Friday, February 20, 2015
ইউরোপীয় ইউনিয়ন ইইউর হুঁশিয়ারি
ইউরোপীয় ইউনিয়ন ইইউর হুঁশিয়ারি
গণতন্ত্র
এবং মানবাধিকারকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ
উপাদান হিসেবে বর্ণনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্রমবর্ধমান সহিংসতার
অবসান এবং রাজনৈতিক সঙ্কটের সুরাহার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সফররত
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপ-কমিটির সদস্যরা গতকাল এক বিবৃতিতে এ
আহ্বান জানান। বিবৃতিতে বলপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মত
প্রকাশের স্বাধীনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, সুশীল
সমাজের কর্মকাণ্ড ও রাজনৈতিক অধিকারের বিনিময়ে শান্তি ও স্থিতিশীলতা
পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। যেসব বেসরকারি সংগঠন বিপন্ন মানুষের উন্নতির
জন্য পাশে গিয়ে দাঁড়ায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হবে ফরেন ডোনেশন
অ্যাক্টের আওতায়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো
নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদিকে,
মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোন উদ্বেগ নেই বলে বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেয়া বক্তব্য নাকচ করে দিয়েছেন
প্রতিনিধিদলের প্রধান ক্রিশ্চিয়ান ড্যান প্রেডা। মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের
সামনে শাহরিয়ার আলমের বক্তব্য সংবলিত সংবাদের কপি দেখিয়ে বলেন, মানবাধিকার
পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার কারণেই আমরা এ দেশ সফরে এসেছি। বৈঠকে
গণগ্রেপ্তার নিয়েও প্রতিনিধিদলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে যা বলা হয়েছে: ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক তিন সদস্যের একটি সাব কমিটি ১৬ই ফেব্রুয়ারি থেকে ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদশে সফর করেন। এর নেতৃত্বে ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য (এমইপি) ক্রিশ্চিয়ান ড্যান প্রেডা (দ্য ইউরোপিয়ান পিপলস পার্টি)। তার সঙ্গে ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য জোসেফ ওয়েডেনহোলজার (দ্য প্রেগ্রেসিভ এলায়েন্স অব সোশালিস্টস অ্যান্ড ডেমোক্রেটস), ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ক্যারল কারস্কি (ইউরোপিয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফরমিস্টস গ্রুপ)। এতে বলা হয়, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার ও গণতন্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে ইউরোপীয় পার্লামেন্ট। ২০০১ সালের কো-অপারেশন এগ্রিমেন্টের ধারা-১ অনুসারে এটা করা হয়। প্রতিনিধিদলের সফরের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নেয়া। শ্রম অধিকার, শিশু ও নারী অধিকার এবং সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে ধারণা নেয়া। বিশেষ করে বর্তমানে যে রাজনৈতিক অচলাবস্থায় যে সহিংসতা সৃষ্টি তার পরিপ্রেক্ষিতে সুশীল সমাজের ও রাজনৈতিক অধিকারের বিষয়ে প্রতিনিধিদের ছিল বিশেষ মনোযোগ। তারা সাক্ষাৎ করেছেন সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে। ক্রমবর্ধমান সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশের সুশীল সমাজ যে আহ্বান জানাচ্ছেন তারাও সেই আহ্বানের প্রতি সমর্থন জানান। এতে বলা হয়, বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট অব্যাহতভাবে উদ্বেগ প্রকাশ করছে। গত বছর সেপ্টেম্বরে ইউরোপিয়ান পার্লামেন্টে এ বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রতিনিধিদল তা তুলে ধরেন। বহুজনের সঙ্গে তারা আলোচনা করেন। তাতে মত প্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সুশীল সমাজ ও রাজনৈতিক অধিকারের বিনিময়ে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। বহুদলীয় ও বলিষ্ঠ গণতন্ত্রের মূল ভিত্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা। পার্লামেন্ট সদস্যরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন জোর দিয়ে। যেসব বেসরকারি সংগঠন বিপন্ন মানুষের উন্নতির জন্য পাশে গিয়ে দাঁড়ায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ দিতে হবে ফরেন ডোনেশন অ্যাক্টের আওতায়। তারা এ প্রত্যাশা আবারও তুলে ধরেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিনিধিদল আরও সাক্ষাৎ করেছেন ট্রেড ইউনিয়ন, ব্যবসায়ী নেতা, পরিবেশ কর্মী, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুশীল সমাজের সঙ্গে, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে, রাজনৈতিক সিনিয়র নেতাদের সঙ্গে, জাতীয় সংসদের স্পিকার ও সরকারের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে। প্রতিনিধিদল ঢাকায় একটি তৈরী পোশাক কারখানা পরিদর্শন করেন। একর্ড গ্রুপের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও শিল্পপতিদের সঙ্গে বিনিময় করেন। অনুসন্ধান ও পরামর্শ করে যেটুকু অগ্রগতি সাধিত হয়েছে তাকে স্বাগত জানিয়ে তারা একর্ডকে আরও সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শ্রমিকরা যাতে দরকষাকষি করতে পারেন সে জন্য কার্যকর অধিকার নিশ্চিত করতে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কাজ করার কথা বলেন। এর মাধ্যমে ইপিজেডসহ সব স্থানে যাতে সংশোধিত শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয় তার ব্যবস্থায় সমর্থন দেয়ার কথা বলেন তারা। এছাড়া প্রতিনিধিদল মিরপুরে একটি স্কুল ও প্রকল্প পরিদর্শন করেন। শহরে পাড়ি জমানো শিশুদের নিয়ে গড়ে ওঠা এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয় ইউনিয়ন। তারা পরিচালনা করছে বেসরকারি সংগঠন ‘সেভ দ্য চিলড্রেন’। শিশুদের মৌলিক শিক্ষায় অগ্রগতি অর্জনের ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তারা। প্রতিনিধিদল আলোচনা করেন নারী ও শিশু অধিকার নিয়ে। তারা সরকারের কাছে আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য। সরকার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থার পরিবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। বিভিন্ন পর্যায়ের বৈঠকে তারা যেকোন অবস্থায় মৃত্যুদণ্ডের বিরোধিতা করার ইউরোপীয় ইউনিয়নের মূল অবস্থান তুলে ধরেন। প্রতিনিধিদলের প্রধান বলেছেন, আমরা বাংলাদেশে এসেছি। কারণ, এখানকার মানবাধিকার নিয়ে আমাদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী অংশীদার হিসেবে দেখতে চাই। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে। তা বাস্তবায়ন করতে মানবাধিকার ও গণতন্ত্র হবে অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ।
সহিংসতা ও সংলাপ একসঙ্গে চলতে পারে না: আওয়ামী লীগ
সহিংসতা ও সংলাপ এক সঙ্গে চলতে পারে না বলে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দলকে জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আরও জানিয়েছে, দেশে সহিংসতা চলছে, যারা এমনটা করছে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। এক সঙ্গে এই দুটি হয় না। গতকাল বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, সহিংসতা, নাশকতা ও সংলাপ এক সঙ্গে চলতে পারে না। আগে নাশকতা, সহিংসতা বন্ধ হতে হবে। এসব বিষয়ে আমরা প্রতিনিধি দলকে অবহিত করেছি। গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী আগেই বলেছেন- নির্বাচনের সময় যখন আসবে, তখন সবার সঙ্গেই কথা বলা যাবে, আলোচনা হবে। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হোক। সে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ড. গওহর রিজভীর সঙ্গে ছিলেন দলের উপদেষ্টা ড. মসিউর রহমান, এইচ টি ইমাম, এম জমির, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল। বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলের কেউ কথা বলেননি।
ড. ইউনূসের সঙ্গে বৈঠক : সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ রাষ্ট্রদূত পিয়ারে মায়দুনের গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক শেষে তিনি নৈশভোজেও অংশ নেন।
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক: এদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গেও বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর আইনমন্ত্রী জানান, হরতাল-অবরোধে সারা দেশে যে পেট্রলবোমা হামলা হয়েছে এ বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। মানবাধিকারের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। মানবাধিকারের শিকড় যেন আরও শক্ত হয় সে বিষয়ে আমরা কাজ করছি। এ বিষয়টি প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে।
স্পিকারের সঙ্গে বৈঠক: বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জানতে চায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল। একই সঙ্গে এ নিয়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না সে প্রশ্নও রাখেন তারা। স্পিকার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সহিংসতা গণতন্ত্র বা রাজনীতির অংশ হতে পারে না। সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন। সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল গতকাল স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সাব-কমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ড্যান প্রেদার নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য জোসেফ ওয়েডেইনহোলজার ও ক্যারল কারস্কি। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলটি ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধিতে উভয় পার্লামেন্টের প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে। এদিকে সাক্ষাৎকালে স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তৈরী পোশাকশিল্পকে আরও উন্নত করে এ শিল্পকে এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্পিকার আরও বলেন, তৈরী পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরে কর্মরতদের ৮০ শতাংশই নারী। তারা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই সরকার তাদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ-সুবিধাসহ ডে কেয়ার সেন্টার, দুগ্ধ-মাতা (ল্যাক্টেটিং মাদার) ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়সহ অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে। তিনি বলেন, নারী অধিকার মানবাধিকারেরই অংশ। সব নীতিমালা ও আইন নারী সংবেদনশীল করে তৈরি করে নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ সব ধরনের উদ্যোগ নিয়েছে। সামাজিক ও স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশুমৃত্যুহার হ্রাস এবং বাল্যবিয়ে রোধে অগ্রগতি হয়েছে।
মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক: সকাল ১১টায় প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে যান। প্রতিনিধিদল দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি, শ্রমিক অধিকার, নারী ও শিশু অধিকার, সংখ্যালঘু অধিকার, চলমান সহিংসতা ও সন্ত্রাস এবং গ্রেপ্তার বিষয়ে মানবাধিকার কমিশনের করণীয় ও অবস্থান সম্পর্কে জানতে চান। সূচনা বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রতিনিধিদলকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের পটভূমি ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কমিশন মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কাজ করে আসছে। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ, তথ্যানুসন্ধান ও তা প্রতিকারের জন্য কমিশন রাষ্ট্রকে সুপারিশ করে আসছে। তিনি উল্লেখ করেন, মানবাধিকার কমিশন স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তবে কমিশনের কোন নির্বাহী ক্ষমতা নেই। কমিশন মূলত একটি সুপারিশকারী প্রতিষ্ঠান। চলমান সহিংসতা প্রসঙ্গে ড. মিজানুর রহমান মন্তব্য করেন যে, জঙ্গিবাদ বা সন্ত্রাস কিছুতেই গ্রহণযোগ্য নয়। সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের কোন উপায় নয়। সহিংসতা শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। মানবাধিকার সুরক্ষার জন্য সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করতে হবে। কমিশন সকল স্টেট ও নন-স্টেট ক্রীড়নকদের সহিংসতা ও সন্ত্রাস বন্ধের জন্য কার্যকর উদ্যোগ নিতে অনুরোধ করে আসছে। কমিশন মনে করে কোন ন্যায্য দাবি অর্জনের জন্যও সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না। প্রতিনিধিদল সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান তুলে ধরে মন্তব্য করেন ‘সহিংসতা গ্রহণযোগ্য নয়’। ক্রসফায়ার বা এনকাউন্টার বিষয়ে কমিশনের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে জানানো হয়, কমিশনের অবস্থান সর্বদা বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের বিপক্ষে। কমিশন বিচারবর্হিভূত হত্যকাণ্ড বন্ধে নিয়মিত সুপারিশ করে আসছে। সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটি বিচারবর্হিভূত হত্যাকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা অনুসন্ধান করে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদেশ প্রদান করা হয়েছে। প্রতিনিধিদল সংবাদপত্রে প্রকাশিত আটকের তথ্যের উদ্ধৃতি দিয়ে কমিশনের বক্তব্য জানতে চাইলে কমিশন জানায়, বিদ্যমান আইনে সন্দেহজনক যেকোন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পার। তবে সেক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত। কিন্তু আইনের ব্যতয় ঘটিয়ে যখন গণগ্রেপ্তারের মতো ঘটনা ঘটে তা আমাদের উদ্বিগ্ন করে। নিরীহ নাগরিককে কিছুতেই গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। আটক বাণিজ্য চলতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রহণযোগ্যতা সম্পর্কে জনমনে আস্থার সঙ্কট তৈরি হবে। মতবিনিময়ে প্রতিনিধিদল এনজিওদের কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারের যে উদ্যোগ প্রক্রিয়াধীন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক প্রতিনিধিদলকে দেশের শ্রমিক অধিকার পরিস্থিতি এবং কমিশনের করণীয় সম্পর্কে অবহিত করেন। কমিশনের অপর সদস্য মাহফুজা খানম প্রতিনিধিদলকে নারী অধিকার সুরক্ষায় কমিশনের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। কমিশন সদস্য অ্যারমা দত্ত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন ও অপর সদস্য অ্যাডভোটক ফৌজিয়া করিম প্রতিনিধিদলকে জানান যে, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কমিশন অনেক সময় আদালতে যাচ্ছে।
পররাষ্ট্র দপ্তরে দিনভর তৎপরতা: দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)’র মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সদস্যরা স্পষ্ট ভাষায় উদ্বেগ জানিয়েছেন। বিরোধী রাজনীতিক, মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিবর্গসহ ঢাকা সফরে যাদের সঙ্গে তাদের কথা হয়েছে সবখানেই প্রসঙ্গটি এসেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় চলমান রাজনৈতিক সঙ্কট-সহিংসতা এবং এটি মোকাবিলায় সরকারের অ্যাকশন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তা কিভাবে বন্ধ করা যায়? সেই প্রশ্নও রেখেছেন তারা। পররাষ্ট্র দপ্তরের ওই আয়োজনের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও ব্রাসেলস-এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের প্রতিনিধিরা সহিংসতার জন্য একতরফাভাবে বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ডকুমেন্টারি তাদের দেখানো হয়েছে। ইপি প্রতিনিধিদলের সদস্যরা সরকারের বক্তব্য শুনেছেন, তারা তাদের উদ্বেগও জানিয়ে গেছেন। বৈঠক শেষে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিরা কোন কথা না বললেও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে তিনি বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে আসা প্রতিনিধিদলের সদস্যরা এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ প্রকাশ করেননি বলে দাবি করেন। প্রতিমন্ত্রীর সঙ্গে ভিন্নমত পোষণ করে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধানের গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করা ছাড়াও কূটনৈতিক চ্যানেলে গতকালই বিষয়টি পররাষ্ট্র দপ্তরের নজরে আনা হয়। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইইউর সঙ্গে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বিষয়টি তাৎক্ষণিক প্রতিমন্ত্রীকে জানান। যদিও প্রতিমন্ত্রী সেই সময়ে সফররত ইতালীর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা বাড়ার সঙ্গে গণমাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচার পায়। বিকাল পর্যন্ত কর্মকর্তা পর্যায়ে এ নিয়ে দফা দফায় আলোচনার পর প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব, ইউরোপ উইংয়ের মাহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা। ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে টেলিফোনে ইইউকে মিটিং, ব্রিফিং এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে একটি ব্যাখ্যা দেন এক কর্মকর্তা। তাৎক্ষণিক এটাকে ডেমেজ কন্ট্রোলের চেষ্টা হিসাবে আখ্যায়িত করে এক কর্মকর্তা বলেন, একটি টেলিভিশন চানেলের সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী ওই বক্তব্যটি দিয়েছিলেন। সেখানে প্রশ্ন ও জবাব দুটিই অনেক বিস্তৃত ছিল। সরকারের তরফে ওই প্রশ্ন এবং জবাব দেয়ার প্রেক্ষাপট তুলে ধরা ছাড়াও পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এ নিয়ে তার নতুন কিছু বলার আছে কি না জানতে চাওয়া হয়। গণমাধ্যমে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোন ব্যাখ্যা দেয়া হবে কি-না? তাও জানতে চাওয়া হয়। জবাবে মন্ত্রী এ নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এদিকে রাত পৌনে ৮টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি সংশোধনী গণমাধ্যমে পাঠানো হয়। ‘জয়েন্ট কারেকটিভ স্টেটমেন্ট’ শিরোনামে পাঠানো সিনিয়র তথ্য কর্মকর্তা খালেদা বেগম প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে তাৎক্ষণিক প্রকাশিত কিছু রিপোর্টের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা যৌথভাবে এটি ব্যাখ্যা দিয়েছেন। তাতে বলা হয়েছে, গত ১৮ই ফেব্রুয়ারি পররাষ্ট্র দপ্তরের এক ঘণ্টার মিটিংয়ে প্রধান আলোচ্য বিষয় ছিল দেশের মানবাধিকার পরিস্থিতি। শ্রম অধিকারের পাশাপাশি নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়েও আলোচনা হয়েছে। সেখানে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিকে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা। এটা দেখাই ছিল তাদের সফরের উদ্দেশ্য।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
February
(1363)
-
▼
Feb 20
(39)
- মমতার সফর অমীমাংসিত বিষয় সমাধানে সহায়ক হবে
- ‘মধ্যবর্তী নির্বাচনই সঙ্কট সমাধানের উপায়’ -এমাজউদ্দীন
- জাতিসংঘের উদ্যোগে আওয়ামী লীগে অশ্বস্তি by জাকির হো...
- বাংলাদেশকে গণতন্ত্রে ফেরাতে সহযোগিতার প্রস্তাব কেরির
- আবুধাবিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ১০ জনের মৃত্যু
- ই-বুক এবং কাগজের বই by ফজলুল হক সৈকত
- ইউরোপীয় ইউনিয়ন ইইউর হুঁশিয়ারি
- হারবে বাংলাদেশ! by আসিফ নজরুল
- টেকসই সমাধানে চাই ‘জাতীয় সনদ’ by বদিউল আলম মজুমদার
- মিয়ানমার ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ
- সেই স্যুট নিলামে দর সোয়া কোটি
- মুম্বাইয়ে ১১৭ তলা ভবন
- পাইকারি গ্রেপ্তার-মামলা বন্ধ করুন- ভুল অভিযান কখনে...
- ‘সর্বাত্মক’ হরতাল বা হরতাল থাকা না-থাকা by এ কে এম...
- গণঅধিকার ছাড়া রাষ্ট্রীয় স্বাধীনতা কিংবা জাতীয়তাবাদ...
- তত্ত্ব ধূসর বন্ধু হে, জীবনবৃক্ষই চিরসবুজ by মাহবুব...
- সাধারণ ক্ষমার সুযোগ আর নয় -সৌদি আরব
- আমাদের আমজনতা কোথায়? by কাজল ঘোষ
- সংলাপের বিকল্প নেই -জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- যে জাতীয় সনদের জন্য দেশবাসী উন্মুখ by ড. মো. আনোয়া...
- মধ্যপন্থার কথা ভাবতেই হবে by গৌতম লাহিড়ী
- রাজনৈতিকজট! by ড. মাহফুজ পারভেজ
- মহারাষ্ট্রে দেড় মাসে ৯৩ কৃষক আত্মঘাতী!
- আনসাং হিরো কে হবেন? by কাজল ঘোষ
- বই, বইমেলা ও আমরা by ধীরাজ কুমার নাথ
- এখনও শেষ হয়নি একুশের সংগ্রাম by আহমদ রফিক
- সংকটে সংলাপ by কেএম এনায়েত হোসেন
- সাড়া দিয়ে আলোচনা শুরু করুন
- এশিয়ার স্বার্থে ভারত-শ্রীলংকার সঙ্গে বন্ধুত্বের প্...
- সুসম্পর্কে লাভবান হবে দুই প্রতিবেশীই
- আন্দোলনের নামে সহিংসতা ও মানুষ হত্যা বিবেকহীন রাজন...
- একটি সাগরের করুণ মৃত্যু
- অবশেষে দখলমুক্ত হল একটি মন্দির by ড. জিতেন্দ্র নাথ...
- চা সংসদ ঢাকায় চলে যাবে? by মাসুদ মিলাদ
- প্রান্ত আর নাবিলার গল্প by আশরাফ উল্লাহ
- পেট্রোল বোমায় দগ্ধদের কান্না দুর্বৃত্তকেও স্পর্শ করুক
- উন্নত মানস গঠনের আয়োজন by ড. মেহতাব খানম
- মাধ্যমিকে উপবৃত্তি- শিক্ষার প্রসারে বড় পদক্ষেপ
- মন্ত্রীর স্ববিরোধী বক্তব্য
-
▼
Feb 20
(39)
-
▼
February
(1363)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment