Friday, April 6, 2012
জিম্বাবুয়েতে দিনযাপন-প্রপাতে পাণ্ডুলিপি পাচার by মঈনুস সুলতান
জিম্বাবুয়েতে দিনযাপন-প্রপাতে পাণ্ডুলিপি পাচার by মঈনুস সুলতান
বুলাওয়ের রেলওয়ে স্টেশন থেকে বিস্তর বাষ্প ছড়িয়ে আগুনের গনগনে আঁচে ফুলকির ফুলঝুরি উড়িয়ে স্টিম ইঞ্জিনখানা অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝিকঝিক করে। তারপর দীর্ঘ ভেঁপু বাজালে রেলগাড়ির গার্ড, টিকিট চেকার, লাইন্সম্যান গয়রহ কাঁধে করে নিয়ে আসেন ড্রাইভারের কফিন।
ষাট-পঁয়ষট্টি বছরের পুরোনো ব্রিটিশ আমলের বগিগুলোতে আজ বিজলিবাতির কোনো বন্দোবস্ত হয়নি। রেলকর্মীরা খুব ইজ্জতের সঙ্গে ট্রেন ড্রাইভারের এইডস রোগে মৃত লাশ হ্যাজাকের আলোয় সেলান-কারে রাখলে আজকে রেলগাড়িটি ভিক্টোরিয়া ফলস অবধি কীভাবে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। জিম্বাবুয়েতে তেল, মবিল ও ডিজেলের তীব্র কাহাতের ফলে হালফিল রেলওয়ে-শেড থেকে বের করে ২৩ বছর আগে বাতিল হওয়া স্টিম ইঞ্জিনকে এ লাইনে চালু করা হয়েছে। নিগ্রো প্রজাতির আদমের আওলাদদের গাত্র বর্ণের চেয়েও কয়েক বিঘত কালো এ ইঞ্জিন চালাতে ডিজেল-পেট্রলের প্রয়োজন নেই একবিন্দু। কাঠকয়লা দিয়ে কাজ চালানো যায়। তবে ড্রাইভার সদ্য মরহুম হওয়াতে কি সংকটের সৃষ্টি হলো?
আমার আমেরিকান সহযাত্রী ক্রিস্টিনা রথরক সেকেন্ড ক্লাস বগির ঝুপসি অন্ধকারে-রোডেশিয়ান রিজব্যাক গোত্রের একটি অন্ধ কুকুরকে জড়িয়ে ধরে বসে আছে। সে চিসোওনা ভাষায় বিড়বিড় করে, ‘চিনহু চিনো মুতাংগিরো..’ বা ‘যাত্রা খারাপভাবে শুরু হলে কপালে আজ গর্দিস আছে।’ খালি গায়ে মুখোশ পরা এক লোক জংলি জানোয়ারের শিঙা বাজাতে বাজাতে জানালার পাশে এসে দাঁড়ায়। তার পেছনে কেরোসিনের কুপি হাতে সাদা হ্যাটকোট পরা ট্রেনের গার্ড। তিনি মুখোশধারীকে রেলগাড়ির সহকারী ড্রাইভার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আশ্বস্ত করেন—তিনি যেহেতু জিন্দা আছেন, রেলগাড়ি অবশ্যই ভিক্টোরিয়া ফলস্ ইস্তক যাবে। তবে কিনা যে ড্রাইভার ষোলো বছর সাত মাস যাত্রীদের পারাপার করেছেন, তাঁর মৃতদেহের প্রতি যদি একটু ইজ্জত দেখান? লাল-সবুজ নিশান বগলে নিয়ে আরেকজন রেলকর্মী বাড়িয়ে ধরেন বেতে বোনা ‘চিমা’ চাঙারি। কারও মৃত্যু হলে মাসোওনা-সংস্কৃতিতে তাকে সম্মান জানানোর জন্য চিমার চাঙারিতে ফলমূল, পানীয় ও টাকা দেওয়ার রেওয়াজ আছে। কিছু যাত্রী তাতে বিস্কুট, পাউরুটি, টাকা ও বিয়ারের ক্যান রেখেছেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্রিস্টিনা অনেক দিন হলো জিম্বাবুয়েতে আছে। গবেষণার উপাত্ত সংগ্রহের জন্য সে চিসোওনা ভাষা বেশ ভালোই শিখেছে। চিমাজাতীয় মৃত্যু-পরবর্তী আচার-বিচারের সঙ্গেও তার পরিচয় আছে। তাই জানালা দিয়ে গলা বের করে দুটি মার্কিন ডলার চিমা চাঙারিতে ফেললে—অন্ধ কুকুর উত্তেজনায় দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে। সারমেয়টি যারপরনাই বৃদ্ধ, জীবন সম্পর্কে তার উৎসাহ কম হলেও প্ল্যাটফর্মে কী ঘটছে, সে বাবদে একেবারে অনাগ্রহী নয়। ক্রিস্টিনা বকলস টেনে কুকুর সামলাতে গেলে কুপির আলোয় আমি তার বিভ্রান্ত মুখ দেখি।
দুপুর সাড়ে এগারোটা নাগাদ আমরা ভিক্টোরিয়া ফলস্ শহরে পৌঁছে যাই। জলপ্রপাত এখান থেকে অল্প দূরে জাম্বেসি নদীর দক্ষিণ পাড়জুড়ে। এ শহরে কিছু গাছের পাতা এ ঋতুতেও সবুজ, তাতে লুকোচুরি খেলছে বেজায় বড় ঠোঁটের হর্নবিল পাখি। আমরা ১৯০৪ সালে তৈরি এডওয়াডিয়ান স্থাপত্যের ভিক্টোরিয়া ফলস্ হোটেলের সামনে একটু দাঁড়াই। জিম্বাবুয়েতে আড়াই মাসের মতো হলো সাহায্যকারী ত্রাণ সংস্থাগুলোর এইড ওয়ার্ক বাতিল হয়েছে। দেশের শাসক রবার্ট মুগাবে চান না, রিলিফ-জাতীয় কাজের মাধ্যমে কোনো শ্বেতাঙ্গ এ দেশে থেকে পাশ্চাত্যে তথ্য পাচার করে। আমি ও ক্রিস্টিনা দুজনে রোজিরোজগারের ধান্দা হিসেবে রিলিফের সংস্থায় কনসালটেন্সি করে থাকি। আর্থিকভাবে আমাদের দিনকালে মঙ্গা যাচ্ছে, পকেটে কিমতি খুবই কম, সুতরাং ভিক্টোরিয়া ফলস্ হোটেলে ঢুকে পড়ে অমলেট-সহযোগে মুড়মুড়ে টোস্টের সঙ্গে এক পেয়ালা গর্মাগ্রম কফি খাওয়ার কোনো উপায় নেই।
বুলাওয়ে থেকে আসার পথে রেলগাড়িতে বাতি ছিল না, তাই ডাইনিং কার অব্দি হেঁটে গিয়ে ডিনার খাওয়া হয়ে ওঠেনি। মাঝরাতে মৃত ড্রাইভারের গাঁয়ে ট্রেন থেমেছিল। তার কওমের খেশ-আকারিবরা মশালের আলোয় কেঁদেকেটে শিঙা বাজিয়ে লাশ নামিয়ে নিয়ে গেছে। ভোরে ঘণ্টা খানেকের মতো ট্রেন থেমেছিল যবখেতের পাশে। কৃষ্ণাঙ্গ যাত্রীরা ঝোপঝাড়ে প্রাতঃকৃত্য করতে গেলে ডাইনিং কারের বাবুর্চি নেমে গ্রাম থেকে কিনে এনেছিল বুনোহাঁসের তাজা ডিম। তা সংখ্যায় এত কম ছিল যে, সকলের পাতে দেওয়া সম্ভব হয়নি। সুতরাং, আমি ও ক্রিস্টিনা একরকম উপাস করে আছি।
আমি ক্রিস্টিনার আমন্ত্রণে তার সঙ্গে ভিক্টোরিয়া ফলসে যাচ্ছি। তার পকেটে যে রেস্ত কম, তা গেলরাতে বুঝতে পেরেছি, সে যখন বারো ডলার দিয়ে ফার্স্ট ক্লাসের পরিবর্তে আট ডলার দিয়ে সেকেন্ড ক্লাস কুপের টিকিট কিনে। জিম্বাবুয়েতে সে ‘রাইটার্স রোল ইন সিভিল সোসাইটি’র ওপর গবেষণা শুরু করছে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির যে গ্র্যান্ট থেকে স্কলারশিপ পাচ্ছিল, তা বাজেট কাটের জন্য আর এক্সটেনশন হয়নি। তাই মাস সাতেক হলো সে স্কলারশিপ থেকে কিছু পাচ্ছে না। সাহায্যকারী সংস্থায় ছুটছাট যে কনসালটেন্সি করছিল, সে কূপের জলও এবার শুকিয়েছে। যতটা জানি, সে অন্ডি কনরাড বলে এক শ্বেতাঙ্গ ফার্মারকে আজকাল সাহায্য করছে। বছর কয়েক আগেও মি. কনরাড ১১,০০০ একরের টোব্যাকো ফার্মের মালিক ছিলেন। বর্তমানে তাঁর তাবৎ সম্পত্তি বাজেয়াপ্ত করে খামারটি দিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানুপিএফ পার্টির হার্ডকোর ক্যাডারদের হাতে। বিপত্নীক মি. কনরাডের ছেলেমেয়েরা পৈতৃক সয়সম্পত্তি হারিয়ে বিলাত ফিরে গেলে তিনি হারারেতেই থেকে যান। মাসোওনা গোত্রের স্থানীয় জনগোষ্ঠীর কাছে শ্বেতাঙ্গ ফার্মাররা সাধারণত অপ্রিয় হলেও মি. কনরাড এর ব্যতিক্রম। তিনি তারুণ্যে কিছু বইপত্র লিখেছিলেন, তাতে কৃষ্ণাঙ্গদের অধিকারের প্রসঙ্গ ছিল বলে তারা তাঁকে সম্মান করে বলে ‘মুনইয়োরি’ বা ‘লেখক’। হারারে শহরের বরোডেইল এলাকায় পাঁচ একরের উইন্ডমিলওয়ালা যে ভিলাতে তিনি বংশানুক্রমে বাস করতেন, তাতে রবার্ট মুগাবের কনিষ্ঠা স্ত্রীর এক আত্মীয় পর্যটক শোভন গেস্টহাউস বানিয়েছে। সে অবশ্য মি. কনরাডকে বাড়ি থেকে একেবারে উৎখাত করেনি। তিনি এখনো বাগানে কেয়ারটেকারের কোয়ার্টারে বাস করছেন। ইদানীং বৃদ্ধ কনরাড লাঠি ভর দিয়ে থুরথুরিয়ে তাঁর পোষা অন্ধ রোডেশিয়ান রিজব্যাক প্রজাতির কুকুরকে সড়কে হাঁটান।
হারারে শহরে আজকাল ডগ-ফুড একেবারে পাওয়া যাচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় ওষুধ ও পথ্যের অভাবে মি. কনরাডের স্বাস্থ্যও ভেঙে যাচ্ছে দ্রুত। জিম্বাবুয়েতে জন্মানো এ শ্বেতাঙ্গ তার পূর্বপুরুষের দেশ বিলাতেও ফিরতে চান না। হারারের সেমিটারিতে তিনি দেহরক্ষা করবেন বলে পণ করেছেন। অন্ধ কুকুরটি তাঁর একমাত্র সঙ্গী। কিন্তু তিনি আর তার খাবার জোগাতে পারছেন না। সুতরাং, ক্রিস্টিনা কুকুরটিকে আজ নিয়ে যাবে বর্ডার ক্রস করে ওপারে জাম্বিয়ার লিভিংস্টোন শহরে। মি. কনরাডের দৌহিত্র ওখানে মাইক্রোলাইট বলে একধরনের হালকা বিমানের পাইলট। সে তার মাতামহকে কুকুরটির দেখভালের প্রতিশ্রুতি দিয়েছে। বর্ডারে শ্বেতাঙ্গদের ব্যাগ-বোঁচকা ও শরীরে জোর তল্লাশি হয়। তাই ক্রিস্টিনা আমাকে এ যাত্রায় তার সাথি হতে বলেছে। একজন শ্বেতাঙ্গ তরুণী কুকুরের বকলস ধরে পর্যটকে ভরপুর বর্ডার পাড়ি দিচ্ছে—এ দৃশ্য স্বাভাবিক। তবে সে মি. কনরাডের লেখা একটি পাণ্ডুলিপির টাইপ করা কপি তার দৌহিত্রের কাছে পৌঁছে দিতে চায়। তার ব্যাকপ্যাক সার্চ হতে পারে। তাই আমি এগুলো ক্যারি করতে রাজি হয়েছি। টাইপ করা পাণ্ডুলিপি স্কেন করে অ্যাটাচমেন্টে পাঠানো রিস্কি। বিষয়টি জানাজানি হলে সকলকে যেতে হবে জেলে। আমি পাণ্ডুলিপি লুকিয়ে রেখেছি আমার বাংলা লেখাজোখার ভেতর। আমি দৃশ্যত ইন্ডিয়ানদের মতো বলে আমার মালমাত্তায় তল্লাশি হওয়ার সম্ভাবনা কম। রিস্ক একটু আছে বটে। বমাল ধরা পড়ার বিষয় ভেবে কি ক্রিস্টিনা ভেতরে ভেতরে নার্ভাস হয়ে আছে?
ভিক্টোরিয়া ফলস্ শহরের কোথাও না থেমে ক্রিস্টিনা চলে আসে বর্ডার পোস্টে। আমরা সীমান্ত অতিক্রম করে জাম্বিয়াতে ঢোকার পাসের সঙ্গে জিম্বাবুয়েতে ফিরে আসার রিএনট্রি ভিসা কিনি। না, আমাদের ব্যাগ-বোঁচকা কিছুই খুলে দেখা হয় না। কাস্টমসের এক আধবুড়ো রক্ষী ক্রিস্টিনার দিকে চোখ নাচিয়ে আমার পেশা জানতে চায়। আমি কায়দা করে মাসোওনা ভাষায় ‘মুনইয়োরি’ বা রাইটার বললে সে তিনটি ভাঙা দাঁত কেলিয়ে বলে, ‘ইউ আর এ রাইটার, লুক বাবা আই অ্যাম অ্যা ফাইটার, জিম্বাবুয়ের ফাসকেলাশ ভিউ ছেড়ে তুমি জাম্বিয়াতে যাচ্ছ...তোমার সাথে ফাইন সেক্সি হোয়াইট গার্ল...ও...লালা। লুক রাইটার, ডু সামথিং ফর দিস ওল্ড ফাইটার।’ আমি বিশ ডলারের নোটসহ তাকে সস্তা সিগারেটের প্যাকেট দিই। গেট দিয়ে বেরিয়ে আসার সময় সে মাসোওনা ভাষায় এমন এক মন্তব্য করে, যাতে সহযাত্রীর সঙ্গে সন্ধ্যায় সম্ভাব্য সঙ্গমের ইঙ্গিত থাকাতে ক্রিস্টিনা ফুঁসে উঠে গ্রীবা বাঁকিয়ে বলে, ‘নিডিসিইয়োয়ে বা লিভ মি এলোন।’ রক্ষী তার ভাঙা দাঁতের খোড়লে আঙুল ঢুকিয়ে শিস দেয়।
দ্রুত হেঁটে এসে আমরা ব্রিজে উঠি। বিশাল এ পুলটি দাঁড়িয়ে আছে তামাম জগতের সবচেয়ে স্পেকটাকুলার জলপ্রপাতের প্রাকৃতিক ফোয়ারা ছুঁয়ে। বেসাল্ট পাথরের বিশাল রক-ওয়ালে জলের তূর্য নিনাদে কানে লাগে শত শত কামানের গোলা ছোড়ার শব্দ। আর জল থেকে উত্থিত বাষ্পের কুয়াশা-মসলিনের মিহি মেঘ হয়ে উড়ে আসমানে। আশ্চর্য হয়ে ভাবি—এ মুহূর্তে প্রায় ৫৪৬ মিলিয়ন কিউবিক মিটার পানি প্রতি মিনিটে প্রায় দুই কিলোমিটার পাথরের ম্যামথ চাঙড় ভাসিয়ে শ্বেতসবুজের বর্ণাঢ্য ধারায় পতিত হচ্ছে ১০০ মিটারের মতো নিচের অত্যন্ত ডিপ্ কুরুঙ্গে। বর্ডার পোস্টের ঝামেলা শেষ হতেই নিজেকে জেল থেকে ছাড়া পাওয়া রাজবন্দীর মতো নির্ভার মনে হয়।
ব্রিজ থেকে নেমে জাম্বিয়ায় এসেই ট্যাক্সি ধরে আমরা চলে আসি লিভিংস্টোন শহরের কনস্টিটিউশন হিলের কাছাকাছি। আমরা খুব সস্তাগন্ডার ভিক্টোরিয়া ফল ক্যাম্প বলে একটি ব্যাকপ্যাকারদের ডেনে বাগিচায় ছনের গোলাকার রন্ডাবেল বিশ ডলারে এক রাত্রির জন্য ভাড়া নিই। ফোন করতেই মিনিট বিশেকের মধ্যে মি. কনরাডের দৌহিত্রের স্ত্রী গাড়ি চালিয়ে চলে আসে ফল ক্যাম্পে। অল্পবয়সী এ তরুণী শ্বেতাঙ্গী হলেও সে পরে আছে কৃষ্ণাঙ্গ নেডেবেলে গোত্রের অনূঢ়া নারীদের মতো ঊরু উন্মোচন করা বাটিকের র্যাপার। অন্ধ কুকুরের দায়িত্ব সে বুঝে নেয়। আমরা তার হাতে পাণ্ডুলিপি পাচার করি। সে তার নানাশ্বশুরের জন্য হরলিকস, পরিজ, ব্লাডপ্রেসারের ওষুধ ও অ্যাজমার পাফ ইত্যাদি ক্রিস্টিনার হাতে তুলে দেয়। তার হাজব্যান্ড মাইক্রোলাইট প্লেনের পাইলট এখন পর্যটক নিয়ে আকাশে উড়ছে। সে আসতে পারেনি বলে তার স্ত্রী অ্যাপোলজি চেয়ে বলে—আমরা যদি ঘণ্টা দেড়েক পর এয়ার স্ট্রিপে গিয়ে তার সঙ্গে দেখা করি।
হাতে একটু সময় আছে দেখে ক্রিস্টিনা জংলা ট্রেইল ধরে হেঁটে চলে এয়ার স্ট্রিপের দিকে। বেসাল্ট পাথরের ধূসরে শ্যাওলায় সবুজাভ বিপুল সব ক্লিফের উল্টো দিকে রেইনফরেস্টের ভেতর দিয়ে চলে গেছে এ পথ। মাঝেমধ্যে বনানীর অপেনিংয়ের ভেতর দিয়ে দেখা যায় জাম্বেসি নদীর স্টানিং ভিউ। আরেকটু সামনে যেতেই দেখি— প্রপাত রীতিমতো ফোয়ারা হয়ে চারদিকে ছুড়ছে জলের স্প্রেয়ার। আমরা একটু সময় ওখানে দাঁড়ালে ক্রিস্টিনা পাণ্ডুলিপির কথা বলে। পাণ্ডুলিপিটি মি. কনরাড লিখেছেন অনেক বছর আগে। রোডেশিয়ার শ্বেতাঙ্গ শাসনের অবসানে দেশটি যখন জিম্বাবুয়েতে রূপান্তিত হলো—তখন দেশের সংখ্যগরিষ্ঠ মাসোওনা গোত্রের সঙ্গে বাঁধে সংখ্যালঘিষ্ঠ নেডেবেলে সম্প্রদায়ের যুদ্ধ। এ যুদ্ধ চিসোওনা ভাষায় ‘গুকুরাহুয়ানডি’ বা সিভিল ওয়ার বলে পরিচিত। মাসোওনাদের নেতা সদ্য গদিনসীন রবার্ট মুগাবের জানপিএফ পার্টি- নেডেবেলে গোত্রের নেতা নাকোমর জাপু পার্টিকে গুকুরাহুয়ানডিতে রক্তাক্তভাবে হারায়। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রবার্ট মুগাবে কিছুদিন পর তার ক্যাডারদের নর্থ কোরিয়া থেকে রাজনৈতিকভাবে নির্যাতনের ট্রেনিং দিয়ে আনেন। তারা নেডেবেলে সম্প্রদায়ের মোট ৬২ জন রাজনৈতিক বিরুদ্ধবাদীকে চেউয়ালে নদীর তীরে খুন করে। গুলিবিদ্ধ হওয়ার আগে গ্রামবাসী ও আত্মীয়স্বজনের সামনে ভিকটিমদের দিয়ে নিজ হাতে তাদের কবর খোঁড়ানো হয়। খুন হওয়া নেডেবেলে ভিকটিমদের কিছু আত্মীয়স্বজন মি. কনরাডের ফার্মে মজুর হিসেবে কাজ করত। তাদের জবানি থেকে শুনে শুনে তিনি এ পাণ্ডুলিপিটি তৈরি করেছেন। রবার্ট মুগাবে এখনো বহাল তবিয়তে হারারের মসনদে আছেন। সুতরাং, জিম্বাবুয়েতে এ গ্রন্থ প্রকাশের প্রশ্নই ওঠে না। তিনি জীবনের শেষ কটি দিন হারারেতে নিরাপদে কাটাতে চান। তবে আওলাদ ফরজন্দরা তার মৃত্যুর পর চাইলে এ পাণ্ডুলিপি প্রকাশ করতে পারে।
এয়ার স্ট্রিপে এসে পৌঁছালে দেখি মাইক্রোলাইট প্লেনটির কাছেই দাঁড়িয়ে আছে চুলে পনি-টেইল করা—বয়সে অত্যন্ত তরুণ মি. কনরাডের দৌহিত্র। সে খুব দ্রুত কাজের কথায় এসে তার মাতামহকে দেখাশোনা এবং অন্ধ কুকুর ও পাণ্ডুলিপি এপারে পৌঁছে দেওয়া বাবদ ডলারের নোটে পূর্ণ একটি এনভেলাপ ক্রিস্টিনার হাতে দেয়। কোনো প্রকারের ধন্যবাদ না দিয়ে সে অতঃপর টোব্যাকোর পাতা চিবিয়ে টিস্যুপেপারে ঠোঁটে লেগে থাকা খয়েরি রস মুছে জানতে চায়—আরও কিছু টাকা দিলে ক্রিস্টিনা কি তার মাতামহ অসুস্থ হলে তাকে হাসপাতালে পৌঁছে দিতে পারবে? খুব নির্লিপ্ত মুখে ক্রিস্টিনা রাজি হলে কনরাড সাহেবের নাতি হিপপকেট থেকে ওয়ালেট বের করে গুনে তাকে আরও কয়েকটি ১০০ ডলারের বিল দেয়।
আমি এবার মাইক্রোলাইট প্লেন সম্পর্কে আগ্রহ দেখালে সে বলে, জিম্বাবুয়েতে শ্বেতকায় হওয়ার কারণে তো বসবাসের কোনো উপায় নেই। তার জন্ম আফ্রিকাতে, সুতরাং সে বিলাতেও ফিরতে চায় না। তার নানা তাকে এ হালকা প্লেন কিনে দিয়েছেন। ভিক্টোরিয়া ফলসের ওপর দিয়ে ১৫ মিনিট ওড়ার জন্য সে পর্যটকদের কাছ থেকে ১৩৫ ডলার নেয়? ‘আর ইউ গাইজ ইন্টারেস্টেড টু ফ্লাই ইন দিস মাইক্রোলাইট?’ আমাকে জবাব দেওয়ার কোনো সুযোগ না দিয়েই ক্রিস্টিনা ‘নো থ্যান্কস্’ বলে হাঁটতে শুরু করে।
ফল ক্যাম্পে ফেরার পথে বনানীর আরেকটি ওপেনিংয়ে এসে ক্রিস্টিনা দাঁড়ায়। একটু দূরে আমাদের হূদয় তোলপাড় করে প্রপাতের শুভ্র-সফেন সবুজাভ জলরাশি পাড়ি দিচ্ছে বেসাল্ট রকের প্রতিবন্ধক। বেলা শেষের সূর্যালোকে তাতে উড়ে স্ফটিকের সোনালি স্ফুলিঙ্গ। প্রকৃতির এ লীলা সম্মোহনী আবহের ভেতর দাঁড়িয়েও মাইক্রোলাইট চড়তে না পারার জন্য আমার মেজাজ তেড়িয়া হয়ে ওঠে। এ ট্রিপের সমস্ত খরচ তো মি. কনরাড দিচ্ছেন? আমি তো রিস্ক নিয়ে ক্রিস্টিনাকে পাণ্ডুলিপি পাচারে সহায়তা করলাম। তার তো কার্টিসি ছিল আমাকে মাইক্রোলাইটে চড়তে দেওয়া।
জলের রুপালি তোড়ে আড়াআড়িভাবে ফুটে আছে বেশ কটি রঙধনু। প্রপাতের শব্দে কিছু শোনা যাচ্ছে না বলে ক্রিস্টিনা কানের কাছে মুখ এনে বলে, ‘মাইক্রোলাইটে ফ্লাই করিনি বলে তুমি ডিসঅ্যাপয়েন্টেড। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট্। ডু ইউ মাইন্ড আমি যদি কনরাডের নাতির কাছ থেকে পাওয়া টাকার পুরোটা সেইভ করতে চাই?’ ‘তুমি ডেসপারেটলি টাকা সেইভ করছ কেন, হোয়াই?’ ‘বিকজ অব মাই মাদার। আমি তাকে আমেরিকা থেকে জিম্বাবুয়ে নিয়ে আসার জন্য প্লেনের টিকিট কিনব। তাকে নিয়ে আসব ভিক্টোরিয়া ফলসে। দেখতে পাবে না সে কিছুই, দেখার শক্তি তার নেই। বাট মাই সেভেনটি থ্রি ইয়ার্স ওল্ড মাদার—এ জলপ্রপাতের পানিতে ভিজতে পারবে। সে শুনতে পারবে জলধারার বজ্রনির্ঘোষ।’ আমি এবার একটু কনফিউজড্ হয়ে জানতে চাই, ‘তোমার মা এখানে এলে জলপ্রপাত দেখতে পাবে না কেন? হোয়াটস্ রঙ উইথ হার?’ ‘বিকজ, মাই মাম ইজ ব্লাইন্ড। আমার জন্মের মাস তিনেক আগে সে সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। আমার বাবা যত দিন বেঁচে ছিলেন, অন্ধদের জন্য ব্রেইলে লেখা পত্রপত্রিকা বইপুস্তক এনে দিতেন। তাঁর মৃত্যু পর থেকে মা একেবারে একা। আমি টেলিফোনে তাঁকে ভিক্টোরিয়া ফলসের বর্ণনা দিয়েছি। সে একবার আসতে চায়।’

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1530)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
April
(3078)
-
▼
Apr 06
(62)
- যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহরঃ দাম মাত্র নয় লাখ ডলার!
- বন্ধু পুলিশ by সাজিদুল হক সাজু
- ‘কোপা ওসি’ এবং মুলোর গল্প by মাহবুব মিঠু
- ধর্ম-ইসলামে স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসাসেবা by মু...
- গণমাধ্যম-নিরপেক্ষতার পক্ষপাত বনাম তালগাছ by ওয়াসি ...
- ওয়াসা কত দিন মহামারির উৎস হয়ে থাকবে?ডায়রিয়া ও কলের...
- দাম বাড়ানোর সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ায় হতে হবে-ভোজ্...
- চারদিক-মনু নদের বালুচরে by আকমল হোসেন
- সারাইখানা-আউটসোর্সিং
- গেমস-ব্যাটম্যানের খেলা by সুমন পাটওয়ারী
- প্রযুক্তির নতুন ছোঁয়ায় স্যামসাং by সাইদুজ্জামান
- দেখ দেখ দেখ রে অফিসের বাহার by মাহফুজ রহমান
- বাজারে নতুন
- মৃত্যুর খাতায় লেখালেখি by আবুল কালাম মুহম্মদ আজাদ
- যা নিয়ে আছি-বারবার সেখানে যেতে ইচ্ছা করে
- সময় কি ওষুধকে প্রভাবিত করে? by শেখআবদুল হাকিম
- মানুষের স্মৃতি—মানুষের জন্য মূল্যবান উপাদান
- অভিমানী মেঘ by হাসান শরীফ
- ঝগড়াঝাঁটি by আশিক মুস্তাফা
- ১০ লাখে একটি!
- চর্যাদের আব্বু আম্মুরা by ধ্রুব এষ
- শুরু: ৭—১৭ এপ্রিল ২০১২গ্যালারি: কায়া, উত্তরা-জল ও ...
- চারুশিল্প-প্রকৃতির সুর by সিলভিয়া নাজনীন
- জিম্বাবুয়েতে দিনযাপন-প্রপাতে পাণ্ডুলিপি পাচার by ম...
- সংগ্রহের কালপঞ্জি
- অন্য মুর্তজা বশীর
- একটি সুন্নত আমল by আবদুল্লাহ মুকাররম
- বৃদ্ধ মা-বাবার স্থান বাড়িতেই হোক by শাহীন হাসনাত
- মাল্টিলেভেল মার্কেটিং ও শরিয়াহ by মুফতি এনায়েতুল্লাহ
- এ্যাপোলো হাসপাতালের বাণিজ্য-এ নৈরাজ্যকর পরিস্থিতির...
- গার্মেন্ট মালিকদের অন্যায় দাবি-শ্রম আইন মানতে বাধ্...
- চরাচর-নদ-নদীর অস্তিত্ব সংকট by আজিজুর রহমান
- কার্যতালিকার এক নম্বর কাজ by রণজিৎ বিশ্বাস
- রম্যকথা-'দৌদ্দে, গা-বাঁচা' by আসিফ ইফতেখার পিয়াস
- ধর নির্ভয় গান-সময় এসেছে একটু ভাবার by আলী যাকের
- শিক্ষার্থী নির্যাতন-হিতোপদেশে সুফল মিলছে না
- বিমান বাংলাদেশ-ভাঙা ডানা নিয়ে ওড়া যায় না
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৭০)-স্বতন্ত্র, পবিত্র সু...
- শেকড়ের ডাক-একটি লেখা, একটি বই এবং কিছু প্রশ্ন by ফ...
- চৈতন্যের মুক্ত বাতায়ন-কারাবাসকালে আমার শ্রবণ ও চিন...
- সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নয়জন নিহত
- মা ও মেয়ে এসিডদগ্ধ
- হাসিনা-শারমেন আলোচনা-নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মা...
- রবীন্দ্র স্মরণ-দিল্লিতে সার্ধশততম জন্মোৎসব শুরু by...
- মোটরসাইকেলটি চুরি হলো যেভাবে
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ’ভারতের সেনাপ্রধান বললেন-অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ...
- গোলটেবিল বৈঠক: সবার জন্য সুপেয় পানি-পানি ব্যবহারে ...
- ইসরায়েলি হামলা-ইরানের সম্ভাব্য জবাব by মাহফুজার রহমান
- ইতিহাসের পথ ধরে-হরিকেল থেকে চট্টগ্রাম
- রাজধানীজুড়ে নেতা-কর্মীদের আত্মপ্রচারের মহোৎসব by স...
- ফ্রিল্যান্স আউটসোর্সিং-জেনে বুঝে তবেই... by নুরুন্...
- পাকিস্তান-আদালতের কাঠগড়ায় সেনাবাহিনী ও আইএসআই by ম...
- অপরাধ দমন-বিচারবহির্ভূত হত্যা একটি গুরুতর রাষ্ট্রী...
- হোটেল থেকে বিমানবাহিনীর কর্মকর্তার লাশ উদ্ধার
- মিজানুর রহমানের প্রশ্ন-গুলিটা এমন জায়গায় কেন লাগে,...
- ব্যাংকে তারল্যসংকট: ১-বিশ্বাস ভঙ্গ, তিন মাসের ঋণ গ...
- অবরোধে অচল রাজধানী, যানজট গরমে নাভিশ্বাস
- এমনই চলছে, চলবে .... by সাজিদুল হক সাজু
- প্রাণের সখা ‘তালপাখা’ by শামীম হাসান মিলন
- হলুদ সাংবাদিকতার অভিযোগে প্রথম আলোকে ডেসটিনির লিগ্...
- হোমল্যান্ড সিকিউরিটির দৃষ্টিতে বাংলাদেশের ৩টি দল স...
-
▼
Apr 06
(62)
-
▼
April
(3078)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
Exclusive
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment