ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে এসইসির শোকজ

আইন ভঙ্গ করায় ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রতিষ্ঠানটির পরিচালকদের, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে শোকজের নোটিশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই এসইসি প্রতিষ্ঠানটির রাইট শেয়ার অনুমোদন করে একটি চিঠি দেয়। কিন্তু ওই চিঠি অনুযায়ী নির্ধারিত সময়ে শেয়ার হোল্ডারদের রাইট শেয়ার না দেওয়ায় এই শুনানির নোটিশ দেওয়া হয়।