Sunday, January 7, 2018
সামর্থ্য বেড়েছে, প্রয়োগে ঘাটতি by ইফতেখারুজ্জামান
সামর্থ্য বেড়েছে, প্রয়োগে ঘাটতি by ইফতেখারুজ্জামান

এই
সরকারের নির্বাচনী ইশতেহার ও নীতিকাঠামোর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়
অবস্থানের কথা স্পষ্ট করে বলা হয়েছে। সেই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠার জন্য
যেসব উপাদান অপরিহার্য, সেগুলো প্রতিষ্ঠিত ও বাস্তবায়ন করার অঙ্গীকার ছিল।
এখন ফিরে তাকালে আমরা দেখতে পাই, বেশ কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এটা স্বীকার না করে উপায় নেই। যেমন নবম সংসদের প্রথম অধিবেশনে তথ্য অধিকার
আইন হয়েছে, যেটা দুর্নীতি প্রতিরোধের জন্য অত্যন্ত সহায়ক। এর পাশাপাশি
দুর্নীতি প্রতিরোধের যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, অর্থাৎ দুর্নীতি দমন
কমিশন, সেটির আইনে কিছু সংস্কার এনে এর দুর্বলতাগুলো কাটানোর চেষ্টা করা
হয়েছে। দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত যে রকম বাজেট চেয়েছে, সরকার দিয়েছে।
কোনো রকম আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। সম্প্রতি দুদকের নিজস্ব
পুলিশ ফোর্স এবং হেফাজতখানা তৈরি করা হয়েছে। এ ছাড়া অ্যান্টি মানি লন্ডারিং
অ্যাক্টের নীতিগত সংশোধন হয়েছে। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ
ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে এই সরকারের
আমলে। জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্যরাষ্ট্র হিসেবে
বাংলাদেশ যে অঙ্গীকারগুলো করেছিল, সেগুলো বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা এ
সরকার প্রণয়ন করেছে। তার ভিত্তিতে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। তার
মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন। এটাকে আমি খুবই
গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখি। বলা বাহুল্য, এটার খসড়া প্রণয়নের সঙ্গে
আমরা জড়িত ছিলাম। আমি বলব, এই শুদ্ধাচার কৌশল বাস্তবায়নকে সরকার প্রাধান্য
দিয়েছে। কেননা আমরা দেখছি, সরকার মন্ত্রিপরিষদ বিভাগের রিফর্ম ইউনিটের ওপর
এটি বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করেছে। তথ্য প্রকাশকারী সুরক্ষা আইন নামে
আরেকটি গুরুত্বপূর্ণ আইন হয়েছে ২০১২ সালে। এই আইনে বলা হয়েছে, তথ্য যাঁরা
প্রকাশ করবেন, রাষ্ট্র তাঁদের সুরক্ষা দেবে। ২০০৪ সাল থেকে বিভিন্ন
বেসরকারি সংস্থা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করলেও সরকারিভাবে এত
দিন ধরে তা পালন করা হতো না। আমাদের দীর্ঘ প্রচারণার পরিপ্রেক্ষিতে সরকার এ
বছর থেকে দিবসটি সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আমি ইতিবাচক
রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে দেখি। এগুলোর পরিপ্রেক্ষিতে বলা চলে,
আমাদের রাষ্ট্রকাঠামোয় দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণের সামর্থ্য আগের
তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অঙ্গীকার আছে, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি
হয়েছে, কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। সে কারণে বাংলাদেশে গত
নয় বছরে দুর্নীতি উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রিত হয়েছে বা কমেছে এমনটা বলা
কঠিন। আমাদের গবেষণা এবং পৃথিবীর অন্যান্য সংশ্লিষ্ট গবেষণা বিশ্লেষণ করলে
দেখা যায়, বাংলাদেশে সুশাসনের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এখনো সবচেয়ে বড়
প্রতিবন্ধকতা দুর্নীতি। টিআইবির খানা জরিপে দেখা যাচ্ছে, মানুষের দুর্নীতির
শিকার হওয়ার যে হার, সেটা অব্যাহতভাবে ৬৫ থেকে ৭০ শতাংশের কাছাকাছি রয়ে
গেছে। ২০১৬ সালে আমাদের যে জাতীয় খানা জরিপ প্রকাশিত হয়, যেটা ২০১৫ সালের
তথ্য, তাতে দেখা যাচ্ছে, সেবা খাতে ৬৭ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে
দুর্নীতির শিকার হয়েছে। যারা ঘুষ দিতে বাধ্য হয়েছে, তাদের ৭১ শতাংশ বলেছে,
ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। অর্থাৎ মানুষকে জিম্মি করে ঘুষ নেওয়া
হয়েছে। আন্তর্জাতিক তুলনামূলক পরিপ্রেক্ষিতেও বাংলাদেশের অবস্থার কোনো
ইতিবাচক পরিবর্তন হয়নি। এটা ঠিক যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে
দুর্নীতির ধারণা সূচক, সেখানে ২০০১ থেকে ২০০৫ সালের মতো সর্বনিম্ন অবস্থানে
আমরা এখন আর নেই, কিন্তু আমরা ১৩তম, ১৪তম, ১৫তম অবস্থানে রয়ে গেছি। ২০০৯
সালের পর থেকে অবস্থার হেরফের খুব একটা হয়নি। এতে স্বস্তির কিছু নেই।
লক্ষণীয় বিষয় হলো, দুর্নীতির সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু
আফগানিস্তান আমাদের নিচে। এটা আমাদের জন্য বিব্রতকর বলেই আমি মনে করি। মোটা
দাগে দুর্নীতি একটা ব্যাপক সমস্যা রয়েই গেছে। এখানে সরকার যে খুব সাফল্য
দাবি করতে পারে, সেটা বলা কঠিন। এর কারণ অনুসন্ধান করতে গেলে প্রথমত দেখা
যাবে, দুর্নীতি নিয়ন্ত্রণে জবাবদিহির যে রাজনৈতিক অবকাঠামো দরকার, সেটা
ক্রমাগতভাবে সংকুচিত হয়েছে। ক্ষমতার কেন্দ্রীকরণ (কনসেনট্রেশন অব পাওয়ার)
আগের চেয়ে বেশি হওয়ায় এটা হয়েছে। প্রতিষ্ঠানগুলোয় ক্ষমতা নির্বাহীদের হাতে
কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা ক্রমাগত বাড়ছে। এর পাশাপাশি গণতন্ত্রে জবাবদিহি
নিশ্চিত করার যে মৌলিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর কার্যকারিতা
ক্রমাগতভাবে খর্ব হতে আমরা দেখেছি। যেমন জাতীয় সংসদ। দুর্নীতি নিয়ন্ত্রণে
জাতীয় সংসদের যে ভূমিকা অপরিহার্য, নবম ও দশম দুটি জাতীয় সংসদের ক্ষেত্রেই
সেটা আমরা কার্যকর দেখতে পাইনি। সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম
প্রত্যাশা পূরণ করতে পারেনি। মাসে অন্তত একটি বৈঠক করার যে বাধ্যবাধকতা,
সেটা পালনে কমিটিগুলো যেমন ব্যর্থ হয়েছে, তেমনি এগুলো স্বার্থের দ্বন্দ্বে
লিপ্ত ছিল। কোনো কোনো কমিটির আলোচ্য বিষয়ে এটির সদস্য বা সভাপতির স্বার্থ
জড়িত দেখা গেছে। সংসদে দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রে, সরকারে
দুর্নীতি বিরাজমান-এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু তা নিয়ন্ত্রণে কোনো
কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উল্টো কোনো কোনো ক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ
করেছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী বা সাংসদেরা। সামগ্রিকভাবে দুর্নীতির
উপস্থিতি অস্বীকৃতির যে সংস্কৃতি, সেটা বিরাজমান থেকেছে। এ কারণে যাঁরা
দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁরা সুরক্ষা পেয়েছেন। তাঁরা আরও বেশি ক্ষমতাবান
হয়েছেন। দুর্নীতি করলে শাস্তি পেতে হয়-এ ধারণা তৈরি না হলে দুর্নীতি
উৎসাহিত হয়। যাঁরা দুর্নীতি করেছেন, অনেক ক্ষেত্রে প্রকাশ্যেই স্বীকার করা
হয়েছে যে ‘তাঁরা আমাদের মানুষ’। দুর্নীতির কারণে মানুষের নিরাপত্তা কীভাবে
কমেছে, জীবনের ঝুঁকি কীভাবে বেড়েছে, তার একটা প্রকট দৃষ্টান্ত রানা প্লাজা
ধস। দুর্নীতির মাধ্যমেই ওরকম একটি ত্রুটিপূর্ণ ভবন নির্মিত হতে পেরেছে।
এটির নকশা অনুমোদন করা হয়েছে দুর্নীতির মাধ্যমে। রাজনৈতিক প্রতিযোগিতার
অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে দুর্নীতি। মন্ত্রীরা প্রকাশ্যে-অপ্রকাশ্যে এ
রকম কথা বলেন যে ক্ষমতায় থাকলে দুর্নীতি করার, অর্থবিত্তের অধিকারী হওয়ার
সুযোগ মিলবে। আবার যাঁরা ক্ষমতার বাইরে থাকেন, তাঁরা এ রকম সুযোগ-সুবিধা
থেকে বঞ্চিত বোধ করতে থাকেন। ফলে দুর্নীতি করার সুযোগই ক্ষমতায় থাকা বা
বাইরে থাকার নিয়ামক হয়ে উঠছে। এটা একটা প্রতিযোগিতার জন্ম দিচ্ছে।
পত্রপত্রিকার খবরে দেখা যায়, দুর্নীতির সুযোগের প্রতিযোগিতার কারণে
হানাহানিতে অনেককে মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা আগে এভাবে দেখা যায়নি।
ক্ষমতার সঙ্গে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যাঁরা প্রভাবশালী,
তাঁদেরকে বিচারের আওতায় আনার দৃষ্টান্ত আগেও কখনো তৈরি হয়নি, এই নয় বছরেও
তেমন একটা তৈরি হতে দেখা যায়নি। উচ্চ আদালতের নির্দেশে ও ব্যাপক জনদাবির
পরিপ্রেক্ষিতে দুদক দৃশ্যত বাধ্য হয়ে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান
আবদুল হাই বাচ্চুর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে বটে, তবে শেষ
পর্যন্ত আবার তা লোক দেখানো একটা ব্যাপার হয়ে যায় কি না, এ রকম সন্দেহ
অমূলক না-ও হতে পারে। তা ছাড়া এ বিষয়ে দুদকের সুদীর্ঘকালের গড়িমসি যেমন তার
দক্ষতার মাপকাঠিতে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই এর ফলে
দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইনের চোখে যে সবাই সমান এবং অভিযুক্তের
পরিচয় বা অবস্থাননির্বিশেষে সবাইকে দুদক বিচারের মুখোমুখি করতে সক্ষম, এরূপ
আস্থা অর্জন সুদূরপরাহত রয়ে গেল। আমাদের স্বীকার করতে হবে যে দুর্নীতি দমন
কমিশন সাম্প্রতিককালে আগের চেয়ে সক্রিয় হয়েছে এবং মানুষের মধ্যে একপ্রকার
আশাবাদ তৈরি হয়েছে। মানুষ ভাবছে এই কমিশন চেষ্টা করছে। কিন্তু একটা
সীমারেখার মধ্যেই এটা রয়ে গেছে বলে মনে হয়। কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণিই
আর ধরাছোঁয়ার বাইরে থাকবে না-এমন আস্থা মানুষের মধ্যে এখনো তৈরি হয়নি।
দুর্নীতি দমন কমিশন এককভাবে দুর্নীতি প্রতিরোধ করতে পারে না। অন্যান্য
প্রতিষ্ঠান যেমন আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার বিভাগ ইত্যাদির
সামর্থ্যকে প্রয়োগ করতে হবে। সেটা প্রয়োগের পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের সঙ্গে শাসন বিভাগের যে টানাপোড়েন তৈরি
হয়েছে, তা কখনোই শাসনব্যবস্থার জন্য ইতিবাচক নয়। আইন ও কাঠামো ছাড়াও সাধারণ
মানুষকেও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখতে হয়। জাতিসংঘের দুর্নীতিবিরোধী
কনভেনশনে সদস্যদেশগুলো এমন এক পরিবেশ তৈরির অঙ্গীকার করেছে, যেখানে সাধারণ
মানুষ, গণমাধ্যমসহ সব অংশীজন নিরাপদ পরিবেশে দুর্নীতির বিরুদ্ধে সমানভাবে
সোচ্চার হতে পারে। সেই পরিসর তৈরির ক্ষেত্রে বৈপরীত্য দেখতে পাচ্ছি। একদিকে
সরকার রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করছে, আবার
অন্যদিকে এমন কিছু আইন তৈরি করছে, যার কারণে মানুষের দুর্নীতির বিরুদ্ধে
সোচ্চার হওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। যেমন তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ও ফরেন
ডোনেশন রেগুলেশন অ্যাক্টের ১৪ নম্বর ধারা। এসবের মাধ্যমে মানুষের
মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনার স্বাধীনতা সংকুচিত হচ্ছে, আত্মনিয়ন্ত্রণ ও
ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়ার
সম্ভাবনা তিরোহিত হচ্ছে।
এই সামগ্রিক কারণে দুর্নীতি দমনে এই সরকারের নিজেদের তৈরি করা সম্ভাবনা বাস্তবায়ন করতে সরকার ব্যর্থ হয়েছে।
ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ ও ঘাটতি
ইতিবাচক পদক্ষেপ
* তথ্য অধিকার আইন প্রণয়ন
* তথ্য প্রকাশকারী সুরক্ষা আইন
* বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন
* অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্টের নীতিগত সংশোধন
* জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন
দুর্নীতির পরিস্থিতি
* ৬৭ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার
* ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না
* দুর্নীতিতে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম
* অধিক দুর্নীতিগ্রস্ত দেশের কাতারেই একটানা অবস্থান
* সংসদীয় স্থায়ী কমিটিগুলো কম সক্রিয়
সূত্র: দুর্নীতির পরিসংখ্যানগুলো টিআই-এর দুর্নীতির ধারণাসূচক এবং টিআইবির ২০১৬ সালের খানা জরিপ থেকে নেওয়া
এই সামগ্রিক কারণে দুর্নীতি দমনে এই সরকারের নিজেদের তৈরি করা সম্ভাবনা বাস্তবায়ন করতে সরকার ব্যর্থ হয়েছে।
ইফতেখারুজ্জামান: নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
দুর্নীতি প্রতিরোধে উদ্যোগ ও ঘাটতি
ইতিবাচক পদক্ষেপ
* তথ্য অধিকার আইন প্রণয়ন
* তথ্য প্রকাশকারী সুরক্ষা আইন
* বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠন
* অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্টের নীতিগত সংশোধন
* জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন
দুর্নীতির পরিস্থিতি
* ৬৭ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার
* ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না
* দুর্নীতিতে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম
* অধিক দুর্নীতিগ্রস্ত দেশের কাতারেই একটানা অবস্থান
* সংসদীয় স্থায়ী কমিটিগুলো কম সক্রিয়
সূত্র: দুর্নীতির পরিসংখ্যানগুলো টিআই-এর দুর্নীতির ধারণাসূচক এবং টিআইবির ২০১৬ সালের খানা জরিপ থেকে নেওয়া
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
January
(1086)
-
▼
Jan 07
(70)
- পাপুয়া নিউগিনিতে জেগেছে সুপ্ত আগ্নেয়গিরি, সুনামির ...
- মন্ত্রিসভায় রদবদল যেকোনো সময় হতে পারে
- বড়হাতিয়ায় কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ইরানের বিক্ষোভের ৫টি ব্যাপার যা আপনার জানা দরকার
- চট্টগ্রামে জেএসসিতে ফলাফল পুনর্নিরীক্ষণ চায় ১০৫৩১ ...
- ‘ভারত শুধু হিন্দুদের, সমস্যার কারণ মুসলিমরা’
- কুদস ফোর্স প্রধানকে হত্যার ইসরাইলি পরিকল্পনায় যুক্...
- বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ মার্চেই
- লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহত ৮, নিখোঁজ ৮৪
- ল্যাপটপ কেনার সময় মাথায় রাখুন ৬ বিষয়
- হতে চেয়েছিলেন ডাক্তার, হলেন নায়িকা
- আইফেলের আদলে নির্মিত ওয়াচ টাওয়ার উদ্বোধনের অপেক্ষায়
- পুরুষাঙ্গ দিয়ে ট্রাক্টর টানলেন সন্ন্যাসী
- ৯২ বছরে ফের প্রধানমন্ত্রী প্রার্থী হলেন মাহাথির মো...
- কিমের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প!
- ২৫ জীবন বাঁচানো পারভেজ পাচ্ছেন বিপিএম পদক
- 'সুইডেন থেকে নিয়ন্ত্রণ হচ্ছে বাংলাদেশে গুম হত্যার ...
- দুটি জাহাজের সংঘর্ষ, ২ বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ
- প্রধানমন্ত্রীর নির্দেশের পর চমেকে ভর্তি সাবেক সাংসদ
- আলোচনায় রাজি উত্তর কোরিয়া
- সামর্থ্য বেড়েছে, প্রয়োগে ঘাটতি by ইফতেখারুজ্জামান
- মানবাধিকার আন্দোলনের নতুন দিশা লাগবে by মং জার্নি
- পিপিপিতে চলবে ১৩ বস্ত্রকল
- আগামী দিনের ‘টাইম বোমা’
- দুর্নীতি ও জবাবদিহির অভাবে সরকারি মিলের নাজুক অবস্থা
- রিজার্ভ কমে আবারও ৩ হাজার ২০০ কোটি ডলারে
- প্রাপ্তবয়স্ক তরুণীর পছন্দে বাধা দেওয়া যাবে না
- কাতারে কমেছে বাংলাদেশি কর্মী
- বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র: পাকিস্তান
- প্রেমের টানে সিরিয়াল কিলার!
- চীনে ২ বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ
- আসামে বাঙালি বিতাড়নের মুষল পর্ব
- ২০১৮: নির্বাচন নিয়ে আশাবাদ by আসিফ নজরুল
- পর্যটন নগরীকে বাঁচাও
- হাওরে বাঁধ নির্মাণে গাফিলতি
- অসংবাদমাধ্যমের উত্থান: সাংবাদিকতার কী হবে?
- কেমন হবে ২০২৮? by আনিসুল হক
- ঢাকায় আবাসন: কতটা সাধ্যের মধ্যে? by মোহাম্মদ সিরাজ...
- জঙ্গিবাদের ভিত্তি ধ্বংস করতে হবে
- ইরান বিক্ষোভ ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা
- ফসলি জমির মাটি কেটে বিক্রি!
- জনসভার অধিকার
- এমপিওভুক্তি করুণা নয়, অধিকার
- মন্ত্রিসভায় কেন হঠাৎ পদবদল?
- নেশার টাকা জোগাড়ে জড়াচ্ছেন ছিনতাইয়ে
- মাদক কেনাবেচায় রাখঢাক নেই
- ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়
- নারীদের সাগরজয়ে ‘নিরাপত্তার’ বাধা by মাসুদ মিলাদ
- অবশেষে সিনেমা হলে ‘পদ্মাবত’
- সন্ধ্যার ট্রেন ছাড়ল পরের দিন ভোরে
- বিয়েতে ‘উকিল বাপ’ কি বৈধ?
- যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতক বন্ধু: পাকিস্তানের পররাষ্...
- তথ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা
- তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে
- শৈতপ্রবাহে বাড়ছে রোগের প্রকোপ
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত
- মৃত্যুর ১৮ ঘণ্টা আগে বিয়ে
- নতুন বই আর পড়া হলো না আফরিনের
- ইরানে বিক্ষোভ ঝিমিয়ে পড়েছে, ছাত্রসহ গ্রেফতার সহস...
- ঐতিহ্যের মনিপুরী তাঁত
- রাজ্যসভায় আটকে গেছে ৩ তালাক বিল: শরীয়ার বিধানে হস্...
- ইসলাম সম্পর্কে যা বললেন বলিভিয়ার নওমুসলিম মিখাইল
- জাতীয় সম্মেলনের নির্দেশে উজ্জীবিত ছাত্রলীগ নেতাকর্...
- রোহিঙ্গাদের পাচার করে দাস হিসেবে বিক্রি
- আধ্যাত্মিক গুরুকে গোপনে বিয়ে করলেন ইমরান খান!
- এমপিরা আবারো মনোনয়ন পাচ্ছেন ভাবলে ভুল হবে
- রাজধানীতে ফানুস ওড়াতে পুলিশের নিষেধাজ্ঞা
- ফেনী-মাইজদী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৭
- শীতে কাবু সারাদেশ, আগুন জ্বালিয়ে রাত কাটে গ্রামের ...
- যুক্তরাষ্ট্রে ২০৪০ সালের মধ্যে মুসলিমরা হবে দ্বিতী...
-
▼
Jan 07
(70)
-
▼
January
(1086)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment