আমার পরিচয় by আহমেদ সাব্বির

পাখির আছে মুক্ত আকাশ
দুষ্টু চপল ডানা
ডানায় চেপে উড়াল দিতে
নেই তো কোনো মানা।


ফুলের আছে পাপড়ি পরাগ
মিষ্টি সুবাস ভরা
সুগন্ধি সে দেয় ছড়িয়ে
মাতায় বসুন্ধরা।

মাছের আছে নদীর সাহস
সাঁতার কাটার খেলা
ফড়িং ঝিঁঝি জোনাক সবাই
স্বাধীন সারা বেলা।

আমার আছে একটি স্বদেশ
কারও অধীন নয়
লাল-সবুজে লেখা আমার
আত্মপরিচয়