Monday, November 5, 2012
সাম্প্রতিক প্রসঙ্গ-রামু ও উখিয়া থেকে ফিরে by মো. আনোয়ার হোসেন
সাম্প্রতিক প্রসঙ্গ-রামু ও উখিয়া থেকে ফিরে by মো. আনোয়ার হোসেন
রামু-উখিয়ায় ২৯ সেপ্টেম্বর মধ্যরাতের বিপর্যয়ের পর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি মিছিলের আয়োজন করি। সেমিনার ও মুক্ত আলোচনা হয়। সেখানে ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ।
সেমিনারে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শেষ পর্বের ছাত্রী ফাতেমা তুজ জোহরা বলে : ক্ষতিগ্রস্ত এলাকার দুস্থ মানুষের এই মুহূর্তে যা সবচেয়ে প্রয়োজন, তা হলো অর্থ কিংবা প্রাত্যহিক জীবনযাপনের জন্য অত্যাবশ্যক সামগ্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়ার তার এই প্রস্তাব সানন্দে গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। ভালো সাড়া মেলে তাতে। এসব কাজে সার্বিক সাহায্য ও পরামর্শ দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অর্থ সাহায্যে এগিয়ে আসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদেশ থেকে আগত অভিভাবক, ভর্তিচ্ছু ছাত্রছাত্রী, কর্মচারী, কর্মকর্তারা নিজেদের সাধ্যমতো টাকা-পয়সা দেন। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের শিক্ষার্থীরা প্রায় দেড় লাখ টাকা সংগ্রহ করে ফেলে। সে অর্থ নিয়ে ২৩ অক্টোবর, ২০১২ তারিখ সন্ধ্যায় আমাদের ২০ জনের দলটি ক্যাম্পাস থেকে সারারাতের বাসযাত্রা শেষে রামুতে যখন পেঁৗছায়, তখন সকাল ৯টা। আমাদের দলে পাহাড়ি ছাত্রছাত্রী ছাড়াও ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক আহমেদ রেজা। স্থির হয়েছিল, আক্রান্ত পরিবারগুলোকে সংগৃহীত অর্থ ভাগ করে দেওয়া হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত চাকমা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির জন্য আগেই সেখানে চলে যায়। তাকে বিশেষভাবে বলা হয়েছিল, প্রত্যন্ত এলাকায় আমরা যাব, যেখানে এখনও হয়তো কোনো বা তেমন বেশি সাহায্য পেঁৗছেনি। কেরানির হাট এলাকায় পেঁৗছে অমিতের কাছে জানতে পারি, সরকার ইতিমধ্যে আক্রান্ত এলাকার জনসাধারণের মাঝে প্রাথমিক সহায়তা দিয়েছে। এ কারণে তার প্রস্তাব ছিল, রামু ও উখিয়ার প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহারে আমাদের সংগৃহীত অর্থ বণ্টন করা। এ প্রস্তাব যুক্তিযুক্ত মনে হলো। অমিত ৫টি বৌদ্ধবিহারের তালিকা আমাদের হাতে দেয়_ রামুতে অবস্থিত তিনটি এবং উখিয়া এলাকায় দুটি। পরে আমাদের দলের অন্যতম সদস্য নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মমো রাখাইনের প্রস্তাবমতো রামুতে অবস্থিত আরও ৩টি বৌদ্ধবিহারে যাওয়ার সিদ্ধান্ত হয়।
আমরা প্রথমে যাই রামুর প্রত্যন্ত এলাকায় অবস্থিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে। এখানেই ২৯ সেপ্টেম্বর প্রথম হামলা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর বর্বর হামলার খবর টেলিভিশনে দেখেছি, পত্রিকায়ও পড়েছি। তা ছিল বীভৎস ও ভয়াবহ। ধ্বংসযজ্ঞ ছিল অকল্পনীয়। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগে যেসব অনুসন্ধান কমিটি হয়েছে, তাদের প্রতিবেদনও পড়েছি। কিন্তু রামু-উখিয়ায় এসে চোখে যা দেখি, তাতে এই উপলব্ধি হয় যে, কত বড় ক্ষতি আমরা করে ফেলেছি। দূর থেকে দেখে তা ধারণা করা একেবারেই সম্ভব নয়। একজন বৌদ্ধ ভিক্ষু জানালেন, কয়েকশ' বছর ধরেই এ এলাকায় প্রজন্মের পর প্রজন্ম বৌদ্ধরা বসবাস করছে। কেউ তাদের আক্রমণ করেনি। এসব এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা ক্রমাগত কমে আসছে এবং এখন তারা প্রকৃত অর্থেই সংখ্যালঘু। সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বী প্রতিবেশীরা তাদের ওপর আক্রমণ করা তো দূরে থাক, কখনও তাদের সঙ্গে অসদাচরণ করেনি। বরং একান্ত আপনজন হিসেবে সংকটে তাদের রক্ষার জন্যই সর্বদা সচেষ্ট থেকেছে। অথচ ২৯ সেপ্টেম্বরের ভয়াল রাতে এসব এলাকায়ই একের পর এক বৌদ্ধবিহার এবং বৌদ্ধদের ঘরবাড়ি আক্রমণের শিকার হয়েছে।
বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র নামের যে বৌদ্ধবিহারে প্রথমে যাই, সেখানে ১০০ ফুট দৈর্ঘ্যের উজ্জ্বল সোনালি রঙের গৌতম বুদ্ধের মূর্তি শায়িত। এর ওপর সকালের আলো পড়ায় এক অপরূপ দৃশ্য আমরা অবলোকন করি। বুদ্ধ যেন নিশ্চিন্তে ও শান্তিতে ঘুমিয়ে আছেন। মনে হয় তাঁর ওপর সামান্য আঁচড়টুকুও পড়েনি। কিন্তু চারপাশের দৃশ্য ভিন্ন_ ভিক্ষুদের থাকার স্থান ও আশপাশের বৌদ্ধ বসতি সব ভস্মীভূত। বুদ্ধমূর্তির পেছনে যে ঘরটি ছিল, সেখানে শুধু ছাই আর আগুনে পোড়া ছোট ছোট বুদ্ধমূর্তি। আর রয়েছে দোমড়ানো-মোচড়ানো পোড়া টিন। বৌদ্ধ ভিক্ষুরা যে ঘরে থাকতেন, তা পুড়িয়ে দেওয়া হয়েছে। ভস্মীভূত কাঠের আলমারির অবশেষ পড়ে আছে। তাতে রয়েছে অতি প্রাচীন কিছু গ্রন্থের ধ্বংসাবশেষ। সম্পূর্ণ পুড়ে যায়নি। হাতে নিয়ে পড়তে চেষ্টা করি। কিন্তু চোখ পানিতে ভিজে আসে। ভাবি, এমন ক্ষতি যারা করেছে, তারা কি স্বাধীন বাংলাদেশের নাগরিক? ভিক্ষুরা আমাদের শায়িত বুদ্ধমূর্তির পেছনে নিয়ে যান। শক্ত কংক্রিটের মূর্তির পেছনের গায়ে ছোট দরজাটি আক্রমণকারীরা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। এ জন্য তারা ব্যবহার করে শাবল ও গাঁইতি। পুরনো টায়ার তারা সঙ্গে নিয়ে এসেছিল। মূর্তির ভেতরে সেগুলো ছুড়ে দিয়েছিল তারা। ছড়িয়ে দিয়েছিল পেট্রোল এবং বারুদ। তাতে আগুন দিয়েছিল। গ্রেনেডও ছুড়েছে ভেতরে। সেখানে উপস্থিত একজন বললেন : ওই দুষ্কৃতকারীদের আঘাতের মূল লক্ষ্যবস্তু ছিল ১০০ ফুট দৈর্ঘ্যের বুদ্ধমূর্তি। তাদের হয়তো কল্পনায় ছিল, আফগানিস্তানের বামিয়ান পর্বতের গায়ের বুদ্ধমূর্তি যেভাবে তালেবান কামান দেগে ধ্বংস করেছিল, ঠিক সেভাবেই বিস্টেম্ফারক দিয়ে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের বৌদ্ধবিহারের মূর্তি গুঁড়িয়ে দেবে তারা। তাদের এ হীন চেষ্টা ব্যর্থ হয়_ ১০০ ফুট দৈর্ঘ্যের মূর্তিটি অক্ষত থাকে। কিন্তু গৌতম বুদ্ধের অনুসারীদের হৃদয়ে যে আঘাত, যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা বড়ই গভীর। গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষু এবং ছোট শিশুরা আমাদের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে। তাতে গভীর অসহায়ত্ত।
এ বিহারে প্রবেশের মুখে পল্গাস্টিকের চেয়ারে বসে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ও সেনাবাহিনীর সদস্যরা। আক্রান্ত বৌদ্ধরা যেন নতুন কোনো সহিংসতার শিকার না হয়, সেটা নিশ্চিত করতেই তারা আছেন। তাদের সঙ্গে কথা হয়। বললাম, আমাদের সংখ্যালঘু ভিন্নধর্মাবলম্বীদের রক্ষার দায়িত্ব ছিল আমাদের। আমরা তা করতে পারিনি। তাদের ওপর আর কোনো আক্রমণ যেন কখনও না হয়, সেটা যেন তারা দেখেন।
এরপর আমরা এক-এক করে রামুর 'সোনা জেতবন বৌদ্ধবিহার', জাদিপাড়ায় 'আর্য্যবংশ বৌদ্ধবিহার', কেন্দ্রীয় 'সীমা বৌদ্ধবিহার', 'উ-মংরি (লাল সিং ও সাদা সিং) বৌদ্ধবিহার', 'বড় ক্যাং বৌদ্ধবিহার', উখিয়ার 'প্রজ্ঞামিত্র মহারত্ন (খয়রাতি) বৌদ্ধবিহার' ও সব শেষে পশ্চিম মরিচ্যায় 'দীপাংকুর বৌদ্ধবিহারে' যাই। সর্বত্র ধ্বংসের একই চিত্র। আক্রমণকারীরা এসেছিল দলবদ্ধভাবে। এক পাশবিক উন্মত্ততায় তারা ঝাঁপিয়ে পড়েছিল। অনেকেরই চেহারা চেনা। কারণ এরা ছিল আক্রান্তদেরই প্রতিবেশী। কিন্তু মুহূর্তেই তারা অচেনা হয়ে পড়েছিল। তাদের আক্রমণে প্রাণ নিয়ে পালান ভিক্ষু এবং সাধারণ বৌদ্ধরা। সেই কত বছর আগে শংকরাচার্যের সময়ে ভিন্ন ধর্মের ক্রোধের শিকার হয়েছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাদের তখন আশ্রয় মিলেছিল প্রকৃতির বুকে_ পাহাড়ে ও জঙ্গলে। সেই ক্ষত, সেই ভুল শোধরাতে অনেক সময় লেগেছে। এবার স্বাধীন বাংলাদেশে আবার তাদের জীবন বাঁচাতে চলে যেতে হলো গভীর রাতে জঙ্গলে-পাহাড়ে, প্রকৃতির কাছে। কয়েকটি প্রশ্নের উদয় হয় মনে_ বৌদ্ধবিহারগুলো একটি থেকে অন্যটি বেশ দূরে। কিন্তু ২৯ সেপ্টেম্বরের ভয়াল রাতে প্রায় একই সময়ে সেগুলোতে হামলা হয়। তার অর্থ এই আক্রমণ ছিল পূর্বপরিকল্পিত। শুধু বুদ্ধমূর্তি নয়, আক্রমণকারীরা মানুষের হৃদয়ও ভেঙেছে।
উখিয়া আওয়ামী লীগের সভাপতি আদিল চৌধুরীর বাবা শমসের আলম চৌধুরীর বয়স এখন ৯৪ বছর। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোগী। কয়েক বছর আগে উখিয়ায় তার বাড়িতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু আইয়ুব আমলের শুরুতে ১৯৫৮ সালে যৌবনে তাদের বাড়িতে এসেছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখানে থেকেছেন কয়েকটি দিন। ৬ ছেলেকে তিনি অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষিত করেছেন। এবারে রামু-উখিয়ায় ত্রাণ কাজে অংশ নেওয়া আমার স্ত্রী এ ঘটনা স্মরণ করিয়ে দেওয়ায় মোবাইলে আদিল চৌধুরীর নাম খুঁজে পাই। উখিয়ায় তার সঙ্গে দেখা হয়। তিনি জানালেন এক ভয়ানক ষড়যন্ত্রের কথা। এক সুগভীর চক্রান্ত চলছে মিয়ানমারের আরাকান এবং সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড নিয়ে। ষড়যন্ত্রকারীরা চাইছে এ অঞ্চলে এমন একটি বাফার স্টেট সৃষ্টি করতে, যেটা হবে জঙ্গি ইসলামী রাষ্ট্র। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিদেশি শক্তি জড়িত এবং কাজও চলছে অনেক দিন ধরে। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে অনুপ্রবেশের চেষ্টা যেমন রয়েছে, তেমনি ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণও তাদের লক্ষ্য। জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিতে তারা সদা সচেষ্ট। এখন মোক্ষম সুযোগ এসেছে তাদের। মিয়ানমারের আরাকান অঞ্চলের মুসলিম রোহিঙ্গাদের ওপর সহিংস আক্রমণ এবং তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের প্রেক্ষাপটে এরা ষড়যন্ত্র করেছে। বৌদ্ধদের পাশাপাশি বাস করা মুসলিম জনগোষ্ঠীকে ক্ষেপিয়ে তুলেছে মিথ্যা ভিত্তিহীন প্রচারণা চালিয়ে। তারা চায় বৌদ্ধদের সম্পূর্ণ বিতাড়ন করতে, যাতে এ অঞ্চল কেবলই মুসলমানদের হতে পারে। এ লক্ষ্য সামনে রেখেই ফেসবুকে অসত্য তথ্য ছড়িয়ে দিয়ে স্থানীয় অধিবাসীদের উস্কে দিয়েছে তারা। এ অঞ্চলের শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারী_ যারা কখনোই অন্যকে আঘাত দেয়নি_ তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। বৌদ্ধ রমণীরা পবিত্র কোরআন শরিফ পদদলিত করেছে_ এমন ভিত্তিহীন অসত্য কথা ছড়িয়ে দিয়েছে মাইকে। এমনিভাবেই চরম সাম্প্রদায়িকতার বিষবাষ্প মুসলমান জনগোষ্ঠীর মনে ঢুকিয়ে দিয়েছে তারা।
উখিয়ার প্রত্যন্ত এলাকায় প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহারটি পাহাড়ি ঝরনার ওপারে অবস্থিত। একটি নড়বড়ে সেতু অতিক্রম করে সেখানে গিয়েছিলাম। আক্রমণকারীরা এ পথেই এসেছিল। তারা দূরের নয়, কাছের মানুষই ছিল। তরুণ ভিক্ষু বলেন, সবাই তো এতদিনের চেনা-জানা। সবশেষে দীপাংকুর বৌদ্ধবিহারে যখন পেঁৗছি তখন রাত হয়ে গেছে। সেখানে আমাদের সঙ্গে বড়দের পাশাপাশি কিছু শিশু-কিশোরও জড়ো হয়েছিল। এরা এখানকার মুসলিম পরিবারের ছেলেমেয়ে। ভিক্ষু একান্তে বললেন, এসব ছোট শিশুও নাকি কেউ কেউ বলছিল : পুলিশ-সরকার কতদিন পাহারা দেবে? এ থেকে বুঝতে পারি, সাম্প্রদায়িকতা কত গভীরে প্রোথিত হয়েছে। এটা উপড়ে ফেলা তো সহজ কাজ নয়। এ জন্য পরম ধৈর্য, যত্ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ করতে হবে। এ ছাড়া তো অসহায় বৌদ্ধদের বাঁচানো সম্ভব হবে না। যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা নিরাময়ের জন্য কেবল সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়। কেবল সহমর্মিতা ও সংবিধানে কার্যকর অসাম্প্রদায়িকতা যুক্ত হলেই চলবে না। রাষ্ট্রকে গণতান্ত্রিক হতেই হবে। তাও যথেষ্ট নয়। আমাদের আরও গভীরে কাজ করতে হবে। যথার্থ গণতান্ত্রিক, মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে শিশু থেকে বয়স্ক সব মানুষের মধ্যে। এটাই মুক্তিযুদ্ধের চেতনা, যা যথার্থভাবে প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের। আর এ জন্য যে পথ চলতে হবে, তার পুরোধা শক্তি হিসেবে থাকতে হবে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে। আওয়ামী লীগকে থাকতে হবে একেবারে সামনে।
দীর্ঘমেয়াদি এক রাজনৈতিক পরিকল্পনা নিয়ে নিরন্তরভাবে মানুষকে বোঝাতে হবে_ তাদের মন থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প-বিদ্বেষ দূর করে দিতে হবে। লাগাতার সভা-সমিতি, ঘরোয়া বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি চালিয়ে যেতে হবে। সব প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। তারাই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বোঝাবেন_ মানুষের জয়গান গাইবেন। শিশুরা যেন ভুল পথে না চলে, তা নিশ্চিত করবেন। একই সঙ্গে রাষ্ট্রকে নির্মমভাবে শক্তি প্রয়োগ করতে হবে ওই দুষ্কৃতকারীদের ওপর, যারা ষড়যন্ত্র করে চলেছে জঙ্গি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার নীল নকশা বাস্তবায়নের জন্য; যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য কাজ করছে বিদেশি শক্তির পক্ষ হয়ে। এতদঞ্চলের আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ ও প্রশাসনকে কাজ করতে হবে সত্যিকার অসাম্প্রদায়িক চেতনায় সিক্ত হয়ে। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় মানুষদের প্রতি। একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে এদেশের মানুষ চরম আত্মত্যাগ করেছিল যে বাংলাদেশের জন্য, সেই অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ আমরা চাই। আমাদের সবাইকে, বিশেষ করে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও বাঙালিদের আজ এ উপলব্ধিতে আসতে হবে যে, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে আমরা সবাই এই বাংলাদেশের সন্তান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ অক্টোবর ২০১২ তারিখে প্রতিবাদী আলোচনা সভায় আমরা বিভিন্ন ধর্মের অনুসারী আলোকিত মানুষদের আমন্ত্রণ করেছিলাম। তখন জানতে পারি, বাংলাদেশ ভূখণ্ডে ৮২টি বিভিন্ন ধর্মাবলম্বী ও নৃগোষ্ঠীর মানুষ বসবাস করছে। তাদের সবার নাম সংগ্রহ করেছি। আমরা বলেছি_ আমরা সবাই এদেশের সন্তান। এই শস্যশ্যামলা সুন্দর বাংলাদেশকে তার সব সন্তানের নিরাপদ আশ্রয়ে পরিণত করতে হবে। এ ভূখণ্ড হবে বহুত্ববাদী। এখানে শুধু বাঙালি বা মুসলমান নয়, সবাই থাকবে সমান অধিকার নিয়ে। কেবল তখনই আমরা বলতে পারব যে, বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে।
রামু-উখিয়ায় সহিংসতার কারণে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে, সেটা অবশ্যই মুছে ফেলতে হবে। এ ক্ষত গোটা বাংলাদেশের হৃদয়েই হয়েছে। স্বাধীন বাংলাদেশে গত ৪১ বছরে মুক্তিযুদ্ধবিরোধী দুঃশাসনে নানা অসঙ্গতি সংবিধানে, রাষ্ট্রে, সমাজ-জীবনে, সংস্কৃতিতে এবং মানুষের বিশ্বাসে সৃষ্টি হয়েছে, সেসব অসঙ্গতিও দূর করতে হবে। এ কাজটি করার জন্য তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। অতীতেও বিভিন্ন সময়ে তারা এগিয়ে এসেছে। যেমন এসেছে মুক্তিযুদ্ধে এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে। এ কারণেই তাদের বলা হয় আশা-ভরসার স্থল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন ছাত্রছাত্রী রামু-উখিয়ায় গিয়েছিল। এদের সবাই পাহাড়ি। তবে সমতল ভূখণ্ডের শিক্ষার্থীরাও ছিল এই শুভ উদ্যোগের সঙ্গে। রামু-উখিয়ায় যাওয়ার সময় আমাদের সেই সব পাহাড়ি ছাত্রছাত্রীর চোখে-মুখে দেখেছি গভীর হতাশা ও বেদনার ছাপ। কিন্তু ৮টি বৌদ্ধবিহারে নিবিড় পরিভ্রমণের পর যখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ফিরে আসছি, তখন তাদের চেহারায় নতুন আশাবাদ দেখতে পেয়েছি। তারা বুঝতে পেরেছে যে, সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। ঘুরে দাঁড়ানোর শক্তি এখনও আশপাশেই রয়েছে। এ শক্তি অবস্থান করছে প্রধানত সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারীদের মধ্যেই। যে কোনো কঠিন সময় মোকাবেলায় তাদের পাওয়া যাবে সামান্য ডাক দিলেই।
অধ্যাপক মো. আনোয়ার হোসেন উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
November
(2002)
-
▼
Nov 05
(88)
- মতিঝিলে জামায়াত-পুলিশ সংঘর্ষ
- খালেদার সফরে আ’লীগের পরিকল্পনা ধূলিস্যাৎ
- বিশ্বব্যাংকের অভিযোগ ভিত্তিহীন নয়ঃ দুদক চেয়ারম্যান
- বিয়ে নয় শুধু কাজ!
- অ্যাকশনধর্মী ছবিতে আগ্রহ এশার
- জামায়াত-পুলিশ সংঘর্ষে মতিঝিল রণক্ষেত্র
- জামায়াত-পুলিশ সংঘর্ষে দৈনিক বাংলা মোড় রণক্ষেত্র
- জামায়াত-পুলিশ সংঘর্ষঃ আগুন
- তাজমহল by বনফুল
- জাপানে পারমাণবিক চুল্লি বন্ধের পরিকল্পনার আংশিক অন...
- বিশ্লেষণ- তৃণমূল সরলে ছোট দলই ভরসা ইউপিএ জোটের
- ঘুরে দাঁড়াতে পারবেন রমনি?
- পুলিশের আগ্নেয়াস্ত্র থাকা না থাকা নিয়ে বিতর্ক
- রমনির ভিডিওর সমালোচনায় ওবামা- প্রেসিডেন্ট হতে হবে ...
- বজলুলের মনোনয়নপত্র গ্রহণের আদেশ স্থগিত
- গাজীপুর-৪ উপনির্বাচন- রিমির পক্ষে ভোট চাইলেন মাহবু...
- ফরিদপুর পৌরসভার সব সড়কই বেহাল
- আ.লীগ নেতার সৌজন্যে থানার ফটক
- প্রথম হাসি by ফরিদুর রেজা সাগর
- টাঙ্গাইলে ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা
- ছত্রাকের জীবনরহস্য কী ও কেন?
- পদ্মা সেতু প্রসঙ্গে দুদক চেয়ারম্যান- কানাডা সরকার ...
- ‘আলোর মুখ দেখলাম’
- তেলেনাপোতা আবিষ্কার by প্রেমেন্দ্র মিত্র
- সাতঘরিয়া by প্রফুল্ল রায়
- ব্লগ থেকে...
- ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল- বাড়িভাড়া: চট্টগ্র...
- দুই দু’গুণে পাঁচ- মিথ্যা তুমি দশ পিঁপড়া by আতাউর...
- প্রয়োজনীয় শিক্ষক ছাড়া স্নাতক সম্মান কোর্স চালু নয়-...
- অদক্ষ ব্যবস্থাপনা-কাঠামো ঢেলে সাজাতে হবে- বিমানের ...
- চারদিক- ‘আমার কাজ বন্ধ তো দুনিয়া বন্ধ’ by সুচিত্রা...
- ‘প্রবৃদ্ধি বাড়াতে কাজ করবে মন্ত্রিসভা’
- কমিউনিস্ট পার্টির সম্মেলন ৮ নভেম্বর- পরিবর্তন আসছে...
- আলোচনায় পেনসিলভানিয়া মিশিগান ও মিনেসোটা
- নতুন জীবনের সন্ধানে চীনারা
- যুক্তরাষ্ট্রে স্যান্ডির আঘাত- বিপর্যস্ত উত্তর-পূর্...
- নয়টি ইস্যুতেদুই প্রার্থীর অবস্থান
- অনেক কিছু করতে রাজি থাকলেও...
- ড্রোন হামলা- যুক্তরাষ্ট্রকে চুক্তি করার পরামর্শ
- ওবামার পক্ষে কেটি পেরি, স্কারলেট জোহানসন রমনির সমর...
- ভাগ্য নির্ধারক ১১ অঙ্গরাজ্য
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- দুই শিবিরই স্নায়ুচাপে
- পুনমের ‘নেশা’ হবে প্রাপ্ত বয়স্কদের
- নারায়ণগঞ্জে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেপ...
- স্ত্রী-সন্তানের সঙ্গে প্রতারণা যুক্তরাষ্ট্রে বাংলা...
- ফতুল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
- সাভারে নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে
- বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো- সামাজিক আন্দ...
- খালেদার ভারত সফরকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছেঃ ফখরুল
- খালেদার ভারত সফর ভিন্ন খাতে নিতে চায় কুচক্রীরা: ফখরুল
- উখিয়া থেকে আরেকটি বুদ্ধ মূর্তি উদ্ধার
- প্রথম আলো কার্যালয়ে প্রীতি সম্মিলন- সমৃদ্ধ বাংলাদে...
- নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ঢাকা...
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে- বাংলাদেশ আরও মনোযোগ দ...
- দূরদেশ- কোন দিকে যাবে ওহাইও অঙ্গরাজ্য? by আলী রীয়াজ
- ‘আমরাই বা কম কিসে?’- যুবদল নেতার অস্ত্রবাজি
- ন্যায়বিচার নিশ্চিত করাই অগ্রাধিকার হোক- চাঞ্চল্যকর...
- শ্রদ্ধাঞ্জলি- মৃত্যুঞ্জয়ী স্বপ্না রায় by গাজীউল হক
- রেস্টুরেন্টে একদিন
- গাইতে গিয়ে গান
- দৈবদুর্বিপাক
- রসকারণ- এক কাপ কফি কি আপনার মাথাব্যথা সারাতে পারে?...
- সবকিছুই ভুলে যাচ্ছে মানুষ- পদক্ষেপ নেওয়ার এখনই সময়
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- প্রতিক্রিয়া- ‘আকাশে আলো নেই, আছে প্রথম আলো’
- প্রথম আলোর বর্ষপূর্তির মিলনমেলা- শুরু হলো, হলো না শেষ
- প্রাণের জুস উৎপাদন ও বিপণন বিষয়ে হাইকোর্টের রুল
- নির্মাণযজ্ঞ চলছে কাতারে, কর্মী পাঠানোর বড় সুযোগ by...
- কালের পুরাণ- দিল্লিতে ‘জাতীয় ঐক্য’, ঢাকায় বিভেদ! b...
- সফরসঙ্গী স্ত্রী বা স্বামীও একই ভাতা পাবেন- মন্ত্রী...
- ২০১২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাল- আগাম ভোটের ...
- সীমানা পুনর্নির্ধারণ ও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ...
- বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতার কোনো ব্যত্যয় হয়নি: ইআর...
- সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়
- পবিত্র কোরআনের আলো-ন্যায় ও শান্তির জন্য যুদ্ধ ফরজ ...
- ইইউর নোবেল শান্তি পুরস্কার ২০১২ প্রাপ্তির যৌক্তিক...
- চালচিত্র-ক্ষমতার রাজনীতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ককে...
- চরাচর-চা শ্রমিকের বিয়ে by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
- পরিকল্পিতভাবেই জনদুর্ভোগ দূর করতে হবে by এ কে এম শ...
- সুখী মানুষের দেশে অসুখী মানুষ by জিতেন্দ্র লাল বড়ুয়া
- ধ্বংস ছাড়া সৃষ্টি কিংবা এগিয়ে যাওয়া সম্ভব নয় by ড....
- প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চাই
- মানবতার কণ্ঠস্বর ভূপেন হাজারিকা by ফকির আলমগীর
- এখনও গেল না বর্ণবৈষম্য! by মানিক সরেন
- মার্কিন নির্বাচনে চরমপন্থার ঠাঁই নেই by টমাস এল ফ্...
- সাম্প্রতিক প্রসঙ্গ-রামু ও উখিয়া থেকে ফিরে by মো. আ...
- মিলন ও সুমাইয়া-একটি বিয়োগান্ত নাটক
- উপজেলা পরিষদ-দুর্নীতির অভিযোগ গুরুতর
-
▼
Nov 05
(88)
-
▼
November
(2002)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment