Saturday, April 21, 2012
বিশেষ সাক্ষাৎকার-আইনে আটকাতে না পারলেও চরিত্র উন্মোচন করতে পারব by খোন্দকার ইব্রাহিম খালেদ
বিশেষ সাক্ষাৎকার-আইনে আটকাতে না পারলেও চরিত্র উন্মোচন করতে পারব by খোন্দকার ইব্রাহিম খালেদ
খোন্দকার ইব্রাহিম খালেদ। জন্ম ১৯৪১ সালের ৪ জুলাই, গোপালগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি ব্যাংকিং পেশায় যোগ দেন। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত থাকার পর তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর
হন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর এই বিশিষ্ট ব্যাংকার বেসরকারি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। খোন্দকার ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান করে সরকার সম্প্রতি শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে। এরই মধ্যে কমিটি কাজও শুরু করেছে। এই প্রেক্ষাপটে তাঁর সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শেয়ারবাজারের বিভিন্ন দিক।
সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও হাসান ইমাম
প্রথম আলো আর্থিক খাতের সঙ্গে নিবিড়ভাবে আপনি ছিলেন, সেই জায়গা থেকে যদি পরিস্থিতি মূল্যায়ন করতেন, আসলে ক্যাপিটাল মার্কেটে কেন এই দরপতন হলো?
ইব্রাহিম খালেদ তদন্ত কমিটি গঠনের আগ পর্যন্ত আমি বেশ কিছু বিশ্লেষণ দিয়েছি। কিন্তু তদন্ত কমিটিতে বসার পর আমার নিজস্ব বিশ্লেষণ থাকলেও সেটা এখন বলা ঠিক হবে না। আমি আগের কথা ভুলে যাব। তদন্তে যেটা বেরিয়ে আসবে, সেটাই প্রকাশিত হবে। যদি দেখা যায়, সেটা আমি যে রকম বলেছিলাম, সে রকমই তথ্য বেরিয়ে আসছে, তাহলে তো আমার কিছু করার নেই। কিন্তু এখন বললে বিতর্কই বাড়বে।
প্রথম আলো কয়েকটি কাগজে আপনার বক্তব্য উদ্ধৃত করে ছাপা হয়েছে, দুটি রাজনৈতিক দলের ১০ থেকে ১৫ জন ব্যক্তি শেয়ারবাজার থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে নিয়েছেন।
ইব্রাহিম খালেদ এগুলো আমি তদন্ত দলে যোগদানের আগের ঘটনা। তখন একজন নাগরিক হিসেবে বলেছি। সেটা এখন ভুলে গেছি। কারণ, কেউ যখন একটা দায়িত্বে থাকে, যেমন—বিচারপতি, তিনি আইনজীবী হিসেবে যে কথা বলেন, বিচারকের আসনে বসার পর সে কথা বলবেন না। কাজেই আমি এ দায়িত্ব নেওয়ার পর এ ব্যাপারে আমারও কিছু বলা ঠিক হবে না।
প্রথম আলো কিন্তু আপনি যে ধারণা থেকে কথাগুলো বলেছিলেন এবং সাধারণ মানুষের মধ্যেও সেই ধারণা আছে যে শেয়ারবাজারে কারসাজি হয়েছে। তদন্তে সেটি বিবেচনায় আনা হবে কি না?
ইব্রাহিম খালেদ এ ধারণাটা আমরা মূল্যায়ন করব এবং বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের ধারণাগুলোকেও জানতে চাইব। এ জন্য আমরা গ্রুপগুলোকে ১০টি ভাগে ভাগ করেছি। যেমন—ডিএসই যাঁরা পরিচালনা করেন, সিএসই যাঁরা পরিচালনা করেন, যাঁরা ব্রোকার হাউস পরিচালনা করেন, তারপর মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, পুঁজিবাজার সাংবাদিক ফোরাম। প্রতিটি গ্রুপের সঙ্গে আমরা বসব এবং তাঁদের ধারণাগুলো রেকর্ড করব। সেই ধারণাগুলো রেকর্ড করার পর কিছু কমন থাকবে, কিছু আলাদা থাকবে, সেগুলোকে আমরা অনুসন্ধানে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখব। স্টাডি দুই রকম হয়, একটা হলো পিওর রিসার্চ, আরেকটা হলো পারসেপশন স্টাডি।
প্রথম আলো ’৯৬-এর শেয়ার কেলেঙ্কারির পরও একটি কমিটি গঠন করা হয়েছিল। তার ফল কী? ওই কমিটির কাজকে কোনো সূত্র হিসেবে আপনারা ব্যবহার করবেন কি না?
ইব্রাহিম খালেদ ’৯৬-এর ঘটনা আমাদের কর্মপরিধির বা টিওআরের মধ্যে নেই। তবে জানতে-বুঝতে সেই রিপোর্টটা আমরা পড়ব। ’৯৬ সালের পর ১৫টি মামলা হয়েছিল। একটি এখন নিম্ন আদালতে এবং ১৪টি উচ্চ আদালতে। এগুলো স্টে অর্ডার দ্বারা আটকে আছে।
প্রথম আলো ’৯৬ সালে যাঁদের নাম এসেছিল, আপনি কি তাঁদের ধারণার মধ্যে রাখছেন?
ইব্রাহিম খালেদ আমরা এবার ধারণার ওপর কাজ করব না। ধারণা নোট করব। তবে আমাদের কাজ হবে প্রকৃত তথ্যের ভিত্তিতে। কারণ, এখন তো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) রেকর্ডেড হয়, ডিএসইতে রেকর্ডেড হয়। আমরা সেই রেকর্ডের ভিত্তিতে কথা বলব। তা না হলে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে।
প্রথম আলো সিডিবিএলে তো এখন প্রায় ৩৩ লাখের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব আছে। মাত্র দুই মাসে এত বিপুলসংখ্যক বিও হিসাব তদন্ত করা কমিটির পক্ষে কি সম্ভব?
ইব্রাহিম খালেদ টেকনিক্যালি সম্ভব নয়। কিন্তু ম্যানেজমেন্টের ছাত্র যাঁরা, তাঁরা ভালো করেই জানেন, যখন এ ধরনের অবস্থা হয়, তখন আমাদের ব্যতিক্রমটাই খুঁজে বের করতে হবে। এবং দেখা যাবে, এই ব্যতিক্রম ঘটনা চারটা কি পাঁচটা। ওটা বিশ্লেষণ করা খুবই সম্ভব। গত বছরের প্রথম থেকে ১২-১৪ মাস পর্যন্ত উত্থান-পতনের গ্রাফ আমরা দেখব। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে ১৫ দিনের বেশি লাগবে না। সূচক যেখানে উঠল অথবা নামল—এ দুটি বিশ্লেষণ করলেই পুরো চিত্রটা পাওয়া যাবে।
প্রথম আলো অনেকের অভিযোগ, এসইসির ঘন ঘন নীতি পরিবর্তন মার্কেটকে অস্থির করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। আবার কারও মতে, বাংলাদেশ ব্যাংকের অসময়োচিত পদক্ষেপে পরিস্থিতি নাজুক হয়েছে।
ইব্রাহিম খালেদ এগুলো প্রাসঙ্গিক বিষয়। আমরা নিবিড়ভাবে পর্যক্ষেণ করব। দেখব, তদারককারী সংস্থা হিসেবে এসইসির যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে করেছে কি না। আবার এও দেখব যে তারা যেসব আইনবিধির অধীনে কাজ করে, সেগুলোতে কোনো দুর্বলতা আছে কি না? কঠিন কাজ। কিন্তু দু-একটা ক্ষেত্রেও যদি আমরা এটাকে উন্নয়নের ব্যবস্থা করতে পারি, সেটাও তো কাজের হবে। আমরা যে কর্মপরিধিতে কাজ করছি, তাতে বাংলাদেশ ব্যাংকের বিষয়টি না থাকলেও তাদের কোনো ঘাটতি ছিল কি না, বিধিবিধানে অথবা তদারকিতে, সেটিও আমরা দেখব।
বাণিজ্যিক ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানেই চলে।
প্রথম আলো তার মানে আপনাদের দায়িত্বটা হবে সত্য উদ্ঘাটন। সে ক্ষেত্রে যদি টার্মস অব রেফারেন্সের বাইরেও যেতে হয়, যাবেন?
ইব্রাহিম খালেদ হ্যাঁ, প্রয়োজন হলে যাব।
প্রথম আলো শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনা মোকাবিলায় কি বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সমন্বয়ের অভাব ছিল বলে মনে করেন?
ইব্রাহিম খালেদ আমার মনে হয়, ছিল। কারণ, আমার মনে পড়ে, ফখরুদ্দীন সাহেব যখন গভর্নর ছিলেন, আর এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাহেব এসইসির চেয়ারম্যান। তাঁরা ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী। তাঁরা প্রায়ই আলাপ করতেন। আমি জানি না, সেই পদ্ধতি এখনো চালু আছে কি না। চালু থাকলে সমন্বয়হীনতা হওয়ার কথা নয়।
প্রথম আলো সেদিন একটি টেলিভিশন রিপোর্টে দেখলাম, আপনার বরাত দিয়ে বলা হয়েছে, এসইসি আপনাকে সহযোগিতা করছে না।
ইব্রাহিম খালেদ এটি অসত্য ভাষণ। আমি এ রকম কথা সেখানে বলিনি। সেখানে একজন নয়, ১৫ জন সাংবাদিক ছিলেন। অন্য কোনো গণমাধ্যমে কিন্তু বক্তব্যটি সেভাবে আসেনি। তবে অবকাঠামোগত কিছু সমস্যা আছে। আমাদের জন্য যে জায়গাটি তাঁরা নির্ধারিত করেছেন, সেটা ১০ তলায় এবং বর্তমানে এটি বিনিয়োগ বোর্ডের অধীনে আছে। আমরা বসে ঠিক করেছি যে ওই অফিসে আমাদের কিছু থাকবে—কম্পিউটার, কম্পিউটার অপারেটর, একজন কন্ট্রাক্ট পারসন। আমরাও মাঝেমধ্যে বসব। কিন্তু সার্বক্ষণিকভাবে কৃষি ব্যাংকের প্রধান অফিসেই বসব। কখনো বিআইবিএমেও বসব। আবার চার্টার্ড অ্যাকাউন্ট গ্রুপের সঙ্গে যখন কথা বলব, আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট গ্রুপের যে সদস্য, তাঁর অফিসে কথা বলব। আমরা এভাবে নিজেরাই বিভিন্ন স্থানে যাব। আমলাতান্ত্রিক পদ্ধতিতে কাজ করব না।
প্রথম আলো শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যার তুলনায় শেয়ারের জোগান কম নয় কি?
ইব্রাহিম খালেদ মূল সমস্যা এখানেই। এটা চাহিদা ও জোগানের বিষয়। ব্রোকার হাউসগুলো গ্রামগঞ্জ পর্যন্ত শাখা খুলেছে। গ্রামগঞ্জের লোকজনও শেয়ার কেনার সুযোগ পাচ্ছে। ফলে যে বিশাল অঙ্কের টাকা সরবরাহ সাইডে চলে এল, সেখানে কোম্পনির শেয়ার সরবরাহ বাড়ছে না। একটা ধারণা ছিল যে সরকার অন্তর্বর্তী সময়ে ২৪ কি ২৬টা কোম্পানির শেয়ার ছেড়ে দেবে। সেটি বাস্তবায়ন হলে চাহিদা ও সরবরাহে মোটামুটি সমন্বয় থাকত। কিন্তু ওই শেয়ারগুলো না আসায় বাজার ফুলে-ফেঁপে উঠেছে। এ অবস্থায় জুয়া খেলার লোকের তো অভাব হয় না। আমাদের দায়িত্ব হবে, কারা কারসাজি করেছেন, খুঁজে বের করা। এ ক্ষেত্রে আইনে কত দূর কী হবে, আমি বলতে পারব না। কিন্তু যেটা বলব, জিনিসগুলোকে উন্মোচন করে দেওয়া যাবে। যারা এটা করেছে, তারা আইনের চোখে দোষণীয় কি না, আইনজ্ঞরা দেখবেন। কিন্তু অনৈতিকতার কথাটা আমরা বলতে পারব এবং এ ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রক সংস্থাকে ক্ষমতা দেওয়া আছে। অল্প দিন আগে ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এক বছরের জন্য আম্বানি গ্রুপের শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে। কারণ জনস্বার্থ। আম্বানি গ্রুপ হয়তো আইন ভঙ্গ করেনি, কিন্তু তারা এমন কিছু করেছে, যা বাজারের জন্য ক্ষতিকর। এ জন্যই এক বছরের জন্য লেনদেন বন্ধ রাখা হয়েছে। আমাদের এখানেও এসইসিও হয়তো আইনের বাইরে যেতে পারবে না। কিন্তু জনগণের স্বার্থে সে ধরনের পদক্ষেপ নিতে পারবে।
প্রথম আলো আপনি সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার কথা বললেন। প্রধানমন্ত্রীও নোট দিয়ে ২৬টি কোম্পানির শেয়ার ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু এখনো তা বাজারে আসেনি।
ইব্রাহিম খালেদ একজন নাগরিক হিসেবে বলব, প্রধানমন্ত্রী যেটা বলেন, সেটা তো রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশাসন বা নির্বাহী বিভাগের দায়িত্ব হলো সেটি বাস্তবায়ন করা। এ ক্ষেত্রে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বিষয়টিকে শক্তভাবেই নেওয়া দরকার সরকারের। তা না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে। তবে যে কারণে এটা ঘটেছে, তা হাস্যকর। ওই সরকারি কোম্পানিগুলো থেকে সরকারের সচিব, উপসচিব, যুগ্ম সচিব—একটা করে গাড়ি নেন, ব্যবহার করেন, খুবই সামান্য ব্যাপার। ওটা বেসরকারি খাতে ছেড়ে দিলে তো তাঁরা আর গাড়ি পাবেন না। যাঁর অধীনে যত বেশি কোম্পানি ও সংস্থা থাকবে, তত তিনি ক্ষমতাবান। এই ক্ষমতাও কেউ ছাড়তে চান না। এ রকম ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থেই সরকারের ভালো ভালো সিদ্ধান্ত আটকে যায়।
প্রথম আলো আরেকটি অভিযোগ আছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই পুঁজিবাজারে অস্থিরতা দেখা দেয়। অনেকে মনে করেন, সরকারের ঘনিষ্টজনেরা অনৈতিক সুযোগ নেন বলেই এমনটি ঘটে।
ইব্রাহিম খালেদ আমি তা মনে করি না। যাঁরা শেয়ারবাজারে কারসাজি করেন, তাঁদের মধ্যে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, অন্য দলেরও। ব্রোকার হাউস যেগুলো আছে, এর মধ্যে সংখ্যাগরিষ্ঠর মালিক বিএনপি করেন। ওখানে যখন তাঁরা ব্যবসা করেন, তখন তাঁদের মধ্যে খুব সখ্য, বিভেদ দেখি না। বিভেদটা সংসদেই দেখি। কাজেই এখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্যই হয়েছে—এটা কাকতাল। এবার মার্কেটটা অতিমাত্রায় সম্প্রসারিত হয়েছে। চাহিদা অনুযায়ী শেয়ার সরবরাহ না বাড়ায় অঘটনটা ঘটেছে।
প্রথম আলো সরকারের বর্তমান মুদ্রানীতি শেয়ারবাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি?
ইব্রাহিম খালেদ এবার যে মুদ্রানীতি ঘোষণা করা হলো, সেটা সংকোচনমূলকই বলতে হবে। মূল্যবৃদ্ধি সামাল দিতেই এটা করা হয়েছে। তবে এর মধ্যে নমনীয়তা আছে। এটা সাময়িক। ইচ্ছে করলে বাংলাদেশ ব্যাংক নমনীয়তার সুযোগ কাজে লাগিয়ে সমন্বয় করতে পারবে এবং সেটা শেয়ারবাজারের জন্য ভালো। ফলে ব্যাংক বা প্রাতিষ্ঠানিক উৎস থেকে খুব বেশি টাকা ওখানে যাওয়ার প্রয়োজন হবে না। এ অভিজ্ঞতার পর যাঁরা স্বাভাবিকভাবে শেয়ার কেনেন, তাঁদের আস্থা যদি বাড়ে, তাঁদের টাকা দিয়ে যদি এটা এখন পিকআপ করতে থাকে, তাহলে সেটা গতিশীল হবে।
প্রথম আলো সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, আপনি শেয়ারবাজার বিষয়ে অনভিজ্ঞ এবং সরকারের আজ্ঞাবহ। এ কারণে কমিটির প্রতি তাঁদের আস্থা নেই বলে জানিয়েছেন।
ইব্রাহিম খালেদ আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরে বলব, এটাই আমার গ্রহণযোগ্যতার কারণ। বিশ্বব্যবস্থাপনাতত্ত্বে স্বীকৃত রয়েছে যে ব্যবস্থাপনা উচ্চনেতৃত্বে যে জ্ঞানের প্রয়োজন, তার মাত্র ১০ শতাংশ প্রয়োজন বিষয়বস্তু জ্ঞান, ৩০ শতাংশ প্রয়োজন তাত্ত্বিকতা জ্ঞান এবং ৬০ শতাংশ প্রয়োজন হিউম্যান বা মানবিক জ্ঞান। এ কারণেই এম কে আনোয়ার সিএসপি হিসেবে চাকরিচ্যুত হওয়ার পর ব্যাংকিং অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও হাবিব ব্যাংকের উচ্চপদে দায়িত্ব পালনে অসুবিধা বোধ করেননি। সাহাবুদ্দীন আহমদ আইনি অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সরাসরি জেলা জজ পদে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন এবং সফলতার সঙ্গে প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছিলেন। তদন্ত পরিচালনার জন্য সততা, দৃঢ়তা ও নিরপেক্ষতা জরুরি, যা কমিটির রয়েছে।
দ্বিতীয় অংশের উত্তরে বলব, এম কে আনোয়ার দীর্ঘদিন সরকারের আজ্ঞা পালন করেছেন। আমার চাকরিজীবনে উল্টোটাই ঘটেছে। ১৯৯০ সালে এরশাদ আমাকে ওএসডি করেছিলেন এবং বিভাগীয় মামলা করেছিলেন। দুর্নীতির দায়ে নয়, গবেষণা ও নিবন্ধ রচনার কারণে। বিএনপি সরকার গঠনের পর অর্থমন্ত্রী সাইফুর রহমান আমাকে ব্যাংকে ফিরিয়ে আনেন এবং তৎকালীন সরকার আমাকে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়। চাকরিজীবনে আমি আইনি আজ্ঞা পালনকারী ছিলাম, আজ্ঞাবহ ছিলাম না। জীবনের কোনো পর্বে এবং এখনো আমার রাজনীতি-সংশ্লেষ নেই।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
ইব্রাহিম খালেদ আপনাকেও ধন্যবাদ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 21
(84)
- ৫ম সংশোধনীর পূর্ণাঙ্গ রায় ঝুলে রইলঃ ব্যত্যয় ঘটেছে ...
- কাতারের কোনও সংবাদে নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী b...
- মজলিশি মানুষের জলসার অবসান! by ফখরুজ্জামান চৌধুরী
- ভারতের কেন্দ্রীয় সরকার টিপাইমুখ প্রকল্প আগের মতোই ...
- বাল্যবিয়ে বন্ধ করা যাচ্ছে নাঃ দরকার সার্বিক সামাজি...
- ভারত থেকে রফতানি হচ্ছে বাংলাদেশের পাটঃ এরপর কিসের ...
- বার্ড ফ্লু প্রতিরোধে গণসচেতনতা অতি জরুরি by কামরুল...
- খোলা জানালাঃ একটি মৃত্যু ও দেড় লাখ টাকার গল্প by ড...
- সাদা-কথাঃ একবিংশ শতাব্দীর বইমেলা by মুহম্মদ নূরুল ...
- রাজনৈতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন by অ্যাডভোকেট জাহাঙ...
- এই সব কিসের আলামত? by হায়দার আকবর খান রনো
- সাধারণ কাজ নিয়েও ছুটতে হয় ঢাকায়ঃ প্রশাসনিক বিকেন্দ...
- দলীয় কর্মীদের মধ্যে সরাসরি খাসজমি বণ্টনঃ মাইনাস পা...
- রেল আধুনিকায়ন সময়ের দাবি by আতিকুর রহমান
- তদন্ত কমিটির অন্য নাম হিমাগার by মোঃ হামজা কামাল ম...
- ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি by সাইদ ...
- চাই বিদ্যুতের নিশ্চয়তা by হারুনুর রশিদ শাহীন
- কার্টুন কেলেঙ্কারি by মাহবুব মোর্শেদ
- ক্ষমতার নতুন খেলাড়ি by এম আবদুল হাফিজ
- গণমাধ্যম-শিল্পীর সম্মান বনাম সম্মানী by সুপা সাদিয়া
- সাম্প্রতিক প্রসঙ্গ-অনিশ্চিত ডিসিসি নির্বাচন by এম ...
- ছদ্মবেশে চোরচক্র-গৃহকর্মীর অধিকারই সুরক্ষার চাবিকাঠি
- জনমিতি ও স্বাস্থ্য জরিপ-এক ধাপ অগ্রগতির পর...
- শেখ হাসিনা অত্যন্ত নিচু স্তরের কথা বলেছেনঃ ড. এমাজ...
- বিশ্বের শত প্রভাবশালীর তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত...
- শনিবারের সুসংবাদ-উইকিতে সাঁওতালি ভাষা by বিপ্লব রহমান
- আওয়ামী লীগের নেতারাও চিন্তিত
- পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ১২৭ আরোহী নিহত
- ১১ বছর আগের ঘটনায় ইলিয়াসের বিরুদ্ধে আওয়ামী লীগ নেত...
- বিএনপির হুমকি-সন্ধান না দিলে লাগাতার হরতাল
- গন্তব্য ঢাকা-সেই সব দিনের কথা by শর্মিলা সিনড্রেলা
- মিডিয়া ভাবনা-সংসদ টিভি, একুশে ও গণমাধ্যম by মুহাম্...
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-মানবাধিকার ও বাংলাদেশ...
- মিসর-মোবারকবিরোধীদের রাজনৈতিক উদ্যোগ by রবার্ট ফিস্ক
- বিশেষ সাক্ষাৎকার-আইনে আটকাতে না পারলেও চরিত্র উন্ম...
- সচেতন ও সতর্ক থাকলে বিপর্যয় এড়ানো সম্ভব-নিপাহ ভাইর...
- দ্রুত সংস্কারের উদ্যোগ নিন-সড়কপথের দুরবস্থা
- ইলিয়াস আলীর সন্ধান নেই-রহস্য বাড়ছে by মাসুদুল আলম ...
- ডেসকোয় নিয়োগ-ভেলকি by আরিফুজ্জামান তুহিন
- সাড়ে পাঁচ কোটি টাকার কাজে তিন কোটি ঘুষ by অমিতোষ পাল
- শুধু কথা নয়, কাজও চাই-এডিপি বাস্তবায়নে গতি আসুক
- দায়িত্বশীলতার পরিচয় দিন-উদ্ঘাটিত হোক প্রকৃত সত্য
- চরাচর-শব্দের অত্যাচার, নিঃশব্দ ক্ষতি by বিশ্বজিৎ ভ...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ ও রাসুলের পথে জীবনের ঝুঁ...
- চারদিক-ফটোগ্রাফার! by ফারুখ আহমেদ
- জ্বালানি-সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে কয়লার বিকল্প ...
- শিক্ষা-নৈতিকতা-শিক্ষার্থীদের আমরা কী শেখাচ্ছি? by ...
- যুক্তি ও সহিষ্ণুতার পথেই সমাধান খুঁজতে হবে-একের পর...
- সরকারের সুস্পষ্ট বক্তব্য জাতি জানতে চায়-নিখোঁজ, গু...
- স্বচ্ছতাও আজ স্রেফ একটা মুখোশ! by শাহনেওয়াজ বিপ্লব
- বহেকাল নিরবধি-আশফাক কায়ানি ও প্রধানমন্ত্রী গিলানি ...
- শ্রেণীকক্ষে মুঠোফোন আর নয়
- সংযমী আচরণ প্রত্যাশিত
- পবিত্র কোরআনের আলো-জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্...
- এই মৃত্যু উপত্যকা আমার দেশ না by প্রভাষ আমিন
- এ উপবাস ভারতের জীবন রক্ষার জন্য by এম জে আকবর
- সামাজিক বনায়ন by মোঃ মশিউর রহমান মাজু
- ঘষিয়াখালী চ্যানেলে বাঁধ প্রয়োজন by প্রকৌশলী হরপ্র...
- অন্যায়ে নত নহে শির by সেলিনা আক্তার লাকি
- এমন মৃত্যু মানা যায় না by লতিফা নিলুফার পাপড়ি
- একালের সফদার ডাক্তার by ফজলুল হালিম রানা
- দ্রব্যমূল্য-সংবাদপত্রের কাছে প্রত্যাশা by প্রদীপ ক...
- কালের আয়নায়-পঞ্চাশের মেধাবী তারুণ্যের প্রভু চলে গে...
- কাঁঠালের হাট-মহাসড়কে যানজট কাম্য নয়
- সরকারি আবাসন প্রকল্প-অগ্রাধিকার প্রকল্পেও ঢিলেমি?
- গুন্টার গ্রাস : সহজ কথা যায় না বলা সহজে by গাজীউল ...
- চরাচর-পাহাড়ে বৈসাবির আয়োজন by শতদল বড়ুয়া
- মহানগরীতে মাথা গোঁজার ঠাঁই চাই by লুৎফর রহমান রনো
- বাঙালির আচার-অনুষ্ঠান ঋতু বৈশিষ্ট্য ও বর্ষগণনা by ...
- সাদাকালো-সঠিক পরিচালনায় এখনো সম্ভব চিনি উৎপাদনে স্...
- ধাঁধা দুনিয়া
- সত্যিকারের সবজান্তা-পাখি
- যে খবর নাড়া দেয়-চর তুফানিয়া
- মূল রচনা-সাধনা ও সংগ্রামে গড়া অনন্য জীবন by আবুল ম...
- প্রাণ সৃষ্টি ও বিবর্তন নিয়ে নতুন তথ্য জোগাল ‘কৃত্র...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- টাইম সাময়িকীর তালিকা-১০০ প্রভাবশালীর মধ্যে বাংলাদে...
- ঢাকা চিড়িয়াখানায় এসেছে আটটি প্রাণী, মন্ত্রীর এপিএস...
- কালের পুরাণ-প্রধানমন্ত্রী কি ঠিক বলেছেন? by সোহরাব...
- শেয়ারবাজার-পরিচালকেরা এবার শেয়ার ‘উপহার’ নিচ্ছেন b...
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-বিনি সুতোর মালায় গাঁথ...
- ইয়াবা-ফাঁদে র্যাবই ধরা
- বিএনপির নেতাদের একা চলতে মানা by তানভীর সোহেল
- মোটামুটিকে ভয় কেন by ফ্লোরা সরকার
-
▼
Apr 21
(84)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment