ঘড়ি ও খোকা by নাসের মাহমুদ

ঘড়ি, এতটুকু যন্ত্রর
ভাত-মাছ খায় না,
তেল মেখে রোজ রোজ
পুকুরে সে নায় না!


তবু ঘড়ি ফাস্ট হয়,
আর খোকা লাস্ট হয়!

ঘড়ি, এতটুকু যন্ত্রর
জানে কী সে মন্তর?
রোজ রোজ ফাস্ট হয়,
আর খোকা লাস্ট হয়!