Sunday, January 7, 2018
প্রেমের টানে সিরিয়াল কিলার!
প্রেমের টানে সিরিয়াল কিলার!

পেশায়
সিএনজিচালিত অটোরিকশাচালক। গত ২২ বছরে তিনি সাতজনকে হত্যা করেছেন। যার
সবগুলোই পরকীয়া প্রেম-সংক্রান্ত ঘটনার জেরে ঘটেছে। ওই অটোরিকশাচালকের সঙ্গে
কয়েকজন নারীর সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি তাঁদের স্বামীদের হত্যা করেন। এ
ছাড়া আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন। ভারতের হরিয়ানা রাজ্যে
জাগরুপ সিং (৪৭) নামের এমনই এক ক্রমিক খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অভিযান চালিয়ে
হরিয়ানা রাজ্যের পাতিয়ালা থেকে ক্রমিক খুনি জাগরুপ সিংকে গ্রেপ্তার করেছে
পুলিশ। পুলিশ জানায়, জাগরুপ গত ২২ বছরে হরিয়ানার পাতিয়ালা, লুধিয়ানা,
পাঞ্জাব ও যমুনা নগরে অন্তত সাতটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁর বাড়ি লুধিয়ানা
জেলার বসতি বাদলোয়াল এলাকায়। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। ২০০৪ ও ২০১১
সালে তিনি তাঁর দুই প্রেমিকার স্বামীকে হত্যা করেন। পুলিশের দাবি,
গ্রেপ্তার জাগরুপ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ১৯৯৫
সালে তিনি প্রথমবারের মতো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। প্রতিবেদনে বলা
হয়, গত ৩০ ডিসেম্বর পাতিয়ালার মডেল টাউন এলাকায় রাজেন্দর সিং (৪৩) নামের এক
ব্যক্তিকে হত্যা করা হয়। এই ঘটনার তদন্তে নেমে জাগরুপের সম্পৃক্ততা খুঁজে
পায় পুলিশ। পরে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। পাতিয়ালা রেঞ্জ পুলিশের
উপমহাপরিদর্শক (ডিআইজি) সুখচান জিল বলেন, রাজেন্দর হত্যাকাণ্ডের তদন্তে
নেমে জাগরুপের সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। জাগরুপের ধারণা ছিল, তাঁর
প্রেমিকা হেমার (৪৩) সঙ্গে রাজেন্দরের সম্পর্ক রয়েছে। এর জেরেই তিনি এই
হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে হেমাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সুখচান জিল
বলেন, রাজেন্দরের সঙ্গে জাগরুপের সুসম্পর্ক ছিল। গত ৩০ ডিসেম্বর রাতে তাঁরা
একসঙ্গে মদ্যপান করেন। রাজেন্দরের গ্লাসে চেতনানাশক মিশিয়ে দেন তিনি। পরে
ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করেন।
পুলিশ জানায়, রাজেন্দরকে হত্যা করে
আবারও লুধিয়ানা ফিরে যান জাগরুপ। কিন্তু সিসি ক্যামেরায় জাগরুপকে স্পষ্ট
দেখা যায়। এর ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সুখচান জিল বলেন, জাগরুপ
স্বীকার করেছেন, ১৯৯৫ সালে লুধিয়ানার শিমলাপুরি এলাকায় ডাকাতি করার সময়
প্রথমবারের মতো এক নারীকে তিনি হত্যা করেন। সে সময় তাঁর এক সহযোগী ছিলেন।
১৯৯৮ সালে বারোয়াল এলাকায় তিনি আরও এক নারীকে হত্যা করেছেন। পুলিশ
জানিয়েছে, ২০০৪ সালে হরিয়ানার পরমজিৎ কৌর নামের এক নারীর সঙ্গে জাগরুপের
সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ওই বছর পরমজিতের স্বামী কুলদীপ সিংকে হত্যা
করেন জাগরুপ। কুলদীপের মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ একটি ট্রাঙ্কে ঢুকিয়ে
যমুনা নদীতে ফেলে দেন তিনি। ২০১১ সালে লুধিয়ানার হেমা নামের আরেক নারীর
সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক হয়। হেমা এখন পাতিয়ালায় থাকেন। সম্পর্ক টিকিয়ে
রাখার জন্য ওই বছর হেমার স্বামী নন্দলালকে কাকোয়াল গ্রামে হত্যা করেন। এই
হত্যাকাণ্ডে সরাসরি হেমা তাঁকে সহযোগিতা করেন। পরে তাঁরা দুজন মিলে
নন্দলালের ছিন্নবিচ্ছিন্ন দেহ একটি খালি মাঠে আবর্জনার স্তূপে ফেলে দেন।
২০১৫ সালের মে মাসে সাবেক প্রেমিকা পরমজিতের সঙ্গে তাঁর আবারও সম্পর্ক হয়।
পরে তাঁর সহযোগিতায় পাতিয়ালার অনিল কুমার নামের ব্যক্তিকে হত্যা করেন
জাগরুপ। অনিলের লাশ ব্রিফকেসে ভরে তা বিকাশনগরে ফেলে দেওয়া হয়। পরমজিৎ ও
অনিল যৌন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু বেশ কয়েকবার অর্থ ছিনিয়ে নেওয়ার
ঘটনার কারণে জাগরুপকে দিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেন পরমজিৎ। এর এক বছর
পর ২০১৬ সালে জাগরুপ ও হেমার প্রেমের বিষয়টি জানতে পারেন পরমজিৎ। এ নিয়ে
ঝামেলার সৃষ্টি হয়। পরে জাগরুপ ও হেমা লুধিয়ানার দেহলন এলাকায় কৌশলে
পরমজিৎকে হত্যা করেন। এ ঘটনায় ওই বছরের এপ্রিলে পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিকে
আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ আরও জানায়, হেমাকে এখনো গ্রেপ্তার
করা যায়নি। তবে গ্রেপ্তার জাগরুপ ও হেমার বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ
কয়েকটি মামলা করা হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment