Thursday, October 14, 2010
গল্প- 'অনেক দিন আগের দিনেরা' by রনি আহম্মেদ
গল্প- 'অনেক দিন আগের দিনেরা' by রনি আহম্মেদ
বলা যায় দানেশ স্মৃতির পথে ভাবছিল… গাছের ডালপালার ধাঁধা দিয়ে রোদের ছটাগুলো ঘষামাজা পেতল তীর, বেরিয়ে আসছিল স্থির… তার শৈশবের ফেলে আসা গ্রামের কথা… তীর গেঁথে যাচ্ছিল সামনের ছোট লনটার ছোট ঘাসের গোড়ায়।… সে জানে এবং সে জানে না গ্রামটা ছিল অন্য কোথাও, যেখানে ছিল তার চেয়েও বেশি কোথাও… কাছেই ধাঁধার ভেতর থেকে দাঁড়কাক উঠেছিল ডেকে… বিদ্ধ রোদের দিকে সে তাকালে আশা করা সম্ভব পানি দিয়ে রোদগুলো ধুয়ে সাফ করে দেয়া সম্ভব।… কাকটা যখন ডাকলো তখন সে দেখতে পেলো এবং দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো।… রোদগুলো প্রায় ধুয়ে আসছে, সবুজ চোখা ঘাসে পানির সাথে মিশে যাওয়া রোদের মিশ্রণ কাঁপছে সোনালী রং-এ। রোদ কেঁপে কেঁপে ধোঁয়াটে অস্বচ্ছতায় উঠে আসছে সেই অন্য গ্রামটা… হঠাৎ কাকটা গাঙচিলের ভঙ্গিতে উড়ে বসেছিল পাশের বাসার শ্যাওলা ধরা কার্নিশে।… সুতরাং চোখ নিঃশব্দে প্রবেশ করে গ্রামের ভেতর।… কাকটা আবার উড়ে বিদায় নিয়েছিল, যা ছিল এক চিলতে মেঘ/এক খণ্ড গ্রানাইট।… রুপালী দীঘিটা, রোদে ঝিকমিক, আকাশে যখন সাদা গর্ত — থাকবে চাঁদ — দীঘিটা হবে তীক্ষ্ণ আরও।… লনের ঘাসে কাঁচা সবুজ ঘাসফড়িং আসে। ফড়িংটার অবস্থান দুর্ভাগ্যপীড়িত — সেও হয়ে যাচ্ছে ঘাস।… চোখের সামনে, চোখের ভেতরে এবং কোথাও নয়, এক ফোঁটা উলঙ্গ ছেলের উপস্থিতি ধরা পড়ে, জটাধারী এবং মাংসের হৃদয় থেকে উঠে আসা তার গায়ের আন্তরিক রং, ইঁদুর ছানার মত লিঙ্গ তার — সে দাঁড়িয়ে পুকুরপাড়ের প্রকাণ্ড পাথরের উপর। পাথরটা কোনো কিছুর প্রতীক্ষায় অনেক দিনে নিজের ভেতর যে কিছুটা জীবন আনেনি অন্যমনস্ক লোক ছাড়া কেউই তা জোর দাবি করবে না। দৃষ্টির আনন্দ দেহে ছড়িয়ে সেই পাথর থেকে/খাঁ খাঁ পাথর থেকে ঝাঁপ দেয় রুপালী দীঘির দৃষ্টিপথে ফলে বাতাস চিৎকার করে এবং সে দীঘি পিঠে সাঁতরে যায় প্রায় আজীবন।… ফড়িংটাকে শনাক্ত করার মত যন্ত্র আর নেই। সে বিনা কারণে পাশের গোল বেতের টেবিলে পড়ে থাকা ধর্মীয় গ্রন্থটি তুলে নেয়।… একসময় ছেলেটি ক্লান্ত হয় ও দীঘি থেকে উঠে আসলে তার শরীরের এসব ওসব বেয়ে পড়তে থাকা পানির ধারার শব্দও শোনা যায়। ছেলেটি এবার গা ঝাড়া দিয়ে কয়েকটি বলশালী মহীষ হয়ে গ্রামের সবুজ ছায়ায় ধূলো উড়িয়ে মুছে যায় এবং তাদের অনুসরণ কাজ শেষে দেখতে হয় প্রান্তর। প্রান্তর দিগন্তের উপরের মেঘগুলো একশোভাগই কাল্পনিক। সে কারণে তাদের প্রকটতা সামান্যও কম নয়।… গ্রন্থটির পাতার লেখাগুলোর প্রতিটি লাইনই অনবরত অসংখ্য দিগন্ত ছাড়া কিছু নয়। মৃদু বাতাসে হাতে মেলে ধরা গ্রন্থটির পাতা উল্টে যাচ্ছিল। দানেশের বিয়েতে তার এক মুসল্লী বন্ধু লিন্ডাকে এটা উপহার দেবার পর, চিরকালই গ্রন্থটি বুকসেল্ফের কোনায় পড়ে থাকার ফলে সামনের ও পেছনের মলাটে অপরিচিত মাছের মোটা আঁশ গজিয়ে ওঠে। কাল রাতে বেশ কিছুটা পরিশ্রমের পর ছোট চাকুটা দিয়ে আঁশগুলো ছাড়ায় দানেশ। এরপর আঁশগুলো বয়েমে ভরে ডীপ ফ্রীজে রেখে দেয়। আঁশবিহীন ভারমুক্ত বইটা পড়বার ইচ্ছা থাকলে দু তিন পেইজ পড়া হয় মাত্র। পুরো মনোযোগ ইদানিং কিছুতেই দেয়া যায় না এবং ব্লুফিল্মেও। লিন্ডা ও সে যখন কোনো রাতে উত্তেজনায় মাত্রা যোগ লোভে ব্লুফিল্ম দেখে তখন দেখা যায় দানেশের মাথার চুলগুলো প্রবল একঘেয়েমিতে লম্বা হতে শুরু করেছে, লম্বা হতে হতে পুরো ঘরটাই একেবারে ঠেঁসে বোঝাই করে ফেলেছে আর লিন্ডা সেই চুলের ভেতর জট পাকিয়ে আত্মমিথুনরত — ব্লুয়ের গ্রুপ সেক্স তখন একটি বৃষ্টিতে ক্ষয়ে যাওয়া ফটোগ্রাফ, ফিল্ম শেষে দানেশের মোলায়েম চুল স্বাভাবিক মাপে ফিরে আসে এবং আত্মমিথুনে ক্লান্ত লিন্ডার ঘর্মাক্ত শরীর জটমুক্ত, দানেশ তখন পারস্পরিক মিথুনের জন্য ঝাপ দেয় সুতরাং এবার ঠঈজ টা বন্ধ করো! রাত জেগে গ্রন্থটি পড়ার চেষ্টা করার জন্য লিন্ডার সাথে বোধহয় কথা কাটাকাটিও হয় কিছুটা। বাতি জ্বালালে লিন্ডার আবার ঘুম আসতে চায় না — মুশকিল।
“তুমি টেবিল ল্যাম্প ব্যবহার করলেই তো পারো। আমার ঘুমের সুবিধা হয়।”
“চোখ বন্ধ করে ঘুমাবে।”
একদম হালকা কণ্ঠে দানেশের তামাশা। কিন্তু লিন্ডা ওভার রিঅ্যাকশনে পিঠ ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই লিন্ডা চমকে দিয়ে খিল করে হেসে ওঠে।
“কী হলো, হাসছ কেন?”
লিন্ডা নিরব — উত্তর দেয় না। দানেশ তখন, ‘তোমা কর্তৃক কিছু হবে না’ এরকম ভঙ্গিতে মাথা নাড়ে ডানে বামে — এবং এই মাথা নড়ানোতে তার কোনো হাত ছিল না। হয়তো সে আগে কোথাও কাউকে মাথা নাড়তে দেখেছে আর সেই অনুর্বর মুহূর্তে সেটাই সে করে ফেলে।
তুচ্ছ আচরণের কোনটি দানেশের ভবিষ্যৎ আচরণে প্রভাব ফেলবে সেটা সে যেমন জানে না তেমনি জানে না আর সবাই। আবার হতে পারে সবারই জানা।… কাল্পনিক প্রকট মেঘগুলোর পিঠ ফেঁসে ওঠে মাস্তুল — সে সব মাস্তুলে ফুটে ওঠে সাবলীল নীলচে পাল, আর মহিষেরা ঘাসহীন লালচে প্রান্তর দিগন্তে একটানা স্থির তাকিয়ে তখন। তারা জ্ঞানী হয় যখন বোঝে তারা অনন্ত এবং ক্ষণস্থায়ী। প্রান্তরের এদিক ওদিক আকাশছোঁয়া পাতাহীন বটগাছগুলো অক্টোপাসের মত ডালপালা ছড়িয়ে বহুশতকের শ্রান্তিতে দাঁড়িয়ে আছে কোনোরকম। সেখানেই কোথাও জীর্ন সাইনবোর্ডে লেখা থাকে কয়েকটি নাম — কিন্তু তাদের পাঠোদ্ধার আত্মহত্যা করলেও সম্ভব নয়। হাওয়া বয় আর ফুলে ওঠে নীলচে পাল এবং শেষ পর্যন্ত সরতে থাকে পরিববর্তনশীল গন্তব্যে। আলো মহিষদের জাপটে ধরে পড়ে যায় মাটিতে ছায়া হয়ে — মহিষদের ভাবঘন কষা চোখে স্বপ্ন উঠে আসে, জমে ওঠে। মহিষদের দেহ স্বপ্নের ব্যাপক ভরে দেহের কোনো বিন্দুতে সংকুচিত হয়ে কেন্দ্রীভূত হতে চায় — তারা মুখ উঁচু করে একটি সর্পাকার আর্তনাদ নীলিমায় পাঠিয়ে দিলে ধাতব গুণাগুণ সম্পন্ন আর্তনাদটি সূর্যকে সমস্যায় ফেলে, সূর্যের পরিসীমায় অস্থিরতা আসে — সেখান থেকে হলুদাভ তামাটে গন্ধবিহীন লালা ঝরতে থাকে — সেই লালা শোঁ শোঁ শব্দে কম সময়ে ডুবিয়ে দেয় প্রান্তর।… অনেক রাতে ঘুম ভেঙে গেল। দেখা গেল বাতি না নিভিয়েই গ্রন্থটির উপর ঝুঁকে ঘুমিয়ে গেছে কখন। লিন্ডার মাথার কাছের চুপচাপ বেড সাইড টেবিলটায় চোখ যায় তখন। ঘুমের বড়ির শূন্য স্ট্রাপ পড়ে আছে। পাশে খালি গ্লাস আধখালি ক্রিস্টাল জগ। লিন্ডা খেয়ে ঘুমিয়েছে। সে অভ্যস্ত নয় তবু মাঝে মধ্যে খায়। মাঝখানে কাচ খাওয়ার অভ্যাস হয়েছিল লিন্ডার। কাচের রঙিন চুড়ি, চাইনিজ ফ্লাওয়ার ভাস, কাজ করা গ্লাস প্লেট, ক্রিস্টালের ডেকোরেশন পীস — এ ধরনের দৃষ্টিমনোহর কাচদ্রব্য ভেঙে ছোট টুকরো করে ভাতের সঙ্গে খেতো। ঠোঁটে দেখা দিতো সুন্দর সব ক্ষত। লিন্ডার থুতনী বেয়ে রক্ত গড়িয়ে পড়তো ভাতের থালায় গলিত গোলাপের মত। দানেশ ফরাসি চুম্বনে হারিয়ে যেত সেই ঠোঁটের ভেতর — সে মুহূর্তে সে সবচেয়ে সরল। হঠাৎই একদিন কাচে অরুচি এসে যায় লিন্ডার।
দানেশ জড়তা নিয়ে বাতি নেভাবে বলে ওঠে। স্যান্ডেলের খস খস শব্দে লিন্ডার ঘুম ভেঙে যায়, ওর পাতলা ঘুম, বড়িতেও কাজ হয় না; ভেঙে যায়। লিন্ডা তবু ঘুমের উপর ভাসতে ভাসতে শুধুমাত্র চেতনার দূরবর্তী ছায়ায় মাখামাখি হয়ে জড়ানো কণ্ঠে বলেছিল, “বাতিটা নিভেয়ে দাও।” দানেশ বাতি নিভিয়ে ফিরে এসেছিল বিছানায়। আঁধারে তার হাত লিন্ডার খোঁজ করে, আর স্পর্শ করে লিন্ডার নীল স্লিপিং গাউনের ঘাড়, তার মিথুনের ইচ্ছা হয় — তার পাঁচটি আঙুলের ডগায় একটি করে পাঁচটি চোখের জন্ম হয়। কালো উষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে থেকে নিজেদের ইচ্ছাগুলো গুটিয়ে নেয় কিন্তু হাতটা সে সরায় না, বাঘের নখের মত থাবার ভেতর পঞ্চ চোখ ঢুকে গেলে শৈশব এসে দাঁড়ায়। মা, মায়ের সাথে ঘুমাবার সময় অন্ধকারে যখন তার ভয় করতো সে মায়ের শরীর ছুঁয়ে নিত, নিশ্চিন্ত ভয়হীন হয়ে ঘুমিয়ে যেত আবার আর দানেশ জানে না ছনের উপর দিয়ে বয়ে যেত নদীর বাতাস, সে হাওয়া তাদের ভিটা পেরিয়ে কোনো শষ্যক্ষেতের গায়ে ফুঁ দিয়ে দিত; আন্দোলিত শস্যক্ষেতের মত সেও আন্দোলিত ঘুমে-স্বপ্নে।
“হাত সরাও না।”
ঘুমে ভাসতে ভাসতে লিন্ডা আপত্তি করেছিল। দানেশ চমকে অপ্রস্তুত হয়ে হাতটা সরিয়ে নিলেও স্লিপিং গাউনের ঘাড় মাংসসহ ছিঁড়ে গিয়ে তার হাতে লেগে গিয়েছিল — কিছুক্ষণ পরে লিন্ডা কোথাও খসে পড়ে গেলে আবারও শৈশব ঘরে প্রবেশ করে।
প্রতিদিন গ্রামের শেষ মাথায় স্কুল থেকে হেঁটে ফিরে ক্ষুধার্ত কণ্ঠে ‘মা’ বলে উচুস্বরে ডেকেছে, সে ডাকে মা-এর কী প্রতিক্রিয়া হত সেটা আর মনে নেই। কারণ স্মৃতির ভবিষ্যৎ এরকম অনিশ্চিত একটা সময়ে স্মৃতির অতীত মুছে বা বদলে যেতে পারে সম্পূর্ণই। যতদুর সম্ভব মা ডাক শুনে মা হাসতে থাকতো, কিন্তু সেই হাসিটা অন্য সব হাসির মত ছিল না, হাসিটার সাথে ভবিষ্যতের সম্পর্ক ছিল। তবে সেই অসরল মুহূর্তে সময়ের বাইরে অতীত বর্তমানের ককটেলে সে লিন্ডাকে মা জ্ঞান করে ডেকেছিল ‘মা-আ’ কিন্তু ভাসতে থাকা লিন্ডা অনেকদিন আগে ডুবে যায়।… প্লাবিত প্রান্তর থেকে মহিষদল নিজেদের টেনে হিঁচড়ে গ্রামের দিকে নিয়ে চলে।… গ্রন্থটির লেখা ঝাপসা লাগছে। চোখের কি বারোটা বাজছে? সেদিন লিন্ডাকেও সে চিনতে পারেনি; ভেবেছিল তার শৈশবের কুয়োতলায় কড়ই গাছের ডালে গলায় ফাঁস দেয়া ছোট চাচি। ছোট চাচি মূল বাসস্থান হতে বিচ্ছিন্ন একটা ঘরে জাম গাছটার উত্তর পাশে থাকত। মাথা ছিল পুরোই ছিটাল। নিচু স্বরে মশার মত কাঁদতো আর তর্জনী ঝাঁকিয়ে অদৃশ্য কাউকে নিঃশব্দে শাঁসাত, মারপিট করত। কথা বলত খুব, একা একা নয় নিজের চুল থেকে লালচে কালচে উকুনগুলোর সাথে। বলতে বলতে হঠাৎই আঙুলের ঢেঁকি তৈরি করে টিপে মারত। একমাত্র মাকে সহ্য করতে পারতো সে, কেন করতে পারতো দুজনের একজনকেও জিজ্ঞেস করা হয়নি… গ্রামে শীত আস্লে চটকদার লাল কমলা নকশা করা নৌকায় আসতো ইরু বয়াতীর দল। ইরু পাগলা বলতো সবাই, কাযেম মাঝির ভাস্তে ছিল সে। ইরু পাগলার মাথা থেকে কল কল শব্দে কালো ঝর্না পিঠের গিরিখাত হয়ে থেমেছিল কোমরে, কালো মুখটা ছিল লোহার, হাতের আঙুলগুলো রবারের। আণবিক ব্যাঙের ছাতার মত বটগাছ যার তলেই পাগলার আসর চলতো শেষ রাত অবধি। লোহার মুখমণ্ডলে চাঁদের আলো, আঁধারের বিরুদ্ধে ছিল তা মৃদু অভিযোগ আর রবারের আঙুলগুলো একতারাটায় ব্যাস্ত হাটুরের দ্রুততায় হেঁটে যেত। ভাঙে আফিমে চূড় হয়ে যাওয়া গায়ক শ্রোতারা আধ্যাত্মলোকের সন্ধানে এত ভারি হয়ে যেত যে তাদের বাসায় পৌঁছাবার জন্য দড়ি বেঁধে টেনে নিয়ে যাবার ব্যবস্থা করা হত। দেখা যেত ব্যায়ামপুষ্ট কিছু লোক ভোরের হালকা আঁধারে প্রায় অচেতন অস্পষ্ট কিছু লোককে দড়ি বেঁধে টেনে হেঁচড়ে বাসায় পৌঁছে দিচ্ছে এবং তারা দেহের টানে মাটিতে রেখে যাচ্ছে থেতলে যাওয়া সাপের মত দেহছাপ। গ্রামটার চেহারা ছিল বোকার মত। বিক্ষিপ্ত কিছু ঘরবাড়ি অতিরিক্ত সরলতায় এদকি ওদিক ছড়ানো ছিটানো আর উপর কৃত্রিম-অকৃত্রিম আকাশ — আষাঢ়ে মূষল নামাত বৃষ্টি। পুরানো আম বাগানটা পেরিয়ে ছিল ভাঙা নামহীন জমিদারবাড়ির ধ্বংসাবশেষ। সেই পরিত্যক্ত সবুজাভ দালানটাতে একবার লাশ পাওয়া যায়, ডাকাতদের কাজ। লাশের মুণ্ডু ছিল না। দাফন করা হয় গাজীর বাড়ির বেশ কিছুটা দক্ষিণে — বাবা দানেশকে সে লাশ দেখতে দেয়নি — দানেশ কল্পনা করে নিয়েছিল। পরে যখনই সে প্রগাঢ় নিরবতায় ঝোপঝাড়ে দুর্বোধ্য সবুজাভ দালানটায় গিয়েছে সে লাশটাকে খোঁজার চেষ্টা করেছে। ফলে সে লাশটাকে প্রায়ই দেখতে পেয়েছে, অন্যেরা সে সুযোগ পায়নি।
গ্রামের একদিক দিয়ে ক্ষীণস্রোতা ‘তকশা’ বয়ে যেত। মসজিদের পথে প্রতিদিন বাপের হাত ধরে যেতে যেতে ঘাটে বাঁধা নৌকাগুলো লক্ষ্য করেছে ও। একটা না একটা গয়না নৌকাকে প্রাধান্য দিয়ে ঘিরে থাকতো কিছু ডিঙ্গি নৌকা। গঞ্জ থেকে ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ীরা রবিবারের হাটে জমা হত নদীপথে। বেদেরা আসতো বিবিধ প্রজাতির সাপ নিয়ে।
একবার বেদেদের দল রবিবারের হাটে ফেলে গেল এক বেতের জুড়ি। কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ঝুড়ির ভেতর থেকে। খুলে দেখা গেল ওটার ভেতর দুমাথাওয়ালা একটি শিশু। শিশুটির হলুদাভ ত্বকে সাপের দেহের মত চক্রাবক্রা নকশা কাটা। এঘটনায় গ্রামে ভীতি ছড়িয়ে পড়ে, কিন্তু গাজীর ছোট মেয়ে শিশুটিকে দত্তক নেয়। ছমাস সব ঠিকই ছিল, ছমাস পর মা ও শিশু কোন জনারণ্যে হারিয়ে যায় কেউই তা বলতে পারে না — সম্ভবত আজ পর্যন্ত।
অবশ্য এত কিছু স্মরণে আসে না। আবার সবকিছুই স্মরণে চলে আসে, কারণ স্মৃতি সরে না মানুষ সরে আসে। তার মনে পড়ে সেই ডিসেম্বর মাসেই বাবার হাপানী তীব্র হয়ে পড়তো। এরকমই কোনো হাঁপানীতে মধ্যশীতে তার বাবার মৃত্যু হল। বাপের শেষ ইচ্ছা অনুযায়ী পুরো কাফনে পবিত্র কুরআনের কিছু মূল্যবান আয়াত লিখে কবর দেয়া হয় মাটির ১২ ফুটি গভীরে। সেই থেকে সে একা চলছে, গ্রাম ছেড়ে কি না ছেড়ে এসে পৌঁছেছে বিদেশি কোম্পানীর মাঝারী চাকরিটায়। এই সেদিনই / এই সেদিনও দানেশ বাথরুমে দাড়ি কামিয়ে সদ্য পরিষ্কার মুখমণ্ডল আয়নায় দেখছিল। বাবার সাথে মিল পাচ্ছিল চেহারায়, যদিও বাবার নূরানী দাড়িটা তার নাই। মাঝে মাঝে বাবাটা যেন চেহারা থেকে বেরিয়ে আসে। নাকটা, কপাল, ভ্রুটা, চোখ, থুতনীটা মিলে গিয়েছিল। মিলে যায়। মিল থাকলেও চারিত্রিক বৈশিষ্ট্য সে পায়নি, তার বাবা ছিল ধর্মপ্রাণ একগুয়ে গ্রাম্য ব্যক্তিবিশেষ। অথচ সে মুক্তবুদ্ধি সম্পন্ন আধুনিক মানুষ। ধর্ম অর্থহীন, যদিও ছেলেবেলায় তার শেকড় ধর্মের নির্যাসে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সে শেকর আজ মাটি বদলেছে। আচার আচরণে শহুরে গোলমরিচ ছিটানো, ফলে গ্রাম্য সকল কিছুই চাপা পড়ে গেছে কোথায় কে যেন। সে ভালো করেই জানে বাবামার সেই সহজ জীবনের না বুঝে বেঁচে থাকার আরামপ্রদ খেলাটি সে ইচ্ছা করলেও এখন খেলতে পারবে না। ফলে সে বাবা মায়ের ছায়া থেকে অনেক দূরে। তবে এটাও ঠিক কোন জীবনটা গুরুত্বপূর্ণ এটাও বলে দেয়া ঠিক না।
তবু বাবামার ছায়া বা প্রভাব থাকাটা ছিল স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু থাকেনি, থেকেছে অন্য অনেকের, আধুনিকতার — লিন্ডার। আয়নায় সদ্য কামানো মুখে বাবাকে সে ঠিকই পায়, কিন্তু নিজ চেহারায় পেয়েছিল এক যন্ত্রশীতল যুক্তিবাদী ছাপ, যেটা বাবার মাটির মুখে ছিল না। পল্লীর গৃহস্থ বাই মসজিদের ইমাম ভোতা গোত্রের হবে। তবু, তবু তার একটু খারাপ লেগেছিল — অযথা মনে হয়েছিল মিলটা — সমান সমান হলে ভালো হত, তার যৌক্তিক শীতলতাটা হয়তো দেয়াল, একটি দেয়াল, দুজন মানুষের জন্ম দিয়েছে যা। “কী হল তোমাকে ডেকে আমি হয়রান। তুমি শোনোনি?”
দানেশ বোঝে না কী হয় / কী হয়েছে, একটু সময় মস্তিষ্ক জনশূন্য থেকে লিন্ডাকে চায়ের কাপ হাতে ৯০ ডিগ্রি অবস্থানে টেবিলের সামনে দাঁড়ানো দেখে। চায়ের কাপের জ্যামিতিক নকশাগুলোই প্রধান হয়ে পরিবেশ শক্তিময় করার দায়িত্ব বিনা আপত্তিতে নিয়ে নেয়।
“ও তুমি।”
“তোমার চা। রান্নাঘর থেকে ৩/৪ বার ডেকেছি।”
“কেন? ছেলেটা কোথায়, ওকে দিয়েই পাঠিয়ে দিতে।”
“না, দোকানে ডিম আনতে পাঠিয়েছি। কুমীরের ডিম।” লিন্ডা রস করার চেষ্টা করে, দানেশ হাসতে পারে না, পরপরই লিন্ডার কথায় ফিরে আসা গেল, লিন্ডা একবার রান্নাঘরে ঢুকলে বের হতে চায় না, যতটা পারে কাজের ছেলেটাকে দিয়ে বাইরের কাজগুলো করিয়ে একেবারে রান্নার ঝামেলা শেষ করে বের হয়, এটা তার নিয়ম, শিথিল শক্তের মাঝামাঝি। লিন্ডার তবু কেমন মনে হয়, অন্য কোনো সময় চায়ের জন্যে কাজের ছেলেটার অনুপস্থিতে সে দানেশকে ডাকে না, ডাকাটা ভদ্রতায় বাঁধে। নিজেই চলে আসে চা-টা নিয়ে। আজ ডাকলো কেন? ভুলে গিয়েছিল? নাকি কোনো গোপন বিরক্তি, দানেশের প্রতি, যার ফলে চতুর ক্রোধ তাকে এ কাজ করিয়ে নিয়েছে? কিন্তু আমরা জানি ঘটনাপ্রবাহ মানুষকে দিয়ে অনেক অপ্রয়োজনীয় আচরণে বাধ্য করে, কেননা ঘটনাপ্রবাহ নিজেই তেমন কোনো অর্থ ধারণ করে না — অর্থ টেনে বের করা হয়। সে তার হালকা ভুলটাকে কোথাও পাঠিয়ে দিয়ে নিচের ঠোঁটটাকে সামান্য নামিয়ে দানেশের দিকে চা-এর কাপ এগিয়ে দেয় এবং পাশের চেয়ারে বসে পড়ে।
“তোমার ছুটি কিন্তু শেষ হয়ে আসছে।”
“কীসের ছুটি?” প্রশ্নটাতে লিন্ডার মুখে আবছা উজ্জ্বলতা আসে। উজ্জ্বলতা আসবে, সে এখন দানেশের প্রকৃতি সম্পর্কে কিছু বলতে যাচ্ছে যা বলতে যাচ্ছে তা তাকে বুঝতে হয়েছে, মানুষের স্বভাব যেমন কিছু বুঝলে কমবেশি খুশি হয়ে ওঠা।
“তুমি এত অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছ। কীসের আবার ছুটি, বলো তো কীসের?”
“অফিস, অফিসের।”
দানেশের মনে হলো প্রশ্নটার উত্তর না দিয়ে নিরবে মুখভঙ্গি দিয়ে বুঝিয়ে দিলে ব্যাপারটা ভারসাম্য পেত, উত্তর দেয়ায় সে যেন কিছুটা নির্বোধ সরলতা প্রকাশ করে ফেলেছে।
দাঁড়কাকটা আবার ফিরে আসে। কোথায় গিয়েছিল? গ্রানাইটটা কি লনটার পোষা? তার মায়ের মত লিন্ডাও দাঁড়কাকে সহ্য করতে পারে না। হয়তো অমঙ্গল মনে করে। সামান্য কুসংস্কার দুকালের দুই মানুষকে কী রকম এক ফ্রেমে বেঁধে ফেলল সেকেন্ডের জন্য, তাই না?… তারপর ছেলেটি আবারও নিভাজ রুপালি পানিতে ঝাঁপিয়ে পড়লে ধারালো শব্দ বাতাসকে চিড়ে ফেলে। ছেলেটি এরকম পানিতে সাঁতরে যাবার চেষ্টা করে ফলে সে সক্ষম না হলে হাতপা নাড়িয়ে ভেসে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে দুঃখজনক সত্যতে তলিয়ে যাবার সূচনা করে রুপালি পানির তলপেটে।… লিন্ডা যখন আঁশমুক্ত গ্রন্থটা দানেশের হাত থেকে নিয়ে নেড়েচেড়ে দেখতে যাবে তখনই দাঁড়কাকটা সবাইকে চমকে দিয়ে গগণ পর্যন্ত ডেকে উঠলে লিন্ডা কাকটা তাড়ানোর জন্য হুস হুস শব্দ করলে দাঁড়কাকটা কী করে? কাকটা গাঙচিলের ভঙ্গিতে উঠে পাশের বাড়ির কার্নিশে বসে আবারও ।… স্বপ্নপুষ্ট দেহ বলেই সে ডুবে যায়, কারণ আপনাদের অনেকেরই জানা আছে স্বপ্নের অসাধারণ প্রাবল্যের কথা… লিন্ডা বইটায় চোখ রাখলে তাকে হাসতে হয়। হাসতে হাসতে বলতে হয়, “আমি তো খেয়ালই করিনি তুমি মকসুদুল মোমেনীন নিয়ে বসেছো। তোমার মত পাপী পাপ ত্যাগ করলো কেন?”
“করেনি। আমার মাকে সবসময় এটা নাড়াচাড়া করতে দেখতাম।”
“মাকে মনে পড়ছে খুব?” কণ্ঠস্বরে সহানুভূতি। কিন্তু দানেশের সন্দেহপ্রবণ অনুভূতি বলে ওঠে, হয়ত এটা ব্যঙ্গ।
“হ্যাঁ। কিন্তু দুতিন পাতা পড়তে পেরেছি।”
“কাল তো অনেক রাত জেগে পড়ছিলে।” “না। পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম ভেঙে লাইট নেভাই।” লিন্ডা তালু মেলে চোখের হালকা রোদ আড়াল করে। দানেশ লক্ষ্য করে বার্ধক্য লিন্ডাকে বিব্রত করেনি। দানেশকেও দেখলে ৩০/৩১ মনে হয় কিন্তু সে ৪৭/৪৮। লিন্ডা তো রীতিমতো যুবতী, যথেষ্ঠ যৌনআবেদনময়ী, তার দেখা হয়েছে, তার বন্ধুরা লিন্ডার ভৌগলিক কারুকাজ সুযোগ পেলেই চোখে বসিয়ে নেয়। আর যা দানেশের দেখা নাই তা হলো বন্ধুরা চোখে বসানো তীব্র যৌনাবেদনাময়ী লিন্ডাকে নিয়ে নিজ নিজ বাথরুমে বা কামরা বন্ধ করে এবং হস্তমৈথুন পর্ব শুরু করে, লিন্ডার উরু, নিতম্ব, বুক, ঠোঁট, পাতলা শিফন শাড়ির ভেতর দিয়ে দেখা নাভীমূল তাদের হাতের গতি নিয়ন্ত্রণ করে যতক্ষণ না বীর্য উপচে পড়ে নিষ্পাপ দেবদূতের মত। লিন্ডার দৈহিক সৌন্দর্যের তীব্রতার ব্যাপারটা প্রকটভাবে ধরতে পারে গত মাসে টিকাটুলিতে ইয়াকুবের (একুব মেটাল ড্রাম ম্যানুফ্যাকচারিং-এর মালিক) বাসায় আয়োজিত এক বর্ণাঢ্য পার্টিতে। যাই হোক, এগুলো কোনো বিগ ডিল নয়। সে বুঝেছে লিন্ডা এগুলো উপভোগই করে, সে হলেও করতো। আচ্ছা, তাদের যদি এক বা একাধিক সন্তান থাকতো? তাদের জীবনধারণ অন্য হতো বোধহয়। তারা কি অনেক বুড়িয়ে যেত? জ্বী হ্যা, তাদের সন্তান হয় না। অক্ষমতা কার সেটাও তারা পরীক্ষা করে বের করতে চায় না। দাম্পত্য জীবনে জটিলতা আসতে পারে এই ভয়ে তারা জানতে চায় না তাদের ভেতর কে অক্ষম। অথচ তারা যখন একা নিজেদের চিন্তাভাবনার জগতে থাকে তখন নিজেকেই তারা দোষী মনে করে আলাদা ভাবে আবার কখনও মনে মনে একে অপরের উপর দোষ চাপিয়ে দায়মুক্ত অথবা বিশেষ প্রকারের মুক্তি চায়। বাড়ির কাজের ছেলেটা হয়ত তাদের অনুর্বরতার কারণে সন্তানস্নেহের কিছুটা পেয়ে থাকে। একদিন লিন্ডা কাজের ছেলেটার জন্য পনেরটা ফীডার কিনে এনেছিল, যদিও তার বয়স ১৩ বছর। লিন্ডার নির্দেশে বাধ্য হয়ে প্রতিদিন তাকে চার ফিডার করে দুধ খেতে হত।
দানেশ রেডিওর মত একটি তথ্য প্রচার করে হঠাৎ। “নস্টালজিয়া। বাবামাকে মনে পড়ছে, মনে পড়ছে আমার গ্রামকে।” দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর গোলাপী নিরবতা ভেঙে সবার অপত্তি সত্ত্বেও দানেশ বলে ওঠে, “জানো কাল রাতে আমি তোমাকে ‘মা’ ডেকেছিলাম।” কথাটা বলেই দানেশ চমকে যায়।
“কদিন পর তুমি আমাকে নানি দাদি ডাকা শুরু করবে।”
লিন্ডা হাসি চাপলো। এরই মধ্যে ঘাসফড়িংটা উড়ে আসলো টেবিলটায়। দানেশ লিন্ডার মুখোমুখি তাকাতে লজ্জা পেল। সে আলতো করে চোখ বুঁজে ফেললো। চোখের আঁধার দেখতে দেখতে সে বললো — বললো পুরোপুরি আত্মনিয়ন্ত্রণহীন অবস্থায় — “সরি, তোমাকে আর ‘মা’ ডাকবো না।” লিন্ডাকে নিঃশব্দে তাকিয়ে থাকতে হয়। বুঝে নিতে হয় দানেশের বলার ভঙ্গিটা।
“তোমার কিছু একটা হয়েছে।”
কিছুক্ষণ রঙশূন্য নিরবতা ভাঙে না।
“আমি চাকরী ছেড়ে দিয়েছি।”
“ছেড়ে দিয়েছো?”
“হু।” লিন্ডা প্রশ্ন করে না, দানেশকে প্রশ্ন আশা করতে হয়, একটা বানোয়াট উত্তর তার আছে। উত্তর থাকবে, দানেশের অবস্থা ভালো নয়, জ্ঞান আসছে তো চলে যাচ্ছে, তবে বেশি চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করছি।”
“শুনবে না কেন?”
“না।”
“কেন?”
“আমি জানি তুমি চাকরি ছাড়ো নি।”
“বেশি বোঝো তুমি।”
আদিকাল থেকে প্রতিনিয়ত মানুষ ব্যবহৃত হচ্ছে। মানুষ সকল কিছুর দাস — পরিবেশেরও। তাই দানেশ কথাটা অপেক্ষাকৃত উঁচু শব্দে বললে লিন্ডাকে নিরুপায় হয়ে ব্যক্তিত্ব আনার জন্য ভ্রু কোঁচকাতে হয়। “বুঝি। আমি ঠিকই বলেছি।”
দানেশ চুপ। লিন্ডাকে মুখ চোখ ধারালো করার সিন্ধান্ত নিতে হয়। “ঠিক বলিনি?”
“হু।”
“তুমি আমাকে এড়ানোর জন্য এসব বলছো। তোমাকে তো চিনি আমি। বলছো না বলো তো?” লিন্ডা নিরপেক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকে। দানেশ ভেবে পায় না লিন্ডা সব বুঝে ঝায় কেন। দু’একটা জিনিস বাদে।… দীঘিপিঠে মহিষ দলের গলে যাওয়া শিথিল হয়ে যাওয়া মৃতদেহ ভাসে — তাদের পূর্ণ আয়ত চোখ মৃত্যুর আকার দেখে ব্যথাতুর তাকিয়ে থাকে। গলিত সে সব দেহ থেকে নিঃশব্দে গল গল ঘন পঙ্গলে স্বপ্ন বেরিয়ে আসে, যেমন ভয়ার্ত মাছ ছুটে যায় নষ্ট কম্পাসকে নকল করে। স্বচ্ছ রুপালী পানি পিঙ্গল হলে এবং আরও পিঙ্গল হলে শেষ অধ্যায় চলে আসতে কি দেরি হয়?
না, সুতরাং আমাদের আপাত প্রতিক্ষিত শেষ অধ্যায় চলেই আসে। শেষ পর্যায়ে তরল পিঙ্গল স্বপ্নের ভেতর মৃত মহিষদল ভাসতে থাকলে একটা সময় আসে যখন চিহ্নিত করবার জন্য আপনি আর দায়িত্ব পান না।
গভীর, অতএব, রোদের ভেতর বাধ্য হয়ে দীঘিটি তার পিঙ্গল চোখ বিস্ফারিত করে তাকিয়ে থাকে শাঁই শাঁই দৌড়ে পালিয়ে যাওয়া আকাশের দিকে… তবে লিন্ডার প্রশ্নটিতে দানেশ উত্তর খোঁজে। ফলাফল হয় সে কয়েকটি বেঁচে থাকা থেকে অনেকটা সরে দাঁড়িয়ে বলে দেয়, “কী জানি হবে হয়তো।” ফড়িংটা উড়ে ঘাসে ফিরে আসে, ফলে চায়ের কাপটা নিঃসঙ্গ হয় এবং সময় হাঁপায় এবং দাঁড়কাকটা একবার ডেকে হয়ে যায় অদৃশ্য এবং লিন্ডাও আবছা হয়ে আসে এবং দানেশের পিঠ ফুড়ে হয়তো দুটো কালো ডানা গজায় এবং কাজের ছেলেটি কোথা থেকে এসে সারা বারান্দা জুড়ে প্রশ্রাব করে নীতিশূন্য হয়ে এবং সবকিছুই হয়ে যায় সম্পূর্ণ ইমমোবাইল।
রচনা: উত্তরা, ঢাকা ১৯৯০-১৯৯৬
অলঙ্করণ: রনি আহম্মেদ
=====================রনি আহম্মেদ জন্ম: ঢাকা, ১২/১০/১৯৭১
রনি আহম্মেদ এর ওয়েব লিংক
=================================
গল্প- আলিমের নিভৃতিচর্চা by রাশিদা সুলতানা গল্প- প্রত্যাবর্তন: আমার ‘ফেরা’ নিয়ে যে কাহিনী না ..মানষ চৌঃ গল্প- 'বীচিকলায় ঢেকে যায় মুখ ও শিরোনাম' by আনোয়ার ... গল্প- 'প্রীত পরায়া' by সিউতি সবুর গল্প- 'চলিতেছে' by মাহবুব মোর্শেদ গল্প- 'গোপন কথাটি' by উম্মে মুসলিমা গল্প- 'রূপকথা' by লুনা রুশদী সঞ্জীব চৌধুরীর কয়েকটি গল্প গল্প- 'অস্বস্তির সঙ্গে বসবাস' by ফাহমিদুল হক গল্প- 'মঙ্গামনস্ক শরীরীমুদ্রা' by ইমতিয়ার শামীম গল্প- 'হাজেরার বাপের দাইক দেনা' by জিয়া হাশান গল্প- ‘অপঘাতে মৃত্যু’ ও ‘সাদামাটা’ by লীসা গাজী গল্প- 'দ্বিতীয় জীবন' by ইরাজ আহমেদ গল্প- 'পুষ্পের মঞ্জিল' by সাগুফতা শারমীন তানিয়া গল্প- 'একশ ছেচল্লিশ টাকার গল্প' by কৌশিক আহমেদ গল্প- 'একে আমরা কাকতালীয় বলতে পারি' by মঈনুল আহসান.. গল্প 'গহ্বর' by জাহিদ হায়দার গল্প- 'পুরির গল্প' by ইমরুল হাসান গল্প- 'নওমির এক প্রহর' by সাইমুম পারভেজ গল্প- 'মরিবার হলো তার সাধ' by আহমাদ মোস্তফা কামাল গল্প- 'নিষুপ্ত শেকড়' by নিরমিন শিমেল গল্প- 'লাল ব্যাসার্ধ্ব' by শামীমা বিনতে রহমান গল্প- 'সেদিন বৃষ্টি ছিল' by মৃদুল আহমেদ ক. কিছুদিন হয় সেই নগরে কোন বৃষ্টি হচ্ছিল না। কিছুদ.. গল্প- 'তুষার-ধবল' by সায়েমা খাতুন গল্প- 'কোষা' by পাপড়ি রহমান গল্প- 'কর্কট' by রাশিদা সুলতানা গল্প- 'তিতা মিঞার জঙ্গনামা' by অদিতি ফাল্গুনী গল্প- 'সম্পর্ক' by তারিক আল বান্না
bdnews24 এর সৌজন্যে
লেখকঃ রনি আহম্মেদ
এই গল্পটি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 14
(41)
- গল্প- 'গাদি' by ইফফাত আরেফীন তন্বী
- গল্প- 'অনেক দিন আগের দিনেরা' by রনি আহম্মেদ
- একনেকে ২০৪১ কোটি টাকার নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
- আজ এডিবির সঙ্গে ১০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- দুর্যোগের ‘প্রত্যয়’ ফিরে দেখা by মাহবুবা নাসরীন
- নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন রানি এলিজাবেথ
- বংশানুক্রমিক ক্ষমতা হস্তান্তরের বিরোধী কিমের বড় ছেলে
- কলম্বিয়ার সাবেক এক সেনা কর্মকর্তার ৪৪ বছরের কারাদণ্ড
- চিলির খনিশ্রমিকদের তুলে আনা হবে আজ
- শীর্ষ ২০ ধনী নারীর ১১ জনই চীনের!
- ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতির দাবি ফিলিস্তিন...
- সংশ্লিষ্ট কোম্পানির মালিকানা গ্রহণ করেছে সরকার
- ইউক্রেনে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪০
- পশ্চিমবঙ্গে ভারত ও যুক্তরাজ্যের সামরিক মহড়া
- আফগানিস্তানে ব্রিটিশ জিম্মির মৃত্যু তদন্তের নির্দেশ
- লৈঙ্গিক সমতায় এগিয়ে নরডিক দেশগুলো
- ভারতসহ চার দেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য
- সিয়াওবোর নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেন তাঁর স্ত্রী
- মার্কিন রেস্তোরাঁগুলোতে হামলার আহ্বান আল-কায়েদার
- প্রার্থীদের অনেকেই আসামি
- পাকিস্তানে আসছেন দূত মেসি
- বিসিবির সভাপতি এবার আইসিসিতে
- চার দিনের ম্যাচ থামিয়ে ওয়ানডে!
- তিনে তিন মেনেজেসের
- দুই মেরুতে দুই দল
- গল্প- 'সম্পর্ক' by তারিক আল বান্না
- গল্প- 'তিতা মিঞার জঙ্গনামা' by অদিতি ফাল্গুনী
- গল্প- 'কর্কট' by রাশিদা সুলতানা
- গল্প- 'কোষা' by পাপড়ি রহমান
- গল্প- 'তুষার-ধবল' by সায়েমা খাতুন
- গল্প- 'নগর পিতা বৃষ্টি নামান' by অদিতি ফাল্গুনী
- গল্প- 'সেদিন বৃষ্টি ছিল' by মৃদুল আহমেদ
- গল্প- 'লাল ব্যাসার্ধ্ব' by শামীমা বিনতে রহমান
- গল্প- 'নিষুপ্ত শেকড়' by নিরমিন শিমেল
- গল্প- 'মরিবার হলো তার সাধ' by আহমাদ মোস্তফা কামাল
- গল্প- 'নওমির এক প্রহর' by সাইমুম পারভেজ
- গল্প- 'পুরির গল্প' by ইমরুল হাসান
- গল্প 'গহ্বর' by জাহিদ হায়দার
- গল্প- 'একে আমরা কাকতালীয় বলতে পারি' by মঈনুল আহসান...
- গল্প- 'একশ ছেচল্লিশ টাকার গল্প' by কৌশিক আহমেদ
- গল্প- 'পুষ্পের মঞ্জিল' by সাগুফতা শারমীন তানিয়া
-
▼
Oct 14
(41)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট



No comments:
Post a Comment