পুতিনকে শি’র অভিনন্দন

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন পুনরায় নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বেইজিং মস্কোর সাথে ‘সর্বোচ্চ পর্যায়ে’ সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে কাজ করতে আগ্রহী। চীনের পার্লামেন্টে শি’কে দ্বিতীয় মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নিয়োগ দেয়ার মাত্র একদিন পর রোববার পুতিন বিপুল ভোটে জয়লাভ করেন। খবর এএফপি’র। পুতিনকে অভিনন্দন বার্তায় শি বলেন, ‘বর্তমানে চীন ও রাশিয়ার মধ্যে সবচেয়ে ভাল সম্পর্ক বজায় রয়েছে। আর্ন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি উদাহরণ।’