যৌতুক মামলায় সানির জামিন

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি যৌতুক মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন। সানির আইনজীবী জানান, সানির পক্ষে আজ আত্মসমর্পণ করে জামিন চাওয়া হয়েছে। বিচারক অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে মামলাটি বদলির আদেশ দিয়েছেন।
গত ২৩ জানুয়ারি ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে সানির স্ত্রী দাবিদার নাসরীন সুলতানা ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বিচারক সানির বিরুদ্ধে সমন জারি করেন।