ডিএসইর সামনে বিনিয়োগকারীদের মানববন্ধন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে মানববন্ধন করছেন বিনিয়োগকারীদের একটি অংশ। বেলা পৌনে দুইটার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হচ্ছে।
এ সময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়। এ ছাড়া অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন বিনিয়োগকারীরা।