Friday, November 16, 2012
জিম্বাবুয়ে দিনযাপন- রাইটিং স্টিল by মঈনুস সুলতান
জিম্বাবুয়ে দিনযাপন- রাইটিং স্টিল by মঈনুস সুলতান
জিম্বাবুয়ের মুগাবে সরকারের বিরুদ্ধে লেখা কবিতা ও কবিতার বই সরকারের রোষানলে পড়বে জেনেও একদল কবির চেষ্টায় আয়োজন করা হয় এক বইমেলার। কিন্তু সরকারি বাধায় মুহূর্তেই পণ্ড হয়ে যায় সেই মেলা
হারারে শহরের চিতুংউইজা এলাকার রাজসড়কের পাশে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখান থেকে আমরা জুলিয়াস নায়ারে রোডে হারারে গার্ডেনের গ্রন্থমেলায় যেতে চাইছি। ফুয়েল সরবরাহে বেজায় নিদান যাচ্ছে, তাই এ শহর থেকে ট্যাক্সিগুলো এনডেনজার্ড প্রজাতির প্রাণীর মতো বিরল হয়ে আসছে দিনকে দিন। অপারেশন টেবিলে শুইয়ে দুরারোগ্য রোগীর চিরে ফেলা পেটের অন্ত্রতন্ত্রের মতো দেখতে পেঁচানো খানাখন্দের দিকে তাকিয়ে ছিলাম। লরিতে রবার্ট মুগাবের অনেকগুলো পোস্টার সাঁটা হলেও ‘কাচিরে ফার্মে’র তলায় লেখা স্টাউনটন পরিবারের নাম ও লোগো পরিষ্কার পড়া যায়। ঝাঁকুনিতে খাবি খেলে ট্রাক থেকে লাফ দিয়ে ওঠে একঝাঁক কাক। লরিটি দাঁড়ালে ক্রিস্টিনা ড্রাইভারের সঙ্গে চিসোওনা ভাষায় কথা বলে। হারারে গার্ডেনের গ্রন্থমেলায় পৌঁছে দেওয়ার জন্য সে মোটা অঙ্কের টাকা চাইলে তা দিতে আমাদের অসুবিধা কিছু হয় না। দিন কয়েক হলো আমাদের রোজগার বেড়েছে। রবার্ট মুগাবের জানুপিএফ পার্টির সরকার ২৯টি এনজিওর ওপর নিষেধাজ্ঞা দিলে আমাদের আয়-রোজগার অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে হালফিল জানা গেছে, শুধু খাদ্য ও ত্রাণ কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে কিনা যেসব সাহায্যকারী সংস্থা পিসওয়ার্ক করছে, তাদের কর্মসূচি চালিয়ে যেতে বলা হয়েছে। আমরা একটি জার্মান ফান্ডিং এজেন্সির বদৌলতে ‘অল্টারনেটিভ টু ভায়োলেন্সে’র ওপর স্থানীয় লেখকদের নিয়ে প্রশিক্ষণ করে দিনওয়ারি মাইনে পাচ্ছি। এ ধরনের অ্যাকটিভিটি পিসওয়ার্কের অন্তর্ভুক্ত। সুতরাং, শহরে যে গ্রন্থমেলা হচ্ছে, তাতে এক দফা হাজিরা দেওয়া, লেখকদের সঙ্গে কিঞ্চিৎ সহবত করা তো কাজের মধ্যেই পড়ে।
টায়ারের খাঁজে পা দিয়ে ট্রাকের পেছনে উঠতে গেলে কতগুলো কাক রীতিমতো ক্যাঁচ ক্যাঁচ শুরু করে। জিম্বাবুয়ের কাকগুলো সম্পূর্ণ কালো নয়, এদের পালকে সাদার মিশ্রণ আছে। গাড়িতে রাখা হাঁড়ি হাঁড়ি মধু। তার সৌরভে কাকগুলো আপাতত মাতোয়ারা। সূর্যস্নানের ইজি চেয়ারে শুয়ে রোদচশমার ভেতর দিয়ে প্লেবয় ম্যাগাজিনের নগ্নচিত্রে চোখ রেখেছে বেজায় দশাসই সুরতের এক কৃষ্ণাঙ্গ। আমরা রেলিংয়ে হেলান দিয়ে ট্রাকের খোলে দাঁড় করানো দুটি নাদুসনুদুস বলদের দিকে তাকাই। আতঙ্ক হয়, যদি তারা পদাঘাত করে, তা হলে এ যাত্রায় কুপোকাত হতে বাকি কিছু থাকবে না। ক্রিস্টিনার সঙ্গে কৃষ্ণাঙ্গ ভদ্রসন্তানের চিসোওনা ভাষায় টুকটাক আলাপ হয়। ট্রাকটি এ মুহূর্তে কৃষ্ণাঙ্গদের করতলগত হলেও, তা নিয়ে আসা হচ্ছে শ্বেতাঙ্গ স্টাউনটন পরিবারের কাচিরে ফার্ম থেকে। মধুর হাঁড়িগুলো জানুপিএফ ক্যাডারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে, বলদদের কসাইখানায় নামিয়ে তবে বিকেল নাগাদ আমাদের অবশ্যই তাঁরা পৌঁছে দেবেন হারারে গার্ডেনে। বেশ কিছু সচিত্র প্লেবয় ম্যাগাজিনের সঙ্গে একটি সেক্সটয়ও জোগাড় করেছেন তিনি বৃদ্ধ ফার্মার জেমস ও মার্গারেট দম্পতির নাতির অর্কিড হাউস থেকে। বড়শিতে লাগা মাছের মতো তুলে টয়টি তিনি ক্রিস্টিনাকে দেখান।
একজন তরুণীকে কীভাবে সেক্সটয় ব্যবহার করতে হয়, তা ব্যাখ্যা করা রুচিসম্মত নয়। কিন্তু এ ক্ষেত্রে আমরা নাচার। জানুপিএফ পার্টি করণেওয়ালাদের ক্ষমতা প্রবল। তাদের কোনো আচরণের বিরুদ্ধাচরণ করা ঠিক বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। তাই নীরব থেকে আমি ক্রিস্টিনার রিঅ্যাকশন বুঝতে চেষ্টা করি। সে কালো গগলসে চোখ ঢেকে আছে বলে বাইরে থেকে তেমন কিছু বোঝাও যায় না। ‘কোয়াচিরেরে’ বা ‘জিম্বাবুয়ান রাইটার্স অ্যাসোসিয়েশন’ হালফিল ভেঙে দুই ভাগ হয়েছে। ছোট এক দল চাকরিবাকরি টিকিয়ে রাখার স্বার্থে রবার্ট মুগাবের জানুপিএফকে সমর্থন দিচ্ছে। জার্মান ফান্ডিং সংস্থা যারা পিসওয়ার্কে টাকা ঢালছে, তাদের লিংক হচ্ছে ক্রিস্টিনা। হারারের ব্যাংকগুলোয় লেনদেন একদম হচ্ছে না। তাই ক্রিস্টিনা ক্যাশ ইউরো ক্যারি করছে। অল্টারনেটিভ টু ভায়োলেন্স সে ক্যাশ দিয়ে ফান্ড করে। পিস পোয়েট্রি প্রজেক্ট বলে আরও কিছু ক্ষুদ্র প্রকল্পের নামে সে নির্বাচিত কবিদের হাতে তুলে দিয়েছে কিছু টাকা। এ কড়িতে ২৩ জন লেখকের লেখা নিয়ে আজ গ্রন্থমেলায় বের হবে রাইটিং স্টিল বলে একটি সংকলন।
মাত্র তিন দিন আগে লোডশেডিংয়ের রাতে এভেনডেইল এলাকায় ক্রিস্টিনা হাঁটছিল একাকী। মুখোশধারীরা তাকে উঠিয়ে নিয়ে যায় নির্জন এক পার্কে। সেলফোন ও ল্যাপটপের সঙ্গে তারা ছিনিয়ে নেয় ফান্ডিংয়ের এক তাড়া ইউরো। না, ধর্ষিতা সে হয়নি, তবে টর্চের আলোয় তারা যখন তার স্তনযুগলে জানুপিএফ পার্টির স্টিকারের সঙ্গে রবার্ট মুগাবের ছবি সাঁটছিল, তখন অত্যন্ত দীর্ঘকায় এক কৃষ্ণাঙ্গ পাঁচ ব্যাটারি টর্চ জ্বেলে এসে তাদের চাপা স্বরে ধমক দিলে, তারা তার শরীর ছেড়ে ত্রস্তে ছুটে পালায়। টর্চওয়ালা তাকে ট্যাক্সিস্ট্যান্ডের কাছাকাছি নিয়ে এসে ফিসফিসিয়ে বলেন, ‘নাডিনোয়েমরমবো’ বা ‘সরি’। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি জিম্বাবুয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনের মুগাবের সমর্থক গ্রুপ সে যে বিরুদ্ধবাদী লেখকদের প্রকল্পে ফান্ড করছে, এ জন্য বদলা নিল? সে যে ইদানীং ক্যাশ নিয়ে চলাফেরা করে, তা মুগাবেবিরোধী বেশ কয়েকজন কবি-লেখক জানেন। তার তো এ গোত্রের লেখকদের সঙ্গে বেশ জানাশোনা—দীর্ঘদেহের টর্চওয়ালা কৃষ্ণাঙ্গ কে? তাকে বাঁচিয়ে দেওয়ার পেছনে তাঁর মোটিভই বা কী?
ছিনতাই হওয়ার পর পর জার্মান ফান্ডাররা ক্রিস্টিনাকে একটি দামি সেলফোন দিয়েছে। এতে লম্বাচওড়া সব ই-মেইল ও নানা কিসিমের ডকুমেন্ট অনায়াসে ডাউনলোড করা যায়। ট্রাক রেলিংয়ে বসা সাদা-কালো কাক নিয়ে মাউন্ট প্লেজেন্ট এলাকা পাড়ি দিলে তার সেলফোনে পর পর টেক্সট আসতে শুরু করে। সরকার দেশের ইনডিপেনডেন্ট নিউজপেপার বলে খ্যাতিমান ডেইলি নিউজকে ব্যান্ড করেছে। একটু আগে জানুপিএফের ক্যাডাররা তার দপ্তরে ঢুকে বোমাবাজি করে। তার চেয়েও বড় খবর হচ্ছে, বেরি বিয়েরাক বলে নিউইয়র্ক টাইমস-এর সংবাদদাতাকে হাজতে পোরা হয়েছে। একসময় পুলিৎজার পুরস্কার পাওয়া এ জার্নালিস্ট কয়েদখানায় ইঁদুর ও তেলাপোকায় উপদ্রুত হয়েও কীভাবে যেন বাইরে একটি প্রতিবেদন পাঠাতে সক্ষম হয়েছেন। তা ইন্টারনেটে এখন চাউর হচ্ছে।
ট্রাক আমাদের হারারে গার্ডেনে নামিয়ে দিলে দেখি, গ্রন্থমেলায় লোকসমাগম একেবারেই হয়নি। বাগিচায় পাথরের যুগল ভাস্কর্য দাঁড়িয়ে আছে বেহদ নির্জনে পরস্পরের শরীর স্পর্শ করে খুব অন্তরঙ্গভাবে। শুধু জিম্বাবুয়ে নয়, এ গ্রন্থমেলাকে সাবসাহারান আফ্রিকার প্রকাশনাশিল্পের লিডিং শোকেস মনে করা হয়। অন্যান্য বছরে যেখানে এ মেলায় দুই শতাধিক প্রকাশনা সংস্থা অংশ নিয়ে থাকে, এবারে বুকস্টলের সংখ্যা কুল্লে ৪০। এর মধ্যে মাত্র পাঁচটি প্রকাশনী এসেছে আফ্রিকার অন্যান্য দেশ থেকে। মেলায় পাঠক, ক্রেতা ও দর্শকদের তালাশ না পেয়ে এইডস রোগে মৃত কোনো ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের ইমেজ মনে আসে। কবরের পাশে অনুষ্ঠানের ইন্তেজাম হয়েছে, কফিনে রাখা হয়েছে ফুলের ডালি, কিন্তু অজানা কোনো ভীতির কারণে প্রতিবেশীদের কেউ সাহস করে এগিয়ে আসেনি গোর দিতে। আর স্টলে স্টলে বিক্রেতারা গোর খনকের মতো দাঁড়িয়ে আছে নেহাত দায়সারাভাবে।
দেখতে দেখতে বেশ ড্রামাটিক কায়দায় গ্রন্থমেলার পাঠক ও খরিদদারেরা বেরিয়ে আসেন বাগিচার ছন, বাঁশ, পাথর ও কাঠের তৈরি কটেজের পেছন থেকে। বেশ কিছু পাঠক চলে গিয়েছিলেন ঝোপঝাড় জাকারান্দা গাছের সারির আবডালে। তারাও গতর থেকে ঘাসপাতা ও ধুলাবালু মুছে ঢুকে পড়ছেন বুকস্টলে। ঠিক তখনই আমরা কবি কাইজিতো মুচিমওয়াকে দেখতে পাই। জিম্বাবুয়ে ওপেন ইউনিভার্সিটির রিজিওন্যাল ডিরেক্টর যশস্বী এ লেখককে রক্তাক্ত দেখে তাজ্জব লাগে। ক্রিস্টিনা তাঁর দিকে ছুটে যায়। তাঁকে ঘিরে মুখচেনা আরও দুজন কবি। তাঁর মাথা ফেটে চুইয়ে চুইয়ে খুন ঝরছে। এক নারী সংস্কৃতিকর্মী রুমাল দিয়ে চেপে তা মুছিয়ে দিচ্ছেন। ক্রিস্টিনার সঙ্গে তাঁদের কথাবার্তা থেকে বুঝতে পারি, রাইটিং স্টিল নামের সংকলনটির মোড়ক ঘণ্টা খানেক আগে উন্মোচিত হলে গোলযোগের সূত্রপাত হয়। গ্রন্থটি দ্রুত বিক্রি হতে থাকলে পুলিশের আস্ত এক ট্রুপ মেলার প্রাঙ্গণে ঢুকে তা বাজেয়াপ্ত করে। স্টল থেকে ছিনিয়ে নিতে গেলে কবি কাইজিতো মুচিমওয়া প্রতিবাদ করেন। বইয়ের বান্ডিল নিয়ে তাঁর সঙ্গে দারোগার ঠেলাধাক্কা হলে পুলিশ লাঠিপেটা করে। তারপর যেসব পাঠক ওপেনলি এ বই হাতে মেলায় ঘুরপাক খাচ্ছেন, তাঁদের জনে জনে ধাওয়া করে লাঠির দুই-চার ঘা দিয়ে পুলিশ বইটি ছিনিয়ে নেয়। এ বইয়ের ফান্ডিংয়ের সূত্রও ক্রিস্টিনা, তাই একটু টেনশন লাগে।
ঝরা পাতা মড়মড় করে বাগিচার প্রাঙ্গণে এসে দাঁড়ান হরিণের চামড়ার ঢাল হাতে কয়েকজন তরুণ-তরুণী। এ ঢালওয়ালারা মাকড়সার জাল বলে এক গুপ্ত লেখক সংঘের সদস্য। পুলিশি তুলতবিলের সময় তাঁরা ‘পাসি নে জানুপিএফ, পাসি নে রবার্ট মুগাবে’ বা ‘নিপাত যাক জানুপিএফ ও রবার্ট মুগাবে’ আওয়াজ দিলে ষান্ডা গোছের কিছু পুলিশ তাঁদের ধরে ধরে ডান্ডাপেটা করে। তাঁরা এখন প্রতিরোধের প্রতীক ঢাল হতে মাঠে অবতরণ করেছেন। ব্যূহ রচনা করে খুব রোয়াবের সঙ্গে র্যাপ গানের ছন্দমিল দিয়ে তাঁরা পায়ের তালে ঝরাপাতা ছত্রখান করে মত প্রকাশের স্বাধীনতার ওপর ছড়াগান পরিবেশন করেন। তাঁদের অনেকেই পিসওয়ার্কের নানাবিধ প্রকল্পের সঙ্গে জড়িত। আন্দাজ করি, শান্তিবাদীরা আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করতে পারেন বটে, তবে তলোয়ার আক্রমণাত্মক অস্ত্রবিশেষ, সুতরাং তা ইস্তেমাল করা হবে শক্ত গোনাহর শামিল। তবে এখানে অন্তত একটি তলোয়ার বা বর্শার উপস্থিতি থাকলে বিষয়টি জমিয়ে লোমহর্ষক কায়দায় বর্ণনা করা যেত।
ক্রিস্টিনা স্টলে স্টলে ঘুরে পাঠকদের জিজ্ঞাসাবাদ করে রাইটিং স্টিল-এর অন্তত একটি কপি জোগাড়ের চেষ্টা চালায়। ফান্ডারদের দেখানোর জন্য তার একটি কপি চাই-ই। জলে ভেজা একখানা রাইটিং স্টিল পাওয়া যায় খিলখিলানো এক অল্পবয়সী পাঠিকার কাছে। তার সঙ্গী-সাথী অন্য সেহেলিদের গা-গতরও সম্পূর্ণরূপে ভেজা। ধাওয়ার সময় এক তাগড়া পুলিশ ডান্ডা হাতে প্রকৃত পাঠার প্রজননী আচরণের ইশারা করে কিশোরীদের দিকে তেড়ে গেলে তারা বাগিচার ‘চিসিপিটে’ বা ফোয়ারা উথলানো চৌবাচ্চায় ঝাঁপিয়ে পড়ে। অতঃপর সলিল স্নানে সিক্ত হলে লেপটানো, ভেজা পরিচ্ছদের অন্তরালে অসমতল নিসর্গের মতো তাদের দেহরেখা খানিক প্রকাশিত হয়ে পড়ে। তাদের অস্বস্তি দেখে মনে হয়, ভবিষ্যতে গ্রন্থমেলায় যাওয়ার সময় কাঁধে ছালায় করে কিছু গামছা নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে।
বেজায় ভুঁড়িওয়ালা এক দারোগা হাতে ওয়াকিটকি নিয়ে স্টলে স্টলে গিয়ে কিছু বলছেন। জিম্বাবুয়ে হালফিল মঙ্গা যাচ্ছে, এ ঘোরতর খাদ্য-সংকটের সময় এ পুলিশ অফিসার কীভাবে নোয়াপাতি ভুঁড়ি মেইনটেইন করছেন, তা রীতিমতো বিস্ময়ের উদ্রেক করে। ক্রিস্টিনা আগ বাড়িয়ে তাঁর সঙ্গে চিসোওনা ভাষায় কথা বলে। মেলায় বই-ম্যাগাজিন ইত্যাদি প্রকাশ হতে থাকুক, এসবে তাঁর আপত্তি নেই, তবে কোনো পত্রপত্রিকায় রবার্ট মুগাবে বা জানুপিএফের ধ্বংসের কথা থাকলে আছোলা বংশ নিয়ে তাঁর পুলিশ ট্রুপ তৈরি আছে। সভ্য সমাজে শিল্প-সংস্কৃতিতে সয়লাব হোক, অসুবিধা কিছু নেই, তবে সাহিত্যের নামে বিরুদ্ধবাদী রাজনীতির বেলেল্লাপনা... নো ওয়ে। অবশ্যই এসব বন্ধ রাখতে হবে।
একটি বুক স্টলের সামনে হ্যাট পরা তিন টিনএজার চোখ বড় বড় করে তাকাচ্ছে শিশুতোষ কোনো পুস্তকের দিকে। কোমরে ডুগডুগি বেঁধে মরা ঘাসে তাল ঠুকেন টেনডাই হুচু। এ তরুণ কবি মাকড়সা জাল গ্রুপের পালের গোদাবিশেষ। তাঁর পা বেয়ে বুঝি উঠছে আমপিঁপড়া, এ রকম ভঙ্গিতে প্যান্ট গুটিয়ে খুব ছেরাবেরা করে নাচতে নাচতে টেনডাই ঊর্ধ্বে তুলে ধরে হেল্লো হারারে নামের পর্যটক-পছন্দ ম্যাগাজিন। যারা বোঝার, তারা ঠিকই বুঝতে পারে—জনপ্রিয় এ ম্যাগাজিনের ভেতরে আসল মাল কী? কয়েকজন খরিদদারের সঙ্গে হুড়াহুড়ি করে আমিও একখানা হেল্লো হারারে কিনি। মাকড়সার জাল লেখকদের একটি গুপ্ত নেটওয়ার্কবিশেষ। এ দেশে শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের বিরুদ্ধে ‘চেমুরেঙ্গা’ বা মুক্তিযুদ্ধের সময় তখনকার ঘটনাপ্রবাহ কিন্তু কোনো লেখক নির্দিষ্টভাবে লেখেননি বলে উপাত্তের অভাবে সে আমল নিয়ে ভালো কিছু লেখা মুশকিল। সুতরাং, এ যুগে যে বিরুদ্ধবাদী আন্দোলন চলছে বা সামাজিক দ্বন্দ্ব ও মানুষের ভোগান্তির কথা মাকড়সার জালের লেখকেরা এমনভাবে লিখেছেন, যাতে ভবিষ্যতে সাহিত্য সৃষ্টির জন্য উপাত্তের অনটন না হয়। দেশে মিডিয়া সাপরেসড হয়ে আছে বটে, তবে যেখানে যা ঘটছে, মাকড়সার জালে আটকানো পোকার মতো তা ধরা পড়ছে এ নেটওয়ার্কের ঊর্ণনাভে।
হেল্লো হারারের পয়লা পৃষ্ঠা কয়েকে পর্যটকদের জন্য, কীভাবে ট্যাক্সি ভাড়া করতে হবে, ভাস্করপল্লিতে যাওয়ার উপায় কী, আর ডলার-ইউরো ভাঙানো যায় কীভাবে—এসব তথ্যে ভরপুর। তারপর একটি পৃষ্ঠার কোণে মাকড়সার জালের নকশা দেখে আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। তাজ্জব হয়ে দেখি, একটু আগে যে স্টাউনটন পরিবারের কাচিরে ফার্মের ট্রাকে করে আমরা হারারে গার্ডেনে এসেছি, তাদের তথা জেমস ও মার্গারেট স্টাউনটনকে তাদের তিন পুরুষের খামার থেকে মাত্র তিন দিন আগে উচ্ছেদের ঘটনা এখানে বিবৃত হয়েছে। ফার্ম থেকে ৭০-৭৫ বছরের বৃদ্ধ এ যুগলকে উৎখাতে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের কনিষ্ঠ স্ত্রী, তাঁর এককালের রূপসী সেক্রেটারি মিসেস গ্রেইস মুগাবে। তিনি কালো চশমা পরে এসইউভিতে চড়ে কিছুক্ষণ ঘুরে বেড়ান যব, সয়াবিন, গম ও আলুর খেতে। তারপর যে বিশাল গ্রিনহাউস থেকে আমস্টারডামে রপ্তানি হয় গোলাপ, তাতে ঢুকে নিজ হাতে চয়ন করেন প্রেসিডেন্টের জন্য তাজা ফুল। স্টাউনটন পরিবারের দুই পুরুষের কবরে হাতুড়ি দিয়ে টোম্ব স্টোনের নামফলক ভাঙার ভেতর দিয়ে শুরু হয় অ্যাকশন। প্রতিবাদরত বৃদ্ধ স্টাউনটন দম্পতিকে মুখে কাপড় গুঁজে হাত পেছনে বেঁধে ট্রাক্টরে চড়িয়ে পাঠিয়ে দেওয়া হয় শহরের দিকে। ’৫৭ সালে তৈরি একটি লাল অকেজো অ্যান্টিক ক্যাডিলাক গাড়ি গ্রেইস মুগাবের পছন্দ হলে তা দড়ি দিয়ে বেঁধে টেনে নেওয়া হয়।
গ্রেইস প্রেসিডেনসিয়াল ভিলায় ফিরে গেলে তাঁর অনুসারীরা স্টাউনটন পরিবারের ককটেল লাউঞ্জে ঢুকে সেলার থেকে বের করে আনে ওয়াইন, স্পিরিট ও লিক্যার। পান করতে করতে কয়েকজন ঢুকে পড়ে অর্কিড হাউসের লাগোয়া পাথরে তৈরি ছনের চারচালা ছোট কটেজে। ওখানকার বাষ্পস্নানের বাথরুম থেকে তারা বের করে আনে স্টাউনটন দম্পতির নাতির তরুণী স্ত্রীকে। প্রেগন্যান্ট এ নারীকে পাঙ্গা দিয়ে খুঁচিয়ে, জখম করে বিবস্ত্র করা হয়। তারপর তাঁকে স্টিরিও বাজিয়ে অনবরত নাচতে বাধ্য করলে তাঁর মিসক্যারেজ হয়।
যারা শ্বেতাঙ্গ স্টাউনটন পরিবারকে ফার্ম থেকে উৎখাতের ক্রিয়াকর্মে শরিক হয়েছিল, তাদের সঙ্গে কথা বলে অনামা লেখক এ প্রতিবেদন তৈরি করেছেন। বৃদ্ধ স্টাউনটন দম্পতি এখন কোথায় আছেন? ভ্রূণহারা রক্তাক্ত মেয়েটি বেঁচে আছে কি না, এ সম্পর্কে কোনো তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।
মাকড়সার জালের লেখকেরা ঢাল হাতে ঘাসে পা ঠুকে এখন কঙ্গোনিয়া নৃত্যে মাতোয়ারা হয়েছেন। তাঁদের ফালাফালি তীব্র হতেই আওয়াজ ওঠে—পাসি নে জানুপিএফ, পাসি নে রবার্ট মুগাবে বা নিপাত যাক জানুপিএফ ও রবার্ট মুগাবে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় পুলিশের হুইসেল বাজলে, আমরা সাজিয়ে রাখা কয়েকটি বোল্ডার টপকে বেরিয়ে আসি জুলিয়াস নায়ারে রোডে। চলমান স্ট্রিটের আপেক্ষিক নিরাপত্তায় দাঁড়িয়ে আমরা আবার ফিরে তাকাই হারারে গার্ডেনের দিকে। ছনের চালাঘরে সাজানো বইয়ের স্তূপের ওপর হাওয়ায় দুলে জিরাফের দীর্ঘ গ্রিবার মতো রঙিন ফুলে ভরা একটি বৃক্ষশাখা।
Mainussultan@hotmail.com

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
November
(2002)
-
▼
Nov 16
(50)
- আমিরের নেতৃত্বে পরাগ অপহরণ-যুবলীগের জুয়েলসহ মূল হো...
- মম by শেখ আতাউর রহমান
- তোমাদের জন্য বই- কত অজানা রে! by আলতাফ শাহনেওয়াজ
- না খাওয়ার দল
- সিসিমপুর- টুকটুকি রেগে আছে
- ব্রিটেনে প্রথম পুলিশ কমিশনার নির্বাচন
- এশিয়া সফরে লিওন প্যানেটা
- পেট্রায়াস কেলেঙ্কারি-সামরিক স্থাপনায় পলা-কেলির ঢোক...
- সৌদিতে আরো চার মাসের জীবন পেল ফিলিপিনো শ্রমিক
- কবিতা- নব্যপুরাণ by ময়ুখ চৌধুরী
- বেইজিং বিয়েনালে কয়েকটি দিন by মো. জালালউদ্দিন
- চারুশিল্প: প্রদর্শনী- মাটি ও মানুষের কাছে ফেরা by ...
- জিম্বাবুয়ে দিনযাপন- রাইটিং স্টিল by মঈনুস সুলতান
- দুই গীতাঞ্জলি শতবর্ষ পরে by পবিত্র সরকার
- মুখ খুললেন রমনি
- অস্ট্রেলিয়ায় হিলারি-প্যাসিফিক অঞ্চল 'সবার জন্যই যথ...
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- হে উৎসব- কল্পনায় বিশ্ব by আশীষ-উর-রহমান
- দশ ট্রাক অস্ত্র আটক মামলা- ‘সরকারের উচ্চপর্যায় থেক...
- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাড়িটির মালিক ছয় ভাইয়ের...
- রাখাইনে দাঙ্গা 'আন্তর্জাতিক ট্র্যাজেডি' : সু চি
- সবচেয়ে গরিব প্রেসিডেন্ট!
- ব্যর্থতার দায় মেনে নিল জাতিসংঘ-* বেসামরিক শ্রীলঙ্ক...
- বিবাহ আইন নিয়ে বিতর্ক, মন্ত্রিসভা ভেঙে দিলেন ওয়াতারা
- অপহরণকারীর সঙ্গে পরাগের বাবার কথোপকথন
- ৬ যুবকের স্বীকারোক্তি- মূল ‘অপহরণকারী’ এখনো ধরা পড়েনি
- সুভাষ দত্ত আর নেই
- নাফিসকে অভিযুক্ত করলেন গ্র্যান্ড জুরি
- ২১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ
- ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত ১৫-মধ্যপ্রাচ্যে ...
- রাশিয়ায় নতুন রাষ্ট্রদ্রোহ আইন কার্যকর
- এবারও নারীবিহীন সর্বোচ্চ কমিটি
- সাবেক নেতাদের প্রভাব থাকছেই নতুন নেতৃত্বে
- ফেব্রুয়ারিতে আবুধাবি যাবে মালালা
- জাতির উদ্দেশে চিনপিং-জনগণের সঙ্গে দলের দূরত্ব ঘোচা...
- অভ্যন্তরীণ চ্যালেঞ্জ
- বাজেট নিয়ে রিপাবলিকানদের সঙ্গে লড়তে প্রস্তুত ওবামা...
- চিনে নতুন নুতৃত্ব-শি চিনপিং নতুন প্রেসিডেন্ট
- মহররম মাসের তাৎপর্য by মাওলানা শাহ আবদুস সাত্তার
- ধৈর্যশীলতার পুরস্কার by শিরিন বেলায়েত
- আমাদের বাবু মামা by ফখরুল ইসলাম চৌধুরী পরাগ
- প্রশাসন-মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক পুলিশ by...
- জন্মশতবার্ষিকী-গান্ধী পরিবার ও ডা. জোহরা বেগম কাজী...
- মুদ্রা পাচার-সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
- সিডরের পাঁচ বছর-ক্ষত কি স্থায়ী হয়ে থাকবে?
- আমনের নিম্নদর-দ্রুত সরকারি পদক্ষেপ প্রয়োজন
- একের পর এক মৃত্যুদণ্ড মওকুফ-অপরাধীকেই কার্যত প্রশ্...
- চরাচর-পথের শিল্পী by পাভেল রহমান
- শেকড়ের ডাক-আহত বোধের সীমাহীন যন্ত্রণা by ফরহাদ মাহমুদ
- জনগণের আকাঙ্ক্ষা ও মুক্তির প্রত্যাশা by সিরাজুল ইস...
-
▼
Nov 16
(50)
-
▼
November
(2002)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment