Sunday, January 7, 2018
চট্টগ্রামে জেএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ চায় ১০৫৩১ শিক্ষার্থী
চট্টগ্রামে জেএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ চায় ১০৫৩১ শিক্ষার্থী
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পুনর্নিরীক্ষণ আবেদন করেছে ১০ হাজার ৫৩১ শিক্ষার্থী। আবেদনের প্রেক্ষিতে ১১টি বিষয়ে ২০ হাজার ৫২১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে হবে বোর্ড কর্তৃপক্ষকে।
এবারও যথারীতি সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিতে। এ বিষয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৫৫টি। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে ২৯ জানুয়ারি।
৩০ ডিসেম্বর প্রকাশিত জেএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩১৫ জন। পরীক্ষায় অংশ নেয়া ১ হাজার ২১২টি স্কুলের ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮১৪ জন।
শিক্ষাবোর্ডের বেঁধে দেয়া ৩১ ডিসেম্বর থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণ আবেদন করেছে জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, ‘জেএসসির প্রকাশিত ফলাফলে যারা আশানুরূপ ফলাফল পায় নি নতুবা অকৃতকার্য হয়েছে, তারাই শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী পুনর্নিরীক্ষণ আবেদন করেছে। জেএসসির ১১টি বিষয়ে এবার ২০ হাজার ৫২১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ১০ হাজার ৫৩১ জন শিক্ষার্থী। বোর্ড নির্ধারিত যথাযথ প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার জেএসসির পুনর্নিরীক্ষণ আবেদনে বাংলা ১ম পত্রে জমা পড়েছে ১ হাজার ২৮৭টি, বাংলা ২য় পত্রে ১ হাজার ২৮৭টি। ইংরেজি ১ম পত্রে জমা পড়েছে ৩ হাজার ৬৭৮টি ও ইংরেজী ২য় পত্রে ৩ হাজার ৬৭৮টি। গণিতে জমা পড়েছে ৪ হাজার ৫৫টি, ভুগোলে ২২২টি, ইসলাম ধর্মে ৭৬৯টি, হিন্দু ধর্মে ১৫৮টি, বৌদ্ধ ধর্মে ১৬, খ্রিষ্টান ধর্মে ২টি।
একইভাবে বিজ্ঞানে ৩ হাজার ১১৬টি, কৃষি শিক্ষায় ৮৬৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ২৭৮টি এবং আইসিটিতে ২০২টি আবেদন জমা পড়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment