Monday, February 6, 2012
বিশেষ সাক্ষাৎকার-আমাদের কোনো পরামর্শ নেওয়া হয় না by রাশেদ খান মেনন
বিশেষ সাক্ষাৎকার-আমাদের কোনো পরামর্শ নেওয়া হয় না by রাশেদ খান মেনন
রাশেদ খান মেননের জন্ম ১৮ মে ১৯৪৩ সালে, ফরিদপুরে। পৈতৃক বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। পড়াশোনা করেছেন ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ষাটের দশকের ছাত্রনেতা, ডাকসুর সহসভাপতি ও ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৬৪ সালে জেলখানা থেকে পরীক্ষা দিয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
এরপর সার্বক্ষণিক বাম রাজনীতিতে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির প্রচার সম্পাদক। বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। ১৯৭৯, ১৯৯১ ও ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ১৫ দলীয় জোট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন।
সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান
প্রথম আলো আজ (শুক্রবার) আপনি কুষ্টিয়া থেকে এলেন। গ্রামের মানুষের অবস্থা কেমন?
রাশেদ খান মেনন এবার প্রচুর ধান হয়েছে। কৃষকেরা নতুন ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু উদ্বেগের বিষয় হলো, তাঁরা ন্যায্য দাম পাবেন কি না। হয়তো খরচটা উঠবে, কিন্তু লাভ তেমন হবে না। রাস্তার পাশে দেখলাম, প্রচুর সবজি হয়েছে। এক মণ মুলা বিকোচ্ছে ৪০ টাকায়, অর্থাৎ এক কেজি এক টাকা দামে। কৃষকদের আরেকটি উদ্বেগ হলো জ্বালানি, বিশেষ করে ডিজেলের দাম বেড়ে গেছে। এতে বোরো চাষের খরচও বাড়বে।
প্রথম আলো গ্রামাঞ্চলে রাজনৈতিক তৎপরতা কেমন দেখলেন?
রাশেদ খান মেনন আমি যশোর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ৯৭টি তোরণ দেখলাম—খালেদা জিয়ার লংমার্চ সামনে রেখে। এসব তোরণ নির্মাণে বিপুল টাকাপয়সা খরচ করা হয়েছে। প্রতিটিতে ডিজিটাল ব্যানার লাগানো।
তবে সাংগঠনিকভাবে জামায়াতে ইসলামী অনেক বেশি সক্রিয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুরো কর্মসূচি জামায়াতই নিয়ন্ত্রণ করছে।
এবার বিএনপির সব প্রচারণার লক্ষ্য তারেক রহমান। এর মধ্য দিয়ে দুটি বিষয় সামনে এসেছে—এক. জামায়াতের ওপর বিএনপির নির্ভরতা; দুই. তারেক রহমানকে সামনে নিয়ে আসা। এবার ঢাকাসহ সারা দেশে বেশ ঘটা করে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে।
প্রথম আলো তাহলে কি আমরা ধরে নিতে পারি, বিএনপি যতটা বলছে, দেশের অবস্থা ততটা খারাপ নয়?
রাশেদ খান মেনন একটি অর্থনৈতিক দিক এবং আরেকটি রাজনৈতিক। বিএনপির দাবি অনুযায়ী তারেক রহমান যদি দেশের নেতৃত্বে চলে আসেন, তার চেয়ে খারাপ আর কী হতে পারে? বিএনপির পাঁচ বছরে যারা তাঁর কর্মকাণ্ড দেখেছে, তারা আবার খালেদা জিয়ার ভাষায় সেই ‘তরুণ নেতৃত্ব’ গ্রহণ করবে বলে মনে হয় না। যে কারণে বিএনপির রাজনীতি এগোবে না। জনগণের বিশ্বাসযোগ্যতা পাবে না।
প্রথম আলো সরকারে না থাকলেও আপনারা তো মহাজোটের শরিক। মহাজোট সরকারের তিন বছর কীভাবে মূল্যায়ন করবেন?
রাশেদ খান মেনন আমরা মহাজোটের সরকার বলছি ঠিকই, কিন্তু মহাজোটের শরিক বা ১৪ দলের কোনো পরামর্শ নেওয়া হয় না। সরকার বা রাষ্ট্র পরিচালনায়ও আমাদের অংশগ্রহণ নেই। আমরা চিঠি দিয়ে বলেছিলাম, তৃণমূল পর্যায়ে ১৪ দলের সমন্বয় কমিটি করা হোক। সে চিঠির বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশিত হলে আওয়ামী লীগ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
প্রথম আলো সরকার পরিচালনায় কি আপনাদের কোনো পরামর্শ নেওয়া হয়?
রাশেদ খান মেনন কোনো ধরনের পরামর্শ নেওয়া হয় না। আপনারা দেখেছেন, সংবিধান সংশোধনের প্রশ্নে আমরা বিশেষ কমিটির সদস্য ছিলাম। আমরা আমাদের বক্তব্য রেখেছি। চূড়ান্ত খসড়ায় আমাদের বক্তব্য গুরুত্ব পায়নি। এ কারণেই আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। আমরা বাহাত্তরের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছিলাম। তা করা হয়েছে; কিন্তু এর সঙ্গে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম যুক্ত করে দেওয়া হয়েছে। এতে অসাম্প্রদায়িক রাজনীতি দুর্বল হয়েছে।
সংসদে যখন আমরা সারা দেশে রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যর্থতা তুলে ধরলাম, তখন প্রধানমন্ত্রী কিন্তু তা সহজভাবে নেননি। তিনি মন্ত্রীর পক্ষেই কথা বললেন।
শরিকদের মতামতের ভিত্তিতেই জোট সরকার পরিচালিত হওয়ার নিয়ম। প্রতিবেশী ভারতে দেখুন, ইউপিএ সরকার কীভাবে চলছে। কিন্তু আমাদের এখানে তা না করে সব ক্ষেত্রে ‘একলা চলো’ নীতি চলছে। ফলে একধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। যখন ঐক্যের প্রয়োজনটা বেশি, তখন বাস্তবে তার উল্টোটাই ঘটছে।
প্রথম আলো সংসদে আপনাদের ভূমিকা কী?
রাশেদ খান মেনন সংসদে আমরা যা সত্য মনে করি, তা বলার চেষ্টা করি। তবে এখানেও সমস্যা হলো ৭০ বিধি। এটি পরিবর্তন না হওয়ায় সংসদকে প্রাণবন্ত করা কঠিন। তার পরও সংসদে কথা বলার সুযোগ আমরা নিচ্ছি। এবার কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হয়েছিল, মনমোহন সিংয়ের ঢাকা সফর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। কিন্তু শেষ পর্যন্ত হয়নি।
প্রথম আলো মহাজোট সরকার ব্যর্থ হলে তার দায় তো আপনাদেরও নিতে হবে।
রাশেদ খান মেনন আমরা যেহেতু মহাজোটে আছি, সেহেতু এর দায় নিতে হবে বৈকি। এ কারণেই আমরা সরকারকে বলেছি, জনগণের ওপর চাপ পড়ে, এমন কোনো পদক্ষেপ নেবেন না। আমরা জ্বালানি তেলের দাম এভাবে না বাড়িয়ে বিকল্প উৎস খুঁজে বের করতে বলেছি।
আমরা বলেছি, রাস্তাঘাট ঠিক করুন। বৃহস্পতিবার সাংসদ ফজলে হোসেন বাদশা রাজশাহী থেকে এসেছেন। তিনি বললেন, ভেড়ামারা থেকে কুষ্টিয়া পর্যন্ত রাস্তাটি গাড়ি চলাচলের অনুপযোগী। বরিশালেও একই অবস্থা দেখেছি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদে আমরা বিষয়টি তুলেছিলাম।
প্রথম আলো সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া থেকে শুরু করে শেয়ারবাজারের বিপর্যয় কীভাবে মূল্যায়ন করবেন?
রাশেদ খান মেনন অর্থনৈতিক ব্যবস্থাপনা নাজুক অবস্থায় রয়েছে। আমাদের ম্যাক্রো ইকোনমির নিদের্শকগুলো বেশ দুর্বল। যদিও অর্থনীতি খারাপ চলছে, তা প্রধানমন্ত্রী স্বীকার করতে চাইছেন না। কিন্তু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার অভিঘাত আমাদের ওপরও পড়ছে। রেমিট্যান্সের প্রবৃদ্ধিও শ্লথ হয়ে আসছে। তাই সমস্যা আড়াল না করে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত।
প্রথম আলো শেয়ারবাজারে এ বিপর্যয় ঘটল কেন, কারা দায়ী?
রাশেদ খান মেনন সরকার বিষয়টি ঠিকমতো মোকাবিলা করতে পারেনি। দায়িত্বশীলদের মূর্খামিই এর কারণ। শেয়ারবাজারে সব সময় দর বাড়বে তা নয়, উত্থন-পতন আছে। কিন্তু যখন কেলেঙ্কারি ঘটল, তখন কিছু করা হলো না। কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। ঠিকঠাক মামলাও হয়নি। আজ ৯-১০ মাস পর এসে দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবেন। এত দিন করলেন না কেন?
এ ব্যাপারে তদন্ত কমিটির সুপারিশও বাস্তবায়িত হয়নি; বরং তদন্ত কমিটির প্রতিবেদনে যাঁরা অভিযুক্ত ছিলেন, তাঁদেরই দেখা যায় টেলিভিশনে শেয়ারবাজার সম্পর্কে সদুপদেশ দিতে। সরকারের সর্বশেষ পদক্ষেপে কিছু কাজ হয়তো হবে। তবে বিনিয়োগকারীদের আস্থা পুরো ফিরে আসবে বলে মনে হয় না।
প্রথম আলো অভিযোগ আছে, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে দুই দলেরই কিছু নেতা ও আশীর্বাদপুষ্ট ব্যক্তি জড়িত।
রাশেদ খান মেনন আসলে লুটপাটকারীদের কোনো দল নেই। সম্প্রতি যেসব বিনিয়োগ হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি, কখনো এক দলের চিহ্নিত ব্যক্তিরা একত্র হয়েছেন, কখনো দুই দলের চিহ্নিতরা মিলেমিশে কাজ করছেন। এটাকে বলা যায়, দ্বিদলীয় অশুভ আঁতাত।
প্রথম আলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দল বর্তমানে আন্দোলন করছে। এ সম্পর্কে আপনার অভিমত?
রাশেদ খান মেনন বিরোধী দলের আন্দোলন যে গণজোয়ার সৃষ্টি করেছে, তা নয়। তবে সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে তারা কিছু কিছু বিষয় সামনে নিয়ে আসতে পেরেছে। যেমন, জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি কিংবা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি। কিন্তু তারা ব্যাপক জনসমর্থন পক্ষে নিতে পারছে বলে মনে হয় না।
প্রথম আলো বিরোধী দল বলেছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হলে তারা নির্বাচন করবে না, হতেও দেবে না।
রাশেদ খান মেনন সংবিধান সংশোধন নিয়ে আলোচনাকালে আমরা আরও দুই মেয়াদের জন্য এটি রাখার পক্ষপাতী ছিলাম। কিন্তু যখন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটি বাতিল হয়ে গেছে, তখন আর তত্ত্বাবধায়ক সরকারের অস্তিত্ব নেই। একে পুনর্বহাল করারও সুযোগ নেই। তাহলে আমাদের কী করতে হবে? নির্বাচনের সময় যে সরকার থাকবে, তারা তো অন্তর্বর্তী সরকার হবে। সেই সরকারের কাঠামো ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে হলে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। নির্বাচনসংক্রান্ত সবকিছু তাদের এখতিয়ারে থাকবে। তারা যা যা চায়, দিতে হবে। যদি সেনাবাহিনী চায়, দিতে হবে। সে সময় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার ভূমিকা কী হবে, সেসব নিয়ে তো আলোচনা হতে হবে। আমি মনে করি, সমস্যার সমাধান কঠিন কিছু নয়।
প্রথম আলো বিরোধী দল যদি তাদের অবস্থানে অনড় থাকে?
রাশেদ খান মেনন তাহলে তো দেশ সংঘাত-সংঘর্ষের দিকে যাবে। কিন্তু আমি মনে করি, বিরোধী দলের এ রকম অবস্থান নেওয়া যুক্তিসংগত হবে না। কেননা নির্বাচন না করে ক্ষমতা হস্তান্তরের কোনো উপায় নেই। তারা যদি দেশে শান্তি চায়, গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন করব না—এ ধরনের জেদ ধরে থাকলে কাজ হবে না।
প্রথম আলো এ সরকারের যে দু-একটি মন্ত্রণালয় সফল হয়েছে, তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় অগ্রগণ্য। এই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বলুন, এ ক্ষেত্রে আরও কী করণীয় আছে।
রাশেদ খান মেনন শিক্ষা ক্ষেত্রে সরকারের বড় সাফল্য হলো, একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন। ছাত্রছাত্রীর কাছে যথাসময়ে বইপত্র পৌঁছানো গেছে। সংসদীয় কমিটির পক্ষ থেকে আমরা আরও কিছু সুপারিশ করেছি। যেমন—শিক্ষকের আলাদা বেতন স্কেল, শিক্ষার মানোন্নয়ন, আমরা ভর্তি-প্রক্রিয়া সুষ্ঠু করার কথা বলেছি। এগুলোর মধ্যে কিছু কিছু বাস্তবায়িত হয়েছে। কিন্তু অন্যগুলো অর্থাভাবে আটকে গেছে। আমাদের শিক্ষা খাতে বরাদ্দ অনেক কম। বরাদ্দ বাড়াতে হবে। সরকারকে বুঝতে হবে, শিক্ষায় বিনিয়োগ বাড়ালে তার দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।
প্রথম আলো মন্ত্রিসভা রদবদল নিয়ে নানা রকম গুজব রয়েছে।
রাশেদ খান মেনন মন্ত্রিসভায় রদবদলের প্রয়োজন আছে—এ কথা ঠিক। তবে সরকারের তিন বছরের মাথায় এসে যাঁরা নতুন করে দায়িত্ব নেবেন, তাঁরা বিরাট কিছু করে ফেলবেন, তা মনে করি না।
আমরা মন্ত্রিসভা রদবদলের চেয়েও ১৪ দলের কার্যক্রম জোরদার করতে চাই। তৃণমূল পর্যায়ে ১৪ দলের কোনো কার্যক্রম নেই। এ অবস্থায় একজন মন্ত্রী হয়ে কী লাভ হবে? ওয়ার্কার্স পার্টির একজন সাধারণ কর্মী তো কোনোভাবে উপলব্ধি করেন না যে তিনি এই সরকার বা জোটের অংশ।
প্রথম আলো যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার আন্তর্জাতিক মানের হতে হবে।
রাশেদ খান মেনন বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার তো এবারই প্রথম হচ্ছে না। ১৯৭৩ সালেই এই বিচারকাজ শুরু হয়েছিল। পঁচাত্তরের রাজনৈতিক পট-পরিবর্তনের পর তা বন্ধ হয়ে যায়। যে আইনবলে এই বিচার চলছে, সেটি কিন্তু সংবিধানে ছিল এবং আছে। কোনো সরকার তা বাদ দেয়নি। তাহলে আন্তর্জাতিক মানের প্রশ্ন উঠছে কেন? কাম্পুচিয়ায় যুদ্ধাপরাধের বিচার হয়েছে, বসনিয়া-হার্জেগোভেনিয়ায় বিচার হয়েছে। সেসব দেশে তো মান নিয়ে প্রশ্ন ওঠেনি। বাংলাদেশে উঠবে কেন?
আরেকটি কথা বলব, একাত্তরের যুদ্ধের সময় গণহত্যা চালানো হয়েছে, সেটি কি আন্তর্জাতিক মানে হয়েছিল? লিবিয়ায় গাদ্দাফির ছেলে আন্তর্জাতিক আদালতে বিচার চেয়েছিলেন। কিন্তু ন্যাটো বাহিনী তো তাঁকে সেই দেশের অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছে। সেটি লিবিয়ার অধিকার হলে, আমরা কেন আমাদের যুদ্ধাপরাধীদের বিচার করতে পারব না?
প্রথম আলো কয়েকজন মন্ত্রীর ব্যর্থতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
রাশেদ খান মেনন আমরা বলেছি, তাঁদের সরানো উচিত ছিল। দেশ ও জনগণের স্বার্থেই এটা হওয়া বাঞ্ছনীয়। অদক্ষতা ও অযোগ্যতার কারণে কাউকে মন্ত্রিসভা থেকে বাদ দিলে লজ্জার কিছু নেই। যোগাযোগমন্ত্রী সম্পর্কে যেসব অভিযোগ এসেছে, সেগুলো তো অমূলক নয়, যুক্তিযুক্তভাবেই এসেছে। আর বিশ্বব্যাংক বলেছে বলেই নয়, তারাও অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রথম অভিযোগটা তো দেশের ভেতর থেকেই এসেছে। যোগাযোগ খাতে বড় বড় প্রকল্প নেওয়া হলেও কোনোটাই শেষ করতে পারছেন না।
প্রথম আলো কোনো মন্ত্রণালয়ের কাজে উপদেষ্টাদের হস্তক্ষেপের অভিযোগ আছে।
রাশেদ খান মেনন মন্ত্রণালয়ের কাজে উপদেষ্টাদের খবরদারি গ্রহণযোগ্য নয়। বিশেষ করে, জ্বালানি খাতে আজ যে সমস্যা প্রকট হয়েছে, তার জন্য জ্বালানি উপদেষ্টাই দায়ী। অর্থ উপদেষ্টা শেয়ারবাজার ও ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছেন তাও সুবিবেচনাপ্রসূত নয়।
রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টারা মন্ত্রিসভার বৈঠকে বসতে পারেন না। তাঁরা তো গোপনীয়তার শপথ নেননি। কিন্তু তাঁরা বসছেন। সংসদেও এসব নিয়ে কথা হয়েছে। তাঁরা কেউ কেউ নিজেকে সুপার মিনিস্টার মনে করেন।
প্রথম আলো সরকার ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করার উদ্যোগ নিয়েছে। আপনার মত কী?
রাশেদ খান মেনন আমি ঢাকা সিটি করপোরেশন বিভক্তির বিরোধী। এটি সমাধান নয়। সরকারের উচিত ছিল লন্ডনের মতো ঢাকা শহরকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে দেওয়া। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জরুরি ছিল। বিভক্ত করে লাভবান হওয়া যাবে না। গত তিন বছরে ডিসিসির নির্বাচন না হওয়ায় অনেক সমস্যা হয়েছে। এলাকার মানুষ আমাদের প্রশ্ন করছে। সাংসদ হিসেবে জবাবদিহি করতে হচ্ছে আমাদের।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
রাশেদ খান মেনন ধন্যবাদ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 06
(105)
- সাক্ষাৎকার-পশ্চিমের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় স্থাপি...
- শান্তির জন্য অঙ্গীকার by জাহিরুল ইসলাম
- বিচক্ষণ সিদ্ধান্ত কাম্য-মেট্রো রেল by এসকে লালা
- বাংলাদেশে আদিবাসী বিতর্ক-রাষ্ট্র by ম. ইনামুল হক
- সমন্বিত শিক্ষা আইন জরুরি-শিক্ষানীতি বাস্তবায়ন by ক...
- বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ-নীতিমালা না থাকার পরিণাম
- রাজপথে জামায়াতের তাণ্ডব-অশুভ শক্তি সম্পর্কে সতর্ক ...
- চারদিক-শতবর্ষে চট্টগ্রাম সমিতি ও মেজবান
- সিটি করপোরেশন-ঢাকা বাঁচানোর শেষ আর্তনাদ by আবদুল ম...
- মিলন দিবস-তরুণেরাই পথ দেখাবে by সেলিনা আখতার
- নাগরিক সমাজ-নতুন দক্ষিণ এশিয়ার স্বপ্ন by কুলদীপ নায়ার
- বিশেষ সাক্ষাৎকার-আমাদের কোনো পরামর্শ নেওয়া হয় না b...
- এ অন্যায় সহ্য করা যায় না-ভোজ্যতেলের দাম
- তৃণমূলে গোপন ব্যালটে নেতা নির্বাচন করুন-কুমিল্লায় ...
- চারদিক-ভয়
- নাগরিক সমাজ-দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম থেকে কী পেল...
- চিকিৎসা-দেশে এমআরসিপি পরীক্ষাকেন্দ্র প্রয়োজন by রা...
- ইউরোপের চিঠি-জলবায়ু সম্মেলনের আগে কিছু জ্বলন্ত সমস...
- শিবের গীত-জন্মদিন পালন by সৈয়দ মনজুরুল ইসলাম
- সরল গরল-টিপাইমুখ নিয়ে দুই নেত্রীর টিপ্পনী by মিজান...
- এ সুযোগ সর্বোচ্চ মাত্রায় কাজে লাগান-লিবিয়ার শ্রমবাজার
- তড়িঘড়ি করে ডিসিসি ভাগ নয়-আরেকবার ভাবুন
- চীন ও রাশিয়ার ভেটো উপহাসমূলক: যুক্তরাষ্ট্র
- উত্তাল মিশর: মার্কিনীসহ ৪৩ জনের বিচারের ঘোষণা
- ইউরোপে তীব্র ঠাণ্ডায় নিহতের সংখ্যা ৩শ’ ছাড়ালো
- কাশ্মীর ইস্যুতে আর যুদ্ধ সম্ভব নয়: গিলানি
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প: ১ শিশুর প্রাণহানি
- বেবি বি’র ক্যামেরার সামনে অভিষেক হবে অপরাহর শোতে!
- জিসম-২ এর জন্য সবই করবেন সানি লিওন
- সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ
- চাঞ্চল্যকর তথ্য দিলেন উদিতা
- সেমিফাইনালে ঘানা-জাম্বিয়া ও আইভরি কোস্ট-মালি
- ওষুধের মান-মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়
- ‘যুবরাজের ক্যানসার প্রাণঘাতি হবেনা’
- মাদ্রিদ থেকে দূরত্ব কমেনি বার্সেলোনার
- গ্রেনেড হামলা মামলা-জঘন্য হত্যাকাণ্ডের যথার্থ বিচা...
- পবিত্র কোরআনের আলো-নিঃসন্তান ব্যক্তিদের রেখে যাওয়া...
- বনলাউডোগের পদাবলি by জয়নুল আবেদীন
- পল্লী বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জাতীয় রাজনীতি by ড. ...
- শ্রদ্ধাঞ্জলি-খালেদা খানম : মানুষ গড়ার কারিগর by এস...
- খুশবন্ত সিং-সব যেন ফিরে ফিরে আসে
- কল্পকথার গল্প-পেয়েও হারানো সেই পরশপাথর by আলী হাবিব
- দশ ট্রাক অস্ত্র মামলা : যে দিনটির জন্য অধীর আগ্রহ ...
- হিযবুত তাহ্রীরের মিছিল-জঙ্গিবাদের পুনরুত্থান ঠেকা...
- শ্রদ্ধাঞ্জলি-বুনোফুলের বন্ধু
- মিসর-সামরিক বাহিনী কত দূর পেছাবে by মশিউল আলম
- ধর্ম-নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলুন by মুহাম্মদ আ...
- ঢাবির ভর্তি পরীক্ষা-শিক্ষক হিসেবে আমরা লজ্জিত, ক্ষ...
- এসো নীপবনে-সুড়ঙ্গের শেষে কী? by আবুল হায়াত
- ঢাকা সিটি করপোরেশন-ভাগ নয়, সংস্কার জরুরি by মুহাম্...
- বাজার উচ্ছেদ ও সংযোগ সড়ক নির্মিত হোক-ঢাকার রিংরোড
- প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মত গুরুত্ব পাক-মনোনয়ন-বা...
- ভুঁইফোড় আবাসন-প্রতারণার জাল ছিন্ন হোক
- পবিত্র কোরআনের আলো-কোরআনের আলোকিত শিক্ষা যারা মজবু...
- আত্মহননের পথ পরিহার করুন by ডা. ওয়াহিদ নবী
- ধর্মীয় রাজনীতির বিধান মানতে পারি না by কামাল লোহানী
- স্মরণ-সমাজসংস্কারক স্বামী বিবেকানন্দ by তামান্না ই...
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- ভারত-বাংলাদেশ সম্পর্ক : কতটা বন্ধুপ্রতিম? by শাহনে...
- নিত্যজাতম্-তবু আশা জাগে by মহসীন হাবিব
- ভিন্নমত-শেয়ারবাজার ফটকা বাজার নয় by আবু আহমেদ
- জনশক্তি রপ্তানিতে ভাটা-পরিকল্পিত দীর্ঘমেয়াদি পদক্ষ...
- পাহাড়ধস-আর কত মৃত্যু হবে এভাবে
- পবিত্র কোরআনের আলো-আহলে কিতাবদের তিন খোদার তত্ত্ব ...
- সময় এসেছে অনেক কিছু ভাবার by সুনন্দন রায় চৌধুরী
- চারদিক-পাতাঝরা দিনের বইমেলা
- যুক্তি তর্ক গল্প-কোরবানির সূত্র ধরে অর্থনীতির হালহ...
- তিস্তা নদী-পানি বণ্টনের রূপরেখা by মো. খালেকুজ্জামান
- সড়ক দুর্ঘটনা-দায়ী চালকদের শাস্তি নিশ্চিত করতে হবে ...
- আগে মানুষ হওয়ার প্রশিক্ষণটি শেষ করুন-চিকিৎসকের অভব...
- নৌপরিবহন মন্ত্রণালয় কি আইনের ঊর্ধ্বে?-সুন্দরবনে নৌরুট
- পবিত্র কোরআনের আলো-আহলে কিতাবদের তিন খোদার তত্ত্ব ...
- সময় এসেছে অনেক কিছু ভাবার by সুনন্দন রায় চৌধুরী
- বিশেষ সাক্ষাৎকার: ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-মুক্তব...
- উৎসব-জগন্নাথ দেবের রথযাত্রার প্রাচীনত্ব by তারাপদ ...
- পাখির চোখে-তুলোয় কুলোয় নির্ভয় বাঙালি by জাহানারা ...
- বৃত্তের ভেতরে বৃত্ত-ঘটনাগুলো শুধু উদ্বেগজনকই নয়......
- স্বাস্থ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের বাজেট বরাদ...
- মনমোহন সিংয়ের মন্তব্য-বাংলাদেশ সরকারের বক্তব্য জান...
- অনিয়মের দায় কার?-সরকারি ব্যাংক by বাবুল চৌধুরী
- তাদের অবস্থান ইতিহাসের উল্টো দিকে-ফিলিস্তিন by এরি...
- পেঁয়াজ নিয়ে প্রার্থনা byআসিফ আহমেদ
- নির্যাতিত নারীর ডাক্তারি পরীক্ষা-সুশাসন by নূরুননব...
- উইকিলিকসের ফাঁস করা তথ্য কী প্রমাণ করছে?-সমকালীন প...
- চারদিক-হেমন্তে ব্রহ্মপুত্রের তীরে
- সপ্তাহের হালচাল-পুঁজিবাদ কি তাহলে বিকল হয়ে যাচ্ছে ...
- পরিবহন-রেলগাড়ি ঝম্ঝম্... by সাইফুদ্দীন চৌধুরী
- অস্কার উপস্থাপনায় এবার হ্যালি বেরি by ইশানা ইশরাত
- আরব জাগরণ-মিসরের এখন নেতা চাই by ইসান্দর এল আমরানি
- নতুন পরিচয়ে অহনা
- বিশ্বের সর্বনিকৃষ্ট এক শেয়ারবাজারের উত্থান-পতন
- সরল গরল-সুষ্ঠু নির্বাচনের পঞ্চসালা প্রকল্প! by মিজ...
- সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই অর্থ ফেরত নিতে হব...
- জনগণের টাকার সদ্ব্যবহার নিশ্চিত করুন-কর ও সেবা
- সংবিধান সংশোধন-শক্তিশালী হোক গণতন্ত্র
- আন্তর্জাতিক সমবায় দিবস-ঐক্যই শক্তি by সাদিয়া মাহ্জ...
- পবিত্র কোরআনের আলো-সত্যের পথরেখা মেনে চলাই মানবজাত...
- সদরে অন্দরে-রমজানকে অসংযমী করার প্রয়াস by মোস্তফা...
- ইতিউতি-অসম্ভবকে সম্ভব করাই সফল রাজনীতি by আতাউস সামাদ
- আসল পুলিশ কোথায় গেল?-নকল পুলিশের অত্যাচার থেকে রক্...
- সংসদে বাজেট পাস-স্বপ্ন যেন ভেঙে না যায়
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-ঐতিহ্য ও গৌরবের স্মারক by...
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩১)-ইতিহাস পড়াতেন ফাদার ...
- শেকড়ের ডাক-ক্রমেই প্রকট হচ্ছে অস্তিত্বের সংকট by ফ...
- মৃদুকন্ঠ-গণতন্ত্রে সোনার পাথরবাটি by খোন্দকার ইব্র...
-
▼
Feb 06
(105)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment