Monday, March 19, 2018
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ একটি ভুল শব্দ
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ একটি ভুল শব্দ

প্রথম আলো: র্যাবের বর্তমান মুখ্য চ্যালেঞ্জগুলো কী, সেগুলো তার প্রতিষ্ঠাকালীন সনদের সঙ্গে সংগতিপূর্ণ কি না?
বেনজীর আহমেদ: রাষ্ট্রের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার যে চ্যালেঞ্জ, তা গতিশীল এবং পরিবর্তনশীল। ১৪ বছর আগে একটা তাড়াহুড়োর মধ্যে যে ম্যান্ডেট নিয়ে র্যাব গঠিত হয়েছিল, সেখানে আজ অনেক পরিবর্তন এসেছে। র্যাবের কাজ ও পরিবেশেও পরিবর্তন এসেছে।
প্রথম আলো: অপারেশন ক্লিন হার্ট র্যাবের আওতায় না হলেও তার কাজের ধারাবাহিকতা র্যাব বজায় রেখেছে।
বেনজীর আহমেদ: আমি এর পেছনে এভাবে যোগসূত্র খুঁজছি না। অপারেশন ক্লিন হার্ট ও র্যাবের বৈশিষ্ট্য এক নয়। এখানে আটটি বাহিনীর লোক আছে, কমান্ড-কাঠামো ভিন্ন। আমি মনে করি না র্যাব অপারেশন ক্লিন হার্টের সরাসরি কোনো লিগেসি। ওই সময়ে জেএমবি ও বাংলা ভাইয়ের আকস্মিক উত্থান এমন একটা পর্যায়ে পৌঁছায়, তখন সরকারের এ রকম একটি বাহিনীর দরকার ছিল। র্যাব দুই ফ্রন্টে কাজ করেছিল। বাংলা ভাই দমনের পাশাপাশি সন্ত্রাস দমন তার লক্ষ্য ছিল।
প্রথম আলো: তার মানে র্যাব তৎকালীন বিএনপি সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত ছিল?
বেনজীর আহমেদ: সেই সময়ে এর প্রয়োজন ছিল এবং তার ধারাবাহিকতা এখনো আছে। তবে আমি সতর্কতার সঙ্গে যা এড়াতে চাই সেটা হলো, সরকারের পক্ষে আমি কোনো কথা বলতে চাই না।
প্রথম আলো: আপনি সরকারের অংশ?
বেনজীর আহমেদ: আমি সরকারের মুখপাত্র। তবে রাজনৈতিক বা নীতিনির্ধারণী বিষয়ে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কেউ।
প্রথম আলো: দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অকার্যকর ফৌজদারি বিচারব্যবস্থার দোহাই দিয়ে ক্লিন হার্টে প্রায় ৫৮ জনকে হত্যা করা হয়েছিল। আজও ওই যুক্তিতেই হত্যাকাণ্ড ঘটছে, কীভাবে প্রমাণ করবেন সেটা বদলেছে? আপনি তখনো বড় পদে ছিলেন? ওই ৫৮ হত্যার তদন্ত চান না?
বেনজীর আহমেদ: ক্লিন হার্টের পক্ষে-বিপক্ষে কথা বলব না। আমি ওই সময়ে তার সঙ্গে জড়িত ছিলাম না। আমি যদি বলি তদন্ত হওয়া উচিত বা উচিত নয়, তাহলে কি তা থেমে থাকবে? এটা বুঝতে হবে, আমরা একটি গণতন্ত্রে বাস করছি। আদালত সচল রয়েছেন, এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, এর মানে হলো, গণমাধ্যম অসীম স্বাধীনতা ভোগ করছে। এসবই একটি গতিশীল গণতন্ত্রের লক্ষণ। যা তদন্তযোগ্য, সেটা না হলে কেউ আইনি প্রতিকার চাইতে পারেন।
প্রথম আলো: ক্লিন হার্টের ৫৮ হত্যার দায়মুক্তি আইনটিও হাইকোর্ট বাতিল করেছেন। সুতরাং সরকারি সংস্থাগুলোর তা তদন্তে বাধা নেই।
বেনজীর আহমেদ: আমার কোনো মন্তব্য নেই। আপনি বললেন, বাতিল হয়েছে, জাস্ট ফাইন।
প্রথম আলো: হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টিসহ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম বলছে, বিচারবহির্ভূত হত্যা চলছে। সুইডিশ রেডিওর রিপোর্ট মতে, র্যাবের কর্মকর্তা জবানবন্দি দিয়েছেন যে র্যাব মানুষ মারছে।
বেনজীর আহমেদ: আমরা সুইডিশ সরকারকে অনুরোধ করেছি, এটা সত্যি হলে সেই অফিসার এবং যাঁরা এটা রেকর্ড করেছেন, তাঁদের নাম অবিলম্বে আমাদের জানাতে। র্যাবের কোনো কর্মকর্তা যদি তিনি আদৌ হন, তাহলে তিনি খুনি হিসেবে চিহ্নিত হবেন। আমরা আইনি ব্যবস্থায় যাব।
প্রথম আলো: আপনি কি বলছেন যে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না?
বেনজীর আহমেদ: আমি তো এই টার্মের সঙ্গে একমত নই। তাহলে বিচারে অন্তর্ভুক্ত হত্যাকাণ্ড কোনটি?
প্রথম আলো: এটা কথার পিঠে কথা হলো, আইনের বাইরে হত্যাকাণ্ড ঘটছে। নাম যা-ই দিন, আমরা লাশ পাচ্ছি। র্যাবের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে।
বেনজীর আহমেদ: বহির্ভূত হলে অন্তর্ভুক্ত হত্যা আছে। অন্তর্ভুক্ত হত্যা কোনটি?
প্রথম আলো: রাষ্ট্রীয় বাহিনীর পদ্ধতিগত হত্যাকাণ্ড বোঝাতে এটা বিশ্বব্যাপী স্বীকৃত পরিভাষা, বাংলাদেশি মিডিয়া এটা বের করেনি।
বেনজীর আহমেদ: এটা একটা রং কয়েনেজ (ভুল শব্দ উদ্ভাবন)। আমেরিকায় যখন আইন প্রয়োগকারী সংস্থার হাতে লোকজন মারা যায়, তখন তো মার্কিন মিডিয়া এটা বলে না। আপনারাও হইচই করে বলেন না। পশ্চিমা অনেক কিছু নিয়ে...
প্রথম আলো: টিভি টক শোতেও দেখেছি, আপনি একটি আলোচনায় বলেছিলেন, বোস্টন কিলিং নিয়ে সিএনএন কথা বলল না। তো আপনি এটা দেখবেন না যে বোস্টন পুলিশ সাধারণভাবে কেমন আচরণ করে? আমাদের বাহিনীগুলো নিয়মিতভাবে যা সব করে থাকে, সেগুলো বিবেচনায় না নিয়ে আপনি আমেরিকার সঙ্গে কীভাবে মেলান?
বেনজীর আহমেদ: আমি কোথায় মেলালাম। আমি বোস্টনের কথা বলেছি। আমি আমার বাহিনীর সঙ্গে মেলাইনি। এটা আপনি মেলাচ্ছেন এখন। যা আপনার কথা, তাকে আমার বলে চালিয়ে দিতে চাইছেন (হাসি)। এটা কিন্তু নৈতিকভাবে ঠিক নয়।
প্রথম আলো: ২২ ডিসেম্বরে খালেদা জিয়ার এক টুইটে ১৯ জন বিএনপি কর্মীসহ ৭৫০ জন নিখোঁজ বা গুমের তথ্য দেওয়ার বিষয়ে কোনো তদন্ত হয়েছে কি?
বেনজীর আহমেদ: পত্রিকায় পড়েছি। তদন্ত কীভাবে করব? নাম-ঠিকানা-পরিচয় লাগবে। শুধু তথ্যের ওপর তদন্ত হয় না।
প্রথম আলো: বিএনপি আপনাকে সুনির্দিষ্ট তালিকা দিলে তদন্ত করবেন?
বেনজীর আহমেদ: আমার কাছে আসার কথা নয়, যাদের কাছে আসবে, তারা দেখবে। সরকার চাইলে র্যাব করবে।
প্রথম আলো: আমাদের দেশের অবস্থা ভালো বোঝাতে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে ব্রিটেনে নিখোঁজ হওয়া পৌনে ৩ লাখের মধ্যে ২০ হাজার ফিরে আসেনি। আমেরিকার অবস্থা আরও খারাপ। আপনার মন্তব্য?
বেনজীর আহমেদ: কোনো মন্তব্য নেই। রাষ্ট্রের কর্মচারী হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপর মন্তব্য করতে পারি না।
প্রথম আলো: আমরা খতিয়ে দেখেছি যে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে ওই মিসিং হওয়া ব্যক্তিদের কোনো মিল নেই।
বেনজীর আহমেদ: আমরা অবশ্য এটা জানি যে, কোনো কোনো দেশ থেকে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। অস্ট্রেলিয়ান পুলিশের রেকর্ডেও এমনটা পাবেন।
প্রথম আলো: তার সঙ্গে আমাদের হত্যা-গুমের মিল খুঁজে পান?
বেনজীর আহমেদ: আমি মিসিং মানুষের কথা বলছি। দুনিয়াজুড়েই এটা হচ্ছে, অনেকে ফিরে আসেন, কেউ কখনোই ফিরে আসেন না। আমাদের দেশেও লোকজন মিসিং হয়, ফিরে আসে, ফিরে আসে না। এই মুহূর্তে আমাদের কাছে ১১ জনের নিখোঁজ তালিকা আছে। অভিযোগ ছিল তাঁরা গুম হয়েছেন, আমরা দেখলাম তাঁরা বাড়িতে কাজকর্ম করছেন। কিছুদিন আগে একজন গুরুত্বপূর্ণ লোক সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় মিসিং হয়ে স্বেচ্ছায় আবির্ভূত হলেন। আপনারা এ নিয়ে পত্রিকায় অনেক লেখালেখি করেছেন। আমি নামটা বলতে চাই না। কেউ পাওনাদারের কারণে মিসিং হচ্ছেন।
প্রথম আলো: র্যাবের হেফাজতে সাম্প্রতিক মৃত্যু, হয়রানির তথ্য? এ বিষয়ে আপনাদের অভ্যন্তরীণ তদন্তের কী ফল?
বেনজীর আহমেদ: এসব তথ্য তো আপনাদের ভালো জানার কথা। আমাদের হাতে নজির নেই। আমাদের ১৪টি ব্যাটালিয়নকেই আমরা ওয়াচ করি। (হেসে) অবশ্য ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েলের বিগ ব্রাদারের মতো করে ওয়াচ নয়। এ জন্য একটি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট আছে। দোষীরা শাস্তি পান।
প্রথম আলো: কতজন কী কারণে শাস্তি পান, সেটা কি প্রকাশযোগ্য?
বেনজীর আহমেদ: প্রকাশযোগ্য। কিন্তু আমাদের দেশে তো এটাও এক সমস্যা, একবার পুলিশ সদর দপ্তর এ রকম তথ্য প্রকাশ করে বিপদে পড়েছিল। ওটাই মূল শিরোনাম হয়ে গেল। আপনি স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে প্রকাশ করলেন, সেটাই ঘায়েলের জন্য ব্যবহৃত হবে। আমরা শাস্তি যে দিই, সেটা আপনাকে দেখাব, কিন্তু প্রকাশের জন্য নয়।
প্রথম আলো: সোয়াট বা সিটিইউর মতো বিশেষায়িত সংস্থাগুলোর জন্মের পরও র্যাব কেন বিলুপ্ত হবে না?
বেনজীর আহমেদ: অন্য সংস্থা এসেছে, কিন্তু র্যাব বিলুপ্ত হবে কেন? আইনশৃঙ্খলা রক্ষায় ম্যান্ডেটপ্রাপ্ত র্যাবের সামর্থ্য অনেক উত্তম। পুলিশ পারলে র্যাব সৃষ্টি হতো না। আর র্যাবের বেঁধে দেওয়া মানটাই আজ অন্যান্য সংস্থা অনুসরণ করছে। র্যাব জাতীয় সামর্থ্য বৃদ্ধি করছে। অনেক দেশেই একই বিষয়ে একাধিক সংস্থা কাজ করে। হোলি আর্টিজেন বেকারির পরে এ পর্যন্ত র্যাব ও পুলিশ যথাক্রমে ৪৯২ ও ২০০ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে। র্যাব না থাকলে চিত্রটি হতো উল্টো।
প্রথম আলো: এভাবে সামরিক বাহিনীকে যুক্ত করে বিশ্বের কোথাও এ রকম বাহিনী আছে কি?
বেনজীর আহমেদ: না, এ ধরনের বাহিনী অনন্য।
প্রথম আলো: ৮০০ কোটি টাকার বাজেটের একটি বাহিনী, একটি সাধারণ বিধির অধীনে চলা কি ঠিক? পূর্ণাঙ্গ সংসদীয় আইন নয় কেন?
বেনজীর আহমেদ: আমরা একটি সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ আইনের খসড়া তৈরি করেছি। অংশীজনদের মতামত নিচ্ছি। সরকার ও সংসদ আইন করবে।
প্রথম আলো: খসড়া আইনে নতুন কী অন্তর্ভুক্ত হতে পারে? নিয়োগনীতি?
বেনজীর আহমেদ: অনেক প্রশাসনিক সমস্যা মোকাবিলা করেছি। যেমন সরকার অনুমোদন করলেই তবে আমরা তদন্ত করতে পারি। আবার আদালতের নির্দেশদানের এখতিয়ার আছে। সুতরাং আদেশ আমরা তামিল না করে পারি না, কিন্তু তা-ও অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হয়। প্রশাসনিক, অপারেশনাল ও অনুসন্ধানগত জটিলতা দূর করার চেষ্টা আমাদের রয়েছে। এটা শতভাগ প্রেষণনির্ভর বাহিনী, তাই ঘন ঘন বদলির কারণে আমরা প্রাতিষ্ঠানিকভাবে সবার ও সব তথ্য সংরক্ষণ করতে পারছি না। ফলে কিছু নিজস্ব টেকনিক্যাল স্টাফ প্রয়োজন।
প্রথম আলো: একজন সাবেক সেনাপ্রধান র্যাবে অফিসার দেওয়াকে নিরুৎসাহিত করেছিলেন বলে শুনেছি। আইন দ্বারা এর সমাধান কীভাবে হবে? ৪০ শতাংশের সেনা কোটা পূর্ণ থাকে কি?
বেনজীর আহমেদ: ওটা তো নিশ্চয় তাঁর সরকারি ভাষ্য ছিল না। তাই এর ওপর মন্তব্য করা ঠিক মনে করি না। কোটায় কখনো নানা কারণে ওঠানামা থাকতে পারে, তবে তা সাময়িক।
প্রথম আলো: র্যাবের ওপর মানুষের আস্থার বিষয়ে আপনি বলেছেন, দেশ-বিদেশে সমীক্ষা হয়েছে। কারা বলল, ৮৩ ভাগের আস্থা আছে?
বেনজীর আহমেদ: যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট।
প্রথম আলো: আপনি বলেছেন, ১০ বছরে র্যাব দেড় লাখ লোক গ্রেপ্তার ও ১ হাজার ২০০ জঙ্গি গ্রেপ্তার করেছে। ফৌজদারি বিচারব্যবস্থার একটিমাত্র অংশ আপনি, গ্রেপ্তারের পরের স্তরগুলোর ফলাফল জানতে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে কি না?
বেনজীর আহমেদ: দেখুন, গ্রেপ্তারের ওই সংখ্যা এটাও নির্দেশ করছে যে, তথাকথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই যদি আমরা বেশি করতাম, তাহলে এরাই বেশি মারা যেত। আবার দেখবেন, ঢাকায় বিভিন্ন বাহিনী ছিল, যাদের সঙ্গে র্যাবের ‘এনগেজমেন্ট’ বা গোলাগুলি হয়েছে, তাদের সংখ্যা কমেছে। শাহাদাৎ বাহিনী, জাহাঙ্গীর বাহিনী কোথায়? যখন এ রকম বাহিনী অনেক ছিল, তখন রেট অব এনগেজমেন্ট বেশি ছিল।
প্রথম আলো: কিন্তু বছরে ৮০ থেকে ১০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এটা বেশি মনে হয় না?
বেনজীর আহমেদ: আপনি বলুন, কোন সংখ্যাকে আপনি স্ট্যান্ডার্ড মনে করেন? কত জন আমাদের সঙ্গে গোলাগুলিতে নিহত হলে আপনি খুশি হবেন?
প্রথম আলো: পাল্টা প্রশ্ন আপনাকেও করা চলে। আর কত সংখ্যা হলে আপনি তাকে ন্যূনতম বলবেন?
বেনজীর আহমেদ: আমার কাছে কোনো সংখ্যা নির্ধারিত নেই। এক বছরে কেউ যদি এনগেজমেন্টে না আসে, একটাও হবে না। আসলে যে কয়টা আসবে, সেই কয়টা হবে।
প্রথম আলো: আপনি ‘এনগেজমেন্ট’ বলছেন। তাহলে বলুন পেশাদার খুনির মানবাধিকারে আপনি বিশ্বাস করেন কি? এটা মানতে আপনি সাংবিধানিকভাবে বাধ্য।
বেনজীর আহমেদ: কেন করব না? এটা আমরা মানি তো। না মানলে গ্রেপ্তার করা দেড় লাখ লোক ও ১ হাজার ২০০ জঙ্গি সবাই তো নিহত হতো।
প্রথম আলো: গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মনিটরিং কীভাবে চলে?
বেনজীর আহমেদ: অধিকাংশ ক্ষেত্রে আমরা করি না, ধরেই পুলিশকে দিই। তারা বাকি কাজ করে। আমরা এই প্রথম একটি ডেটাবেইস করেছি। জেলে ঢোকা ও বেরোনো আমরা প্রতিমুহূর্তে মনিটর করছি। কোন সন্ত্রাসী কখন ঢুকল, কখন বেরোল, তা বলতে পারব। ৫০ ভাগের বেশি জেলে এটা করেছি। আমরা যেসব মামলার তদন্ত করি, এর জন্য একটি কেস ম্যানেজমেন্ট সফটওয়্যার করেছি। তদন্তের প্রতিটি ধাপে কী ঘটছে, তার ডেটা সংরক্ষণ চলছে। আর সংঘাতে আমাদের কতজন আহত হয়েছে, অঙ্গহানি ঘটেছে, তা আমরা প্রকাশ করি না। কারণ সন্ত্রাসীদের উৎসাহ দিতে চাই না।
প্রথম আলো: ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, এনকাউন্টার চলছিল, হঠাৎ এসব বন্ধ হয়ে গুম এল? কীভাবে দেখেন আপনি?
বেনজীর আহমেদ: এখন তো কোনো অভিযোগই পাই না। তথাকথিত গুমের অভিযোগও পাই না। সুন্দরবনে গত সপ্তাহে দুজন লোক মারা গেছে। এখন বলবেন, তারা মারা পড়ল কেন? তারা সশস্ত্র, আমরা বেশি প্রশিক্ষিত। ১৭টি বাহিনীর ১৯২ জন লোক ১৬ হাজার রাউন্ডের মতো গুলি নিয়ে বিনা শর্তে আত্মসমর্পণ করেছে, এসব খুব বড় করে আসে না। বেসরকারি ব্যাংক, প্রধানমন্ত্রীর তহবিল ও র্যাবের তহবিলের টাকায় তাদের পুনর্বাসন হয়েছে। জেলেরা সন্ধ্যা হলে আগে বাতি নেভাতেন, এখন তাঁরা গ্যাসের চুলা জ্বালান, টিভি দেখেন।
প্রথম আলো: বলুন তো, র্যাবের কালো পোশাক সঙ্গে গোখরো সাপের ফণার প্রতীক, এটা দেখে শিশুরা র্যাব হতে চাইবে? ভয় পাবে না? এটা কি বদলানোর কথা ভাববেন? অন্য দেশে?
বেনজীর আহমেদ: এটা যাঁরা তৈরি করেছিলেন, তাঁরা চিন্তাভাবনা করেই করেছেন। হয়তো আপনি যেভাবে ভাবছেন, সেটা তাঁরা চিন্তা করেননি। তাঁরা ভেবেছেন, সন্ত্রাসীদের জন্য এটা একটা বার্তা। অনেক দেশে বাঘ আছে, শ্বাপদের চিহ্ন অনেক স্পেশাল ফোর্সের আছে। হোলি আর্টিজানের পরে গঠিত স্পেশাল কমান্ডো গ্রুপের প্রতীক হলো অর্ধেক মানব, অর্ধেক নেকড়ে। নিরীহর কাছে তারা মানুষ, সন্ত্রাসীর কাছে তারাই নেকড়ে।
প্রথম আলো: সাগর-রুনি হত্যাকাণ্ড রহস্য হয়েই থাকবে? আপনি ডিজি হয়ে আসার পরে কি অগ্রগতি করেছেন?
বেনজীর আহমেদ: র্যাবের মহাপরিচালক হিসেবে আমি যদি আমার কর্মকালের মধ্যে ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা অনুযায়ী এর একটা সুষ্ঠু পরিণতি দেখতে পারি, তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হবেন না।
প্রথম আলো: আপনি আরেকটু নির্দিষ্ট করে বলবেন, কবে আমরা এটা আশা করতে পারি?
বেনজীর আহমেদ: আপনি আমাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে ফেলতে চাইছেন কি? পেশাদার হিসেবে আমি সেই ফাঁদে পা দেব না (হাসি)।
প্রথম আলো: নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের অভিযোগপত্র র্যাব সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার পরেও কিন্তু হয়নি। নথিটি আপনি দেখেছেন কি?
বেনজীর আহমেদ: নথিটি চলমান, ক্লোজ করা হয়নি। দুই সপ্তাহ আগে সাগর-রুনির নথিটি পর্যালোচনার সময় এটিও দেখেছি।
প্রথম আলো: নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়?
বেনজীর আহমেদ: না। অনেক দেশে কোনো মামলার যখন নিষ্পত্তি হয় না, তখন তাকে ডেথ কেস ফাইল বলে। আবার ৪০ বছর পরে কোনো ক্লু থেকে কিছু পাওয়া গেলে সেটা আবার খোলা হয়। পশ্চিমা দেশগুলোর ওয়েবসাইটে এটা থাকে।
প্রথম আলো: বিএনপি নেতা ইলিয়াস আলীর ফাইল খোলা?
বেনজীর আহমেদ: আমরা এর তদন্ত করছি না।
প্রথম আলো: র্যাবের রাজনৈতিক ব্যবহারের অভিযোগ কীভাবে দেখেন?
বেনজীর আহমেদ: নমস্য রাজনৈতিক ব্যক্তিবর্গের রাজনৈতিক বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়া আমার কাজ নয়। আমি পেশাদার। সে হিসেবেই আমার কাজটি করতে চাই।
প্রথম আলো: র্যাবের অভ্যন্তরীণ অভিযোগের তদন্ত নির্বাহী কর্মকর্তা বাদ দিয়ে বিচারিক হাকিম দিয়ে করালে অধিকতর গ্রহণযোগ্যতা পেত বলে মনে করেন কি?
বেনজীর আহমেদ: কেন তাদের দিয়ে করাতে হবে, এটা আমি জানি না।
প্রথম আলো: কারণ বিচারকেরা স্বাধীন।
বেনজীর আহমেদ: আমরা এটাও শুনি তাঁরা স্বাধীন নন। (হাসি) আপনার পত্রিকাতেই ছাপা হবে, না, তাঁরা স্বাধীন নন। যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো আমাদের সঙ্গে এনগেজমেন্টের কারণে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, তখন আমরা তদন্ত করছি। যদি আমরা যথার্থ দেখি, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট না বলেন, তাহলে সেটাই টিকবে। এটাই ভারসাম্য। আর আমি বলব, আমরা কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়ে থাকি।
প্রথম আলো: মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে আপনাদের সম্পর্ক? সরকারি কমিশনকে কিন্তু আপনাদের প্রতি সন্তুষ্ট মনে হয় না।
বেনজীর আহমেদ: তাদের কোনো অনুরোধ আমাদের কাছে এই মুহূর্তে পেন্ডিং নেই।
প্রথম আলো: আসক, অধিকার কিছু আপনাদের জানায়?
বেনজীর আহমেদ: না।
প্রথম আলো: আপনার নিজ এলাকা গোপালগঞ্জের কোনো আসন থেকে কখনো নির্বাচনে দাঁড়াবেন না?
বেনজীর আহমেদ: আমি এসব নিয়ে ভাবি না।
প্রথম আলো: তার মানে আপনি রাজনীতিতে নামার সম্ভাবনা নাকচ করছেন না।
বেনজীর আহমেদ: কেন আমি এসব নিয়ে ভাবতে যাব, আমি তো কর্মরত আছি।
বেনজীর আহমেদ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক
সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1654)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
March
(1701)
-
▼
Mar 19
(95)
- ভারতে বিরোধীদের ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু
- বৃটেনে আতঙ্কে মুসলিম শিক্ষার্থীরা
- বিশ্বের চতুর্থ দূষিত নগরী ঢাকা
- প্রমোদ ভ্রমণে ইউএনও, তোলপাড়
- কাটা চুলে কোটি টাকার ব্যবসা
- অসুস্থতার দোহাই দিয়ে সুচি'র প্রকাশ্য ভাষণ বাতিল
- কিশোর কিশোরীদের মধ্যে বাড়ছে ধূমপান আসক্তি
- ভেতরে মজুরি বোর্ডের বৈঠক, বাইরে অবস্থান
- এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ
- আমরা করব জয়, কিন্তু কবে? by জোসেফ ই. স্টিগলিৎস
- যশোরের এসপির জমিপ্রীতি
- বিচারের রাজনীতি ও রাজনীতির বিচার by তোফায়েল আহমেদ
- ইতালিতে ডানপন্থীদের জয়ে হুমকিতে ইইউ ও অভিবাসীরা by...
- দক্ষিণ এশিয়ায় চীন কি এগিয়ে? by মারুফ মল্লিক
- ‘সংসদ টিভি’কে কাজে লাগান by মুহাম্মদ জাহাঙ্গীর
- ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ একটি ভুল শব্দ
- কোটা-বৈষম্যের প্রতিবাদ ও ঝাড়ু কর্মসূচি
- ‘বাঙালিপ্রেমী’ জাফর মাসুদ by সোহরাব হাসান
- ‘কৃষ্ণবিবর পুরোপুরি কৃষ্ণ নয়’ by ড. সাজিদ হক
- মেনেই নিচ্ছি নির্যাতন ও হেফাজতে মৃত্যু? by আসিফ নজরুল
- সুখের সূচক নাকি অসুখের? by কামাল আহমেদ
- পর্যটকবান্ধব করার জন্য যা করণীয় by শামস উজ জামান
- এবার এক নয়, ছয়জন স্টর্মি
- মোদিকে হটাতে তৎপর মমতা
- কাতারে কোরআন প্রতিযোগিতা: বাংলাদেশিদের ঈর্ষণীয় সাফল্য
- বেঁচে থাকাটাই যেখানে সাফল্য
- ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়া
- রাশিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট by জামিল খান
- মাকে ‘বন্দী’ করেছেন সালমান!
- ফিনল্যান্ডেই সব সুখ
- অর্জনের বিপরীতে গর্জন by আবদুল গাফ্ফার চৌধুরী
- সাধারণ শিক্ষার্থীদের দুর্নীতি ভাবনা by মুহাম্মদ ইয়...
- খেলাপি ঋণ বনাম আইএমএফের পরামর্শ
- শিক্ষায় ঔপনিবেশিকতার দীঘল ছায়া by বাহালুল মজনুন চু...
- হারিয়ে যাচ্ছে খেলার মাঠ by আর কে চৌধুরী
- এবার শিক্ষা মন্ত্রণালয়ে আপত্তির মুখে ১৫৭ কোটি টাকা...
- পদ্মা সেতুর বাস্তবায়ন ৫৮ শতাংশ
- প্রকল্পের শুরুতেই অনিয়ম
- ইভিএমে সংস্কার
- মস্কোর সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক গড়ে কাজে আগ্রহী বেইজিং
- পর্নো তারকার কাছেই টাকা চাইছেন ট্রাম্প
- মোদির কারণে শান্তি ফিরছে না কাশ্মীরে: সাবেক প্রধান...
- উ. কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্রের নাগালে জার্মানি: ...
- ৫৪ বছর নিভৃতপল্লীতে সেবা দিচ্ছেন বৃটিশ নাগরিক রোজ ...
- ক্যান্সার প্রতিরোধে ডায়েট
- ‘এটা নজির বিহীন, আমরা আদেশ বুঝতে পারিনি ‘
- বর্ষায় ভোগান্তির শঙ্কা by মুছা বিন মোহাম্মদ
- ট্রাম্পের সাথে বৈঠক করবেন সৌদি যুবরাজ
- নিজভূমে পরবাসী ১১০ বছরের বৃদ্ধা
- কোন দেশ থেকে কূটনীতিক বহিষ্কার করলে কি ঘটে
- পরিশ্রমই বদলে দিলো আত্মবিশ্বাসী লাইজুর ভাগ্য by জা...
- পাসপোর্টের তথ্য পরিবর্তন বন্ধ by মিজানুর রহমান
- পুতিনকে শি’র অভিনন্দন
- মানবজাতিকে যে বার্তা দিয়ে গেলেন হকিং by জি. মুনীর
- নির্বাচনে ৪ শর্ত বিএনপির
- ঢাকা-থিম্পুকে ধরে রাখতে দিল্লি মরিয়া by মাসুম খলিলী
- পরিস্থিতি ভঙ্গুর by সালাহউদ্দিন বাবর
- আইসক্রিমের কাঠিতেও বিষ! আক্রান্তের ঝুঁকিতে কিডনি-ল...
- ডিম নিয়ে ভয়ঙ্কর খবর!
- রোহিঙ্গা সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ আসিয়ান নেতৃবৃন্দের
- কারাগারে বন্দি ৭৭ হাজার ১২৪
- চীন সীমান্তে সি-১৭ গ্লোবমাস্টার, ভারতের নতুন ছক
- শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার
- জীবিতকে মৃত ঘোষণা করল আদালত
- গ্যাস রাইজারে বজ্রপাত: সিলেটে ৫ জনের মর্মান্তিক মৃ...
- ইনস্টাগ্রামে কিভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়?
- কেন কোটা সংস্কার জরুরি? by রাজিয়া সুলতানা
- দুই মন্ত্রীর দুই কথা ও রাজনীতির আগাছা by হাসান হামিদ
- কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ নতুন কর্মসূচি ঘোষণা
- ফের ক্ষমতায় প্রেসিডেন্ট পুতিন
- ইউএস বাংলার বিমানে ত্রুটি ছিল না
- আলু চাষ করে কৃষক বিপাকে
- আওয়ামী লীগের সাংগঠনিক সফরে উঠে আসছে বিরোধের চিত্র ...
- হিজাবের সৌন্দর্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইহুদি-ললনা
- এক মঞ্চে দুই চৌধুরী
- রংপুরে খাদেম হত্যা: ৭ জঙ্গির মৃত্যুদণ্ড
- স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় পুষ্টি পরিষদের খাদ্যনির্দ...
- বঙ্গবন্ধু আজীবন মানুষের কথা বলেছেন -আলোচনা সভায় প্...
- আগামী ১৪ এপ্রিল পবিত্র লাইলাতুল মি’রাজ
- উজ্জ্বল কেবল সাব্বিরই
- ঢাকায় বেপরোয়া মোটর সাইকেল
- কাতারের মানুষের ওজন বেশি হয় কেন?
- সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি পায়নি বিএনপি
- ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়েছিল ট্রামেপর...
- এক টাকা কর দিলেই ট্যাক্স কার্ড -অর্থমন্ত্রী
- সরকারি চাকরিতে মেধা-যোগ্যতার চেয়ে কোটার প্রাধান্য
- রাশিয়ায় নিয়মরক্ষার নির্বাচনে অনিয়মের অভিযোগ
- পাইলট আবিদের স্ত্রী হাসপাতালে
- আরেকটি ফাইনাল, আরো একবার কান্না
- শিশুর ৪টি আঙ্গুল কেটে দিলো যুবলীগ নেতা
- স্বর্ণের দাম কমেছে
- ৭০ অনুচ্ছেদ নিয়ে করা রিট খারিজ
- শালিকার প্রেমিককে ফাঁসাতে গিয়ে...
- তুরস্ক-এফএসএ’র দখলে আফরিন
- ফের কান্না :শেষ বলের ছক্কায় হার
-
▼
Mar 19
(95)
-
▼
March
(1701)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
দেশে দেশে
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
মুসলিম
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইউরোপ
ইতিহাস
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
আফ্রিকা
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
সংখ্যালঘু
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সৈয়দ আবুল মকসুদ
তুরস্ক
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
হিন্দু
আলী যাকের
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
স্বাস্থ্য
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
কক্সবাজার
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
ঐতিহ্য
লেবানন
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
জীবনযাপন
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
চিকিৎসা
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
কলকাতা
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
ব্রাজিল
Exclusive
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
ইয়েমেন
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
উত্তর কোরিয়া
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
জনস্বাস্থ্য
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
কাতার
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
ইসলাম
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
জোহরান মামদানি
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
গণমাধ্যম
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
ওমান
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment