Thursday, October 14, 2010
গল্প- 'পুষ্পের মঞ্জিল' by সাগুফতা শারমীন তানিয়া
গল্প- 'পুষ্পের মঞ্জিল' by সাগুফতা শারমীন তানিয়া
বেলা পড়ে আসবার এই সময়টাতে একদিন আঙিনায় এসে দাঁড়িয়েছিল মেরুন শাল-বাসন্তী শাড়ি। ফৈরোজ আন্দালিব মুর্শীদ। মুখটা অল্প লাল, শেষ বিকেলের রাঙা রোদ আর পিপুলগাছের ছায়ায় ডোরা কাটা-কুটি। পিঠময় একঢাল মিশমিশে চুল। আনিসা বেগম একঝলক দেখে চোখ ফিরিয়ে নিয়ে ছিলেন, কেন না ফৈরোজের ঐ দাঁড়িয়ে থাকার ভিতর কী যেন একটা ব্যাপার ছিল: মৌলিক সংখ্যার মত–কেবল নিজেকে দিয়ে বিভাজ্য। সেটা আঘাত করেছিল তাঁকে। অপ্রস্তুতও একটু।
আনিসা বেগম হয়তো প্রস্তুত ছিলেন–কানিজ ফাতেমা কিংবা আফরোজা সুলতানার জন্যে। সেখানে ফৈরোজ আন্দালিব অভাবনীয় নয়? একেবারে ঘোর গেরুয়া-মেরুনে মাখামাখি, চোখের তলায় মইয়ের মতো তীর্যক ঠেস দেয়া লালচে রৌদ্র…।

একটা শ্বাস ফেললেন আনিসা। তারপর স্মৃতির খেরোকাপড়ে বাঁধাই খাতাটা বন্ধ করলেন। বিকালবেলা তাঁর ছেলেমেয়েরা খেলতে যেতো। আদিগন্ত খড়-রঙা ঘাসের মাঠে। তারপর ফিরে আসতো ছোট্ট পেয়ালার সুজির হালুয়া কিংবা খাস্তা পুরির কাছে, ঠিক যেন হাঁসেদের মতো–চৈ চৈ চৈ ডাক শুনে ফেরত আসতো তারা। জুবায়ের, টুলু, শম্পা, সালমা। নানীর বোনা গোলাপী কার্ডিগ্যান, মায়ের বেঁধে দেয়া কলাবেণী। আনিসা বেগমের নিঃশব্দ হৃদয় অবিরাম ডেকে যায় চৈ চৈ চৈ। খোঁয়াড় শূন্য। হাঁসপুকুর শূন্য।
আজকে রান্না হয়েছে তেলাপিয়া মাছ। এই মাছ আমার খুব অপছন্দ। আমার জন্যে আজকেও একটা ছোট প্লেটে সলজ্জ ডিমভাজি।
সবকটা বাসন মেলামাইনের। আগে ছিল কাঁসা আর স্টিল। জুবায়ের-এর আম্মাকে কে যেন বলেছে ধাতব পাত্রে খেলে অ্যালঝাইমার্স ডিজিজ হয়। জুবায়ের-এর আব্বার অ্যালঝাইমার্স ডিজিজ আছে। বড় কষ্ট। ভরপেট খেয়েদেয়ে খেয়েছেন ভুলে যান, টুলু-শম্পার বয়স গুলিয়ে ফেলেন প্রায়ই, শোবার ঘরে ঢুকে নিজের স্ত্রীকে দেখে সরি-সরি বলে বের হয়ে আসেন।
জুবায়ের-এর আম্মার একটা অতীত আছে। ওঁর আসল নাম ছিল তপতীরানী। জুবায়ের বলেছিল একদিন রাতে। আমার একটা নাম ছিল জুবায়ের-এর দেয়া। সত্যেন্দ্রনাথ দত্তের ‘পিয়ানোর গান’ থেকে নেয়া।
জুবায়ের-এর আম্মা অনুচ্চ স্বরে কী যেন জিজ্ঞেস করলেন। বোধহয় ওলকচুতে আমার গলা ধরে কিনা। আমি মাথা নাড়লাম। আমার আর গলা ধরে আসে না। কোনো কিছুতেই।
আমি পাত আগিয়ে দিয়ে মুসুরির ডাল নিই। কী সুবাস–মৌরীর আর কালি জিরার। ছিন্ন শাপলার পাঁপড়ীর মতো ভাসছে রসুন। একটা ছোট্ট পেয়ালায় কাগজী লেবু আর কাঁচামরিচ। দুটোই গাছের।
‘এর পরের ধাপ কী আম্মা? হাঁসমুরগী ও গরু-পালন?’ সালমা আর টুলু দুইজনই সেবার অংকে ফেল করেছিল, জুবায়ের হেসে বলতো, ‘আম্মার গরু-পালন অধ্যায় শুরু হয়ে গেছে।’ ‘দাদাভাই, নিজের বোনকে গরু বলছো!’ সালমা বিষম রাগ করতো।
ছোটবেলায় জুবায়েরকে আমি রজত ডাকতাম, লুকিয়ে লুকিয়ে। কী রকম ঝকঝকে শাদা ছিল তার দুধদাঁত। কী রকম আলো-ঝলমলে চুল।
মাঝেমাঝে বড়ি কিংবা বেলশুঁঠ রৌদ্রে দিতে ছাদে যাই। কী শুনসান। শুধু অনেক দূরের চিলের ডাক। আচ্ছা, আমার বোধহয় রাশি রাশি পাপ জমা আছে, নয়তো আমার জীবন এমন কেন?
চিত্ হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে জুবায়ের শৈশবের গল্প করেছিল–‘শম্পা-সালমা রান্নাবাটি খেলতো, আমার খেলতে এতো লোভ হতো–ওরা আমাকে বানাতো কাজের ছেলে।’
আমি আজ রাতে শুয়ে শুয়ে সিলিং-এ রাতের আলোছায়ার দেয়ালা দেখি। মেঘের মহাদেশ ছাড়িয়ে চাঁদ চলেছে পশ্চিমে। হাঃ ‘কালের যাত্রার ধ্বনি।’ জুবায়েরের গায়ের গন্ধ মনে করতে চেষ্টা করি। সদ্য কাটা ঘাসের মাঠে দীর্ঘক্ষণ রোদপোহানো বিড়ালের গায়ের ঘ্রাণ ছিল তার গায়ে। এটা কী রকম উপমান হলো? জানি না। আসলে অনেক কিছু জড়িত ছিল সেই গন্ধে। একটা বিড়ালের রোমশ শরীরে পাঁচ আঙুল লুপ্ত করে দেয়ার স্পর্শসুখ…বিকেলের মাঠে রৌদ্রের ওম্, এমনকি একরকম স্বাদও ছিল সেই শারীরিক সুবাসের। পল ম্যাকার্টনির গলার আওয়াজ শুনলেই আমার মনে হতো সকালের ইস্কুলে যাওয়ার মতো রৌদ্র উঠেছে, কর্ন অয়েলের মতো তার রঙ…ব্যাপারটা সেরকম। সিলিং-এ ছায়া-বলাকা উড়ে যায় রাতের বাতাসে। মেঝেতে কাঁথাকাপড় পেতে শুয়ে ছিল সবেদা। সে ঘুম-ঘুম মাথা তুলে বললো, ‘ভাবি, কাইন্দেন না।’
(সবেদা প্রায় একশো মাইল পথ বাসে করে এসেছে শুধু আমাকে দেখবে বলে। যখন আমি প্রথম এসেছিলাম, ওর বিয়ে হয়নি তখন। নোলক বেঁধা পানপাতা মুখ কিশোরী সে।)
আঙিনার কাঁঠালগাছটা জোস্নায় চক্ চক্ করছে। আজব গাছটা, কাঁঠাল ফলতো গুঁড়ির কাছা-কাছি…এমনকি মাটির নিচেও। আমাদের মধ্যে জুবায়েরই কাঁঠাল খেতে ভালবাসতো।
সুরকার-গীতিকার-সেতারবাজিয়ে গোলাম মুর্শীদ ততদিনে এক চিত্রনায়িকার (একসময় তিব্বত স্নো-এর বিজ্ঞাপনে তাকে দেখা যেতো) সাথে কোলকাতা পালিয়ে গেছেন। আর আম্মা আমাদের ভাইবোনদের উপর তার জের তুলছেন। থাক, এই গল্প আর ভাল লাগছে না।
খুব অল্প বয়েসে আব্বা আমাকে পড়তে পাঠিয়ে দেন। এক্কেবারে বিলেত। হাড়কাঁপানো ধূসর বৃষ্টি। ইদুঁররঙা পিচ্ছিল সড়ক। আর মগজ ছিদ্র করে ক্রমাগত ঢুকতে থাকা একাকীত্ব।
ধীরে ধীরে আমার ভাল লাগতে থাকে বেঁটে বেঁটে টিউডর আমলের সাদাকালো, ডুরে ঘর-বন্ধকী দোকান-শুঁড়িখানা-দীঘল ধূসর কাণ্ডের সরল গাছ-বাতাসে হাজার রকম রেণু-ষাটের দশকের বেখাপ্পা কাউন্সিল ফ্ল্যাটের বারান্দায় মেলে দেয়া ধোয়া কাপড় আর সকালের রোদে তার উদ্দাম হাসি। প্রত্যেক দেশের বুকের ভেতর থাকে তার শীতকালীন রূপকথা-দাদিমার মেঠাই। সহজে সে তার হৃদয় খুলে দেয় না। আমার ছিল সোনার কাঠি–তার রঙ লালচে। তার চোখ নীল আর চুল বাদামী।
গোলাকার আকাশের নিচে ঢালু অনন্ত মাঠ। গভীর সবুজ পার্ক। মাটিতে শুয়ে কান পাতলে শুনতে পাবে পাতাল রেল চলেছে ঘাসের নিচ দিয়ে আমার কানের পাশে পাঁজরে ঢাকা নবীন হৃদপিণ্ড (কলিন্ বেজায় রোগা ছিল) ধুক্ পুক্ করছে। রাত ভোর হবার নীলচে অন্ধকারে দূরায়ত গাঙচিলের ডাক শুনতে শুনতে আমি ওকে আঁকড়ে ধরি–এইবার আমি আর পালাতে চাই না। ধরা দিতে চাই।
কতকাল আগের কথা। পুরনো বইয়ের মতো, শালর্ক হোম্স্-আগাথা ক্রিস্টি-ব্রন্টি সিস্টার্সদের সঙ্গে আরেকটা পুরনো বইয়ের মতো মিশে আছে কলিন মারফি। যেন সেও আদতে একটা গল্প, ‘কখনো ঘটেনি’ গল্প।
আমার মুখে একটু হাসি ফুটি-ফুটি করছে কি? এই গল্প আমার জানা। এটা উনার গল্প নয়। তপতীরানীর গল্প। জুবায়ের-এর দাদা মহকুমা অফিসে কাজ করতেন–পঞ্চাশের দশকে জলের দরে এই বাড়িটা উনি কিনে নেন এক সম্পন্ন হিন্দু ভদ্রলোকের কাছ থেকে। …কড়িকাঠে ছুরি দিয়ে একটা নাম লেখা আছে–শ্রীহরিদাস মিস্ত্রী।
উত্তরের ঘরে বৌমা শুয়েছে। ঘরটা গুমোট আর স্যাঁতসেঁতে। এই মেয়েটা কেন আমার জুবায়েরকে বিয়ে করেছিল, কেন এসেছিল আমাদের জীবনে…আবার চলেও গেল, কিছুই জানতে পারলাম না। জুবায়ের-এর সাথে আমি তেমন সোজা-সাপ্টা করে মিশতে পারি নাই। পারলে হয়তো জেনে নিতাম। জুবায়ের খুন হবার পর পুলিশ যখন আমাকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন এই মেয়েটা আমার পিঠে হাত রেখে দাঁড়িয়ে ছিল। পুলিশের কত প্রশ্ন–খুন হওয়ার রাতে আপনি কী রান্না করছিলেন?
বাড়ির দরজায় এত বড় শব্দ হলো…আপনি তো স্বাস্থ্যবতী মহিলা, আপনার ঘুম ভাঙলো না? আমার বুকটা বোধহয় পাষাণে গড়া, আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম।
হ্যাঁ আমি ইব্নুলকে চিনি, সে প্রায়ই জিমখানা থেকে এই বাড়িতে আসতো। হ্যাঁ আমি সেই রাতে রান্না করেছিলাম ছোলার ডাল আর খাসীর তেলের বড়া।
ফৈরোজ আমার পাশ থেকে নড়ে নাই।
থাক্ ওর ভাল হোক।
পাঁচটা বছর বড় কম সময় না, এর মধ্যে কত জখম সেরে যায়। মেয়েটা ওর এক সহকর্মীকে বিয়ে করবে এ মাসে। তারপর চলে যাবে আবুধাবি। আর কবে দেখা হয় না হয়, তাই আমাদের দেখতে এসেছে। টুলুর একটা চাকরীর ব্যবস্থাও করেছে সে। এতদিন এই মেয়ে নিয়মিত টাকা-কড়ি পাঠাতো। আমার বড় ছেলে যে আর নাই–এ কথা আমাদের সে বুঝতে দেয় নাই।
মৃত মানুষের জীবন থেমে যায়। জীবিতের জীবন থেমে থাকে না। আহা, ওর ভালো হোক।
‘তুমি নিশ্চিত তুমি যা করতে চাইছো তাই তুমি করছো। তুমি নিশ্চয় জানো এটি অফেরতযোগ্য প্রক্রিয়া?’
আমি মাথা নাড়লাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। আমি কোনওমতে জিজ্ঞেস করলাম, ‘ওটা কি যমজ?’
‘হ্যাঁ সার্জারির পর তুমি টয়লেটে যাবে। কেমন? শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো শুরু হয়েছে কিনা সেটা দেখবার জন্যে এটা জরুরী।
আচ্ছা।
তোমাকে কিছু খেতে আর পান করতে দেয়া হবে। হালকা স্যান্ডুইচ আর জুস। অরেঞ্জ না পাইন্যাপল?
অরেঞ্জ।
সাদা রুটি না কালো রুটি?
সাদা।
মাখন?
হ্যাঁ।
হামোজ না এগ মেয়োনিজ না হ্যাম্?
হামোজ।
স্যালাড থাকবে ভেতরে নাকি থাকবে না ?
থাকবে। ওটা কি মেয়ে না ছেলে?
পেশাগত কারণে আমি বলতে বাধ্য নই। তবে এত দ্রুত লিঙ্গ বোঝা সম্ভব নয়। তুমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে পারবে না। তোমাকে পৌঁছে দেবার জন্য কেউ এসেছে?
এইবার আমার চোখে জল আসে। আমাকে পৌঁছে দেবার জন্যে সবসময়ই কেউ না কেউ থাকে।
হ্যাঁ। আমার পার্টনার। কলিন র্মাফি। ওয়েটিং রুমে পাংশু মুখে বসে আছে।
যেন এইবার আমার বড়ছেলের শেষ চিহ্নটাও মুছে যাচ্ছে।
সালমা ওর আব্বাকে ডান পায়ের চপ্পল ডান পায়ে পরতে সাহায্য করছিল। উনি হঠাৎ মুখ তুলে বললেন, ‘জুবায়ের আসবে তুমি জানো, আমাকে বলো নাই কেন? শম্পা-সালমার ইস্কুলের বেতনটা নিয়ে আসতে বলতাম।’
ফৈরোজ লুচি ছিঁড়তে ছিঁড়তে সালমার দিকে চেয়ে হাসলো। সালমা সম্মান শেষ বর্ষের ছাত্রী কিনা। আমি ঘোমটা টানতে টানতে টিফিন কেরিয়ারটা এনে হাজির করলাম মিন মিন করে বললাম, ‘আশুগঞ্জ জংশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। তুমি দুপুরের খাবার খেয়ো।’
হরিন-বাদামী একটা শাড়ি পরেছে মেয়েটা, মেরুন মখমলের স্যান্ডেল। সে যে কী সুন্দর!
তার তন্ তার দিল্/পুষ্পের মঞ্জিল।
জুবায়ের বলতো–আমি হচ্ছি পুষ্পের মঞ্জিল।
সত্যিই কি লোকে তাই দেখে? ঝিল্মিল্/ঝিক্মিক্?
গুণাঢ্য কন্যা। উপচীকির্ষু পুত্রবধূ।
জংশনে ট্রেনটা দাঁড়িয়ে থাকবার সময় আমি খুব উপভোগ করে লুচি মাংস খাই। এই যে মাংসের টুকরোর ভেতর ঢুকে যাওয়া একরকম চাট্ মশলার স্বাদ, এটা গোটা পৃথিবীতে এক জুবায়ের-এর আম্মা ছাড়া আর কেউ আনতে পারে না–আমি নিশ্চিত। আঙুলে জড়িয়ে যাওয়া সুরুয়া-ধনেপাতা চুষে খেতে খেতে আমার মনে পড়লো–হয়তো এই স্বাদ আমার আর গ্রহণ করা হবে না। দূর কোন্ পরবাসে–।
জুবায়েরও কেমন কেমন করে একটা পুরনো বই হয়ে গেল। সেইসব ছেলেরা–জিলা স্কুলের ছাত্র, যারা বন্দে আলী মিয়ার ছড়া পড়তো, যারা রাতের ট্রেন-এ বাড়ি ফিরে একটা খুশীর খাটো শোরগোল তুলে দিতো, ‘আমার মায়ের সোনার নোলক’ ছাড়া ঘরকে যেতো না, যারা পাত পরিষ্কার করে চেটেপুটে খেয়ে উঠতো। যে অবিকল বলে উঠতো পারতো–‘হ গীত না তর মাথা।’ (মানিক বন্দ্যোপাধ্যায়)। একটুও বেমানান হতো না। জুবায়ের-এর আম্মা পিপুলগাছটার নিচে দাঁড়িয়েছিলেন আমাকে বিদায় দেবার জন্যে। হৃদয়হীন প্রশ্নের দেশে আমার মিতা। কেউ জানে না।
(বিরতির পর ট্রেন আবার চলতে শুরু করলো। ঝিল্মিল্/ ঝিক্মিক্/ ঝিক্মিক্/ঝিল্মিল্…)
লন্ডন, সেপ্টেম্বর-অক্টোবর ২০০৭
আনিসা বেগম হয়তো প্রস্তুত ছিলেন–কানিজ ফাতেমা কিংবা আফরোজা সুলতানার জন্যে। সেখানে ফৈরোজ আন্দালিব অভাবনীয় নয়? একেবারে ঘোর গেরুয়া-মেরুনে মাখামাখি, চোখের তলায় মইয়ের মতো তীর্যক ঠেস দেয়া লালচে রৌদ্র…।

একটা শ্বাস ফেললেন আনিসা। তারপর স্মৃতির খেরোকাপড়ে বাঁধাই খাতাটা বন্ধ করলেন। বিকালবেলা তাঁর ছেলেমেয়েরা খেলতে যেতো। আদিগন্ত খড়-রঙা ঘাসের মাঠে। তারপর ফিরে আসতো ছোট্ট পেয়ালার সুজির হালুয়া কিংবা খাস্তা পুরির কাছে, ঠিক যেন হাঁসেদের মতো–চৈ চৈ চৈ ডাক শুনে ফেরত আসতো তারা। জুবায়ের, টুলু, শম্পা, সালমা। নানীর বোনা গোলাপী কার্ডিগ্যান, মায়ের বেঁধে দেয়া কলাবেণী। আনিসা বেগমের নিঃশব্দ হৃদয় অবিরাম ডেকে যায় চৈ চৈ চৈ। খোঁয়াড় শূন্য। হাঁসপুকুর শূন্য।
ফৈরোজ আন্দালিব
আমরা মুখোমুখি খেতে বসেছি। আমি আর জুবায়ের-এর আম্মা। উনি আমার সামনে ঘোমটা দেন কেন আমি জানি না। আমার মনে আছে প্রথমবার খেতে বসে এই টেবিলে আমি কী খেয়েছিলাম। মিষ্টিকুমড়া শাক, পিপুলপাতা দিয়ে ছোটমাছের চচ্চড়ি আর ফুলবড়ি। আমার জন্যে এর সবই অভিনব। জুবায়ের-এর আম্মা খুব ভাল রাঁধেন। আমার জন্যে তড়িঘড়ি একটা ডিম ভেজে এনেছিলেন।আজকে রান্না হয়েছে তেলাপিয়া মাছ। এই মাছ আমার খুব অপছন্দ। আমার জন্যে আজকেও একটা ছোট প্লেটে সলজ্জ ডিমভাজি।
সবকটা বাসন মেলামাইনের। আগে ছিল কাঁসা আর স্টিল। জুবায়ের-এর আম্মাকে কে যেন বলেছে ধাতব পাত্রে খেলে অ্যালঝাইমার্স ডিজিজ হয়। জুবায়ের-এর আব্বার অ্যালঝাইমার্স ডিজিজ আছে। বড় কষ্ট। ভরপেট খেয়েদেয়ে খেয়েছেন ভুলে যান, টুলু-শম্পার বয়স গুলিয়ে ফেলেন প্রায়ই, শোবার ঘরে ঢুকে নিজের স্ত্রীকে দেখে সরি-সরি বলে বের হয়ে আসেন।
জুবায়ের-এর আম্মার একটা অতীত আছে। ওঁর আসল নাম ছিল তপতীরানী। জুবায়ের বলেছিল একদিন রাতে। আমার একটা নাম ছিল জুবায়ের-এর দেয়া। সত্যেন্দ্রনাথ দত্তের ‘পিয়ানোর গান’ থেকে নেয়া।
জুবায়ের-এর আম্মা অনুচ্চ স্বরে কী যেন জিজ্ঞেস করলেন। বোধহয় ওলকচুতে আমার গলা ধরে কিনা। আমি মাথা নাড়লাম। আমার আর গলা ধরে আসে না। কোনো কিছুতেই।
আমি পাত আগিয়ে দিয়ে মুসুরির ডাল নিই। কী সুবাস–মৌরীর আর কালি জিরার। ছিন্ন শাপলার পাঁপড়ীর মতো ভাসছে রসুন। একটা ছোট্ট পেয়ালায় কাগজী লেবু আর কাঁচামরিচ। দুটোই গাছের।
আনিসা বেগম
আমার গাছের শখ ছোটবেলা থেকেই। আমাদের ছোট্ট আঙিনায় আমি লাগিয়েছি সজিনা, হরীতকী আর পিপুল। (আমার হিজলগাছটা মরে গেছে।) কাগজী লেবু আর পেয়ারাগাছ ছাদে। আমার বড় ছেলে জুবায়ের বলতো–ডেঙ্গু হবে। ‘ডেঙ্গু হবে। গাছ-গাছালি সাফা করো।’ আমি বলতাম, ‘হ্যাঁরে, তোর নিজের একটা বাড়ি হলে আমাকে একটা পাখিঘর করতে দিবি?’‘এর পরের ধাপ কী আম্মা? হাঁসমুরগী ও গরু-পালন?’ সালমা আর টুলু দুইজনই সেবার অংকে ফেল করেছিল, জুবায়ের হেসে বলতো, ‘আম্মার গরু-পালন অধ্যায় শুরু হয়ে গেছে।’ ‘দাদাভাই, নিজের বোনকে গরু বলছো!’ সালমা বিষম রাগ করতো।
ছোটবেলায় জুবায়েরকে আমি রজত ডাকতাম, লুকিয়ে লুকিয়ে। কী রকম ঝকঝকে শাদা ছিল তার দুধদাঁত। কী রকম আলো-ঝলমলে চুল।
মাঝেমাঝে বড়ি কিংবা বেলশুঁঠ রৌদ্রে দিতে ছাদে যাই। কী শুনসান। শুধু অনেক দূরের চিলের ডাক। আচ্ছা, আমার বোধহয় রাশি রাশি পাপ জমা আছে, নয়তো আমার জীবন এমন কেন?
ফৈরোজ আন্দালিব
এই ঘরটায় প্রথম শুতে এসে আমি রাতে শচীন দেব বর্মণের গান শুনেছিলাম। জুবায়ের বাজিয়েছিল ওদের ছোট্ট লাল টু-ইন-ওয়ান-এ। আমি পরেছিলাম আমার গহীন বাসন্তী শাড়িটা। শীত করছিল বলে শালটা ছিল গায়ে। আমার গলায় ছিল পাথরের মালা–দারুচিনি-জাফরান-এলাচ-জৈত্রী রঙের–নানান আকারের পুঁতি-পাথরের জটাটাকে টান দিয়ে আমাকে কাছে টেনে নিয়েছিল সে, গলা মিলিয়েছিল–‘দূর কোন্ পরবাসে তুমি চলে যাইবা হে–’চিত্ হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে জুবায়ের শৈশবের গল্প করেছিল–‘শম্পা-সালমা রান্নাবাটি খেলতো, আমার খেলতে এতো লোভ হতো–ওরা আমাকে বানাতো কাজের ছেলে।’
আমি আজ রাতে শুয়ে শুয়ে সিলিং-এ রাতের আলোছায়ার দেয়ালা দেখি। মেঘের মহাদেশ ছাড়িয়ে চাঁদ চলেছে পশ্চিমে। হাঃ ‘কালের যাত্রার ধ্বনি।’ জুবায়েরের গায়ের গন্ধ মনে করতে চেষ্টা করি। সদ্য কাটা ঘাসের মাঠে দীর্ঘক্ষণ রোদপোহানো বিড়ালের গায়ের ঘ্রাণ ছিল তার গায়ে। এটা কী রকম উপমান হলো? জানি না। আসলে অনেক কিছু জড়িত ছিল সেই গন্ধে। একটা বিড়ালের রোমশ শরীরে পাঁচ আঙুল লুপ্ত করে দেয়ার স্পর্শসুখ…বিকেলের মাঠে রৌদ্রের ওম্, এমনকি একরকম স্বাদও ছিল সেই শারীরিক সুবাসের। পল ম্যাকার্টনির গলার আওয়াজ শুনলেই আমার মনে হতো সকালের ইস্কুলে যাওয়ার মতো রৌদ্র উঠেছে, কর্ন অয়েলের মতো তার রঙ…ব্যাপারটা সেরকম। সিলিং-এ ছায়া-বলাকা উড়ে যায় রাতের বাতাসে। মেঝেতে কাঁথাকাপড় পেতে শুয়ে ছিল সবেদা। সে ঘুম-ঘুম মাথা তুলে বললো, ‘ভাবি, কাইন্দেন না।’
(সবেদা প্রায় একশো মাইল পথ বাসে করে এসেছে শুধু আমাকে দেখবে বলে। যখন আমি প্রথম এসেছিলাম, ওর বিয়ে হয়নি তখন। নোলক বেঁধা পানপাতা মুখ কিশোরী সে।)
আনিসা বেগম
উত্তরের বাতাস শুরু হয়ে গেছে। বৌমার ঘরে, আমি মোটা কাঁথাটা রেখে আসি নাই। সম্সুন্নাহারকে দিয়ে পাঠাবো? শেষ রাতে শীত করবে নয়তো। ওর ঘরের দরজায় দাঁড়িয়ে আমার হঠাৎ একটা কথা মনে হলো। ফৈরোজকে আমি কখনো বৌমা ডাকি নাই। নাম ধরেও ডাকি নাই। কী সব কথা মনে হয় রাতদুপুরে। দরজায় দাঁড়িয়ে থেকে লাভ কী? নিজের ঘরে ফিরে জবাব পেয়ে গেলাম আমি। মাইলকে মাইল দূরের লোককে কেউ ডাক দিতে পারে নাকি? (তার ওপর আমি কিনা মুসলমান ঘরের বউ।)আঙিনার কাঁঠালগাছটা জোস্নায় চক্ চক্ করছে। আজব গাছটা, কাঁঠাল ফলতো গুঁড়ির কাছা-কাছি…এমনকি মাটির নিচেও। আমাদের মধ্যে জুবায়েরই কাঁঠাল খেতে ভালবাসতো।
ফৈরোজ আন্দালিব
ছোটবেলা থেকেই আমার পালানোর রোগ। প্রথমে, শুরু হয়েছিল সামান্য থেকেই, বড় ভাই ব্যবহারিক পরীক্ষার জন্যে ব্যাঙ আঁকা মক্শো করছে…আমি পালিয়ে আছি পায়ের কাছে টেবিলের নিচে। এরপর দেরাজের পেছনে, আলনা-দরজা-কার্নিশ…কিছুই বাদ রাখিনি। আস্তে আস্তে বাড়ির বাইরে। আমার আব্বা ওস্তাদ গোলাম মুর্শীদকে লোকে একনামে চিনতো। ফলে নানান লোকে নানান সময় আমাকে বাড়িতে এনে দিতো। এলেই ধুন্ধুমার মার দিতেন আম্মা, কেবল বলতেন–বাপকা বেটী!সুরকার-গীতিকার-সেতারবাজিয়ে গোলাম মুর্শীদ ততদিনে এক চিত্রনায়িকার (একসময় তিব্বত স্নো-এর বিজ্ঞাপনে তাকে দেখা যেতো) সাথে কোলকাতা পালিয়ে গেছেন। আর আম্মা আমাদের ভাইবোনদের উপর তার জের তুলছেন। থাক, এই গল্প আর ভাল লাগছে না।
খুব অল্প বয়েসে আব্বা আমাকে পড়তে পাঠিয়ে দেন। এক্কেবারে বিলেত। হাড়কাঁপানো ধূসর বৃষ্টি। ইদুঁররঙা পিচ্ছিল সড়ক। আর মগজ ছিদ্র করে ক্রমাগত ঢুকতে থাকা একাকীত্ব।
ধীরে ধীরে আমার ভাল লাগতে থাকে বেঁটে বেঁটে টিউডর আমলের সাদাকালো, ডুরে ঘর-বন্ধকী দোকান-শুঁড়িখানা-দীঘল ধূসর কাণ্ডের সরল গাছ-বাতাসে হাজার রকম রেণু-ষাটের দশকের বেখাপ্পা কাউন্সিল ফ্ল্যাটের বারান্দায় মেলে দেয়া ধোয়া কাপড় আর সকালের রোদে তার উদ্দাম হাসি। প্রত্যেক দেশের বুকের ভেতর থাকে তার শীতকালীন রূপকথা-দাদিমার মেঠাই। সহজে সে তার হৃদয় খুলে দেয় না। আমার ছিল সোনার কাঠি–তার রঙ লালচে। তার চোখ নীল আর চুল বাদামী।
গোলাকার আকাশের নিচে ঢালু অনন্ত মাঠ। গভীর সবুজ পার্ক। মাটিতে শুয়ে কান পাতলে শুনতে পাবে পাতাল রেল চলেছে ঘাসের নিচ দিয়ে আমার কানের পাশে পাঁজরে ঢাকা নবীন হৃদপিণ্ড (কলিন্ বেজায় রোগা ছিল) ধুক্ পুক্ করছে। রাত ভোর হবার নীলচে অন্ধকারে দূরায়ত গাঙচিলের ডাক শুনতে শুনতে আমি ওকে আঁকড়ে ধরি–এইবার আমি আর পালাতে চাই না। ধরা দিতে চাই।
কতকাল আগের কথা। পুরনো বইয়ের মতো, শালর্ক হোম্স্-আগাথা ক্রিস্টি-ব্রন্টি সিস্টার্সদের সঙ্গে আরেকটা পুরনো বইয়ের মতো মিশে আছে কলিন মারফি। যেন সেও আদতে একটা গল্প, ‘কখনো ঘটেনি’ গল্প।
আনিসা বেগম
জুবায়ের-এর আব্বা ঘুম ভেঙে জেগে উঠে বিড় বিড় করেন প্রায়ই। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম। উনি বলছেন ওঁর এক পূর্বপুরুষ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। এ তল্লাটের জাগ্রত কালীর চারটা মুক্তোর হাত গড়িয়ে দিয়েছিলেন তিনি, আর কালীর সোনার ভ্রু।আমার মুখে একটু হাসি ফুটি-ফুটি করছে কি? এই গল্প আমার জানা। এটা উনার গল্প নয়। তপতীরানীর গল্প। জুবায়ের-এর দাদা মহকুমা অফিসে কাজ করতেন–পঞ্চাশের দশকে জলের দরে এই বাড়িটা উনি কিনে নেন এক সম্পন্ন হিন্দু ভদ্রলোকের কাছ থেকে। …কড়িকাঠে ছুরি দিয়ে একটা নাম লেখা আছে–শ্রীহরিদাস মিস্ত্রী।
উত্তরের ঘরে বৌমা শুয়েছে। ঘরটা গুমোট আর স্যাঁতসেঁতে। এই মেয়েটা কেন আমার জুবায়েরকে বিয়ে করেছিল, কেন এসেছিল আমাদের জীবনে…আবার চলেও গেল, কিছুই জানতে পারলাম না। জুবায়ের-এর সাথে আমি তেমন সোজা-সাপ্টা করে মিশতে পারি নাই। পারলে হয়তো জেনে নিতাম। জুবায়ের খুন হবার পর পুলিশ যখন আমাকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন এই মেয়েটা আমার পিঠে হাত রেখে দাঁড়িয়ে ছিল। পুলিশের কত প্রশ্ন–খুন হওয়ার রাতে আপনি কী রান্না করছিলেন?
বাড়ির দরজায় এত বড় শব্দ হলো…আপনি তো স্বাস্থ্যবতী মহিলা, আপনার ঘুম ভাঙলো না? আমার বুকটা বোধহয় পাষাণে গড়া, আমি এক এক করে সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম।
হ্যাঁ আমি ইব্নুলকে চিনি, সে প্রায়ই জিমখানা থেকে এই বাড়িতে আসতো। হ্যাঁ আমি সেই রাতে রান্না করেছিলাম ছোলার ডাল আর খাসীর তেলের বড়া।
ফৈরোজ আমার পাশ থেকে নড়ে নাই।
থাক্ ওর ভাল হোক।
পাঁচটা বছর বড় কম সময় না, এর মধ্যে কত জখম সেরে যায়। মেয়েটা ওর এক সহকর্মীকে বিয়ে করবে এ মাসে। তারপর চলে যাবে আবুধাবি। আর কবে দেখা হয় না হয়, তাই আমাদের দেখতে এসেছে। টুলুর একটা চাকরীর ব্যবস্থাও করেছে সে। এতদিন এই মেয়ে নিয়মিত টাকা-কড়ি পাঠাতো। আমার বড় ছেলে যে আর নাই–এ কথা আমাদের সে বুঝতে দেয় নাই।
মৃত মানুষের জীবন থেমে যায়। জীবিতের জীবন থেমে থাকে না। আহা, ওর ভালো হোক।
ফৈরোজ আন্দালিব
একটা বেইজ্ রঙের ছোট্ট ঘর। রুম হিটার চলছে। আমার সামনে যে ডাক্তার মহিলা বসা, তাঁর মাথায় খড়কুটো রঙা চুল, ঠোঁটে নাতিশীতোষ্ণ হাসি।‘তুমি নিশ্চিত তুমি যা করতে চাইছো তাই তুমি করছো। তুমি নিশ্চয় জানো এটি অফেরতযোগ্য প্রক্রিয়া?’
আমি মাথা নাড়লাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। আমি কোনওমতে জিজ্ঞেস করলাম, ‘ওটা কি যমজ?’
‘হ্যাঁ সার্জারির পর তুমি টয়লেটে যাবে। কেমন? শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঠিকমতো শুরু হয়েছে কিনা সেটা দেখবার জন্যে এটা জরুরী।
আচ্ছা।
তোমাকে কিছু খেতে আর পান করতে দেয়া হবে। হালকা স্যান্ডুইচ আর জুস। অরেঞ্জ না পাইন্যাপল?
অরেঞ্জ।
সাদা রুটি না কালো রুটি?
সাদা।
মাখন?
হ্যাঁ।
হামোজ না এগ মেয়োনিজ না হ্যাম্?
হামোজ।
স্যালাড থাকবে ভেতরে নাকি থাকবে না ?
থাকবে। ওটা কি মেয়ে না ছেলে?
পেশাগত কারণে আমি বলতে বাধ্য নই। তবে এত দ্রুত লিঙ্গ বোঝা সম্ভব নয়। তুমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে পারবে না। তোমাকে পৌঁছে দেবার জন্য কেউ এসেছে?
এইবার আমার চোখে জল আসে। আমাকে পৌঁছে দেবার জন্যে সবসময়ই কেউ না কেউ থাকে।
হ্যাঁ। আমার পার্টনার। কলিন র্মাফি। ওয়েটিং রুমে পাংশু মুখে বসে আছে।
আনিসা বেগম
আমি খুব আবেগপ্রবণ নই। কিন্তু আজকে সকালে এদের প্রিয় নাস্তা লুচি-মাংস পাক করতে গিয়ে বারবার আমার চোখ ভিজে আসছিল।যেন এইবার আমার বড়ছেলের শেষ চিহ্নটাও মুছে যাচ্ছে।
সালমা ওর আব্বাকে ডান পায়ের চপ্পল ডান পায়ে পরতে সাহায্য করছিল। উনি হঠাৎ মুখ তুলে বললেন, ‘জুবায়ের আসবে তুমি জানো, আমাকে বলো নাই কেন? শম্পা-সালমার ইস্কুলের বেতনটা নিয়ে আসতে বলতাম।’
ফৈরোজ লুচি ছিঁড়তে ছিঁড়তে সালমার দিকে চেয়ে হাসলো। সালমা সম্মান শেষ বর্ষের ছাত্রী কিনা। আমি ঘোমটা টানতে টানতে টিফিন কেরিয়ারটা এনে হাজির করলাম মিন মিন করে বললাম, ‘আশুগঞ্জ জংশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। তুমি দুপুরের খাবার খেয়ো।’
হরিন-বাদামী একটা শাড়ি পরেছে মেয়েটা, মেরুন মখমলের স্যান্ডেল। সে যে কী সুন্দর!
ফৈরোজ আন্দলিব
ঝিল্মিল্/ঝিক্মিক্/ঝিক্মিক্/ঝিল্মিলতার তন্ তার দিল্/পুষ্পের মঞ্জিল।
জুবায়ের বলতো–আমি হচ্ছি পুষ্পের মঞ্জিল।
সত্যিই কি লোকে তাই দেখে? ঝিল্মিল্/ঝিক্মিক্?
গুণাঢ্য কন্যা। উপচীকির্ষু পুত্রবধূ।
জংশনে ট্রেনটা দাঁড়িয়ে থাকবার সময় আমি খুব উপভোগ করে লুচি মাংস খাই। এই যে মাংসের টুকরোর ভেতর ঢুকে যাওয়া একরকম চাট্ মশলার স্বাদ, এটা গোটা পৃথিবীতে এক জুবায়ের-এর আম্মা ছাড়া আর কেউ আনতে পারে না–আমি নিশ্চিত। আঙুলে জড়িয়ে যাওয়া সুরুয়া-ধনেপাতা চুষে খেতে খেতে আমার মনে পড়লো–হয়তো এই স্বাদ আমার আর গ্রহণ করা হবে না। দূর কোন্ পরবাসে–।
জুবায়েরও কেমন কেমন করে একটা পুরনো বই হয়ে গেল। সেইসব ছেলেরা–জিলা স্কুলের ছাত্র, যারা বন্দে আলী মিয়ার ছড়া পড়তো, যারা রাতের ট্রেন-এ বাড়ি ফিরে একটা খুশীর খাটো শোরগোল তুলে দিতো, ‘আমার মায়ের সোনার নোলক’ ছাড়া ঘরকে যেতো না, যারা পাত পরিষ্কার করে চেটেপুটে খেয়ে উঠতো। যে অবিকল বলে উঠতো পারতো–‘হ গীত না তর মাথা।’ (মানিক বন্দ্যোপাধ্যায়)। একটুও বেমানান হতো না। জুবায়ের-এর আম্মা পিপুলগাছটার নিচে দাঁড়িয়েছিলেন আমাকে বিদায় দেবার জন্যে। হৃদয়হীন প্রশ্নের দেশে আমার মিতা। কেউ জানে না।
(বিরতির পর ট্রেন আবার চলতে শুরু করলো। ঝিল্মিল্/ ঝিক্মিক্/ ঝিক্মিক্/ঝিল্মিল্…)
লন্ডন, সেপ্টেম্বর-অক্টোবর ২০০৭
=====================
গল্প- আলিমের নিভৃতিচর্চা by রাশিদা সুলতানা গল্প- প্রত্যাবর্তন: আমার ‘ফেরা’ নিয়ে যে কাহিনী না ..মানষ চৌঃ গল্প- 'বীচিকলায় ঢেকে যায় মুখ ও শিরোনাম' by আনোয়ার ... গল্প- 'প্রীত পরায়া' by সিউতি সবুর গল্প- 'চলিতেছে' by মাহবুব মোর্শেদ গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা গল্প- 'রূপকথা' by লুনা রুশদী সঞ্জীব চৌধুরীর কয়েকটি গল্প গল্প- 'অস্বস্তির সঙ্গে বসবাস' by ফাহমিদুল হক গল্প- 'মঙ্গামনস্ক শরীরীমুদ্রা' by ইমতিয়ার শামীম গল্প- 'হাজেরার বাপের দাইক দেনা' by জিয়া হাশান গল্প- ‘অপঘাতে মৃত্যু’ ও ‘সাদামাটা’ by লীসা গাজী গল্প- 'দ্বিতীয় জীবন' by ইরাজ আহমেদ
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ সাগুফতা শারমীন তানিয়া
এই গল্পটি পড়া হয়েছে...
লেখকঃ সাগুফতা শারমীন তানিয়া
এই গল্পটি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 14
(41)
- গল্প- 'গাদি' by ইফফাত আরেফীন তন্বী
- গল্প- 'অনেক দিন আগের দিনেরা' by রনি আহম্মেদ
- একনেকে ২০৪১ কোটি টাকার নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
- আজ এডিবির সঙ্গে ১০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- দুর্যোগের ‘প্রত্যয়’ ফিরে দেখা by মাহবুবা নাসরীন
- নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন রানি এলিজাবেথ
- বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তরের বিরোধী কিমের বড় ছেলে
- কলম্বিয়ার সাবেক এক সেনা কর্মকর্তার ৪৪ বছরের কারাদণ্ড
- চিলির খনিশ্রমিকদের তুলে আনা হবে আজ
- শীর্ষ ২০ ধনী নারীর ১১ জনই চীনের!
- ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতির দাবি ফিলিস্তিন...
- সংশ্লিষ্ট কোম্পানির মালিকানা গ্রহণ করেছে সরকার
- ইউক্রেনে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪০
- পশ্চিমবঙ্গে ভারত ও যুক্তরাজ্যের সামরিক মহড়া
- আফগানিস্তানে ব্রিটিশ জিম্মির মৃত্যু তদন্তের নির্দেশ
- লৈঙ্গিক সমতায় এগিয়ে নরডিক দেশগুলো
- ভারতসহ চার দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য
- সিয়াওবোর নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেন তাঁর স্ত্রী
- মার্কিন রেস্তোরাঁগুলোতে হামলার আহ্বান আল-কায়েদার
- প্রার্থীদের অনেকেই আসামি
- পাকিস্তানে আসছেন দূত মেসি
- বিসিবির সভাপতি এবার আইসিসিতে
- চার দিনের ম্যাচ থামিয়ে ওয়ানডে!
- তিনে তিন মেনেজেসের
- দুই মেরুতে দুই দল
- গল্প- 'সম্পর্ক' by তারিক আল বান্না
- গল্প- 'তিতা মিঞার জঙ্গনামা' by অদিতি ফাল্গুনী
- গল্প- 'কর্কট' by রাশিদা সুলতানা
- গল্প- 'কোষা' by পাপড়ি রহমান
- গল্প- 'তুষার-ধবল' by সায়েমা খাতুন
- গল্প- 'নগর পিতা বৃষ্টি নামান' by অদিতি ফাল্গুনী
- গল্প- 'সেদিন বৃষ্টি ছিল' by মৃদুল আহমেদ
- গল্প- 'লাল ব্যাসার্ধ্ব' by শামীমা বিনতে রহমান
- গল্প- 'নিষুপ্ত শেকড়' by নিরমিন শিমেল
- গল্প- 'মরিবার হলো তার সাধ' by আহমাদ মোস্তফা কামাল
- গল্প- 'নওমির এক প্রহর' by সাইমুম পারভেজ
- গল্প- 'পুরির গল্প' by ইমরুল হাসান
- গল্প 'গহ্বর' by জাহিদ হায়দার
- গল্প- 'একে আমরা কাকতালীয় বলতে পারি' by মঈনুল আহসান...
- গল্প- 'একশ ছেচল্লিশ টাকার গল্প' by কৌশিক আহমেদ
- গল্প- 'পুষ্পের মঞ্জিল' by সাগুফতা শারমীন তানিয়া
-
▼
Oct 14
(41)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment