'জনপ্রিয় বধূ'

কাজল। বলিউড অভিনেত্রী। তাঁর ভক্ত অসংখ্য। তিনি অভিনয় দৰতা দিয়ে যতটা না মানুষের মন জয় করেছেন, ব্যক্তি ইমেজ দ্বারা তার চেয়ে বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
তাঁর সারল্য, চপলতা ও বুদ্ধিদীপ্ততা সম্পর্কে সকলেই জানি। এ কারণে তিনি বলিউডের অন্যসব অভিনেত্রীর চেয়ে সবার কাছে ভিন্নভাবে পরিচিত। তাঁর সাফল্যের পালকে ইতোমধ্যে অনেক কিছুই সহজে ধরা দিয়েছে। এবার ভিন্ন এক ধরনের স্বীকৃতি পেয়েছেন কাজল। তা হলো- তিনি বলিউডের জনপ্রিয় 'বহু' (বধূ) নির্বাচিত হয়েছেন। আগামীকাল সোমবার বিশ্ব নারী দিবস। এ দিবসের আগে শাদীডটকম একটি জরিপ চালায়। এ জরিপে ২ লাখ ৫০ হাজার নারী অংশ নেন। তাঁদের ভোটে বলিউডের এই প্রখ্যাত অভিনেত্রী 'জনপ্রিয় বধূ' নির্বাচিত হন। তিনি ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পান। শাদীডটকমের বিজনেস প্রধান গৌরভ রাকসিত বলেন, আজকাল নারীরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করছেন এবং তাঁরা সমাজে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তা না হলে আমরা এ ধরনের জরিপ চালাতে সাহস পেতাম না। সূত্র : এনডিটিভি অনলাইন।