Saturday, March 10, 2012
কালের আয়নায়-গোলাম আযম কি ভাষাসৈনিক ছিলেন? by আবদুল গাফ্ফার চৌধুরী
কালের আয়নায়-গোলাম আযম কি ভাষাসৈনিক ছিলেন? by আবদুল গাফ্ফার চৌধুরী
গোলাম আযম ভাষাসৈনিক হলে ভাষাশহীদদের স্মরণে নির্মিত ঢাকার শহীদ মিনার বর্বরোচিতভাবে ভাঙার কাজে তার দল ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সহায়তা ও সমর্থন জোগাতে পারত না। কামান দেগে শহীদ মিনারটি ভাঙার পরই জামায়াতিরা ওই ভগ্ন ও বিধ্বস্ত শহীদ মিনারে গিয়ে উপস্থিত হয় এবং শহীদ মিনারকে মসজিদ ঘোষণা করে সেখানে
নামাজ পড়ার জন্য একত্র হতে শহরবাসীকে আমন্ত্রণ জানায়। শহীদ মিনারটিকে এভাবে শহীদ করার প্রয়াসের সময় গোলাম আযম কোথায় ছিলেন?
ঢাকার দৈনিক ইত্তেফাকের ২২ ফেব্রুয়ারির সংখ্যাটি লন্ডনে আমার হাতে দেরিতে এসেছে। তাই দুটি মজার খবর আমার চোখে দেরিতে পড়েছে। একটি খবর হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম এমাজউদ্দীন আহমদ সাহেবের একটি প্রতিবাদপত্র; অন্যটি হলো, একুশে ফেব্রুয়ারির দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক একেএম নাজির আহমদের বক্তব্য। দু'জনেই উচ্চশিক্ষিত। কিন্তু তথ্য বিকৃতি বা বিস্মৃতির ক্ষেত্রে দেখলাম দু'জনেই দু'জনের পরিপূরক। তাদের একজন বিএনপি ঘরানার এবং অন্যজন জামায়াতি ঘরানার মানুষ।
অধ্যাপক এমাজউদ্দীন দৈনিক ইত্তেফাকে ২১ ফেব্রুয়ারি তারিখে তার বক্তব্য বলে যে কথা প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ করে বলেছেন, 'যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারকৃত গোলাম আযমকে ভাষাসৈনিক অভিহিত করে তার ওপর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে আহ্বান তিনি জানিয়েছেন বলে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, তা তিনি বলেননি। তবে তিনি গোলাম আযমকে ভাষাসৈনিক বলেছেন।'
কেন বলেছেন, তার ব্যাখ্যা এই প্রতিবাদপত্রে তিনি দিয়েছেন। বলেছেন, '১৯৪৮ সালের ২৭ নভেম্বর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তান সফরে আসেন। এই সময় গোলাম আযম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন বা ডাকসুর জিএস হিসেবে ছাত্রসমাজের পক্ষ থেকে মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি সংক্রান্ত মানপত্র পাঠ করেন। এ জন্য তাকে আমি ভাষাসৈনিক হিসেবে অভিহিত করেছি।' অধ্যাপক সাহেবের এই বয়ানকে আমি কেন দুটি মজার খবরের একটি বলে অভিহিত করেছি, সে কথায় পরে আসছি।
দ্বিতীয় মজার খবরটি হলো, জামায়াত কর্তৃক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান এবং তাতে প্রধান অতিথি অধ্যাপক নাজির আহমদের দেওয়া বক্তব্য। এই অধ্যাপক সাহেবও বলেছেন, '১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল ভাষাগত মানবাধিকারের সংগ্রাম। আর সে আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে যারা এখনও জীবিত আছেন তাদেরই একজন হচ্ছেন জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযম।' ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের নায়েবে আমির সাহেব যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন আমি সেই সভায় হাজির থাকলে বলতাম, 'বাচ্চিয়া লোগ্, তালিয়া বাজাও।'
আগে এমাজউদ্দীন সাহেবের কথায় আসি। ১৯৪৮ সালের ২৭ নভেম্বর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য ঢাকার ছাত্র সমাজের দাবি প্রধানমন্ত্রী লিয়াকত আলীকে দেওয়া মানপত্রে উল্লেখ করা হয়েছিল বলে তিনি বলেছেন। গোলাম আযম ডাকসুর জিএস হিসেবে পদাধিকারবলে এই মানপত্রটি মাত্র পাঠ করেছিলেন। তাতেই এমাজউদ্দীন সাহেবের চোখে গোলাম আযম ভাষাসৈনিক হয়ে গেছেন। বিএনপি ঘরানার বুদ্ধিজীবী বা শিক্ষাবিদের চোখে তা হওয়াই স্বাভাবিক। কারণ, ১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার ট্রান্সমিশন কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা মাত্র পাঠ করেই এই অধ্যাপক সাহেবদের কাছে 'স্বাধীনতার ঘোষণাকারী' হয়ে গেছেন। সেখানেও তাকে সেনাবাহিনীর একজন মেজর হিসেবে এই ঘোষণাটি পাঠ করার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং ওই বেতার কেন্দ্রের কর্মীরাই ডেকে নিয়ে গিয়েছিলেন।
গোলাম আযমও ১৯৪৮ সালে ডাকসুর জিএস হিসেবে প্রধানমন্ত্রী লিয়াকত আলীকে দেওয়া মানপত্র পাঠ করতে গিয়েছিলেন। ভাষার দাবি জানাতে যাননি। ওই দাবিটিও গোলাম আযম নিজে মানপত্রে ঢোকাননি। ডাকসুর অন্য কর্মকর্তারা সরকারপন্থি ছাত্রদের বিরোধিতার মুখে মাত্র এক লাইনে ওই দাবিটি ঢোকাতে পেরেছিলেন।
ওই এক লাইনের দাবিটি কী ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র করার? তাও নয়, আমাদের অনেক প্রখ্যাত ভাষা-ইতিহাসবিদ ভুলে গেছেন, ১৯৪৮ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাকে দেশের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিটি ওঠেনি। তখন দাবিটি ছিল, বাংলাকে প্রদেশের (পূর্ব পাকিস্তানের) সরকারি কাজকর্মের দাফতরিক ভাষা করা হোক। পাকিস্তানের দুই অংশেই উর্দু থাকবে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে। অর্থাৎ বনামে দেশের কেন্দ্রীয় ভাষা। বাংলাকে তার সমমর্যাদার রাষ্ট্রীয় ভাষা করার দাবি তখনও ওঠেনি। পাকিস্তান হওয়ার পর বাংলাভাষা সম্পর্কে প্রাথমিক দাবি ছিল তাকে প্রদেশের সরকারি কাজকর্মের ভাষা করার। স্বায়ত্তশাসনের দাবি থেকে যেমন পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপিত হয়, তেমনি বাংলাকে প্রাদেশিক ভাষা করার দাবি ধীরে ধীরে অন্যতম রাষ্ট্রভাষার দাবিতে পরিণত হয়।
১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর জিন্নাহ মারা যান। তখন পর্যন্ত দৈনিক আজাদ কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হতে পারেনি। সম্ভবত পরের বছর হয়েছিল। তখন ঢাকার বংশাল রোড থেকে 'দৈনিক জিন্দেগী' নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন এসএম বাবলুল হক ও কাজী আফসারউদ্দীন আহমদ। পাকিস্তান প্রতিষ্ঠার পর 'জিন্দেগীই' ঢাকা থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র।
এই জিন্দেগী পত্রিকায় লিয়াকত আলীর ঢাকা সফরের সময় তাকে দেওয়া ডাকসুর মানপত্রের কথা খবরে উল্লেখ করা হয়েছিল। তাতে মাত্র এক লাইনে প্রধানমন্ত্রীকে দেওয়া মানপত্রে ছাত্রসমাজ বাংলাকে প্রদেশের সরকারি কাজকর্মের ভাষা করার দাবি করেছে বলে উল্লেখ করা হয়। এই মানপত্রটি যদি আজ খুঁজে পাওয়া যেত, তাহলে আমাদের চক্ষু-কর্ণের বিবাদ দূর হতো। এটা স্পষ্ট হয়ে যেত, বাংলাকে ওই মানপত্রে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়নি। করা হয়েছিল প্রাদেশিক সরকারি কাজকর্মের ভাষা করার।
মানপত্রে এই এক লাইনের একটি দাবি পাঠ করে গোলাম আযম ভাষাসৈনিক হয়ে গেলেন? যেমন হয়েছিলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। বাংলার ইতিহাসে এই জাতীয় কাকতালীয় ঘটনাগুলো মজার ব্যাপার ছাড়া আর কী হতে পারে? এবং যখন তা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ একসময় অধিকার করেছিলেন, এমন ব্যক্তিদের মুখ থেকে বেরোয় তাকে ফবঢ়ষড়ৎধনষব সড়পশবৎু বা দুঃখজনক মশকরা ছাড়া আর কী বলা যেতে পারে?
পাকিস্তান প্রতিষ্ঠার বছর না ঘুরতেই পূর্ব পাকিস্তানে বাংলাভাষার আন্দোলন শুরু হয় মূলত ছাত্রদের দ্বারা। ঢাকার রেসকোর্সের ময়দানে জিন্নাহ কর্তৃক উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা এই আন্দোলনকে প্রকাশ্য রূপ দেয়। ছাত্র আন্দোলনের সামনে প্রাদেশিক মুসলিম লীগ সরকার নতি স্বীকার করে। তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। তিনি ছাত্র নেতাদের সঙ্গে একটি লিখিত চুক্তি করেন। তাতে বাংলাকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক ভাষা করার জন্য প্রাদেশিক পরিষদে প্রস্তাব উত্থাপন ও তা পাস করানোর প্রতিশ্রুতি দেন। পরে তিনি এই ওয়াদা ভঙ্গ করেন।
এই পর্যায়ের ভাষা আন্দোলনেও জোরালো সমর্থন ছিল তমদ্দুন মজলিসের। জামায়াত ১৯৪৮ সাল থেকেই পূর্ব পাকিস্তানে রাজনৈতিক তৎপরতা শুরু করলেও ভাষা আন্দোলনে কখনও যুক্ত হয়নি। আর গোলাম আযম যখন লিয়াকত আলীর জন্য মানপত্রটি পাঠ করেন, তখনও তিনি জামায়াতের সঙ্গে যুক্ত হননি। ভাষা আন্দোলনের সামনের কাতারের নেতা ছিলেন আবদুল মতিন, কাজী গোলাম মাহবুব, শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, গাজীউল হক, মোহাম্মদ তোয়াহা প্রমুখ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনার আগে পর্যন্ত ১৫ মার্চ ছিল ভাষা আন্দোলন দিবস। এই আন্দোলনে কাজী গোলাম মাহবুব, শেখ মুজিবুর রহমান, অলি আহাদ সকলকেই গ্রেফতার বরণ করতে হয়েছে। আবদুল মতিনকে হুলিয়া মাথায় করে আন্ডারগ্রাউন্ডেও পালিয়ে থাকতে হয়েছে। মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের কাছে বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভাষার দাবির স্মারকলিপি নিয়ে গিয়েছিলেন সলিমুল্লাহ হলের ছাত্র ইউনিয়নের তৎকালীন ভিপি আবদুর রহমান চৌধুরী (পরে বিচারপতি হয়েছিলেন)। তাকেও গ্রেফতার করা হয়েছিল। ভাষা আন্দোলনের এই প্রথম পর্যায়েও গোলাম আযমকে কোথাও দেখা যায়নি। তাকে গ্রেফতার হতে হয়নি। ভাষা আন্দোলনকারীদের সচিবালয় ঘেরাও বা রাজপথের মিছিলেও গোলাম আযমকে দেখা যায়নি। ১৫ মার্চের ভাষা দিবস উদযাপনের কোনো বছরের সভায় তাকে দেখা যায়নি। ভাষাসংগ্রাম কমিটিতেও (কেন্দ্রীয় অথবা ছাত্র কমিটি) তার নাম দেখা যায় না। একুশে ফেব্রুয়ারিতে আরোপিত ১৪৪ ধারা ভাঙার জন্য ভাষা আন্দোলন_ সংযুক্ত প্রবীণ ও নবীন নেতাদের কোনো গোপন ও প্রকাশ্য সভাতেই তাকে অংশ নিতে দেখা যায়নি। তাহলে তিনি ভাষাসৈনিক হলেন কীভাবে? কেবল ১৯৪৮ সালে লিয়াকত আলীর ঢাকা সফরের সময় এক্সিডেন্টলি একটি মানপত্র পাঠ দ্বারা ভাষাসংগ্রামী, ভাষাসৈনিক হয়ে গেলেন? ইতিহাস বিকৃতি এবং মিথ্যা দাবি করারও একটা সীমা থাকা দরকার।
একুশের মর্মান্তিক রক্তাক্ত ঘটনার পর ভাষাশহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় মেডিকেল কলেজের হোস্টেলের (বর্তমান শহীদ মিনার সংলগ্ন ব্যারাক ঘর) প্রাঙ্গণে। মওলানা ভাসানী তাতে ইমামতিত্ব করেন। ভাষা আন্দোলনের তৎকালীন অধিকাংশ নেতা তাতে যোগ দেন। এই জানাজা-পরবর্তী শোক মিছিলের অগ্রভাগ যখন সদরঘাটে পেঁৗছে গেছে, তখনও তার শেষের অংশ কার্জন হলের মোড়েই রয়ে গিয়েছিল। গোলাম আযম তখন কোথায় ছিলেন?
এরপর প্রতিবছর অমর একুশের স্মরণে ঢাকার রাস্তায় প্রভাতফেরি বেরিয়েছে। মওলানা ভাসানী, শেখ মুজিবুরসহ আন্দোলনের অধিকাংশ নেতাকে এই প্রভাতফেরির সামনের কাতারে দেখা গেছে। আজিমপুর গোরস্তানে গিয়ে তারা কয়েকজন শহীদের সমাধি জিয়ারত করেছেন। পুষ্পমাল্য অর্পণ করেছেন। ভাষা দিবসের এই দীর্ঘ ৬০ বছরের ইতিহাসে গোলাম আযমকে কখনও প্রভাতফেরিতে, শহীদদের গোরস্তানে অথবা মিছিলে দেখা গেছে কি? যুদ্ধের ময়দানে নেই। অথচ তিনি সবচেয়ে বড় যোদ্ধা। এমাজউদ্দীন ও নাজির আহমদ সাহেবের কথা শুনে হাসব, না কাঁদব?
এই মহান ভাষাসৈনিকের পরবর্তী ইতিহাস হচ্ছে, জামায়াতে যোগ দেওয়ার পর তিনি করাচি সফরে গিয়ে এক সভায় বলেন, 'তার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে, বাংলাভাষার আন্দোলনে অল্প সময়ের জন্য হলেও সমর্থন দিতে যাওয়া। এ জন্য তিনি এখন অনুতপ্ত।' তার এই বক্তব্য সে সময় ঢাকার আজাদ এবং মর্নিং নিউজ দুটি কাগজেই ছাপা হয়েছিল। গোলাম আযম ঢাকায় ফিরলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বাংলাকে অনৈসলামিক ভাষা মনে করেন কি-না? তিনি জবাব দেননি।
১৯৫৬ সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার পরও এই ভাষার বিরুদ্ধে পাকিস্তানের শাসকদের ষড়যন্ত্র শেষ হয়নি। মুসলিম লীগ আমলে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব দেওয়া হয়েছিল। আইয়ুব আমলে রোমান হরফে বাংলা লিখে রোমান বাংলা প্রবর্তনের চেষ্টা হয়েছিল। এই দুই ষড়যন্ত্রের সময়ই ড. শহীদুল্লাহ থেকে মুনীর চৌধুরী অর্থাৎ অধিকাংশ বুদ্ধিজীবী রুখে দাঁড়িয়েছিলেন। গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলো এর বিরুদ্ধে জোর আন্দোলনে নেমেছে। গোলাম আযম ও জামায়াতের অবস্থান তখন কী ছিল? এই ভাষা রক্ষার ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামগুলোর কোনোটাতেই গোলাম আযমের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো ভূমিকা কি ছিল? তার ও তার দলের ভূমিকা সবসময়ই কি বাঙালির সেক্যুলার ভাষা-সংস্কৃতির বিরোধিতাকারীর ভূমিকা ছিল না?
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাজির আহমদ বলেছেন, 'বায়ান্নর ভাষা আন্দোলন ছিল ভাষাগত মানবাধিকারের সংগ্রাম।' ভাষা আন্দোলনের আসল সংজ্ঞাটি এখানে কৌশলে ঢাকা দিতে চাচ্ছেন এই জামায়াতি অধ্যাপক। ভাষাসংগ্রামের সূচনা বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক সত্তার অস্তিত্ব রক্ষা এবং তার অসাম্প্রদায়িক স্বাধীন জাতিসত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে। এই লক্ষ্যের মধ্যে মানবাধিকারের প্রশ্নটি তো রয়েছেই। এর কোনোটাতেই তো গোলাম আযম বা জামায়াত বিশ্বাস করে না। তাহলে মধ্যযুগীয় তালেবানি বিশ্বাস ছেড়ে তারা সেক্যুলার কালচার ও মানবাধিকারের সংগ্রামে সৈনিক ছিলেন দাবি করেন কীভাবে?
গোলাম আযম ভাষাসৈনিক হলে ভাষাশহীদদের স্মরণে নির্মিত ঢাকার শহীদ মিনার বর্বরোচিতভাবে ভাঙার কাজে তার দল ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের সহায়তা ও সমর্থন জোগাতে পারত না। কামান দেগে শহীদ মিনারটি ভাঙার পরই জামায়াতিরা ওই ভগ্ন ও বিধ্বস্ত শহীদ মিনারে গিয়ে উপস্থিত হয় এবং শহীদ মিনারকে মসজিদ ঘোষণা করে সেখানে নামাজ পড়ার জন্য একত্র হতে শহরবাসীকে আমন্ত্রণ জানায়। শহীদ মিনারটিকে এভাবে শহীদ করার প্রয়াসের সময় গোলাম আযম কোথায় ছিলেন? তিনি তখনকার গভর্নর হাউসে টিক্কা খান, রাও ফরমান আলিদের সঙ্গে বৈঠকে বসে বাংলাভাষা ও সংস্কৃতির আন্দোলনের সঙ্গে যুক্ত বুদ্ধিজীবীদের হত্যার তালিকা তৈরিতে ব্যস্ত ছিলেন। এহেন যুদ্ধাপরাধী এবং মানবতার জঘন্য শত্রুকে যদি ভাষাসৈনিক সাজাতে হয়, তাহলে বদরুদ্দীন উমরের দ্বারা ভাষা আন্দোলনের অন্য একটি ইতিহাস হয়তো লেখাতে হবে।
লন্ডন, শুক্রবার ৯ মার্চ, ২০১২ About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 10
(81)
- কৃষ্ণচূড়ার মতো রাঙা হয়ে ঝোলে by আল মাহমুদ
- অভিমত- লোক দেখানো ধমক নয়, ছাত্রলীগকে সুপথে আনতে স...
- দারাদের রবীন্দ্র-দরদ by শরিফুল হাসান
- প্রতিক্রিয়ার-পার্থক্য
- জেমস প্যাটিনসন-অভিনয়-অনুবাদ: অরুণোদয় ভট্টাচার্য
- রসকারণ-বাচ্চাদের চুলে বেশি উকুন কেন? by আব্দুল কাইয়ুম
- নাম বদলের পালা by মাহবুব তালুকদার
- রসকীয়-তেল দেবেন না, এমনকি গ্যাসও
- ক্রসফায়ার বলে কি কিছু নেই by আফরোজা হাসান খান
- জাতীয় স্বার্থেই সেই দু’বছরের দুষ্কর্মের বিচার প্র...
- এক-এগারো ষড়যন্ত্রের তৃতীয় বর্ষপূর্তিঃ পুনরাবৃত্ত...
- পানি চুক্তি নিয়ে জল ঘোলা করছে ভারতঃ ন্যায্য হিস্য...
- সীমান্তে ফের খুনির ভূমিকায় বিএসএফঃ ইতিবাচক সিদ্ধা...
- চারদিক-ওদের পাশে দাঁড়াই by মোছাব্বের হোসেন
- দেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লাখঃ প্রতিকার নয়, প্রত...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-অনেক ত্রুটি ও দুর্...
- সংবিধান নিয়ে বিতর্ক by মোহাম্মদ মতিন উদ্দিন
- শীত ও তাপের কথা! by ফখরুজ্জামান চৌধুরী
- জাতীয় কমিটি-দেশপ্রেমের হরতাল by আসিফ নজরুল
- কন্যার দিল্লি যাত্রায় পিতার কথা মনে পড়ছে by আতাউ...
- কোপেনহেগেন সম্মেলন কি শেষ পর্যন্ত হোপেন হেগেন থেকে...
- মন্তব্য প্রতিবেদন-সত্য বেরিয়ে আসছে, ‘আষাঢ়ে গল্পকার...
- প্রাচীন মিসরীয় সাহিত্য by মুহম্মদ নূরুল হুদা
- এক বছরের অভিজ্ঞতাঃ সামনে আরও বিপদ by হায়দার আকবর ...
- স্মরণ-স্মৃতির পাতায় ভাস্বর এক নাম by ফুয়াদ চৌধুরী
- প্রধানমন্ত্রীর ভারত সফরঃ বাংলাদেশের স্বার্থের কী হবে
- মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রমঃ গোদের উপর বিষ...
- শিক্ষাঙ্গন-অ-নীতি চর্চা ও পাঠদানের মানহীনতা
- বাংলায় ইশারা ভাষা প্রমিতীকরণ: বর্তমান অবস্থা ও করণীয়
- যুক্তি তর্ক গল্প-ভাষা নিয়ে ব্যক্তিগত বিবেচনা by আব...
- শিউলি ঝরল বাসায় তোতা ট্রেনের নিচে
- শনিবারের সুসংবাদ-লাক্ষায় সৌভাগ্যের হাতছানি by শহী...
- থানায় ডেকে দুজনকে পেটালেন ঢাবি শিক্ষক-যৌতুকের জন্...
- দেশ আর কত প্রতিভা অকালে হারাবে by আরিফুর রহমান খাদেম
- তিন বোনের করুণ মৃত্যু
- ঢাকায় কর্মকর্তা খুনে গ্রেপ্তার নেই-সব সৌদি দূতাবা...
- খালেদা জিয়ার বিবৃতি-বাধা দিলে পরিণাম শুভ হবে না
- ১৪ মার্চের মহাসমাবেশ-সর্বোচ্চ জনসমাগম নিশ্চিতের নি...
- নানা কৌশলে মাঠে থাকবেই আ. লীগ
- পরিবেশ-জ্বালানি-সাশ্রয়ী ইটভাটা জনপ্রিয় হয়ে উঠছে by...
- শিবের গীত-বিমানবন্দরের মশা by সৈয়দ মনজুরুল ইসলাম
- বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে-৮৪ ছাত্রীর ভর্তি-...
- নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হোক-সংসদের মেয়াদ বাড়ল
- নতুন বেসরকারি ব্যাংক-রাজনৈতিক বিবেচনাই কি প্রধান বিষয়
- বিদ্যুৎ পরিস্থিতি-ভোগান্তির অবসান হোক
- পবিত্র কোরআনের আলো-কল্যাণ কাজের পরিণাম বাড়তে থাকে ...
- বিরোধী দল সংসদে অন্তর্বর্তী সরকারের বিল আনুক by কা...
- সদরে অন্দরে-স্বাস্থ্যনীতির পাশাপাশি সুস্থ মানসিকতা...
- মনের কোণে হীরে-মুক্তো-বাংলাদেশে গণতান্ত্রিক প্রশাস...
- সোনমের নিয়ন্ত্রণহীন ভোজনপ্রেম!
- প্রিয়াঙ্কা টুইটার থেকে ছুটি নিলেন
- যে খবর নাড়া দেয়-‘আমার বউ কাজ করে না’
- মূল রচনা-পাশে আছেন যেজন
- ডেটলাইন ১২ মার্চ-বিএনপির হুঁশিয়ারি মহাসমাবেশ হবেই
- পদ্মা সেতু প্রকল্প-বিশ্বব্যাংকই ভুয়া প্রতিষ্ঠানের ...
- দলিতদের রাত পোহাবে কবে? by দিলিপ রবিদাস
- কতদূর এগোলো বাংলাদেশ? by ফারজানা সিদ্দিকা
- কতদূর এগোলো বাংলাদেশ? by ফারজানা সিদ্দিকা
- মন যখন মেঘের সঙ্গী by শেখ রোকন
- রাষ্ট্রদূত নিয়োগ by মোঃ মোতাহের হোসেন
- শিশু অধিকার-এতিমখানায় চাই পারিবারিক পরিবেশ by গওহা...
- কালের আয়নায়-গোলাম আযম কি ভাষাসৈনিক ছিলেন? by আবদুল...
- ডিমলার শৈলা সেতু-অনিয়ম ও দুর্নীতির শাস্তি হোক
- এলপি গ্যাসের চড়া মূল্য-চাহিদার সঙ্গে জোগানে মিল থাকুক
- বিষাক্ত রং মৃত্যুর কারণ বলে ধারণা-মুম্বাইয়ের হোলি ...
- বালু পরিবহনের জন্য বড়গাঙে বাঁধ! by উজ্জ্বল মেহেদী
- নিহত তিনজনের বাড়ি কক্সবাজারে অপরজনের বাড়ি ঢাকায়-সৌ...
- ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ, রেললাইনে স্বামীর মৃতদেহ
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- চার দল বড় হয়ে সম্মিলিত গণতান্ত্রিক জোট হচ্ছে by সে...
- থানা ছাড়াও ডিএমপি সদর দপ্তরে জিডি করা যাবে by নজরু...
- কে এফ রুস্তামজির চোখে ১৯৭১-ইন্দিরা মে মাসেই অভিযান...
- দূরদেশ-বাংলাদেশ-ভারত সম্পর্ক ও বর্তমান পরিস্থিতি b...
- আধুনিক ভাষা ইনস্টিটিউট-আপত্তির মুখে দুবার সংশোধন আ...
- অবশেষে ৮০টি গেটওয়ে লাইসেন্স দিচ্ছে সরকার by অনিকা ...
- সংগীত-আশার সুরে মন্দ্রিত সন্ধ্যা by আশীষ-উর-রহমান
- মূল রচনা: আশি পেরিয়ে কাইয়ুম চৌধুরী-হেঁটেছি এতটা দূ...
- সরেজমিন-১-সাংসদ আসাদুজ্জামানের কাছে এত লোক টাকা পা...
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-তুষ হারিকেন পদ্ধতির জ...
- ঢাকায় হোটেল ভাড়া না পেয়ে ভোগান্তিতে মানুষ-১২ মার্চ...
- আট মামলার কার্যক্রম চলছে, শিগগির আরেকটি ট্রাইব্যুন...
-
▼
Mar 10
(81)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment