Sunday, January 7, 2018
কাতারে কমেছে বাংলাদেশি কর্মী
কাতারে কমেছে বাংলাদেশি কর্মী

কাতারে
বাংলাদেশি কর্মী আসার সংখ্যা ২০১৬ সালের তুলনায় বিগত ২০১৭ সালে কমেছে।
পুরুষ ও নারী—উভয় কর্মীর ক্ষেত্রে চিত্র একই। কাতারে নির্মাণাধীন অধিকাংশ
প্রকল্প শেষ হওয়ার পথে থাকায়, নতুন অদক্ষ কর্মীর চাহিদা কমায় এমন অবস্থা
দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস
উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত প্রতিবেদনে কাতারে বাংলাদেশি কর্মী
আসার সংখ্যা কমার এই চিত্র দেখা গেছে। প্রতিবেদনটি তৈরি করেছে কাতারের
বাংলাদেশ দূতাবাস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালে কাতারে মোট পুরুষ
কর্মী এসেছেন ৭৭ হাজার ১৪৫ জন। আর নারী কর্মী এসেছেন ৩ হাজার ২৪ জন, যার
মোট সংখ্যা ৮০ হাজার ১৬৯। তবে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর
(বিএমইটি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, কাতারে ২০১৭ সালে পুরুষ ও
নারী কর্মী মিলিয়ে ৮২ হাজার ১২ জন এসেছেন। দূতাবাসের প্রতিবেদনে বলা হয়,
২০১৬ সালে এসেছেন ১ লাখ ২০ হাজার ৩৮২ জন। তবে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে
বেশি কর্মী এসেছেন ২০১৫ সালে, এ সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯৬৫। এর আগে কয়েক
বছরের মধ্যে ২০১৪ সালে ৮৭ হাজার ৫৭৫ জন, ২০১৩ সালে ৫৭ হাজার ৫৮৪ জন, ২০১২
সালে ২৮ হাজার ৮০১ জন এবং ২০১১ সালে ১৩ হাজার ১১১ জন এসেছেন। প্রতিবেদনে
নারী গৃহকর্মীদের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২০১৭ সালে কাতারে বাংলাদেশি
নারী গৃহকর্মী এসেছেন ৩ হাজার ২৪ জন। এর আগের বছর ২০১৬ সালে এসেছিলেন ৫
হাজার ৩৮১ জন। তবে সবচেয়ে বেশি এসেছেন ২০১৫ সালে। ওই বছর এসেছিলেন ৮ হাজার
৬৪২ জন। এর আগের ২ বছরে ২০১৪ সালে ৬ হাজার ৪৫২ জন ও ২০১৩ সালে ২ হাজার ১০০
জন বাংলাদেশি নারী গৃহকর্মী কাতারে এসেছেন। দূতাবাসের কর্মকর্তারা বলছেন,
কাতারে যেসব নির্মাণাধীন বৃহৎ প্রকল্প রয়েছে, সেগুলোর বেশির ভাগই এখন
শেষের পথে।
ফলে এসব প্রকল্পে এত দিন অদক্ষ জনশক্তির চাহিদা থাকলেও এখন শেষ
হওয়ার পর এসব প্রকল্পের কারিগরি কাজ ও রক্ষণাবেক্ষণে জন্য দক্ষ জনশক্তির
চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি সরবরাহে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে
তাঁরা মনে করছেন। এ প্রসঙ্গে দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম
প্রথম আলোকে বলেন, ২০১৪ সাল থেকে কাতারে যাঁরা এসেছেন, তাঁদের ৮০ ভাগই
অদক্ষ জনশক্তি। আর বাস্তবতা হলো, কাতারে অদক্ষ জনশক্তির চাহিদা কমছে,
বাড়ছে দক্ষ জনশক্তির চাহিদা। কিন্তু বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারক
প্রতিষ্ঠানগুলো কাতারের এই খাতের চাহিদার সঙ্গে নিজেদের এখনো খাপ খাইয়ে
নিতে পারেনি। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, পাশাপাশি কাতারের নতুন
অভিবাসন নীতিও বাংলাদেশি জনশক্তি আসার ক্ষেত্রে প্রভাব ফেলছে। এই নীতি
অনুসারে কাতারে নতুন প্রকল্পে নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো নতুনভাবে কর্মী
না এনে বর্তমানে কর্মরত কর্মীদের দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। ফলে
স্বাভাবিকভাবে নতুন নতুন প্রকল্পে আগের মতো বিপুলসংখ্যক কর্মী আনার বিষয়টি
পাল্টে যাচ্ছে। তবে শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম আরেকটি সম্ভাব্য কারণ
উল্লেখ করতে গিয়ে বলেন, ‘২০১৭ সালের জুন মাস থেকে কাতারের বিরুদ্ধে সৌদি
আরবসহ তার কয়েকটি মিত্রদেশের অবরোধ শুরু হওয়ার পর থেকে কাতারে
নিয়োগকর্তারা ধীরগতিতে এগোচ্ছেন বলে আমরা মনে করছি। এ বিষয়টিও কর্মীসংখ্যা
কম আসার ব্যাপারে প্রভাব ফেলছে।’ আর নারী গৃহকর্মী কম আসার কারণ ব্যাখ্যা
করতে গিয়ে শ্রম কাউন্সেলর বলেন, উপসাগরীয় অঞ্চলে কেবল কাতারে নারী
গৃহকর্মীদের বেতন অন্যান্য দেশের চেয়ে বেশি। তবে সৌদি আরবে নারী
গৃহকর্মীদের জন্য নতুন শ্রমবাজার চালু হওয়ায় সেখানে বেশির ভাগ নারী চলে
যাচ্ছেন। এর ফলে কাতারে আগমনের হার কিছুটা কমেছে। শ্রম কাউন্সেলর আরও বলেন,
সৌদি আরবে নারী গৃহকর্মীদের বেলায় নিয়োগকর্তারা জনশক্তি রপ্তানিকারক
প্রতিষ্ঠানগুলোকে যে সার্ভিস চার্জ দেয়, সেটি কাতারের নিয়োগকর্তাদের দেওয়া
সার্ভিস চার্জের চেয়ে বেশি। ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশি জনশক্তি
রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কাতারের চেয়ে সৌদি আরবে নারীদের পাঠাতে বেশি
আগ্রহী। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রথম আলোকে
বলেন, ‘এর কোনো সুনির্দিষ্ট কারণ এখনই বলা যাচ্ছে না। তবে আমরা মনে করি,
কাতারের বিরুদ্ধে আরোপিত অবরোধ একটি কারণ হতে পারে। কিন্তু এটাই মূল কারণ
নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং আশা করছি ২০১৮ সালে কাতারে বাংলাদেশি
কর্মীর আগমন আরও বাড়বে।’ দীর্ঘদিন ধরে কাতারে বসবাসরত কয়েকজন প্রথম আলোকে
বলেন, কাতার ও বাংলাদেশের মধ্যে শ্রম সম্পর্ক জোরদার করতে সরকারিভাবে আরও
বেশি উদ্যোগ নেওয়া উচিত বলে তাঁরা মনে করেন। পাশাপাশি দক্ষ জনশক্তিতে
বাংলাদেশ দূতাবাস নতুন পরিকল্পনা নিয়ে কাজ করলে সুফল মিলবে বলে আশা করেন
তাঁরা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment