নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে দক্ষিণ আফ্রিকাজুড়ে নানা কর্মসূচি

নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে গতকাল দক্ষিণ আফ্রিকাজুড়ে নানা কর্মসূচি পালিত হয়। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে ফুল, কার্ড হাতে অসংখ্য মানুষ ভিড় জমায় প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালের সামনে। প্রিটোরিয়া থেকে
হাজার মাইল দূরে ম্যান্ডেলার জন্মস্থান মিজোতেও উৎসবের কমতি ছিল না। স্থানীয়রা নিজেদের ঢঙে নেচে-গেয়ে 'মাদিবার' জন্মদিন পালন করে। গতকাল ৯৫ বছরে পা দিলেন ম্যান্ডেলা। ফুসফুসে সংক্রমণের কারণে ৪২ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিশ্বজুড়ে ম্যান্ডেলা দিবস পালিত হয়েছে। ছবি : এএফপি