Sunday, January 7, 2018
রিজার্ভ কমে আবারও ৩ হাজার ২০০ কোটি ডলারে
রিজার্ভ কমে আবারও ৩ হাজার ২০০ কোটি ডলারে

এশিয়া
ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর আবারও বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ২০০ কোটি ডলারে (৩২ বিলিয়ন) নেমে এসেছে।
গত বুধবার রিজার্ভ থেকে আকুতে প্রায় ১৩৬ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ
ব্যাংক। এরপরই রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। গত বৃহস্পতিবার তা
কিছুটা বেড়ে ৩২ বিলিয়ন ডলার ছাড়ায়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া
গেছে। জানা যায়, এশিয়া মহাদেশের দেশগুলো থেকে রপ্তানির চেয়ে বেশি আমদানি
হওয়ায় এবার আকুতে বড় দায় শোধ করতে হয়েছে বাংলাদেশকে। নভেম্বর-ডিসেম্বর সময়ে
সৃষ্ট এ দায় টাকার অঙ্কে ১১ হাজার কোটি টাকার ওপরে। মার্কিন ডলারের হিসাবে
এ দায়ের পরিমাণ প্রায় ১৩৬ কোটি ডলার, এটি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ দেনা।
প্রতিবেশী দেশগুলো থেকে আগের তুলনায় বেশি খাদ্যপণ্য আমদানির কারণেই এ দায়
তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে জুলাই-আগস্ট সময়ে আকুতে
সৃষ্ট দায় ছিল ১১৮ কোটি ৯০ লাখ ডলার বা ৯ হাজার ৭০০ কোটি টাকা।
সেপ্টেম্বর-অক্টোবর সময়ে যা ছিল ১১৩ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৯ হাজার ৩০০
কোটি টাকা। আর নভেম্বর-ডিসেম্বরে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৬০ লাখ
ডলার বা ১১ হাজার ১২০ কোটি টাকায়। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো কেন্দ্রীয়
ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে
এশিয়ার ৯ দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর
নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিক
সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল,
পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment