Sunday, January 7, 2018
আলোচনায় রাজি উত্তর কোরিয়া
আলোচনায় রাজি উত্তর কোরিয়া

দক্ষিণ
কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার
কর্মকর্তারা শুক্রবার এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, অলিম্পিক গেমসকে সামনে
রেখে আগামী সপ্তাহেই উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিবিসির খবরে
বলা হয়েছে, আগামী মঙ্গলবার দুই দেশের মধ্যে এ বৈঠক আয়োজন করা হবে। আগামী
মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার
অ্যাথলেটদের অংশগ্রহণের উপায় বের করাই হলো এই বৈঠকের প্রধান লক্ষ্য।
চলতি
সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছিলেন, আসন্ন অলিম্পিক গেমসে
প্রতিনিধিদল পাঠানো ‘দুই দেশের মানুষের মধ্যকার একতা প্রদর্শনের ভালো
সুযোগ’। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী পানমুনজমে এই বৈঠকের আয়োজন করা হবে।
অনুষ্ঠিত হলে এটি হবে ২০১৫ সালের ডিসেম্বর মাসের পর দুই দেশের প্রথম বৈঠক।
তবে এ বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কোন কোন কর্মকর্তারা অংশ নেবেন-তা
এখনো স্পষ্ট হয়নি। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র
বাইক তায়ে-হিউন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শুক্রবার সকালে আলোচনার
প্রস্তাব উত্তর কোরিয়ায় ফ্যাক্স করে পাঠানো হয়। তিনি বলেন, ‘দুই পক্ষ
বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি কিছু নথিও আদান-প্রদান করবে।’ এর আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেছিলেন, শীতকালীন অলিম্পিক উত্তর
ও দক্ষিণের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ‘অনেক বড় সুযোগ’। তবে এই
আলোচনার ‘কার্যকারিতা’ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার
প্রেসিডেন্ট ভবনের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, অলিম্পিক গেমসে
উত্তরের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার পর বৈঠকে দুই দেশের মধ্যে
সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত কিছু আলোচনাও হতে পারে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment