দন্ত্যস রওশনের অণুকাব্য


মুসা মানে
শাবাশ বাংলাদেশ
মুসা মানে
নাই প্রেরণার শেষ!



নিন্দুকেরা
বলছে, বলুক যা তা
মুসা এখন
পাঠ্যবইয়ের পাতা!

পিচ্চি পোলার
কী যে বুকের পাটা
ঊর্ধ্বমুখী
শুরু করল হাঁটা!

অনেকে লিখিবে
‘মুসাকে যেমন দেখেছি’ ভাই
আসলে তাহারা
মুসাকে কখনো দেখে নাই!

মুসা নায়ক
মুসা এখন বীর
তাঁর নামে খাও
পায়েস কিংবা ক্ষীর!

মুসাকে যাহারা
পাত্তা দেয়নি মোটে
তাদের হাতেও
হাজার গোলাপ ফোটে।

এক ছবিতে
মুসার সাথে আমি
সেই ছবিটা
এখন অনেক দামি!