পাকিস্তানে অটো রিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ১৪

পাকিস্তানের লাহোরে গতকাল শনিবার ট্রেন দুর্ঘটনায় দুটি শিশুসহ ১৪ জন মারা গেছে। করাচি থেকে পাঞ্জাবগামী ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী।
স্থানীয় পুলিশ জানায়, শেইখুপুর জেলার খানপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় করাচি থেকে পাঞ্জাবগামী যাত্রীবাহী ট্রেনটি অটোরিকশাটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ১২ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুজন। নিহতদের মধ্যে দুটি শিশুও আছে। সূত্র : এএফপি।