সৃষ্টি করার জন্য। ধরলাম যে সরকারি দলের এ কথাটি ঠিক নয়, কিন্তু বর্তমান সরকার ক্ষমতা হারালে যুদ্ধাপরাধী বিচারের কাজ ব্যাহত হবে, তখন উপকৃত হবে তাঁরাই যাঁরা প্রকৃত অর্থে যুদ্ধাপরাধ করেছিল। সে অর্থে বর্তমান আন্দোলনের সঙ্গে যুদ্ধাপরাধী বিচার নস্যাৎ করার একটি সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে।
১২ মার্চের পর কী হবে, এটিও চিন্তায় আসছে। যদি ধরি যে লোকের অবস্থান ধরে রেখে বিরোধী দল আরব বসন্ত নিয়ে এল, তখন আরব বসন্তের সঙ্গে ঢাকার বসন্তের মধ্যে এ তফাতটুকু বুঝতে হবে যে আরব বসন্ত প্রতিটি ক্ষেত্রেই ন্যাটোসহ মার্কিনি পয়সায় পুষ্ট হয়ে মধ্যপ্রাচ্যের স্বৈরাচারী সরকারগুলোর পতন ঘটাতে তৎপর হয়েছে। সেখানে বহিঃপরাশক্তিগুলোর বিরাট স্টেইক বা বাজি রয়েছে, যেমন তৈলাধারগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু ঢাকার বসন্তের বেলায় একটি নির্বাচিত দলীয় সরকারকে জনতার চাপের মুখে সরে যেতে বাধ্য করার প্রচেষ্টা চলছে। কিন্তু সে দলেরও যে প্রায় সমান বা বেশি জনসমর্থন আছে, সেটি তো এড়িয়ে যাওয়ার উপায় নেই। আর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সরকারি দল যদি জরুরি অবস্থা ঘোষণা করার মতো চরম ব্যবস্থা নেয়, তা হলে সেটি বাংলাদেশের কিছুটা বলীয়ান হয়ে উঠতে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে যাবে। আর যদি অবস্থা এমন চরম হয় যে সরকারের পতন ঘটল, পরিস্থিতি উত্তপ্ত হলো, সম্পদ নষ্ট এবং লোক ক্ষয় হতে থাকল, সুনিশ্চিত এবং তাৎক্ষণিক বিপদের সৃষ্টি হলো তখন অন্য কোনো শক্তি ক্ষমতা নিতে বাধ্য হবে, আবার আমরা ফিরে যাব চতুর্ভুজ এঁকে।
কিন্তু বাংলাদেশের লোক নৃতাত্ত্বিকভাবে সহিংস চরিত্রের নয়। অন্তত ইতিহাস তা বলে না। আবার ঐতিহাসিকভাবে বাংলাদেশের সমাজ জ্ঞানী ও ধী-শক্তিসম্পন্ন সমাজ। যদিও আমাদের প্রত্যক্ষ রাজনৈতিক চর্চায় মেধার চেয়ে পেশির শক্তি বেশি বলে প্রতীয়মান হয়, কিন্তু প্রায়শই আমাদের মূল অর্জনগুলো এসেছে পরিণত রাজনৈতিক সিদ্ধান্ত থেকে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পর্যায়গুলো পাঠ করলে তাই-ই ধারণা হয়। এখনো আমার ব্যক্তিগত ধারণা সরকারি দল ও বিরোধী দল উভয়ই হূদয়ঙ্গম করতে পারছে যে সংঘর্ষের পথে গেলে কারোরই তেমন লাভ নেই, না আওয়ামী লীগের, না বিএনপির, দেশের মানুষের তো লাভ নেই-ই। রাস্তার ঠিক পাশেই সংসদ ভবন, সেখানে গিয়ে আলোচনা করুন। দেখবেন যে সমস্যা রাস্তায় সময় নেয় এক মাস, সেটা আলোচনার টেবিলে সময় নেয় এক ঘণ্টা। আলোচনার তৎপরতাটা আধুনিক, ঝুঁকি কম কিন্তু প্রাপ্তি বেশি।
একজন শৌখিন দাবাড়ু হিসেবে চিত্রপটটি আমার কাছে দাবা খেলার যুদ্ধের মতো মনে হচ্ছে। তবে ভীষণভাবে কামনা করব পরিস্থিতি যেন কোনোভাবেই পরস্পরবিরোধী দুই নেত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। দাবা খেলায় একই রঙের বড়ে যদি হাতির কোনাকুনি রাস্তা বন্ধ করে দেয় সে হাতিকে বলা হয় ব্যাড বিশপ বা অচল হাতি। দুই দলেরই নেত্রী দুজন ছাড়াও অধস্তন নেতারা এত আস্ফাালন করছেন যে নেত্রীদ্বয়ের কণ্ঠ চাপা পড়ে যাচ্ছে। তাঁরা ব্যাড বিশপ বা অচল হাতিতে পরিণত হচ্ছেন।
মোহীত উল আলম: বিভাগীয় প্রধান, ইংরেজি, ইউল্যাব এবং গল্পকার ও ঔপন্যাসিক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 11
(93)
- কালের বিচার ও সৃজনশীলতা by আতাউর রহমান
- সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় by মাহবুব তালুকদার
- প্রধানমন্ত্রী কি শতভাগ সাফল্য দাবি করতে পারেন? by ...
- যানজটে নাভিশ্বাসঃ চাই বৈপ্লবিক পদক্ষেপ
- বিদ্যুৎ উৎপাদন কমছেঃ আমরা যাচ্ছি কোথায়
- পিতৃহীন পৃথিবী by কে জি মোস্তফা
- দু’শ’ কোটি টাকার রাজস্ব আর এক হাজার মানুষের কর্মসং...
- ফুটপাতে মোটরসাইকেল by রেজোয়ান সিদ্দিকী
- প্রলয়ঙ্করী ভূমিকম্পে হাইতি ধ্বংসস্তূপে পরিণতঃ সতর...
- বই পায়নি লাখ লাখ শিক্ষার্থীঃ সরকারের অঙ্গীকার পূ...
- ২০০৯-এর সাত-পাঁচঃ ২ by মোহাম্মদ রফিকউজ্জামান
- জাতীয় গোয়েন্দা সংস্থাসমূহঃ তাদের কাজের পরিপ্রেক্...
- বিনিয়োগে স্থবিরতা by প্রকৌশলী এসএম ফজলে আলী
- বস্ত্র দুর্ভিক্ষের কবলে বাংলাদেশের গরিব by বদরুদ্দ...
- ভারতের নগদ প্রাপ্তি, বাংলাদেশের ভাগে আশ্বাসঃ শেখ হ...
- চাল নিয়ে চালবাজিঃ সরকারকে সতর্ক হতে হবে এখনই
- ধর্ম-তারাবির নামাজ আদায়ের ফজিলত by মুহাম্মদ আবদুল ...
- মিসর-একদা পরাক্রমশালী স্বৈরশাসকের বিচার by রবার্ট ...
- সময়চিত্র-দুই নেত্রী: বিরোধের শেষ কোথায় by আসিফ নজরুল
- আইনের যথাযথ প্রয়োগ হোক-বাড়িভাড়া নিয়ে বাড়াবাড়ি
- বিচারপতি মতিনের রায় কার্যকর হোক-সুপ্রিম কোর্ট পরিস...
- অবশেষে রাস্তায় মেঘ... by নাজমুল হাসান
- মাদকে পরিণত হচ্ছে ফেইসবুক
- ফতোয়া নিয়ে বিতর্কের অবসান
- চরাচর-বন ছাড়ছে বনের প্রাণী by আবদুল হামিদ মাহবুব
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৪)-আমার ক্রিকেট খেলা by...
- শেকড়ের ডাক-রেলওয়ে নিয়ে এ ষড়যন্ত্র কেন? by ফরহাদ মা...
- প্রীতিলতার জন্মশতবর্ষ উপলক্ষে কয়েকটি কথা by হায়দার...
- গন্তব্য ঢাকা-মনের কোণে গ্রামে ফেরার স্বপ্ন by শর্ম...
- খোলা হাওয়া-অনেকগুলো কুড়াল, দুটোমাত্র পা by সৈয়দ মন...
- এবারের শীত by এবনে গোলাম সামাদ
- পদ্মা সেতু-বঙ্গবন্ধু সেতুর অভিজ্ঞতা বিবেচনায় নিন b...
- আইলাবিধ্বস্তদের খবর কে রাখেঃ খোলা আকাশের নিচে শীতা...
- গদ্যকার্টুন-ভালোবাসার প্রতিযোগিতা by আনিসুল হক
- সহজিয়া কড়চা-হ্যাঁ-ভোট জয়যুক্ত হলো, হ্যাঁ-ভোট জয়যুক...
- গ্যাস খাতে ৩ বছরের বেশি সময়ে অর্জন শূন্যঃ বক্তৃতা...
- মৎস্য অধিদপ্তরের ব্যাখ্যা কী?-বিডি সি ফুডসের সনদ জ...
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র দাখিল - ব...
- চার অধিনায়কের গল্প by আরিফুল ইসলাম
- ঢাকাই হয়তো সাজিয়ে রেখেছে বিদায়মঞ্চ
- তারকাকুলে বৃহস্পতিখোঁজ by রণজিৎ বিশ্বাস
- আমাদের টুর্নামেন্ট! by সাকিব আল হাসান
- চমকের আশা করতেই পারেন by মাশরাফি বিন মুর্তজা
- চমকের আশা করতেই পারেন by মাশরাফি বিন মুর্তজা
- চারদিক-সেবকনিবাস by আকমল হোসেন
- কলকাতার চিঠি-অন্য এক মমতা by অমর সাহা
- সুনামির এক বছর-জাপানে এক নদীর পাগল হয়ে যাওয়া by মন...
- মেহেন্দীগঞ্জে নদীভাঙন -অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক
- বিশ্বব্যাংক-নিজেদের স্বচ্ছতাও প্রমাণ করতে হবে
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ ছাড়া অন্য যাদের উপাস্য ব...
- গহন গহীন-রাশিয়ায় আবার পুতিন-পর্ব শুরু by ফখরুজ্জাম...
- সরকার ইতিবাচক ভূমিকা নিতে পারে by ড. মুহাম্মদ ইয়াহ...
- এখানে রাজনৈতিক সমাবেশে সহযোগিতার সংস্কৃতি নেই by ড...
- স্মরণ-মৃত্যুঞ্জয়ী নুরুল ইসলাম ফয়েজ by মিনহাজুল ইসল...
- ক্লাসঘরের কথা : ২-ড. জেকিল ও মি. হাইড by আবদুল্লাহ...
- বৃত্তের ভেতরে বৃত্ত-সৌদি দূতাবাস কর্মকর্তা খুন : ...
- নগরের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসন by এ এম এম ...
- কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-‘সব ডিম এক ঝুড়িতে রাখার...
- দলীয় বিবেচনার বিষয়টি অগ্রহণযোগ্য-নতুন বেসরকারি বিশ...
- দমন-পীড়নে জনদুর্ভোগ বাড়ে-১২ মার্চের মহাসমাবেশ
- পাকিস্তানে বৃহত্তম কট্টর ইসলামপন্থী দল নিষিদ্ধ
- বিস্মৃত স্মৃতিচিহ্ন by জাহিরুল ইসলাম
- যাত্রাশিল্পেও জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন by মিলন ...
- রাজনীতি-অন্তর্বর্তীকালীন সরকার, কনসেনসাস এবং 'মেইড...
- সরকারের বাড়ি ফিরিয়ে দিলেন শেখ রেহানা
- বাইকে করে ডাণ্ডাবেড়ি পরানো আসামি বহন by এস এম রানা
- ইটস অ্যান এশিয়ান গেম! by মোস্তফা মামুন
- এশিয়া কাপ-আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এবং এশ...
- আটার বাজার জিম্মি ব্যবসায়ীদের হাতে-দুই মাসে কেজিতে...
- ঢাকায় ১৪ দলের মানববন্ধন আজ শোডাউনের প্রস্তুতি
- কামারপুকুর ও জয়রামবাটীতে by কৃষ্ণা চন্দ
- অভিজ্ঞতা-'সিল্ক রোড' ধরে যেতে যেতে by তারেক শামসুর...
- সড়কে হাট-বাজার-পথের ঝুঁকিই দ্বিগুণ হয় মাত্র
- চলো চলো ঢাকা চলো কর্মসূচি-মহাসমাবেশ হোক নির্বিঘ্ন
- প্রধানমন্ত্রীও শঙ্কিত - খালেদার ছোবল মারাত্মক'
- ঘূর্ণিপাকে বিমান by আশরাফুল হক রাজীব
- বিএনপির অভিযোগ-সরকার 'অঘোষিত' যুদ্ধে নেমেছে
- মহাসমাবেশ ঠেকানোর নানা কৌশল র্যাব-পুলিশের by পার...
- ডেটলাইন ১২ মার্চ-ঢাকা প্রায় বিচ্ছিন্ন
- রাজশাহীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ভবন ধসে আহত ৩০
- ধানমন্ডির সেই বাড়িটি পুলিশকে দিয়ে দিলেন শেখ রেহানা
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সৌদি নাগরিক খালাফ হত্যা-সৌদি কর্মকর্তা খালাফকে রিয়...
- চিকিৎসা ব্যবস্থা-মানুষ চিকিৎসা নিতে ‘অমানুষ’দের কা...
- রাজনীতি-১২ মার্চ থেকে ১৪ মার্চ: কী জানি কী হয়! by ...
- ভাষা প্রতিযোগ-ভাষাকে সমৃদ্ধ করার তাগিদ by মুজিবুর ...
- কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্...
- এশিয়া কাপের কাছে ঋণ by উৎপল শুভ্র
- সরেজমিন-২-খন্দকারের সামনে রাজনৈতিক সংকট by সেলিম জ...
- শুরুতেই বাংলাদেশের পাকিস্তান-পরীক্ষা by তারেক মাহমুদ
- বিএনপিকে নয়াপল্টন ছাড়া কোথাও একত্র হতে দেবে না আ.ল...
- বাধা সত্ত্বেও বড় সমাবেশ করার প্রস্তুতি বিএনপির by ...
- ১২ মার্চ বিরোধী দলের মহাসমাবেশ-ঢাকায় ঢুকতে মানা
-
▼
Mar 11
(93)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment