আলোচনায় সোনাল

‘জান্নাত’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এরপর অবশ্য মডেলিং নিয়েই বেশি ব্যস্ত থেকেছেন তিনি,
ছবিতে অভিনয় করেছেন খুব কম। তবে সম্প্রতি একটি ছবিতে অভিনয় শেষ করেছেন সোনাল। শুধু তাই নয়, এই ছবির প্রমোর মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তিনি। সোনাল অভিনীত এই নতুন ছবির নাম ‘থ্রিজি’। এটি একটি ভৌতিক ছবি। ছবিতে সোনাল অভিনয় করছেন নীল নিতীন মুকেশের বিপরীতে। তবে এই ছবির একটি দৃশ্যে লাল রঙা বিকিনি পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর সেই বিকিনি পরা দৃশ্যটি এর প্রমোতে সংযোজন করা হয়েছে। ছবিতে একদমই যৌন আবেদনময়ী রূপে উপস্থাপন করা হয়েছে সোনালকে। তবে সোনালের পরা এই বিকিনিটি বিশ্বনন্দিত সংগীত তারকা জেনিফার লোপেজের পরা একটি বিকিনির হুবহু অনুকরণ করে তৈরি করা হয়েছে। কারণ লোপেজ ঠিক একই ধরনের বিকিনি পরেছিলেন ব্রাজিলের একটি বিচে শুটিং করতে গিয়ে। তবে বিষয়টি যে সবাই বুঝতে পারবে সেটা আঁচ করতে পারেনি সোনালের কস্টিউম ডিজাইনার। এদিকে জানা গেছে বিকিনি ছাড়াও পুরো ছবিতেই সোনাল ব্যাপক খোলামেলা রূপে দর্শকদের সামনে আসছেন। আর নীল নিতীন মুকেশের সঙ্গে বেশ কিছু রগরগে দৃশ্যেও কাজ করছেন তিনি। এদিকে এ ছবিতে খোলামেলা রূপে অভিনয় প্রসঙ্গে সোনাল চৌহান বলেন, এই ছবিটি একদমই ব্যতিক্রমী একটি ভৌতিক ছবি। এর অন্যতম একটি চরিত্রে দেখা যাবে আমাকে। বেশ যৌন আবেদনময়ী রূপে হাজির হচ্ছি এখানে। দর্শকরা হট সোনালকে দেখতেই পছন্দ করেন, তাই তাদের পছন্দকেই প্রাধান্য দেয়া হয়েছে। সব মিলিয়ে ছবিটি সবার ভাল লাগবে বলেই আশা রাখি।