ওবামাকে রঙিন মোজা উপহার সিনিয়র বুশের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি ব্যতিক্রমী উপহার দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ। সম্প্রতি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ওবামাকে এক জোড়া রঙিন মোজা উপহার দেন তিনি।
গত সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুমে 'ডেইলি পয়েন্ট অব লাইট অ্যাওয়ার্ড' পাওয়া ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সামাজিক সেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয় পয়েন্টস অব লাইফ ফাউন্ডেশন। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন বুশ। সেখানেই ওবামার হাতে রঙিন মোজাজোড়া তুলে দেন তিনি। মোজা দুটি লাল রঙের ওপর সাদা রঙের ডোরাকাটা। ওবামাও নাকি রঙচঙে মোজা খুবই পছন্দ করেন। সূত্র : জিনিউজ।