Sunday, January 7, 2018
কুদস ফোর্স প্রধানকে হত্যার ইসরাইলি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সায়?

ইরানের
বহুল আলোচিত অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলাইমানিকে
হত্যার পরিকল্পনা করেছে ইসরাইল। আর তাতে ‘সবুজ সংকেত’ দিয়েছে
যুক্তরাষ্ট্র। সোমবার কুয়েতি পত্রিকা আল জারিদার এক প্রতিবেদনে একটি
ইসরাইলী সূত্রকে উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়েছে। ওই সূত্র বলছে,
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা হয়েছে। দু’ পক্ষই
সোলাইমানিকে মধ্যপ্রাচ্যে নিজ নিজ দেশের স্বার্থের ওপর হুমকি হিসেবে
চিহ্নিত করেছে। ইসরাইলি পত্রিকা হারেৎস কুয়েতের আল জারিদাকে উদ্ধৃত করে
খবরটি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, আল জারিদা পত্রিকাকে ইসরাইলের মুখপাত্র হিসেবে ভাবা হয়। এই পত্রিকাটি অতীতেও ইসরাইলের বিভিন্ন কৌশলগত সংবাদ সবার আগে প্রকাশ করেছে।
তিন বছর আগেও সোলাইমানিকে একবার হত্যার পরিকল্পনা নিয়েছিল ইসরাইল। কিন্তু ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে উদগ্রীব প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তখন ওই পরিকল্পনায় সায় দেয়নি। ২০১৪ সালে সোলাইমানিকে সিরিয়ার রাজধানী দামেস্কে হত্যার মিশন প্রায় সফল হতে যাচ্ছিল। কিন্তু, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এড়াতে তৎপর তৎকালীন মার্কিন প্রশাসন ইসরাইলের ওই পরিকল্পনার ব্যাপারে ইরানকে আগেভাগে সতর্ক করে দেয়। ফলে বেঁচে যান সোলাইমানি। ওই ঘটনার পর ইসরাইল ও মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে বড় রকমের বিবাদ সৃষ্টি হয়।
আল জারিদার প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, এতে সিরিয়ায় সোলাইমানির পর ইরানের দ্বিতীয় উর্ধ্বতন কমান্ডার হিসেবে পরিচিত ‘আবু বকরে’র আসল নাম প্রকাশ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তার নাম মোহাম্মদ রেদা ফালাহ যাদেহ। প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, সোলাইমানি বা রেজা ফালাহ যাদেহ ছাড়াও সিরিয়ায় অবস্থানরত অন্য ইরানি সমরবিদরাও ইসরাইলের টার্গেট হতে পারেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ও রহস্যঘেরা ব্যক্তিদের একজন হলেন সোলাইমানি। ১৯ বছর ধরে তিনি কুদস ফোর্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দক্ষ সমরবিদ হিসেবে তার বিশেষ পরিচিতি আছে। তার নেতৃত্বাধীন কুদস ফোর্স হলো ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরএসজি) একটি বিশেষ অভিজাত শাখা। সংস্থাটি ইরানের বাইরে সামরিক ও গোপন অভিযান চালিয়ে থাকে। এই বাহিনী শুধুমাত্র ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির কাছে রিপোর্ট পেশ করে।
কুদস ফোর্সের কমান্ডার হিসেবে ইরাক, সিরিয়া ও লেবাননে সোলায়মানির ব্যপক প্রভাব রয়েছে। ইরাকের আইএস-বিরোধী যুদ্ধে সোলাইমানির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের সরকার টিকিয়ে রাখার নেপথ্যে বড় ভূমিকা তার। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসকে সামরিক ও কৌশলগত সমর্থন দিয়ে আসছেন তিনি। মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের পেছনে সোলাইমানিকে অনেকখানি কৃতিত্ব দেওয়া হয়। গোপনীয়তাপ্রিয় হিসেবে পরিচিত সোলাইমানির ভাবমূর্তি ইরানে কিংবদন্তীতুল্য। ২০১৬ সালের মার্চে অনুষ্ঠিত এক জনমত জরিপে দেখা গেছে, সুলেমানিকে সমর্থন করেন ৩৮ শতাংশ ইরানি। অপছন্দ করেন ১১ শতাংশ। কিন্তু ৪৫ শতাংশই তাকে চিনতে পারেননি।

About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment