এতিম শিশুদের পাশে আসিফা ভুট্টো

শিশু পল্লি সফরকালে আসিফা নিজের পকেট থেকে এই
শিশুদের খরচ বহন করার ঘোষণা দেন।’ ছবি:ডনের সৌজন্যে
আসিফা ভুট্টো জারদারি। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির ছোট মেয়ে। তিনি দায়িত্ব নিয়েছেন পরিত্যক্ত, দুস্থ ও এতিম শিশুদের।
গতকাল শুক্রবার বিলওয়াল হাউস থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে ডন ডট কম জানায়, গতকাল ‘এসওএস চিলড্রেন’স ভিলেজ’ নামের একটি অনাথ আশ্রমে যান আসিফা। এই প্রতিষ্ঠানটি বেসরকারি ও উন্নয়ন সংস্থার অধীনে পরিচালিত হয়।
বিবৃতিতে বলা হয়, ‘করাচির মালির জেলায় শিশু পল্লি সফরকালে আসিফা নিজের পকেট থেকে এই শিশুদের খরচ বহন করার ঘোষণা দেন।’
আসিফা এই শিশুদের সঙ্গে গল্পগুজব করেন এবং তাদের নানা রকমের উপহার দেন। একই সঙ্গে আসিফা শিশুপল্লি কর্তৃপক্ষের কাছ থেকে খরচের হিসেব চেয়েছেন।