Saturday, May 26, 2012
খোলা চোখে-বামপন্থীরা কোথায় গেল by হাসান ফেরদৌস
খোলা চোখে-বামপন্থীরা কোথায় গেল by হাসান ফেরদৌস
বাংলাদেশের রাজনীতিতে একসময় বামপন্থীদের ভালো কদর ছিল। লোকবল তেমন কখনোই ছিল না, জনসমর্থনও নাম-কা-ওয়াস্তে। কিন্তু তার পরও দু-চারজন বাম নেতা থাকতেন, যাঁদের কথায় রাজনীতির হাওয়া বদল হতো, জনমতের ধারা যেত বদলে। যেমন মওলানা ভাসানী ও মণি সিং।
বাম নেতাদের আমরা সব সময়ই নীতিমান, আদর্শবান ভেবে এসেছি। এমনকি মধ্যপন্থী দলগুলো, যাদের এ দেশে মধ্য-বাম (বা সেন্টার-লেফট) দলে বলে গণ্য করা হয়, তাতেও বাম মনা লোকের কমতি ছিল না। আওয়ামী লীগের মতো দলে ‘মাথা’ হিসেবে গণ্য হতেন বামপন্থী রাজনীতিকেরা। যেমন তাজউদ্দীন আহমদ। বুদ্ধিজীবীদের একটা বড় অংশও বাম ঘরানার ছিলেন। স্কুল-কলেজের ভালো ছাত্ররা প্রায় সবাই কোনো না কোনো বামপন্থী রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত থাকতেন। তাঁরাই পরে নানা পেশায় ছড়িয়ে পড়তেন, ফলে সমাজের নানা স্তরে বাম ভাবনা-চিন্তার পক্ষে একটা অনুকূল মেজাজ বজায় থাকত। বিশেষ করে দেশের সংস্কৃতি কার্যত বামপন্থীদের হাতেই ছিল। সংস্কৃতি সংসদ বা ছায়ানট, সংস্কৃতির কোনটা ঠিক-বেঠিক, তা নির্ধারণের দায়িত্ব ছিল তাঁদেরই। এসব সংগঠন বা আন্দোলনের পেছনে যাঁরা কলকাঠি ঘোরাতেন, তাঁরা সবাই ছিলেন খোলামেলাভাবে বামপন্থী।
এখন, ৪০ বছর হতে না হতেই, দেশের রাজনীতিতে বামপন্থীরা অপাঙেক্তয় হয়ে পড়েছেন। একসময়ের ডাকসাইটে বামপন্থী শ্রমিকনেতা এখন হয়েছেন মেদবহুল পরিবহন ব্যবসায়ী অথবা মধ্যস্বত্বভোগী দালাল। গায়ের জামা বদলিয়ে সরাসরি ডান বা মধ্য-বাম দলেও ঢুকেছেন কেউ কেউ। শুধু ঢুকেই পড়েননি, সেসব দলের মধ্যমণি হিসেবেও স্থান করে নিয়েছেন। বিদেশে সটকে পড়েছেন, এমন লোকের সংখ্যাও কম নয়। মাটি কামড়ে পড়ে আছেন এমন বামপন্থী রাজনীতিক, লেখক বা বুদ্ধিজীবী যে নেই তা নয়। তাঁদের কেউ কেউ এখনো মাঝেমধ্যে পত্র-পত্রিকায় কলাম লেখেন, টক শোতে কথা চালাচালি করেন। বলাই বাহুল্য, দেশে এখন শুদ্ধ বামপন্থী কোনো দৈনিক আর নেই। ফলে এসব বামপন্থী যেসব পত্রপত্রিকায় লেখেন, সেগুলির মালিকরা সবাই, কোনো ব্যতিক্রম ছাড়া, দেশের প্রধান পুঁজিপতি, কেউ বা বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত।
সংস্কৃতিতে অবশ্য এখনো বামপন্থীরা টিকে আছেন, তবে তাঁদের নিজস্ব কোনো ফোরাম বা প্লাটফর্ম নেই। হয় মধ্য-বাম বা মধ্য-ডান দলের সঙ্গেই তাঁরা নামে-বেনামে যুক্ত। কেউ কেউ এনজিও নামক পরগাছানির্ভর। খয়রাতি পয়সায় চলে এনজিও, তাদের ঘাড়ে বন্দুক রেখে আর যা-ই হোক বামমুখী হওয়া অসম্ভব। সংস্কৃতিসেবীদের প্রধান আশ্রয় ইলেকট্রনিক মিডিয়া। পত্রপত্রিকা তো বটেই, রেডিও-টিভিও আজ বেসরকারি মালিকানাধীন। বলাই বাহুল্য, এই মিডিয়ার মালিক মাত্রই হয় ভূমিদস্য, নয় তো পুঁজির কাঙাল। বাম ভাইদের কেউ কেউ এখনো রেডিও-টিভিতে বাম ভাবনা-চিন্তার কথা শোনান বটে, কিন্তু প্রতিটি টক শোর পর কড়ায় গণ্ডায় নিজেদের পাওনাকড়ি গুনে নিতে কেউই ভোলেন না।
হলো কী সব বামদের?
শুধু আমাদের দেশেই নয়, সারা দুনিয়া জুড়েই বামদের এখন সংকট চলছে। পঞ্চাশ থেকে নব্বই দশক পর্যন্ত বাম আন্দোলন হয় মস্কোমুখী হালকা-বাম বা চীনপন্থী উগ্র-বাম, এই দুই ভাগে বিভক্ত ছিল। মস্কো, মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়েছে, তারও দুই দশক হতে চলল। আর চীন তো মার্ক্স ও মাওকে বাদ দিয়ে ‘পুঁজিবাদ জিন্দাবাদ’ বলে নিজেরাই ধনতন্ত্রের লেজ ধরে ঝুলে পড়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই পরিবর্তনের মানে শুধু এই নয় যে বাম আন্দোলন তার দুই প্রধান ‘পেট্রন’কে (অর্থাৎ দাদা) হারাল। এর ফলে সমাজতন্ত্র বা সাম্যবাদ নামক ধারণাও ভীষণ রকম মার খেল। সোভিয়েতের পতন ও চীনের ডিগবাজির পর বামেদের সামনে ঝোলানো মুলো দেখার মতো আর কোনো দৃষ্টিগ্রাহ্য স্বপ্নই অবশিষ্ট রইল না। গত ২০ বছরে ইউরোপে তো বটেই, এশিয়া ও আফ্রিকাতেও বাম আন্দোলন তাদের রাজনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলেছে।
২০ শতকের শেষার্ধ্বে পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে একটা বড় ধরনের পরিবর্তন সূচিত হয়, যার কেন্দ্রে রয়েছে বিশ্বায়ন। এই বিশ্বায়নের ফলে পুঁজি ও পণ্যের জন্য সীমানা বলে আর কিছু থাকল না। শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা গৌণ হয়ে এল, শুধু মাথা খাটিয়ে কাজ করে এমন এক নতুন শ্রেণীর আবির্ভাব হলো, মধ্যবিত্ত শ্রেণী দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আগের চেয়েও পোক্ত করে নিল। এসবের ফলে গুণগতভাবে নতুন যে আন্তর্জাতিক পুঁজিবাদের জন্ম হলো, তার তোড়ে ভেসে গেল সমস্ত মার্ক্সবাদী শিক্ষা-দীক্ষা। অবস্থা বদলালে রাজনীতি ও মতাদর্শও বদলায়, কিন্তু বামপন্থীরা নিজেদের যুগোপযোগী করে বদলে নিতে ব্যর্থ হলেন। কোথাও নতুন কোনো মার্ক্স এলেন না, গলা শুনলাম না কোনো লেনিন বা ত্রৎস্কির।
কিন্তু তাই বলে বাম ভাবনা-চিন্তার সবই যে অপাঙেক্তয় হয়ে গেল, তা মোটেই নয়। ইউরোপে, এমনকি আমেরিকাতেও এক নতুন ধরনের বাম-ভাবনার সূত্রপাত হলো। এসব দেশে নতুন যে নেতৃত্বের আবির্ভাব হয়, যেমন ইংল্যান্ডে টনি ব্লেয়ার, আমেরিকায় বিল ক্লিনটন—তাঁরা কোনো রাখঢাক ছাড়াই বাজারব্যবস্থাকে পুরোপুরি গ্রহণ করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও বোঝালেন যে দেশের বৃহদাংশের কল্যাণ অগ্রাহ্য করে উন্নয়ন সম্ভব নয়। পুঁজির ভূমিকাকে বিন্দুমাত্র অগ্রাহ্য না করে, বিশ্বায়নের বৈঠায় ঠেকা দিয়ে তাঁরা একটা মাঝামাঝি পথ বেছে নিলেন, যার মোদ্দা কথা হলো, রাষ্ট্রের ভেতরে যে নাগরিক অসাম্য কাজ করে, তা দূর করতে পুঁজিকেও কাজে লাগানো সম্ভব যদি সরকার এ ব্যাপারে আগ্রহী হয়। সমাজতন্ত্রের মূল লক্ষ্যই হলো দেশের ভেতর বৈষম্য হ্রাস করা, সকল নাগরিকগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্র সম্প্রসারণ করা। শুধু পুঁজির হাতে ছেড়ে দিলে এই বৈষম্য দূর হবে না। সরকার যদি অল্পবিস্তর তৎপর হয় বা ‘অ্যাকটিভিস্ট’ ভূমিকা গ্রহণ করে, তাহলে এ লক্ষ্য অর্জন অসম্ভব নয়। পুরোনো বাম মরে গিয়ে নতুন যে বামের জন্ম হলো তার পোস্টারবয় হয়ে উঠলেন এ দুই মধ্যপন্থী রাজনীতিক।
কিন্তু পুঁজির আধিপত্য মেনে নিয়ে যেকোনো সংস্কার চেষ্টার সাফল্য-সম্ভাবনা যে সীমিত হতে বাধ্য, তার প্রমাণ হাতে নাতে মিলল নতুন সহস্রাব্দে এসে। বাজারব্যবস্থার ওপর সব রকম নিয়ন্ত্রণ তুলে দেওয়ার জোর চেষ্টা শুরু হয় সত্তর ও আশির দশকে, প্রধানত রোনালড রিগ্যানের আমেরিকায়। পরবর্তী দুই দশকে ইউরোপ ও আমেরিকায় এবং তাদের দেখাদেখি তৃতীয় বিশ্বের কোনো কোনো দেশে পুঁজিবাজার হয়ে উঠল একদম বল্গাহীন। ফলে যা হওয়ার তাই হলো। পুঁজির পাগলাঘোড়া একসময় মুখ থুবড়ে পড়ল। স্টক মার্কেটে ধস নামল, ডজন ডজন ব্যাংকে লাল বাতি জ্বলল, বেকারত্ব হয়ে উঠল আকাশচুম্বী। গভীর গাড্ডায় পড়ে একের পর এক দেশ প্রায় দেউলিয়া হওয়ার জোগাড় হলো। যাঁরা বাজার ও পুঁজিকে ঈশ্বরবৎ বলে বিবেচনা করতেন, এবার তাঁরা প্রমাদ গুনলেন। দক্ষিণপন্থীরা বরাবর বলে এসেছেন, বাজার ও পুঁজির ওপর সরকারের কোনো নাক গলানো তাঁরা সহ্য করবেন না। কিন্তু তাঁদের বন্ধুদের লেজ তখন ইঁদুরধরা কলে আটকা পড়েছে। একমাত্র সরকারই পারে তাঁদের লেজটি রক্ষা করতে, এই যুক্তিতে রাষ্ট্রীয় খাত থেকে কোটি কোটি টাকা ঢালা হলো বেসরকারি খাতকে বাঁচাতে। পুঁজিবাদী আমেরিকার দেখানো এই পথে এগিয়ে এল ইউরোপের বিভিন্ন দেশ।
পুঁজির এই সংকটের মুখে বাম রাজনৈতিক ধারণা ফের আলোচনার কেন্দ্রে ফিরে আসে। অর্থনৈতিক সংকটের মুখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় দেশের প্রান্তবর্তী শ্রেণীসমূহ। পুঁজি ও বাজারব্যবস্থার সংকটের মুখে খোদ সরকার টাঁকশালের দরজা খুলে দেয় বড় বড় ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠানকে বাঁচাতে। কিন্তু সাধারণ মানুষ, যারা মন্দাবস্থার কারণে চাকরি হারাল, অথবা বাজারব্যবস্থার শিকার হয়ে বসতবাড়ি খুইয়ে বসল, তাদের কথা কে ভাববে? ঠিক এ রকম এক সংকটের সময় আমেরিকার রাজনীতিতে বারাক ওবামার আবির্ভাব। তিনি কমিউনিস্টও নন, প্রথাগত অর্থে বামপন্থীও নন। কিন্তু দেশের দুর্বল শ্রেণীগোষ্ঠীকে বাঁচাতে এবং পুঁজির অন্যায্য আগ্রাসন ঠেকাতে হলে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে, এ কথা সম্প্রতিক সময়ে তাঁর মতো স্পষ্ট ও যুক্তিগ্রাহ্যভাবে আর কেউ বলেছেন বলে মনে হয় না।
ওবামার রাজনৈতিক এজেন্ডার অনেক কিছুই সোজাসাপ্টা বামঘেঁষা। কিন্তু তাঁর এজেন্ডা বাস্তবায়িত করতে হলে দেশের ভেতর যে রাজনৈতিক সমর্থন দরকার, ওবামার তা আছে কি না, তা বিতর্কসাপেক্ষ। নির্বাচনের আগে পরিবর্তনের সপক্ষে তৃণমূলভিত্তিক একটি আন্দোলন ওবামা গড়ে তোলেন এ কথা ঠিক, কিন্তু গত দেড় বছরে সে আন্দোলন পরিণত হয়েছে নিজের কঙ্কালে। দেশের ভেতরে প্রগতিশীল ও গণমুখী অর্থাৎ বামপন্থী রাজনৈতিক সংগঠন ও আন্দোলন যে নেই তা নয়, কিন্তু তারা তাৎপর্যপূর্ণভাবে সংগঠিত নয়। শ্রমিক সংগঠনগুলোও নানাভাবে বিভক্ত, নানা রকম কায়েমি স্বার্থবাদের পক্ষেই তারা কাজ করে থাকে। অথচ অন্যদিকে, ডান ও চরম দক্ষিণপন্থী দলগুলো ওবামার উত্থানকে তাদের কায়েমি স্বার্থের ওপর বড় রকমের আঘাত—এই যুক্তিতে হাত মিলিয়েছে। ফলে শক্তিশালী প্রগতিশীল এজেন্ডা নিয়ে নির্বাচনে জয়ী হলেও তা বাস্তবায়নের ক্ষমতা ওবামার নেই, এ কথা এখন প্রমাণিত সত্য। যেটুকু করেছেন, যেমন স্বাস্থ্যবিমা আইন ও প্রস্তাবিত অর্থবাজার সংস্কার আইন, তা এতই দুর্বল যে এই সংস্কারের ফলে সত্যি সত্যি কিছু বদলাবে, এ কথা বিশ্বাস করে এমন লোক খুব কমই আছে।
অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন হতো যদি ওবামার পক্ষে এখন একটি সবল ও জনপ্রিয় বাম দল সক্রিয় থাকত। সক্রিয় বাম মানে শুধু বাম রাজনৈতিক সংগঠন নয়, বামমুখী তথ্যমাধ্যম, বামমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক আন্দোলন। বামের ব্যাপারে এই আস্থার কারণ দল অথবা আন্দোলন হিসেবে তারা বরাবর কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পুঁজি বা বাজারব্যবস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলে তাকে তো আর আমরা বাম বলব না। অনেকে মানেন, সফল বাম আন্দোলনের জন্য মাটি এখন প্রস্তুত, অথচ এ সংকট থেকে সবচেয়ে বেশি ফায়দা আদায় করে নিচ্ছে কিন্তু ডানপন্থীরা। ইউরোপে একের পর এক গণকল্যাণমুখী সরকারের সমর্থন ডান ও মধ্যপন্থী দলগুলো পরাস্ত হচ্ছে। আমেরিকাতেও ডান উত্থানের স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। যে টি-পার্টি আন্দোলন এখন মাথা তুলে দাঁড়িয়েছে, তারা স্পষ্টতই বর্ণবাদী। শ্বেত শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ও অভিবাসনবিরোধী এই আন্দোলন খোলামেলাভাবে ফ্যাসিবাদী ভাবনা-চিন্তারও সমর্থক। পূর্ব ইউরোপের কোনো কোনো দেশেও নব্য ফ্যাসিবাদের উত্থানের চিহ্ন রয়েছে।
আমেরিকা বা ইউরোপের কথা লিখছি বটে, কিন্তু মাথায় আমার বাংলাদেশের উদাহরণটিও ঘুরছে। বড় ধরনের গণতান্ত্রিক বিজয়ের মাধ্যমে একটি মধ্যপন্থী সরকার সেখানে ক্ষমতায় এসেছে, কিন্তু প্রকৃত গণকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার জন্য যে মতাদর্শ-সমর্থিত রাজনৈতিক কর্মসূচি চাই, এ সরকার একা তা অর্জনে সক্ষম কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সরকারের বিশেষত ক্ষমতাসীন দলের নেতৃত্বের সদিচ্ছায় অনাস্থা প্রকাশ করছি না। তেমন ইচ্ছা, এমনকি চেষ্টাও হয়তো তাদের আছে। কিন্তু প্রকৃত গণকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চাই তার সমর্থনে সক্রিয় রাজনৈতিক দল। আমাদের সেই দল নেই। সরকার ও রাষ্ট্রের ওপর চাপ বজায় রাখার জন্য চাই শক্তিশালী সুশীল সমাজ। আমাদের তেমন সমাজ তো নেই-ই, যারা আছে তারা আগাপাছতলা সরকার ও ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ক্লায়েন্ট-পেট্রন সম্পর্কে আবদ্ধ। আরও চাই বৃহৎ পুঁজিমুখাপেক্ষী নয় এমন গণমুখী সাংস্কৃতিক আন্দোলন ও তথ্যব্যবস্থা। কিন্তু আমাদের অধিকাংশ সাংস্কৃতিক কর্মী ও বুদ্ধিজীবী হয় এই দলের, নয় ওই দলের। দলের ধরাবাঁধা কথার বাইরে স্বাধীনভাবে কথা বলার শক্তি কি তাদের আছে?
অতএব, আগাতে হলে চাই নতুন দল, নতুন বামপন্থী আন্দোলন। কিন্তু বেড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবেন কে?
নিউইয়র্ক ২৪ মে ২০১০
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 26
(124)
- জনপ্রশাসন কীভাবে রক্ষা পাবে? by মামুন ইমতিয়াজ
- অভিমতঃ আসুন ঢাকা শহরকে বাঁচানোর উপায় নিয়ে কথা বলি ...
- বাতায়ন পথে নিরীক্ষণ- অথঃ সেলফোন কথা by আতাউর রহমান
- আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিঃ ঢোলের বাদ্য নয়, ...
- এমপিদের অভব্যতা নিয়ে স্পিকারের রুলিং - এ লজ্জা রাখ...
- চারদিক-সাতটি ছবির গল্প by শারমিন নাহার
- সিসিসি নির্বাচন-নগরের ভেতরে অজপাড়াগাঁ by মশিউল আলম
- প্রতিক্রিয়া-‘বাংলাদেশ হবে পৃথিবীর আস্তাকুঁড়?’-বাংল...
- ত্রাণবাহী জাহাজে হামলা-ইসরায়েলের কাছে নতজানু বিশ্ব...
- মিডিয়া ভাবনা-সংবাদপত্র-শিল্পের জন্য অশনিসংকেত by ম...
- কালের পুরাণ-সাতক্ষীরা খুলনা নয়, খুলনাও নয় ঢাকা by ...
- ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিরাপদ করুন-বেগুনবাড়ি ট্র...
- অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক-আমার দেশের প্রকা...
- অভিমত ভিন্নমত
- সিসিসি নির্বাচন-স্থানীয় সরকার, কেন্দ্রীয় রাজনীতি b...
- শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন-স্বরাষ্ট্রম...
- বিশ্বনেতাদের দায়িত্ব পালনে আর দেরি নয়-ইসরায়েলি বর্...
- চারদিক-প্রকৃতি ও প্রাকৃত জীবনের কথা by দীপংকর চন্দ
- পুঁজিবাজার-বাংলাদেশে কি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্...
- সিসিসি নির্বাচন-নিরুপদ্রব নির্বাচনী প্রচারণা by মশ...
- ফেসবুক-অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? by জাকারিয়া স্বপন
- সহজিয়া কড়চা-শিক্ষার তিন অবস্থা by সৈয়দ আবুল মকসুদ
- ট্রাফিক-ব্যবস্থার সমস্যা সমাধানে উদ্যোগ নিন-রাজপথে...
- বিরোধী দলের জোরালো উপস্থিতি কাম্য-সংসদের বাজেট অধি...
- অ র্থ র স by আসজাদুল কিবরিয়া
- বিখ্যাতদের মজার ঘটনা
- অহেতুক কৌতুক
- দন্ত্যস রওশনের অণুকাব্য
- এভারেস্টের চূড়ায় পতাকা কর্তৃপক্ষকে নজর পরে দিলেও চলবে
- চারদিক-ভাঙল মিলনমেলা, ভাঙল by সুপ্রীতি ধর
- পুলিশ সংস্কার কর্মসূচি-নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্য...
- দ্বীপের জীবন-সোনাদিয়ার দুঃখগাথা by মোকারম হোসেন
- ফেসবুক-‘ডিজিটাল’ সরকারের এ কেমন আচরণ by পল্লব মোহা...
- গণতন্ত্র-শিক্ষা না নিলে ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে...
- নিষিদ্ধকরণের ফল হয় বুমেরাং-ফেসবুক বন্ধের খামখেয়াল
- কালক্ষেপণ না করে রিভিউ কমিশন গঠন করুন-বাহাত্তরের স...
- চারদিক-আশা-নিরাশার দোলাচলে নিরাপদ মাতৃত্ব by রাখী ...
- সুশাসন-আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ ও সরকার by এ এম এ...
- দিল্লির চিঠি-শ্রীলঙ্কা বিষয়ে ভারতের নীতি by কুলদীপ...
- প্রতিক্রিয়া-‘বিশ্ব-বিদ্যা লয়’ নয়, কিছুটা হলেও ‘বিশ...
- বিশেষ সাক্ষাৎকার-আমরা তো মাত্র এক দিন হরতাল দিয়েছি...
- বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে-কক্সবাজারে ঝুঁকিত...
- পর্যাপ্ত গাড়ি দিন, নাগরিক পীড়ন বন্ধ করুন-পুলিশের গ...
- চারদিক-মূকাভিনয়শিল্পীদের মিলনমেলায় by জাহিদ রিপন
- বাজেট-বিনিয়োগবান্ধব বাজেটের প্রত্যাশা by মনজুর হোসেন
- আইলার এক বছর-খাওয়ার পানির সংকট মোকাবিলায় by শামীম ...
- সিলিকন ভ্যালি-সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাকরি b...
- দেশপ্রেম-ছোট দেশ বলে কি মনমানসিকতাও ছোট হবে? by সৈ...
- পথচলা কি নিরাপদ হবে না?-বাসচাপায় বুয়েটছাত্রের মৃত্যু
- প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ-খাদ্যনিরাপ...
- নিরাপদে ফিরুন তাঁরা
- চারদিক-রহমত সরদারের স্বপ্ন by সিদরাতুল সিনড্রেলা
- নদী দখল-এমন আমলাদের লইয়া দেশ কী করিবে! by এ কে এম ...
- ধর্ম-নিরাপদ মাতৃত্ব গর্ভবতীর অধিকার by মুহাম্মদ আব...
- গোধূলির ছায়াপথে-আমরা পারব না কেন? by মুস্তাফা জামা...
- এসো নীপবনে-‘তাল’ by আবুল হায়াত
- খোলা চোখে-বামপন্থীরা কোথায় গেল by হাসান ফেরদৌস
- জনস্বাস্থ্য-ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা...
- হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচনই কাম্য-প্রাতিষ্ঠান...
- নির্ভুল গণনা হোক
- পবিত্র কোরআনের আলো-আদর্শিক বিরুদ্ধবাদীদের সঙ্গে অন...
- কিজি তাকিউচি-ভূমিকম্পপ্রবণ জাপান কি পরমাণু চুল্লির...
- ব্রিটেনে বিদেশি ছাত্র : অনিশ্চিত যাত্রার শেষ কোথায়...
- গণশুনানিতে সিএনজির মূল্যবৃদ্ধির বিতর্কিত প্রস্তাব ...
- নারীত্বের অধিকারে রাজপথে ‘নষ্ট’ মেয়ের মিছিল
- চরাচর-মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ by সাইফ...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- নারীমুক্তির সংগ্রাম চলছেই by লীনা চক্রবর্তী
- কল্পকথার গল্প-যে যা বলুক ভাই, আমাদের আরেকটা পল চাই...
- তিস্তা নদীর পানিবণ্টন by মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা
- মানুষের মুখ-দুঃখে যাদের জীবন গড়া... by মীর মাহমুদু...
- অরণ্যে রোদন-‘কেন রুখে দাঁড়াতে হয়?’ by আনিসুল হক
- বুদ্ধপূর্ণিমা-বুদ্ধের মানবতাবাদী শিক্ষা by সুকোমল ...
- তারুণ্যের জয়-আকাশছোঁয়া মুসা by আসিফ নজরুল
- দুদক সংস্কার-দুর্বল দুর্নীতি দমন কমিশন চাই কার স্ব...
- সামগ্রিক চাহিদা বাড়াতে চাই দ্রুত বাস্তবায়ন-নতুন বা...
- ঝুঁকি কমে গেলেও নিরন্তর নজরদারি প্রয়োজন-জেএমবির শী...
- জামায়াত কঠিন আন্দোলনের সুযোগ খুঁজছে by মোশতাক আহমদ
- ৩৮ দিনেও হদিস নেই ইলিয়াসের-নিরাপত্তাহীনতায় পরিবার
- সরকার পাত্তা দিচ্ছে না বিরোধী দলের হুমকি by পাভেল ...
- বসুন্ধরার সঙ্গে কাজ করতে চায় সাহারা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সুব্রত রায়ের সাক্ষাৎ
- প্রাথমিকভাবে ১২ কোটি ডলার বিনিয়োগ করবে সাহারা গ্রুপ
- স্মরণ-মায়ের কথা বলি by নাসরীন সুলতানা
- কালের পুরাণ-জনগণকে তাঁরা কী দিয়েছেন? by সোহরাব হাসান
- অভিমত ভিন্নমত
- থাইল্যান্ড-দমন-পীড়ন-হত্যাকাণ্ড ও নীরব ওবামা by শাম...
- অর্থ মন্ত্রণালয়ের কি কাজের অভাব?-অযাচিত হস্তক্ষেপ ...
- বাঁধ মেরামতে ব্যর্থতার জবাবদিহি চাই-আইলার এক বছর পর
- নদী বাঁচাতে পিলার পিলার বাঁচাবে কে? by তৌফিক মারুফ
- মামলা-পাল্টামামলায় জর্জরিত গফরগাঁও আওয়ামী লীগ by ন...
- এমপিদের উপজেলা চেয়ারম্যানদের হুঁশিয়ারি-সংসদ নির্বা...
- ভিনদেশের চিঠি-হূৎকমলের তরে
- মূল রচনা: অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-দায়িত্ববোধ...
- সত্যিকারের সবজান্তা-বিবিধ
- যে খবর নাড়া দেয়-সাকিবের ভুল
- জন্মদিন-‘বিদ্রোহী’ কবিতার ৯০ by অমর সাহা
- দুই দু’গুণে পাঁচ-তেজারতির কেচ্ছা-কাহিনি by আতাউর র...
- তিস্তা নদী-জীবনরেখার মরণদশা by তুহিন ওয়াদুদ
- খসড়া আইনটি যেন আপসের কানাগলিতে না হারায়-বিকল্প শিশ...
- অস্বীকার নয়, উন্নয়নে পদক্ষেপ প্রয়োজন-মানবাধিকার পর...
- আজ ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব ২০১২
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- জন্মজয়ন্তী-শ্রদ্ধা ও ভালোবাসায় নজরুল স্মরণ by আশীষ...
- হজযাত্রী পরিবহনে এবারও সক্রিয় বিতর্কিত কাবো by টিপ...
- ৬ রপ্তানিকারককে সম্মাননা দিল এইচএসবিসি
- কালের পুরাণ-প্রধানমন্ত্রী, দেশটা কি ঠিকমতো চলছে? b...
- লতিফুর রহমান ব্যবসায় স্বীকৃতি by শওকত হোসেন
- সাদাসিধে কথা: রাজনীতি নিয়ে আমার ভাবনা—২-আওয়ামী লীগ...
- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তদন্তে সহযোগিতা করছে...
- ক্ষোভ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে চ...
- লোকসানি প্রতিষ্ঠান বিআরটিসি
- মানবাধিকার পরিস্থিতি
- রাজনীতি নিয়ে ভাবনা by মুহম্মদ জাফর ইকবাল
- সামান্য স্মৃতি by শেখ রোকন
- রেটোরিক কেউ পছন্দ করে না by এম আবদুল হাফিজ
- জাতীয় সম্পদ-জামদানি শাড়ির ন্যায়বিচার by পাভেল পার্থ
- কালের আয়নায়-ডা. আফ্রিদি ফেরেশতা না শয়তান? by আবদুল...
- মালয়েশিয়ায় শ্রমবাজার-ব্যয় ও ভোগান্তি কমাতেই হবে
- চট্টগ্রামে মেধাবী ছাত্র হত্যা-এ কেমন নৃশংসতা!
- চরাচর-নজরুলের ভাতা বন্ধ করেছিল পাকিস্তান সরকার by ...
- পবিত্র কোরআনের আলো-নবীরা আসেন সত্যের বাণী নিয়ে, হজ...
- ডাইরেক্ট অ্যাকশন না সংলাপ? by শামসুল আরেফিন খান
- বহেকাল নিরবধি-এখন কে আমেরিকার 'মোস্ট ওয়ান্টেড ম্যা...
-
▼
May 26
(124)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment