Friday, July 20, 2012
হৃদয়নন্দন বনে-হৃদয়নন্দন বন উদ্বেলিত আজ by আলী যাকের
হৃদয়নন্দন বনে-হৃদয়নন্দন বন উদ্বেলিত আজ by আলী যাকের
এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই বদান্যতায় গড়ে ওঠা বিশ্বব্যাংক আমাদের দেশের একটি অতি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে বরাদ্দকৃত অর্থ তুলে নিয়ে যায়, তখন আমরা হা-হুতাশ করি। আজকে যদি কোনো দুর্নীতির কারণ ঘটে থাকে এই সেতু নির্মাণে, সেই দুর্নীতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবদান বিশ্বব্যাপী এবং আমাদের এই অঞ্চলেও, তা কি অস্বীকার
করা যায়? এ তো সেই দেশেরই ব্যাংক, যারা এমন একটি চৈনিক কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়ার কথা বলেছিল, যে কোম্পানি সম্পূর্ণ ভুয়া, যাদের অস্তিত্বই নেই
ÔO Lord, forgiveth Dick for he knoweth not what he doethÕ
পাঠক বন্ধুরা, ওপরের উদ্ধৃত কথাটি শোভিত ছিল কলকাতার দমদম বিমানবন্দরের বাইরে একটি সাদা হোর্ডিং সাইনে। নিচে ছোট্ট করে এয়ার ইন্ডিয়া বিমানের বহুল পরিচিত চরিত্র মহারাজা হাতজোড় করে, নিমিলিত আঁখি, ঈশ্বরের কাছে প্রার্থনায় রত। তারও নিচে আরও ছোট করে এয়ার ইন্ডিয়ার লোগো। আমি যখনকার ঘটনা বলছি, সেটি ১৯৭১-এর শেষ দিকের সময়। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের শেষ ধাক্কা সামলাতে ব্যস্ত পাকিস্তানি ঔপনিবেশিক বাহিনী। মোটামুটি আমরা সবাই এখন আমাদের যুদ্ধকালীন ইতিহাস সম্বন্ধে অবহিত আছি। আমরা জানি কীভাবে সাড়ে সাত কোটি বাঙালির আশা, প্রত্যয় এবং ভালোবাসাকে সম্পূর্ণ পদদলিত করে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানকে বাঙালির বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছিল। ডিসেম্বর মাসে এসে পূর্ব পাকিস্তানে অভিযানরত পাকিস্তান বাহিনী প্রতি মুহূর্তেই যখন আশা করছিল যে, মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর দুর্মর অগ্রাভিযানকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রতিবেশী চীনের সশস্ত্র বাহিনী এগিয়ে আসবে তাদের সহায়তায়, তখন চীন গড়িমসি করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভারত মহাসাগরে অবস্থানরত সপ্তম নৌবহরকে নির্দেশ দিল তারা যেন বঙ্গোপসাগরে প্রবেশ করে এবং ভারত ও বাংলাদেশকে সমুচিত শিক্ষা দেয়। এই নির্দেশের বিপরীতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ভারত অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করে। ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তো ভারতীয় নৌবহরকে এমন আদেশও দিয়েছিলেন যে, যদি সেভেন্থ ফ্লিট বঙ্গোপসাগরে প্রবেশ করে, তাদের যেন নিদ্বর্িধায় উড়িয়ে দেওয়া হয়। এই যুদ্ধ যদি হতো, তাহলে বঙ্গোপসাগরে দাবানল জ্বলে উঠত এবং এই যুদ্ধ প্রসারিত হতো প্রায় সারাবিশ্বে। ঠিক যেদিন রিচার্ড নিক্সন সপ্তম নৌবহরকে এই আদেশটি দেন, তার পরের দিনই এয়ার ইন্ডিয়ার উপরোলি্লখিত হোর্ডিং সাইনটি দমদম বিমানবন্দরের বাইরে স্থাপন করা হয়। সাইনটিতে লেখা ঈশ্বরের প্রতি এয়ার ইন্ডিয়ার মহারাজার আবেদন এই ছিল যে, 'হে ঈশ্বর, ডিককে ক্ষমা কর, কেননা সে জানে না সে কী করছে।' ডিক হচ্ছে রিচার্ডের সংক্ষিপ্ত ডাকনাম। অতএব, রিচার্ড নিক্সনকেই ক্ষমা করার জন্য প্রার্থনা করছিল মহারাজা। এই প্রার্থনার জন্যই কিনা জানি না, তবে যে কোনো কারণেই হোক, নিক্সনের শুভ বুদ্ধির উদয় হয় সেই সময় এবং বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য উত্তাল রক্তক্ষয়ী যুদ্ধকে এড়িয়ে যাওয়া যায়।
এ রকম ঘটনা অহরহ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নামের এই দেশটি অতীতে এবং ঘটিয়ে যাচ্ছে বর্তমানেও। মাঝে মধ্যে অবসর সময়ে এসব চিন্তা মাথায় আসে আর আমি ভাবি, কেন এমন অবিমৃষ্যকারিতার আশ্রয় গ্রহণ করে এমন একটি দেশ, যার রয়েছে সকল ঐশ্বর্য এবং শক্তি? উত্তর খুঁজে পাই না। আমাদের কোনো কোনো বন্ধু আমাদের বলেন যে, উত্তর আমেরিকা অন্যান্য দেশ থেকে একেবারে বিচ্ছিন্ন বলেই হয়তোবা তারা বুঝতে পারে না অন্যান্য দেশের গণমানুষ কী চিন্তা করে। সে কারণেই হয়তো তারা এ ধরনের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে চলে একের পর এক। তারা যে কথা ভেবে এ ধরনের ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা শেষমেশ তাদের বিপক্ষেই যায়। আমরা দেখেছি ইরাকে, আফগানিস্তানে, লিবিয়ায় এবং হয়তো দেখব বিশ্বের আরও অনেক জায়গায়, যেখানে আমেরিকা মনে করে সেসব দেশের সরকারকে উচ্ছেদ করতে পারলেই হয়তো আমেরিকার জন্য শান্তি বয়ে আসবে, কিন্তু ঘটনা ঘটেছে তার ঠিক বিপরীত। এসব দেশে একটি প্রায় ধর্মনিরপেক্ষ সরকারকে উচ্ছেদ করা হয়েছে বটে, কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ এবং সেই মৌলবাদীদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অসংখ্য সৈনিক অকাতরে ও অকারণে প্রাণ দিয়েছে। আমরা একথা স্পষ্টভাবেই জানি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে অন্য কোনো দেশ, সমাজ বা গণমানুষের কী হাল হলো, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা সবসময়ই নিজের নাভির দিকে তাকিয়ে থাকেন। ইংরেজি ভাষায় এর একটি জুতসই অভিব্যক্তি আছে, A navel gazing nation. . তাদের শরীরের কেন্দ্রবিন্দুর বাইরে আর কোনো কিছু নেই। যা কিছু যেখানেই তারা করুক না কেন, এর সবই হচ্ছে নিজ স্বার্থে।
এই স্বার্থ ব্যাহত হয়েছিল বলেই তাদের একসময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি নামে আখ্যায়িত করেছিল। তাদেরই ইচ্ছার বিপরীতে যাওয়ার জন্য বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে তাদের স্বার্থ সংরক্ষণে সহায়তা না করার কারণে জেলে আটক অবস্থায় প্রাণ দিতে হয় আমাদের চার জাতীয় নেতাকে। ১৯৭৪-এ শেখ মুজিব নামক বেয়াদব নেতাটিকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তৎকালীন মার্কিন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পিএল৪৮০-এর মাধ্যমে বাংলাদেশকে দেয় খাদ্যসামগ্রী এই দেশে পেঁৗছাতে মাত্র কয়েকদিন বিলম্ব করিয়ে দিয়ে লক্ষাধিক বাঙালির প্রাণ হরণ করা হয়। এ রকম অজস্র উদাহরণ কেবল আমাদের দেশের ইতিহাস থেকেই নয়, দেওয়া যায় সারাবিশ্বের সমস্ত জায়গা থেকে।
এহেন পরাশক্তির কাছ থেকে যে কোনো সাহায্য-সহযোগিতা গ্রহণে দ্বিধাগ্রস্ত ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ। দ্বিধান্বিত ছিলেন বঙ্গবন্ধুও। আজ একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুতে আবারও মনে হচ্ছে যে, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আমরা বোধহয় বাধ্য হয়েই হাত বাড়িয়ে দেই এসব অপশক্তির কাছে। তখন আর অন্য কোনো চিন্তা মনে আসে না। উপায়ই থাকে না, তো ভাবব কী নিয়ে? সেই মুহূর্তে মানুষকে কিছুটা অন্তত স্বস্তি দিতে পারলেও মনে হয় অনেক কিছু করলাম। এই বিষয়টি নিয়ে আমাদের সমবয়সীরা, যারা আমাদের জীবনের শুরু থেকে বাঙালির স্বাতন্ত্র্য ও সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব নিয়ে সচেতন ছিলাম এবং এসব সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, তারা ভেবেছিলাম যে, ব্রিটিশ-পাকিস্তানি ঔপনিবেশিক পথে নয়, আমাদের সামগ্রিক মুক্তি আসবে খোলনলচা বদলে একটি সম্পূর্ণ নতুন, প্রগতিমুখী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। আমাদের এই লক্ষ্যে কাজ করতে দেওয়া হয়নি বিজয় অর্জনের পরও। যারা আমাদের স্বাধীনতার বিরোধী ছিল, তারাই সবার অলক্ষ্যে বসে একজোট হয়ে এমন এক ষড়যন্ত্র শুরু করেছিল, যাতে করে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে স্বাতন্ত্র্য নিয়ে জগৎসভায় বলিষ্ঠভাবে পদচারণা করতে না পারি। স্বাধীনতার পরবর্তী সরকার প্রধানরা ভেবেছিলেন দেয়ালে পিঠ ঠেকে গেলেও আমরা নিজের মতো করে আমাদের অর্থনীতি, রাজনীতি এবং তৎসংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা নিজেরাই গ্রহণ করব। অতএব বিজয়ের পরপরই তাজউদ্দীন আহমদ যখন নির্দেশ দিলেন যে, স্বাধীন বাংলাদেশে যতদিন না অর্থনীতি নিয়ন্ত্রণে আসে, কেউ যেন এক হাজার টাকার ওপরে বেতন গ্রহণ না করে, তখন আমরা সাগ্রহে রাজি হয়ে গিয়েছিলাম। যুদ্ধে যাওয়ার সময় আমি যে কোম্পানিতে কাজ করতাম, তারা আমাকে একটি ছোট গাড়ি কিনে দিয়েছিল। আমি সেই গাড়িটি বন্ধ করে রেখে রিকশায় কিংবা পায়ে হেঁটে অফিসে যাতায়াত শুরু করেছিলাম। আমাদের খাদ্য তালিকা থেকে বিলাসবৈভব সম্পূর্ণ বর্জিত হয়েছিল। এমনকি আমাদের বাড়িওয়ালা স্বতঃপ্রবৃত্ত হয়ে বলেছিলেন, 'আপনারা এ মাস থেকে মাসে ৬০০ টাকা নয়, ৩০০ টাকা করে ভাড়া দেবেন।' এই কৃচ্ছ্রসাধনে তখন পুরো জাতি সানন্দে রাজি ছিল। কেননা, আমি নিজের চোখে দেখেছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভেঙে যাওয়া সড়ক, কী সেতু মেরামতে প্রতিটি মানুষ আগ্রহী হয়ে দিনরাত বিনা পারিশ্রমিকে কাজ করে গেছে। বাংলাদেশ বিরোধী চক্র যখন তাদের ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের ক্ষমতায় আরোহণ করল, তখন একটি এমন ভোগবিলাসী সমাজের প্রতি লালায়িত করে তুলল আমাদের যে, আমরা এসব ইতিহাস বেমালুম ভুলে গিয়ে একটি অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে পা বাড়ালাম।
এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই বদান্যতায় গড়ে ওঠা বিশ্বব্যাংক আমাদের দেশের একটি অতি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে বরাদ্দকৃত অর্থ তুলে নিয়ে যায়, তখন আমরা হা-হুতাশ করি। আজকে যদি কোনো দুর্নীতির কারণ ঘটে থাকে এই সেতু নির্মাণে, সেই দুর্নীতির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবদান বিশ্বব্যাপী এবং আমাদের এই অঞ্চলেও, তা কি অস্বীকার করা যায়? এ তো সেই দেশেরই ব্যাংক, যারা এমন একটি চৈনিক কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়ার কথা বলেছিল, যে কোম্পানি সম্পূর্ণ ভুয়া, যাদের অস্তিত্বই নেই। এ তো সেই ব্যাংক, যাদের অভ্যন্তরেই দুর্নীতির বসবাস, তাদেরই দেশের প্রগতিশীল লেখক, সাংবাদিক এবং রাজনীতিবিদদের মতে। এ সম্বন্ধে যদি বিস্তারিত লিখতে যাই, তাহলে একটি কলামে তার স্থান সংকুলান সম্ভব নয়। হয়তো একটি গ্রন্থই রচনা করা যেতে পারে। অতএব, এ নিয়ে আর কথা বাড়াব না।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বটে যে, আমাদের সেতু আমরাই গড়ব। সেটা যদি করতে হয়, আমাদের সবাইকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং আমি নিশ্চিত যে, আমাদের দেশের জনসাধারণ যেমন, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে, তরুণ, প্রৌঢ় এবং বৃদ্ধ খেটে খাওয়া মানুষেরা সবাই অত্যন্ত আত্মসম্মান সচেতন। তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ওপরে তাদের আস্থা অর্পণ করে সামনে এগিয়ে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু কেবল এতেই কুলাবে না। যে কৃচ্ছ্রসাধন প্রয়োজন হবে, সেটা করতে আজকের এই দেশের উঁচুতলার মানুষদের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। অথচ আমরা জানি যে, তারা নিজেদের স্বার্থ একতিলও ছেড়ে দিতে রাজি নন। ইতিমধ্যেই তারা নানা ধরনের বক্রোক্তি শুরু করে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার ভয় হয়, তার নিজের দলেরই অনেক উচ্চস্থানীয় মানুষের সমর্থন পাবেন না। হ্যাঁ, সামনে পাবেন, কিন্তু পেছন থেকে তারাই আমাদের নেত্রীর ভাবমূর্তি বিনাশ সাধনে সক্রিয় হবেন। অত্যন্ত বড় কথা বলে ফেললাম, হয়তো বেয়াদবি হয়ে গেল, কিন্তু সেই '৭৫ সাল থেকে দেখেছি তো অনেক, তাই বুকে বড় ভয় দানা বেঁধে আসে। আরও একটি কথা এবং এই বিষয় সম্পর্কে আজকের কলামের শেষ কথা, আমাদের সকলের সনির্বন্ধ অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে, পদ্মা সেতুকে ঘিরে দুর্নীতির অভিযোগ যখন এসেছেই, এই অভিযোগটিকে সমূলে বিনাশ করার জন্য অত্যন্ত বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং ব্যাপক একটি অনুসন্ধান যেন তিনি নিজেই শুরু এবং শেষ করে দেখিয়ে দেন যে, তিনি বঙ্গবন্ধুরই কন্যা বটে।
আজ হৃদয়নন্দন বন বড় উদ্বেলিত এসব জাগতিক চিন্তা নিয়ে। পরের কিস্তিতে আবার মনোরম বিষয় নিয়ে হয়তো লেখা যাবে।
আলী যাকের : সাংস্কৃতিক ব্যক্তিত্ব

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
July
(2459)
-
▼
Jul 20
(64)
- ধর্ম-পবিত্র মাহে রমজানের প্রস্তুতি by মুহাম্মদ আবদ...
- শিক্ষাঙ্গন-ছাত্ররাজনীতির নির্মমতা by কুদরাত-ই-খুদা
- শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন-নারীর ক্ষমতায়নে বড় বাধা by ...
- বিদেশি উপদ্রব আর স্বদেশি আপদ থেকে ইলিশ বাঁচান-হায় ...
- ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়াতে হবে-উচ্চমা...
- স্মরণ-হেনা দাসের জন্য ভালোবাসা by সুচিত্রা সরকার
- ব্যাংকিং খাত-ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালা by ফারুক...
- ওয়েবসাইটে কম্পিউটার বিজ্ঞানের পড়াশোনা by নুরুন্নবী...
- উদ্ভাবনী আসরে by পল্লব মোহাইমেন
- বাজারে নতুন
- যা নিয়ে আছি-রবীন্দ্রনাথের ‘গোরা
- নেলসন ম্যান্ডেলা তনয়ারা
- কৌতুক
- বিষ্টির ছড়া by আবেদীন
- মাকে নিয়ে দুষ্টু একটা ছেলের নালিশ by লুৎফর রহমান রিটন
- গোলটেবিল বৈঠক-শিশু সুরক্ষায় করণীয়
- দুষু্ব ছাতি by দীপংকর চন্দ
- ফুড়ুৎকার by নাহার মনিকা
- অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারি-ছায়া ও আলো by মোবাশ্ব...
- প্রদর্শনী-হেভি মেটাল by জাফরিন গুলশান
- আত্মজা ও একটি করবী গাছ: ফিরে দেখা by হাসান ফেরদৌস
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- পানামার গোলাপ রনডেলেশিয়া by মোকারম হোসেন
- বুয়েট সংকট কাটেনি-আমাকে বিব্রত করার জন্যই আন্দোলন ...
- রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য-হত্যা, গণহত্যাসহ মানবত...
- কাঁদছে হুমায়ূনের কুতুবপুর গ্রাম
- অন্য ভুবনে হুমায়ূন আহমেদ
- উনি আসলে মহাপুরুষ by এজাজুল ইসলাম
- চাঁদহীন রাতে কেন চলে যাবেন, হুমায়ূন আহমেদ by আনিসু...
- হুমায়ূনের মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে রোববার
- না নিষাদ by বেলাল চৌধুরী
- ঘুম কেড়ে নেওয়া রাত
- হুমায়ূন-স্মরণ
- ক্যান্সারের সঙ্গে ১০ মাসের লড়াই
- অশরীরী সুর by হুমায়ূন আহমেদ
- চলে গেলেন সাহিত্যের রাজপুত্র by আজিজুল পারভেজ ও নও...
- ইয়েমেনে ড্রোন হামলা-আওলাকির মৃত্যুতে প্যানেটাসহ চা...
- জার্মানিতে শরণার্থী ভাতা বাড়ানোর নির্দেশ
- সিরিয়ায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে-* নিরাপত্তা পর...
- বেন আলীর যাবজ্জীবন
- 'শিক্ষার উদ্দেশ্যে রুশ শিশুদের ব্রিটেনে পাঠানোর আগ...
- তানজানিয়ায় ফেরিডুবি নিহত ৩৮
- মোস্ট ওয়ান্টেড নাৎসি যুদ্ধাপরাধী হাঙ্গেরিতে গ্রেপ্...
- স্বাস্থ্যবীমার ফায়দা নিতে সুস্থ নারীদের জরায়ুচ্ছেদ!
- গুনাহমুক্ত জীবনের অঙ্গীকার by আবদুল্লাহ মুকাররম
- শুধু উপবাস থাকা নয় by কাজী আবুল কালাম সিদ্দীক
- এক মহিমান্বিত মাস by আলী হাসান তৈয়ব
- রমজানে সবার কথা ভাবুন by মুফতি এনায়েতুল্লাহ
- বাড়তি-কমতির নিয়ম by ফসিহ বণিক
- লবণাক্ততা-উপকূলীয় অঞ্চলে অশনিসংকেত by এম জি নিয়োগী
- হৃদয়নন্দন বনে-হৃদয়নন্দন বন উদ্বেলিত আজ by আলী যাকের
- অবৈধ সমুদ্রযাত্রা-রোহিঙ্গাদের নতুন কৌশল!
- উচ্চ মাধ্যমিক পরীক্ষা-অনন্য সাফল্যে অভিনন্দন
- বুলগেরিয়ায় বাসে হামলা ৬ ইসরায়েলিসহ নিহত ৮-ইরান ও হ...
- অস্বাভাবিক বিদ্যুৎ বিল-উপেক্ষিত হচ্ছে গ্রাহকসেবা
- নব ঘোষিত মুদ্রানীতি-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা সহায়ক
- চরাচর-বয়াতির হাট by স্বপন কুমার দাস
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৮৫)-স্বাধীনতার আর বেশি দ...
- বৈদেশিক অর্থ নিয়ন্ত্রণ এবং প্রবাসীর সঞ্চয় by মেজর ...
- 'হুল দিছে কো-নে...' by মোফাজ্জল করিম
- ট্যাকা চাইনি, তোমরা আমার স্বামীডারে ফিরি দাও
- হুমায়ূন আহমেদ: বাংলা সাহিত্যের এক মহাজীবনের অবসান
- ১০০০ বছর বাঁচার সাধ ছিল
- হুমায়ূন আহমেদ- কুতুবপুর থেকে নিউইয়র্কঃ জনপ্রিয় লেখ...
-
▼
Jul 20
(64)
-
▼
July
(2459)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment