রাজধানীতে ইলেকট্রনিক পণ্যের শোরুম খুলেছে রহিমআফরোজ

রহিমআফরোজ সম্প্রতি রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে তার প্রথম মাল্টি ব্র্যান্ড ইলেকট্রনিকস শোরুম ‘ইউরেকা’ খুলেছে।
শোরুমটির উদ্বোধন করেন জয়নাব মঈন। এ সময় রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম, মহাপরিচালক ফিরোজ রহিম, উপমহাপরিচালক মুহাম্মদ ইসমাইল, পরিচালক নিয়াজ রহিম, মুদাসসির এম মঈন ও মুনাওয়ার এম মঈন; প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক ও ইলেকট্রনিকস ব্যবসায়ের প্রধান ইয়ামিন শরীফ চৌধুরীসহ রহিমআফরোজ এবং অন্যান্য কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউরেকা উদ্বোধনের মাধ্যমে রহিমআফরোজ কনজ্যুমার ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য বিপণনের কার্যক্রম শুরু করল। প্রাথমিকভাবে ইউরেকায় দাইউ ব্র্যান্ডের এলসিডি টিভি, সিআরটি টিভি, এসি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিনের পাশাপাশি জিই কনজ্যুমার লাইটিং হ্যাগার ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল পণ্য এবং রহিমআফরোজ আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্ট্যাবিলাইজার ইত্যাদি বাজারজাত করবে। ক্রমান্বয়ে অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ড ইউরেকার পণ্যসম্ভারে যুক্ত হবে।