Thursday, November 6, 2014
কোন পথে জামায়াত?
কোন পথে জামায়াত?
যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। বাংলাদেশ
জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা একে একে সেই বিচারে দণ্ড পাচ্ছেন। দল হিসেবে
জামায়াতকে নিষিদ্ধের দাবি উঠছে। অন্যদিকে জামায়াত এসব বিচারকে রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত বলে হরতালসহ নানারকম কর্মসূচি দিচ্ছে। কখনো কখনো সরকারের
সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার আওয়াজ উঠছে। এ নিয়ে জামায়াতের জোটসঙ্গী
বিএনপির সঙ্গে সন্দেহ সংশয় বাড়ছে। সরকার ও বিএনপির সঙ্গে নানান চতুরতার
আশ্রয় নিয়ে এই সঙ্কটকালকে অতিক্রমের চেষ্টা চালাচ্ছে জামায়াত। আসলে কোন পথে
চলেছে জামায়াতের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতি? জামায়াত-আওয়ামী লীগ
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিবেচনায় নিলে দেখা যাবে আওয়ামী লীগ ও
জামায়াতের মধ্যকার সম্পর্ক অনেকটা লাভ-হেট রিলেশনের মতো। প্রয়োজনে তারা
পরস্পরকে কাছে টেনেছে, প্রয়োজনেই পরস্পরকে দূরে ঠেলেছে। সামরিক
স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই ভালোবাসার প্রকাশ দেখা গেছে। বিশেষত ১৯৮৬ সালে
এরশাদের বিরুদ্ধে আন্দোলনে জামায়াত-আ’লীগ ঐক্য, সমঝোতার রাজনীতি প্রকাশ্য
হয়েছে। ১৯৯৬ সালেও বিএনপির সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে জামায়াতকে পাশে
টেনেছে আ’লীগ। কিন্তু দু’দলের ক্ষেত্রেই কতগুলো বিশেষ বৈশিষ্ট্য কাজ করেছে।
যখনই দু’দল সুযোগ পেয়েছে পরস্পরকে আক্রমণও করেছে। ১৯৭১ সালে সুযোগমতো
আওয়ামী লীগ সমর্থক ও স্বাধীনতার পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে
জামায়াত। আবার সময়মতো যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে জামায়াতের শীর্ষ
নেতাদের ফাঁসির দণ্ড দিতেও কসুর করেনি আ’লীগ। ভেতরে ভেতরে রাজনৈতিক সমঝোতা
যতই হোক না কেন, জামায়াত এবং আ’লীগ শীর্ষ নেতৃত্ব সুবিধামতো পরস্পরকে
বেকায়দায় ফেলতে কসুর করেনি। কাজেই জামায়াত এবং আ’লীগ উচ্চপর্যায়ের সম্পর্ক
সুবিধামতো পরস্পরকে কাছে টানা এবং পরস্পরকে নিশ্চিহ্ন করার নীতিই অবলম্বন
করেছে। আ’লীগ জামায়াতকে কখনো তার রাজনৈতিক মিত্র ভাবেনি, রাজনৈতিক প্রয়োজনে
কাছে টানলেও। অন্যদিকে জামায়াত নিজেদের বিকাশের স্বার্থে আ’লীগের সঙ্গ
নিয়েছে কিন্তু তার জিহাদি রাজনীতির মিত্র ভাবেনি তাকে। বরং এই দুই দল
বাস্তবিক প্রয়োজনে পরস্পরের স্বার্থেই মিলেছে, আবার দূরেও সরেছে। কখনো
প্রকাশ্য মিলন হয়েছে কখনো তা ঘটেছে গোপনে। দুই রাজনৈতিক দলের বিরহ বা
বৈরিতার ইতিহাসও সেই একই সূত্রে টানা। বিএনপি-জামায়াত বিএনপির রাজনৈতিক
উত্থানের মধ্য দিয়েই জামায়াতের পুনরুজ্জীবন ঘটেছে। বিএনপির বুর্জোয়া
জাতীয়তাবাদী রাজনীতির নানা সুবিধাবাদের অবস্থানের মধ্যেই জামায়াত তার
নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়েই বিকশিত এবং অগ্রসর হয়েছে। কখনো
কখনো বিএনপির বিরুদ্ধাচরণ করলেও জামায়াত আদর্শিক এবং নিজেদের বিকাশের
স্বার্থে বিএনপিকে পরিত্যাগ করেনি। বরং বিএনপির ভেতরে নিজেদের প্রভাব বলয়
বাড়িয়েছে। গত চার দশকে আর্থিক, রাজনৈতিকভাবে তাদের ধারাবাহিক বিকাশ এমনভাবে
ঘটেছে, যার সঙ্গে বিএনপির রাজনীতিও অনেকটাই আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে। ফলে,
বিএনপির সঙ্গে দৃশ্যমান রাজনৈতিক জোট বাঁধলেও অদৃশ্যে একটা আদর্শিক চেতনার
মিত্রতাও কাজ করেছে। বাজার অর্থনীতি তাতে আরও সুযোগ এনেছে। পশ্চিমা
গণতান্ত্রিক নীতির সুবিধা নিয়ে জামায়াত তার অতীত রাজনৈতিক কালিমা যতটা না
ঝেড়ে ফেলতে চেয়েছে, তার চেয়ে অনেক বেশি মনোযোগী হয়েছে সংগঠনের উপরিকাঠামো
নির্মাণে। সমস্ত চেষ্টা চালিয়েছে রাষ্ট্রের ক্ষমতার উপরিকাঠামোগত ব্যবস্থায়
নিজেদের শক্তি বৃদ্ধি করতে। এক্ষেত্রে তাদের সাফল্য অনেকটাই বিএনপিকে
আশ্রয় করে। ফলে, বিএনপি শাসনামলে তারা মন্ত্রীর সুবিধাও পেয়েছে। সম্প্রতি
বিশেষত ৫ জানুয়ারি ২০১৪ আওয়ামী লীগ, শক্তির নীতিতে ভোটারবিহীন একটি
নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হলে জামায়াত-বিএনপি যুগপৎ যে সঙ্কটে পড়ে
সেখানেই বিএনপি-জামায়াতের অভ্যন্তরীণ টানাপড়েন শুরু হয়। সরকার সেই সুযোগ
গ্রহণ করে। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে জামায়াত তার নেতাদের বিচার
রহিত, শাস্তি কমানোসহ, তাদের ওপর সরকারি রোষানল কমাতে নানাভাবে সরকারের
সঙ্গে গোপন দেনদরবার শুরু করলে জামায়াত-বিএনপির মধ্যে একধরনের
সন্দেহ-অবিশ্বাস ও সঙ্কট শুরু হয়। তার প্রকাশ্য রূপ দেখা যায় যুদ্ধাপরাধের
দায়ে দণ্ডিত কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করা জামায়াত নেতা গোলাম আযমের
জানাজায় বিএনপির অনুপস্থিতি। এমনকি তার মৃত্যুতে শোক প্রকাশে বিএনপির
অনীহার পরে গোলাম আযমপুত্রের বিএনপিকে অকৃতজ্ঞ বলার মধ্য দিয়ে এই সঙ্কটরূপ
প্রকাশ্য হয়ে পড়ে। এই টানাপড়েন সাময়িক হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হতে
পারে। চাপের মুখে জামায়াত শেখ হাসিনার শাসনামলের এই অংশে এসে জামায়াত
নেতারা স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সত্যিকার একটা বড় চাপের মুখে
রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে টালবাহানা যতই চলুক, আন্তর্জাতিক মহলের
চাপ যতই থাকুক না কেন, শেখ হাসিনা এক্ষেত্রে কতগুলো দৃশ্যমান সাফল্য অর্জন
করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার চলমান রেখে শাস্তি অব্যাহত রাখার ক্ষেত্রে
শেখ হাসিনার দৃঢ়তা জামায়াতকে এক দারুণতর সঙ্কটে ফেলেছে। নিজের রাজনৈতিক
ভবিষ্যৎ নিষ্কণ্টক করতে, অথবা কৌশলে ভারত প্রভাব বলয়কে নিজেদের অনুকূলে এনে
যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করতে সকল বাধা অতিক্রমের যে দৃঢ়তা শেখ
হাসিনা দেখাচ্ছেন, সেটাও জামায়াতকে মারাত্মক চাপের মুখে ফেলেছে। জামায়াতের
এই রাজনৈতিক সঙ্কট নানাভাবে ডালপালা ছড়িয়েছে। এক. জামায়াতের শীর্ষস্থানীয়
নেতাদের যুদ্ধাপরাধের অপরাধে দণ্ড হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি
জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি হয়েছে। জামায়াতের সাবেক প্রধান,
তাত্ত্বিক গুরু গোলাম আযম দণ্ডপ্রাপ্ত অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করেছেন।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে, আপিল অপেক্ষমাণ। সহকারী
সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, জেনারেল সেক্রেটারি আলী আহসান
মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে, আপিল অপেক্ষমাণ। জামায়াতের
নায়েবে আমির আবদুস সুবহান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম
আজাহারুল ইসলামের বিচার চলছে। জামায়াতের শীর্ষ নেতাদের অন্যতম বিশেষত
আর্থিক খাত পরিচালনাকারী বলে পরিচিত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করা
হয়েছে, আপিল অপেক্ষমাণ। দুই. জামায়াতের শীর্ষ নেতাদের, প্রথম কাতারে বড়
নেতাদের সবারই যুদ্ধাপরাধের অপরাধে সাজা ঘোষণা এবং তা কার্যকর হওয়ায় দলটির
নেতৃত্বের ওপর বড় ধরনের চাপ পড়েছে। তিন. জামায়াতে ইসলামী বাংলাদেশের ওপর
সরকার যে দমননীতি অবলম্বন করেছে, তাতে তারা ক্রমশ প্রকাশ্য রাজনীতি থেকে
পিছু হটে প্রায় আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যেতে বাধ্য হয়েছে। চার.
রাজনৈতিক দল হিসেবে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া চলমান
থাকায় তা নতুনভাবে তাদের ওপর চাপ ফেলেছে। পাঁচ. আর্থিকভাবে জামায়াতের ওপর
নানাভাবে চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মিত্রদের প্রকাশ্য সমর্থন তাদের
কমেছে। সেটাও একটা নতুন সঙ্কট তৈরি করেছে। ছয়. স্বাধীনতার বিপক্ষে অবস্থান
নেয়ার নীতিতে তাদের বড় নেতাদের শাস্তি হচ্ছে। বাংলাদেশের মিডিয়া তাদের
অপকর্ম প্রকাশ্যে অধিকতর তৎপর। ফলে বাংলাদেশের জনসমাজে জামায়াতের
কর্মকাণ্ডের এই প্রকাশ্য রূপ তাদের জন্য নতুন জনসমর্থন সংগ্রহে এক বিপুল
বৈরিতা তৈরি করেছে। সাত. আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘পলিটিক্যাল ইসলাম’ যে
নেগেটিভ ব্রান্ডিংয়ের মুখে পড়েছে, তার চাপও পড়েছে জামায়াতের ওপর। জঙ্গিবাদ
বা ‘ওয়ার অন টেরর’ এর বিরুদ্ধে যে বৈশ্বিক চাপ তারও আছর পড়েছে জামায়াতে
ইসলামীর ওপর। আট. ভারতের সামরিক, বেসামরিক এবং গোয়েন্দা আমলাতন্ত্রের সঙ্গে
রাজনৈতিক বড় অংশের কাছেও জামায়াত শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। সেটাও তাদের
ওপর বাড়তি চাপ তৈরি করেছে। নয়. তারেক জিয়া বিএনপির নীতিনির্ধারণে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লন্ডনে বসে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের
সঙ্গে সংশ্রব না রাখার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। অনেকের মতে তার নির্দেশে
গোলাম আযমের মৃত্যুতে শোক প্রকাশ করেনি বিএনপি। জানাজাতেও অংশ নেয়নি। গোলাম
আযমপুত্র এ বিষয়ে ব্যক্তিগত উষ্মা প্রকাশ করে পরে ক্ষমাও চেয়েছেন। এটাতে
স্পষ্ট তারেক জিয়ার সঙ্গে জামায়াত হাইকমান্ডের একটা ঠাণ্ডা লড়াই চলছে।
বাংলাদেশে তাদের মিত্র দল বিএনপি এবং বিশেষত তারেক জিয়ার সঙ্গে তাদের আপাতত
অবিশ্বাসের সম্পর্ক তাদের এক নতুনতর সঙ্কটে ফেলেছে। জেএমবি: বাংলাদেশ টু
ভারত বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদ কোনো নতুন ইস্যু নয়। বহুদিন ধরেই এ
ইস্যুর নড়াচড়া হচ্ছে। আফগানিস্তানে রুশ আগ্রাসনের পর মার্কিন তরফে তা
প্রতিহতের মধ্য দিয়ে এ অঞ্চলে জঙ্গিবাদ বিশেষত ইসলামী জঙ্গিবাদ নতুন মাত্রা
পায়। সময়ভেদে আফগানিস্তানে মার্কিন এবং রুশ আধিপত্য বিস্তার লাভ করে। ভারত
এবং পাকিস্তানের বিবদমান পক্ষ, এই জঙ্গিবাদকে নানাভাবে তাদের নিজ নিজ
দেশের পক্ষে পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করতে থাকে। এক সময় তার প্রভাব পড়ে
বাংলাদেশে। সম্প্রতি জঙ্গিবাদের সেই অংশটি জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)
পশ্চিমবঙ্গে কলকাতার কাছে বর্ধমানের খাগড়াগড়ে এক বিস্ফোরণের পর ধরা পড়ে।
ভারতীয় গোয়েন্দাতন্ত্র কলকাতার কাছে এই জেএমবি উপস্থিতিকে খুব সিরিয়াসলি
নেয়। ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপির
সরকারের মধ্যে এ বিষয়ে টানাপড়েন লক্ষ করা যায়। বিজেপি, তৃণমূল পরস্পরকে
ঘায়েল করতে এবং নিজেদের অনুকূলে রাজনৈতিক স্বার্থ আদায় করতে এই ইস্যুকে
ব্যবহার করতে সচেষ্ট হয়। ভারতের উগ্র জাতীয়তাবাদীদের আদর্শজাত বিজেপি
কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকায়, এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের
মমতা সরকারকে চাপে রাখার চেষ্টা চালায়। এর মধ্যে খবর মেলে পশ্চিমবঙ্গে ধরা
পড়া জেএমবি জঙ্গিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী
খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছিল। এই ঘটনার কতগুলো বিশেষ বৈশিষ্ট্য
আছে। এক. বাংলাদেশের মাটি থেকে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে ইচ্ছুক সব
সন্ত্রাসী শেখ হাসিনা সরকার হটাতে সক্ষম বলে দাবি করেছে এতকাল। এখন দেখা
যাচ্ছে ঘটনা উল্টো ঘটছে। ভারতের মাটিতেই জেএমবি শেখ হাসিনাকে হত্যার
পরিকল্পনা করছে। দুই. মাঝেমধ্যে বাংলাদেশে জেএমবিসহ ইসলামী জঙ্গি সংগঠনের
নেতাদের ধরছে র্যাব বা পুলিশ। এতে প্রতীয়মান হয় জঙ্গিবাদ উৎপাদন,
পুনরুত্থান নিশ্চিহ্ন হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ইসলামী জঙ্গি দমন
দাবি যতটা বলা হয়, আদতেই তা কি না, সেটা একটা প্রশ্ন বটে। অথবা সর্ষের
মধ্যে কোথাও ভূত আছে কি না, সেটাও একটা কঠিন প্রশ্ন। তিন. বাংলাদেশের
মাটিতে তো বটেই ভারতের মাটিতেও এই জেএমবি চালান ঘটছে। তাহলে এটা এখন
স্পষ্ট, ভারতের অভ্যন্তরে কোনো না কোনোভাবে এই ইসলামি জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা
পাচ্ছে। প্রশ্ন উঠতে পারে কারা, কেন, কীভাবে এই জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা
দিচ্ছে? চার. জেএমবির এই উত্থান যদি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যায় তাহলে
ভবিষ্যতে ভারতের মাটি থেকে এই জঙ্গিবাদ তাদের স্বার্থে বাংলাদেশের বিপক্ষে
ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে। সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে
অস্থিতিশীল করতে বিশেষ সুবিধে নেবে কি নেবে না সেটাও একটা প্রশ্ন। পাঁচ.
পলিটিক্যাল ইসলামের বাহক হিসেবে এদেশে জামায়াতে ইসলামী জেএমবি, হুজিসহ এসব
সংগঠনের জঙ্গিবাদকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ নিতে
পারে কি না, সেটাও একটা বিবেচ্য বিষয়। জামায়াত এখন কী করবে? বাংলাদেশ
জামায়াতে ইসলামীতে এখন দুটি ধারা খুব সুস্পষ্ট। একটি পাকিস্তানি জমানার
ক্ষয়িষ্ণু ধারা। যারা স্বাধীনতা যুদ্ধে সরাসরি রাজনৈতিক ও
প্রাতিষ্ঠানিকভাবে পাকিস্তানি হানাদারদের পক্ষাবলম্বন করেছে। যারা কখনোই
স্বাধীন বাংলাদেশে তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেনি। এই
ক্ষয়িষ্ণু ধারাই জামায়াতের নেতৃত্বের প্রথম সারিতে রয়েছে। তাদের একাধিক
নেতাই যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডিত অথবা বিচারাধীন। জামায়াতের অপর ধারাটি
বর্ধিষ্ণু। যাদের অধিকাংশই স্বাধীন বাংলাদেশে জন্মেছে। ইসলামী ছাত্রশিবিরের
মধ্য দিয়ে যাদের বেড়ে ওঠা। যারা তাদের পূর্বসূরিদের স্বাধীনতা বিরোধিতার
দায় মাথায় নিয়ে পলিটিক্যাল ইসলাম প্রতিষ্ঠায় সচেষ্ট। এদের বড় অংশ এখন
মাঠপর্যায়ে জামায়াতের নেতৃত্ব দিচ্ছে। জামায়াতের দুই ধারার মধ্যে আরেকটি
নতুন ধারা গড়ে উঠেছে। যারা যেকোনো উপায়েই পশ্চিমা শিক্ষায় শিক্ষিত,
আর্থিকভাবে সচ্ছল এবং মডারেট ইসলামী রাজনীতি প্রতিষ্ঠায় আকাক্সিক্ষত।
জামায়াতের অভ্যন্তরের এই ত্রিধারার সমন্বয় এখন একটা বড় চ্যালেঞ্জ। তারপরও
তারা এখন যা করতে চাইবে- এক. মৃত্যুদণ্ডে দণ্ডিত নেতাদের আপিলের মাধ্যমে
মৃত্যুদণ্ড রহিত করার জন্য আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায়ে লবিং। ইতোমধ্যে
দেলাওয়ার হোসাইন সাঈদী এবং গোলাম আযমের ক্ষেত্রে যা কাজে লেগেছে। এখন সে
চেষ্টা চলবে বিশেষত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান,
মীর কাসেম আলীর ক্ষেত্রে। এ বিষয়ে তারা মধ্যপ্রাচ্যের মাধ্যমে সরকারের
সঙ্গে আপসের শেষ চেষ্টা চালিয়ে যাবে। শেখ হাসিনা তার বিনিময়ে তার সরকারের
বর্তমান মেয়াদকে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বিঘœ করতে চাইবেন। দুই.
জামায়াতের তরুণ বর্ধিষ্ণু অংশটি বিএনপির সঙ্গে বিশেষত তারেক জিয়ার সঙ্গে
সমঝোতা এবং সুসম্পর্কের উদ্যোগ নেবে। ভবিষ্যতে শেখ হাসিনার সরকারের
বিরুদ্ধে বড় আন্দোলনে নামতে যাতে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে সে
চেষ্টায় তারা সচেষ্ট থাকবে। তিন. দলের ক্ষয়িষ্ণু এবং বর্ধিষ্ণু দুই ধারাই
বর্তমান সময়ে হঠকারী কোনো সিদ্ধান্তের চাইতে ধীরে চলো নীতিই মেনে চলবে।
মাঝেমধ্যে হরতাল, জনসভা, ঝটিকা মিছিল সচল থাকবে। বিএনপি নেত্রীর যেকোনো
জনসভায় তারা বিপুল সংখ্যায় হাজির থাকবে, শো ডাউন দেবে। কিন্তু বিএনপি কোনো
বড় ধরনের আন্দোলনে মাঠে না নামলে তারাও মাঠে না নামার বর্তমান সিদ্ধান্তে
সচল থাকবে। বিরূপ পরিস্থিতিতে শান্ত থেকে যেকোনো উপায়ে টিকে থাকার নীতিতেই
তারা অবিচল থাকবে। চার. মাঠপর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে
চালাতে না পারলেও কিছু কিছু নতুন সুযোগ তাদের সামনে উপস্থিত হয়েছে। সরকারের
দমননীতির ফলে তৃণমূলে বিএনপির যেসব নেতাকর্মী বিপদে আছে, তাদের পাশে
দাঁড়িয়ে বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সমর্থন এবং সমব্যথা আদায়ের কৌশল
তারা নিয়েছে। যেসব এলাকায় বিএনপির নেতাকর্মীরা খুন, গুম, জেল, জরিমানার
শিকার হয়েছে তাদের আর্থিকভাবে, আইনগত সহায়তা দিয়ে এই নির্যাতিত অংশের
সমর্থন নিজেদের অনুকূলে রাখতে সচেষ্ট জামায়াত। পাঁচ. যেকোনো পর্যায়ের
স্থানীয় নির্বাচনে জামায়াত তাদের পক্ষের মানুষদের জেতাতে সচেষ্ট থাকবে।
উপজেলা নির্বাচনে তার প্রমাণ মিলেছে। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও
তারা এই কৌশল ব্যাপকভাবে প্রয়োগের নীতিতে সচল থাকবে। ছয়. আত্মীয়তার সূত্রে,
আর্থিকতার সূত্রে কিংবা প্রাতিষ্ঠানিকতার সূত্রে তৃণমূল পর্যায়ে আওয়ামী
লীগ বা তার মিত্রপক্ষের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির গোপন ও প্রকাশ্যে
চেষ্টা চালাচ্ছে জামায়াত। ভবিষ্যতে আরও কোনো বিরূপ পরিস্থিতি এলে যাতে
আত্মীয়তাকে কাজে লাগিয়ে, আর্থিক শক্তিকে ব্যবহার করে, প্রাতিষ্ঠানিক
অংশীদারিত্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও তার মিত্রদের সমর্থন পাওয়া যায় সেই
চেষ্টা তারা চালিয়ে যাবে। সাত. আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা ও তার মিত্রদের
সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকায় ইতোমধ্যে আমেরিকা ও ইউরোপীয়
ইউনিয়ন জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। ভবিষ্যতে
পশ্চিমা শক্তির এই সমর্থনকে তারা আরও সুগভীর করার চেষ্টা চালিয়ে যাবে। আট.
যুদ্ধাপরাধের বিচারে সাজাপ্রাপ্ত জামায়াতের প্রথম সারির নেতাদের বিচার কাজ
শেষ হলে জামায়াতের নেতৃত্বে নতুন মুখ দেখা দিতে পারে। পশ্চিমা শিক্ষায়
শিক্ষিত অভিজাত শ্রেণীর সঙ্গে মাঠপর্যায়ের পরীক্ষিত নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে
একটা নতুন নেতৃত্ব জামায়াতকে নতুন মোড়কে উপস্থাপনের চেষ্টা চালাবে। দল
হিসেবে জামায়াত নিষিদ্ধ হলে নতুন নামে, নতুন নেতাদের পরিচয়ে এ দলকে
বাংলাদেশের রাজনীতিতে দেখা গেলে অবাক হবার কিছু থাকবে না। নয়. বর্তমান
দুঃসময়কে এক ধরনের রাজনৈতিক শিক্ষা হিসেবে নিতে চায় জামায়াত। মিসরের
ব্রাদারহুডের অভিজ্ঞতার কথা দলীয় নেতাকর্মীদের জানিয়ে এ পরিস্থিতিতে
ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার পরামর্শ মাঠপর্যায়ে অবহিত করেছে তারা। তাদের
ধারণা এই বৈরী সময় খুব দীর্ঘায়িত হবে না। ভবিষ্যতের দায় ধর্মভিত্তিক
রাজনীতি বাংলাদেশের মাটিতে কখনোই খুব শক্ত ভিত পায়নি। যুদ্ধাপরাধের দায়
নেয়া জামায়াতের পক্ষে ভবিষ্যতে এই বৈরিতা কাটানো কতটা সহজ হবে তা নির্ভর
করছে, এ বিষয়ে তারা কী কৌশল নেয় তার ওপর। অতীতে জামায়াত নানা কৌশলে কাজ করে
সাংগঠনিকভাবে এগুলেও ১৯৭১ সালে সংঘটিত অপরাধ সম্পর্কে কোনো ভুল স্বীকারের
নীতি নেয়নি। ভবিষ্যতে এই নীতি অবলম্বন অব্যাহত রাখলে জনগণ শুধু এ কারণেই
তাদের রাজনীতিকে কতটা গ্রহণ করবে, সেটা একটা বড় বিবেচনার বিষয়।
যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলেও, মানুষের মনে এই স্মৃতি যতদিন জাগরূক থাকবে
ততদিন জামায়াতের জনভিত্তি গড়ে তোলা সহজ কাজ হবে না। সেক্ষেত্রে তারা
ভবিষ্যতে রণকৌশল বদলিয়ে আরও জঙ্গিপনার দিকে যেতে পারে। অথবা আমাদের বড়
রাজনৈতিক দলগুলোর দৈন্যের সুযোগ নিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে সাম্রাজ্যবাদী
শক্তির ক্রীড়নক হয়ে নানা অঘটন ঘটানোর অপেক্ষায় থাকতে পারে। জামায়াতের
ভবিষ্যৎ তাই শুধু তার নিজের কৌশল বা কাজের ওপরই নির্ভর করছে না, বাংলাদেশের
বড় রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চরিত্র, আচরণ এবং সক্ষমতার ওপরও নির্ভর
করছে। ভবিষ্যতে আমাদের রাজনৈতিক বড় দলগুলো যদি জনমনের আকাক্সক্ষা পালনে
ব্যর্থ হয়, সেই দুর্দিনের চোরাগলিতে জামায়াত ভয়ঙ্কর রাজনীতির পথে হাঁটলে
অবাক হবার কিছু থাকবে না। সৌজন্যে: সাপ্তাহিক

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
November
(2026)
-
▼
Nov 06
(80)
- স্বামীর সঙ্গে বান্ধবীর পরিচয় করানোই কাল হলো আরজুর
- যার গুলিতে ধরাশায়ী হন লাদেন
- পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে: মিজান
- বিবাহ সমাচার by সোহেল অটল
- বুদ্ধি পরীক্ষা! by নুসরাত শ্রাবণী
- মহাসমারোহে শীত আসিতেছে
- আরব বসন্তের গণতান্ত্রিক মডেল তিউনিসিয়া by মুহাম্মদ...
- দণ্ড কার্যকরের আগে রায়ের কপি আসামিকে দেখাতে হবে : ...
- জিয়ার বিচক্ষণতায় ৭ নভেম্বর দেশ রক্ষা পেয়েছে : তারে...
- রায় নিয়ে মন্তব্য: পাক হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ
- স্বাস্থ্য খাতে নিয়োগ-বদলি-পদোন্নতিতে ১০ লাখ টাকা ...
- ‘অভ্যন্তরীন ত্রুটির কারণেই বিদ্যুৎ বিপর্যয়’
- ফাঁসি বন্ধ করতে হবে -বাংলাদেশের বিচার প্রক্রিয়া নি...
- দেশের সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে: খালেদা
- আগামীকাল শুরু জেএসসি-জেডিসি পরীক্ষা
- শেখ মুজিবের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত: তা...
- বাংলাদেশ-পাকিস্তান বিদ্বেষের পরিসমাপ্তি যেভাবে by ...
- সোহাগপুরের নাম প্রথম শুনেছেন কামারুজ্জামান
- ‘আগে রিভিউ পরে মারসি পিটিশন’
- ৭ নভেম্বর অপশক্তিকে পরাজিত করে জনগণ: তারেক রহমান
- রিপাবলিকানদের জয়জয়কার বাংলাদেশ ককাসের সবাই জয়ী
- সমুদ্রতীরে আটকা পড়ে ৩৬ তিমির মৃত্যু
- কিশোরগঞ্জে সাজ সাজ রব
- আমার কক্ষে তখন অন্যরকম উষ্ণতা
- বাংলাদেশী মুসলিমদের পুশব্যাকের আহ্বান বিশ্ব হিন্দু...
- ৩৬৮ রানে অলআউট জিম্বাবুয়ে
- কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে কারাগারে আইনজীবীরা
- সৌদি আরবে প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক
- সিলেটের তাহসিনা নিউ জার্সির কাউন্সিলর
- আন্দোলনের মধ্য দিয়ে যা স্পষ্ট হলো by ইকবাল খন্দকার
- পার্লামেন্ট ভবনে হামলা বদলে দেবে কানাডাকে? by মোহা...
- মার্কিন সামরিক বাহিনীতে দুর্নীতি by আশরাফ হায়দার চ...
- মন্ত্রীর পদত্যাগে সঙ্কটে : শিনজো আবে by মো: সাজ্জা...
- কুর্দিস্তান নিয়ে ইরান-ইসরাইল বিরোধ by মোহাম্মদ শফিক
- নিয়োগবাণিজ্য! চট্টগ্রামে কোন্দলে জড়িয়ে পড়েছেন রেলশ...
- ফের রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি
- কামারুজ্জামানের ফাঁসির জন্য সব প্রস্তুত
- নিজেই ঘুষ চাইলেন সুকোমল চাকমা by নেসারুল হক খোকন
- ১৩ শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ by কবির হোসেন
- হাজার কোটি টাকা হাতিয়ে নিতে ফোরজি নিলামের তোড়জোড় b...
- অর্থমন্ত্রীর ডিও লেটার প্রত্যাহার by হেলাল উদ্দিন
- একে-৪৭ তৈরির পরিকল্পনা ছিল হুজির
- ডেভিড বার্গম্যানকে দেশ থেকে বের করে দেয়ার দাবি
- ভোলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ
- নিয়ম ভেঙে পানির দরে জমি বরাদ্দ দিয়েছে আরডিএ by আনু...
- অর্থ-সম্পদের জন্যই খুন কালা হুজুর by জুবেল আহমদ সেকেল
- পলাশে যুবলীগ নেতার হাতে ছাত্রদল নেতা খুন
- দুই কাজে পুরস্কার পাবেন সরকারি চাকরিজীবীরা by ওবায়...
- ফারুককে নিয়ে আগেই কবর ঠিক করে খুনিরা
- মার্কিন নির্বাচনেও কালো টাকা by তারেক শামসুর রেহমান
- চামড়া পাচার
- সাংস্কৃতিক ঐতিহ্য by ড. একেএম শাহনাওয়াজ
- হরতালের ক্ষতি
- জানো না কী, স্ববিরোধিতা জীবনের সৌন্দর্য নষ্ট করে b...
- ২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াট হবে -প্...
- তেলেঙ্গানায় ৩৪৮ কৃষকের আত্মহত্যা
- আগাম নির্বাচনের সম্ভাবনা কতটুকু by আবদুল লতিফ মন্ডল
- বেক্সিমকো ফার্মা প্ল্যান্ট পরিদর্শনে ড্যান মজিনা
- জিম্মিদশা থেকে মুক্তি দিন by একে এম শাহনাওয়াজ
- ত্রিপুরাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে রাখতে চেয়েছিল র...
- কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া নিয়ে দু’রকম মত
- কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া নিয়ে দু’রকম মত
- শিগগিরই কাউন্সিল করতে পারে বিএনপি by কাফি কামাল
- শিগগিরই কাউন্সিল করতে পারে বিএনপি by কাফি কামাল
- গড়ে প্রতি মাসে অপরাধে জড়াচ্ছে ১০০ পুলিশ by নুরুজ্জ...
- গড়ে প্রতি মাসে অপরাধে জড়াচ্ছে ১০০ পুলিশ by নুরুজ্জ...
- সরকার হটাতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান
- সরকার হটাতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান
- মৃত্যুদণ্ডের বিরোধিতায় ইইউ অ্যামনেস্টি, হাউজ অব লর্ডস
- মৃত্যুদণ্ডের বিরোধিতায় ইইউ অ্যামনেস্টি, হাউজ অব লর্ডস
- কামারুজ্জামানের রায় কার্যকর যে কোন সময়
- কামারুজ্জামানের রায় কার্যকর যে কোন সময়
- লতিফ সিদ্দিকীর দেশে ফেরা- সতর্ক থাকার নির্দেশ by দ...
- লতিফ সিদ্দিকীর দেশে ফেরা- সতর্ক থাকার নির্দেশ by দ...
- স্ত্রীকে যা বলেছেন কামারুজ্জামান by আহমেদ জামাল
- স্ত্রীকে যা বলেছেন কামারুজ্জামান by আহমেদ জামাল
- আন্তর্জাতিক গণমাধ্যমে কামারুজ্জামানের রায়
- আন্তর্জাতিক গণমাধ্যমে কামারুজ্জামানের রায়
- কোন পথে জামায়াত?
- কোন পথে জামায়াত?
-
▼
Nov 06
(80)
-
▼
November
(2026)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment