Sunday, January 18, 2015
দেখলেই গুলি? by ফরহাদ মজহার
দেখলেই গুলি? by ফরহাদ মজহার
এরশাদবিরোধী আন্দোলনের সময় আমি একটি কবিতা লিখেছিলাম, ‘এরশাদ তোমাকে দেখামাত্রই গুলি করবে’। সে রকম একটা নির্দেশ দেওয়া হয়েছিল সেই সময়। তখনই বুঝেছিলাম এটা মারণকামড়ের মতো। সামরিক শাসকের হাত থেকে নিস্তার পাওয়া স্রেফ অল্প কিছু সময়ের ব্যাপার মাত্র। তা-ই ঘটেছে। গতকাল দেখছি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘একজন ব্যক্তি যদি বোমা ফাটায়, তাহলে পাঁচজন লোক নিহত হতে পারে। এ দৃশ্য কোনো বিজিবি সদস্যের নজরে এলে ওই বোমা বহনকারীকে ক্যাজুয়ালটি (হতাহত) করা তার দায়িত্ব।’ (দেখুন প্রথম আলো, ১৬ জানুয়ারি ২০১৫)। না, এটা তাঁর দায়িত্ব না। তাঁর দায়িত্ব সীমান্ত রা করা। ভারতীয় সীমান্তরী বাহিনীর হাতে বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যার হাত থেকে বাঁচানো। কে বোমা হাতে চলাফেরা করছে, কিম্বা কে বোমাসদৃশ কিছু ফাটাবে সেটা তিনি আগাম জানতে পারবেন না, সেটা সম্ভব নয়। তার মানে তিনি বলছেন, কেউ বোমা ফাটাবে এমন সন্দেহ হলে তিনি গুলি করবেন। অথচ স্বীকার করছেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতী) অস্ত্র। বিজিবির সদস্যরা কাউকে গুলি করবে না। তবে কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।’ যদি বিজিবি গুলি না করে, তাহলে এইসব বলার কী দরকার! আক্রমণ করলে আত্মরার জন্য গুলি চালানো আর আগেভাগে কাউকে বোমা বহনকারী সন্দেহ করে গুলি করার মধ্যে ফারাক আছে। মানবাধিকার কর্মী হিসাবে আমি বিজিবির মহাপরিচালকের মন্তব্যের তীব্র নিন্দা করি। এটা তার এখতিয়ারবহির্ভূত মন্তব্য। এটা বলার কোন আইনি বা সাংবিধানিক অধিকার তার নাই। আশা করি তিনি এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন। বাংলাদেশ সামরিক শাসনের অধীনে নয়, কিম্বা শেখ হাসিনা জরুরি অবস্থা জারি করেছেন বলেও আমরা শুনি নাই। আইনের অধীনে থেকে নাগরিকদের সাংবিধানিক ও মানবিক অধিকার রা করাই আইনশৃংখলা বাহিনীর কর্তব্য। বিজিবির অস্ত্র প্রাণঘাতী জেনেও তা নাগরিকদের ওপর ব্যবহারের চিন্তাটাই বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। নাগরিকদের হত্যা তো দূরের কথা। শুনবার পর থেকেই মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্য নিয়ে ভাবছিলাম। দেখামাত্রই গুলির কথাবার্তা আমার কাছে মারণকামড়ের লণ বলেই মনে হয়েছে। আইনশৃংখলা বাহিনী তো অকাতরে আইনবহির্ভূত ভাবে গুলি করছে, এটা আবার সাংবাদিক সম্মেলনে বলবার দরকার কি? এর উত্তর আছে দৈনিক যুগান্তরের খবরে। ‘কড়া নিরাপত্তার মধ্যেই দেশের বিভিন্ন স্পর্শকাতর ও জনবহুল স্থানে প্রায় প্রতিদিনই ঘটছে ককটেল, বিস্ফোরণ, গুলি ও অগ্নিসংযোগের ঘটনা’ (দেখুন, ‘অপরাধী কারা?’ ১৬ জানুয়ারি ২০১৫)। যে ভাষাতেই খবরটি পরিবেশিত হোক সারকথা হোল, অবরোধ কর্মসূচি চলছে, চলবে এবং তার মাত্রা বাড়তে থাকবে, কমবে না। একে এখন হুমকি দিয়ে থামিয়ে দেবার জন্যই দেখামাত্র গুলির কথা বললেন বিজিবির মহাপরিচালক। তাঁর কথাকে আমি ক্ষমতাসীনদের সম্ভাব্য পতনের অগ্রিম আলামত হিসাবে নির্ণয় করেছি। তবে আমার বিচারে এটা তিন নম্বর লণ। কবিতা না লিখে আলামতগুলো বোঝাবার জন্যই এই কলামটি পাঠকদের দরবারে পেশ করছি। ডিজিটাল টেকনলজি ও ডিজিটাল বাংলাদেশের রমরমা সময়েও বাস্তবে কি ঘটছে সেটা জানা বেশ কঠিন। মাঠের খবর জানতে বেশ বেগ পেতে হচ্ছে। অথচ মাঠের খবরের ওপর এখন নির্ভর করছে বাংলাদেশের আগামি রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশ ছোট দেশ। কঠিন হলেও কি ঘটছে জানতে চাইলে জানা কঠিন নয়। এটা পরিষ্কার যে উত্থানপতন সত্ত্বেও বিরোধী দলের অবরোধ কর্মসূচি সফল। সেটা একান্তই তৃণমূলের কর্মীদের জন্য। দুই-একটি ব্যতিক্রম ছাড়া গণমাধ্যম ক্ষমতাসীনদের নির্বিচারে মদদ দিয়ে যাচ্ছে। ফলে মাঠের ভূমিকা জাতীয় রাজনীতিকে কিভাবে আগামি দিনে প্রভাবিত করতে পারে সেটা সকলের কাছে স্পষ্ট নয়। অধিকাংশ গণমাধ্যম তাদের ভূমিকা অব্যাহত রেখেছে। সেই ভূমিকা হচ্ছে ফ্যাসিস্ট সরকার-বিরোধী আন্দোলন স্তব্ধ করে দেবার জন্য ক্রমাগত প্রপাগান্ডা চালানো। এতে আসল খবর জেনে বাস্তবোচিত বিশ্লেষণ সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের জন্যও। সাধারণ মানুষ, যারা সরকারের পে নন কিন্তু সরাসরি আন্দোলন সংগ্রামেও নাই, তারা কিছুটা বিভ্রান্ত বটে। সরকার ক্রমে সব নিয়ন্ত্রণে নিয়ে আসছে এই প্রপাগান্ডায় অনেকের মনে একটি দ্বিধান্বিত প্রশ্ন আছে যে, এই সরকারের পতন ঘটবে কি? উত্তর : অবশ্যই। সেটা আসন্নই বলা যায়। পতনের প্রশ্ন বিতর্কিত নয়, বিতর্কের জায়গা হোল, পতনের চরিত্র কি রূপ নেবে? সেটা কি একটি গণতান্ত্রিক রূপান্তরের, নাকি শুধু হস্তান্তর? এটা এখন জাতীয় নেতানেত্রীদের ওপর পুরাপুরি নির্ভর করবে না। নির্ভর করবে যারা মাঠে আন্দোলন করছেন তারা তাদের সংগ্রামের পরিণতি কিভাবে দেখতে চান তার ওপর। অর্থাৎ নির্ভর করবে তৃণমূলের ওপর। বলা বাহুল্য ক্ষমতাসীনদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বৈধ মনে করে না। বল প্রয়োগ ছাড়া সরকারের কোনো নৈতিক ভিত্তি আছে সেটাও অধিকাংশ মানুষ মনে করে না। এ পরিস্থিতি থেকে নিস্তারই মানুষের এখনকার প্রধান প্রত্যাশা। সে প্রত্যাশা মিটবে, দ্রুত, এতে কোনই সন্দেহ নাই। নৈতিক ভাবে অন্যায্য, সাংবিধানিক ভাবে অবৈধ ও নিরন্তর নাগরিকদের সাংবিধানিক ও মানবিক অধিকার লংঘনকারী কোন সরকারের পইে বেশি দিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। এটা স্রেফ কাণ্ডজ্ঞানেই বলা যায়। তুলনায় সামরিক শাসন কিম্বা সংবিধানবহির্ভূত একনায়কতান্ত্রিক ক্ষমতা টিকে থাকতে পারে, কারণ মানবাধিকার বা সাংবিধানিক বিধিবিধানের প্রতি তার কোনো দায় থাকে না। সেই ক্ষেত্রে বল প্রয়োগই ক্ষমতার ভিত্তি। ক্ষমতার চরিত্র তখন স্ববিরোধী নয়। কিন্তু সংবিধান ও গণতন্ত্রের নাম করে ক্ষমতা দখল করে রাখা কঠিন ব্যাপার। ক্ষমতা তখন অস্থির ও নিরন্তর অস্বস্তিতে ভোগে। এই ধরনের ক্ষমতা গত বছর ৫ জানুয়ারির পর এত দিন টিকে থাকার কথা ছিল না। বিরোধী দল অকস্মাৎ আন্দোলনে বিরতি দিয়ে ক্ষমতাসীনদের জীবৎকাল দীর্ঘ করেছে। এবার যখন খালেদা জিয়া নতুন করে আন্দোলনে নেমেছেন, বোঝা যাচ্ছে, তিনি পুরোপুরি তৃণমূলের নেতা ও কর্মীদের ওপর নির্ভর করে এই বিপজ্জনক কৌশল গ্রহণ করেছেন। তাঁর দিক থেকে এটা শেষ প্রতিরোধ। এর জয়-পরাজয়ের ওপর তাঁর নিজের ভবিষ্যৎ নির্ভর করছে। এই কর্মসূচি থেকে তাঁর এখন আর পিছু ফিরে আসার কোনো সুযোগ নাই। অবরোধের কর্মসূচির ডাক দিয়ে অবরুদ্ধ হয়ে থাকাই তাঁর সাময়িক নিয়তি। তাঁর ভাগ্য তৃণমূলের কর্মীদের ওপর নির্ভর করছে। প্রশ্ন হচ্ছে এখন বাস্তবে- অর্থাৎ অবরোধ কর্মসূচি শুরু হবার পর কি এমন ঘটনা মাঠে ঘটল যাতে ক্ষমতাসীনদের পতন আসন্ন হয়ে উঠতে পারে? কি আলামত দেখছি যাতে আমরা অনুমান করি যে বিদ্যমান পরিস্থিতি বদলে যাতে পারে? ঘটনা আসলে আগেই ঘটেছে। ক্ষমতাসীনরা দাবি করছিল গণতন্ত্রের কী দরকার? এখন দরকার উন্নয়ন। নির্বাচন একটা হয়েছে পাঁচ বছর পর আবার দেখা যাবে। বিরোধী দল আন্দোলনে হঠাৎ ক্ষান্তি দেওয়ায় এই আওয়ামী থিসিস বল পেয়ে যায়। দ্রুত একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না করলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে- মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু ইউরোপীয় দেশ যে কথা বলে আসছিল, তা মিথ্যা হয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া সাত দফা দাবি নিয়ে আন্দোলনে এলেন। তিনি নির্বাচনের কোন নির্দিষ্ট দিন বেঁধে দিলেন না। কার্যত কিছুই প্রায় বললেন না। মাহমুদুর রহমানকে অন্যায় ভাবে বন্দী করে রাখার দাবিসহ তিনি শুধু সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের কথাই বললেন। দেখা গেল শেখ হাসিনা খালেদা জিয়ার প্রস্তাবিত অতি নিরীহ সাত দফা দাবি মেনে একটা সংলাপ বা সমঝোতার কোনো উদ্যোগই নিলেন না। বরং বিএনপিকে সম্পূর্ণ ধ্বংস করবার নীতিতেই অবিচল থাকলেন। খালেদা জিয়া মামলায় হাজির হবার জন্য আদালতে গিয়েছিলেন। সেখানে সশস্ত্র ভাবে লীগ-সমর্থকদের লেলিয়ে দেওয়া হোল। খালেদা ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বলে একটি সমাবেশ করতে চাইলেন। তাঁর কার্যালয় বালুর ট্রাক ও পুলিশের গাড়ি দিয়ে ঘেরাও রাখা হোল। অবরুদ্ধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর দলের মহিলা সদস্যদের চোখে টেলিভিশন ক্যামেরার সামনেই কোন প্রকার উসকানি ছাড়া মরিচের গুঁড়া ছুড়ে মারা হোল। পুলিশের নিশ্ছিদ্র বেষ্টনী দিয়ে ঘিরে রেখেও ক্ষমতাসীনরা স্বস্তি পাচ্ছিল না। এর মধ্য দিয়ে ক্ষমতাসীনদের যারপরনাই ভীতি ও অস্থিরতা দেখে বোঝা যায় ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো নৈতিক শক্তি ক্ষমতাসীনদের আর নাই। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা লাগাবার মধ্য দিয়েই ক্ষমতাসীনরা তাদের য়ের খবর ঘোষণা করে দিয়েছেন। যারা তালা মেরেছে ক্ষমতা থেকে তাদের পতন ছাড়া তালা খুলবার চাবি খুঁজে পাওয়া যাবে না। এই সত্য ফর্সা হয়ে উঠেছে। দুই না। আমি গণক নই, এটা গণকদারি নয়। বাস্তবতার বিচার। ক্ষমতাসীনদের সম্ভাব্য পতনের প্রথম আলামত হচ্ছে সাধারণ মানুষের দোদুল্যমানতা সত্ত্বেও অবরোধ কর্মসূচির অভাবিত সাফল্য। দমন-পীড়নের মুখে অবরোধ ধীরে ধীরে স্তিমিত না হয়ে বরং আরো জোরদার হচ্ছে। ঢাকা শহরে থেকে যা বুঝে ওঠা কঠিন। সরকারকে বিজিবি মোতায়েন করতে হয়েছে, বেসরকারি প্রশাসন আর সামাল দিতে পারছে না। দ্বিতীয় আলামত হচ্ছে নতুন করে আরো কঠোর ভাবে দমন-নিপীড়ন শুরু করবার সরকারি সিদ্ধান্ত। দমন-নিপীড়ন হত্যা-গুম নতুন কিছু নয়। কিন্তু অবরোধ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীনদের কঠোরতা কর্মসূচিকে আরো বেগবান করবে। নতুন করে কঠোর হওয়া ক্ষমতাসীনদের রাজনৈতিক পরাজয় ও নৈতিক দুর্বলতার লণ। এটা করতে গিয়ে বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ এবং যৌথ বাহিনীর অপারেশান চালিয়ে বিরোধী দল ও তাদের সমর্থকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হত্যা ও গ্রেফতার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। গুম, গুমখুন, হত্যা ও নির্যাতন নতুন কিছু নয়। ক্ষমতাসীনদের মানবাধিকার লংঘনের মাত্রা অতীতের যেকোন রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। আন্দোলনে সহিংসতা কেউই চায় না, কিন্তু ক্ষমতাসীনরা নিজেই যেখানে আইনি বিধিবিধান মানে না, নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করে না, সেখানে বিরোধী পরে আন্দোলন সহিংস ও বেআইনি হতে বাধ্য। যদি সাংবিধানিক বিধিবিধান শুধু বিরোধী দলেরই মান্য, ক্ষমতাসীনদের মান্য নয়, তাহলে সে ক্ষমতা সাংববিধানিক নয়। পাল্টা বলপ্রয়োগ ছাড়া তার অন্য কোন মীমাংসা নাই। বাংলাদেশে তা-ই ঘটছে। নীতিবাগিশরা বিস্তর হিতোপদেশ দিচ্ছেন দেখতে পাই। ক্ষমতাসীনদের যদি আইন ও সংবিধান মেনে চলতে আমওরা বাধ্য করতে না পারি তাহলে বিরোধী পকে এই ক্ষেত্রে হিতোপদেশ দিয়ে লাভ নাই। অবরোধ ও আন্দোলন জেলজুলুম দিয়েও দমানো যাবে না, বরং তা বাড়বে। সরকার অসাংবিধানিক ও বেআইনি কাজ করলেও প্রশাসনের একাংশ সরকারকে মদদ দিয়ে পরিস্থিতিকে আরো সহিংস করে তুলছেন। প্রশাসনকে বুঝতে হবে, ক্ষমতাসীনদের স্বার্থ রা করতে গিয়ে তারা আইনবহির্ভূত কাজ করতে পারেন না। খালেদা জিয়ার নিরাপত্তা দিতে গিয়ে তাকে তালাবদ্ধ করে রাখবার এখতিয়ার তাদের নাই। আশা করি, এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত নির্দেশ তাদের কাছে আছে, যাতে তারা আগামিতে নিজের সাফাই কিছুটা হলেও গাইতে পারেন। আইনশৃংখলা বাহিনী আন্দোলনকারীদের আইনবহির্ভূত ভাবে হত্যা করতে পারে না। মনে রাখা দরকার শেখ হাসিনা পুলিশ ও প্রশাসনের জন্য কোনো দায়মুক্তির বিধান করেন নি, করলেও সেটা আইনে টিকবে না। ফলে পুলিশ ও প্রশাসন যা কিছুই করছে তার দায় ক্ষমতাসীনদের পতন হলে তাদের ঘাড়ে এসে পড়বে। এর জন্য তাঁরা তৈরি কি না কে জানে। আমার ধারণা শেখ হাসিনা দায়মুক্তির বিধান না করার মানে পুলিশ, র্যাব ও প্রশাসনের কাছে স্পষ্ট হতে শুরু করল ক্ষমতাসীনরা প্রশাসনকে আগের মতো জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। শেখ হাসিনা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খালেদা জিয়াকে গ্রেফতার করতে পারেন, কিন্তু তাঁকে কেউই ক্ষমতা দেয় নি যাতে বেগম জিয়াকে বলতে পারেন তিনি বাড়ি যেতে চাইলে যেতে দেওয়া হবে, কিন্তু অন্য কোথাও নয়। একজন স্বাধীন নাগরিক, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। নাগরিক আইনের অধীন, কিন্তু কারো হুকুমের চাকর নন। ক্ষমতাসীনরা বলছেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রশাসনিক সিদ্ধান্ত। তাহলে প্রশাসনকেই দায় নিতে হবে। ক্ষমতাসীনদের দমন-পীড়নের মুখে মার খেয়ে তৃণমূলের নেতাকর্মীরা সাময়িক চুপ থাকতে পারে, কিন্তু শক্তি সঞ্চয় করে তারা আবার ফিরে আসবে। সেটাই ঘটছে এবার। এটা হচ্ছে ক্ষমতাসীনদের সম্ভাব্য পতনের তৃতীয় আলামত। তারা পারছে কারণ জনসমর্থন তাদের বিরুদ্ধে নয়, ক্ষমতাসীনদের বিপক্ষে সরকার ও প্রশাসন যেখানে সহিংস ও সন্ত্রাসী সেই ক্ষেত্রে আন্দোলনকারীদের নিয়ক্ষমতান্ত্রিকতা বা আইনের বিধান মেনে চলার কথা বলা হাস্যকর। গাড়ি পোড়ানো ও পুড়িয়ে মানুষ হত্যা করার নজির খুবই নিন্দনীয় কাজ। অতীতে এ কাজ আওয়ামী লীগ করেছে, তারাই প্রথম নজির সৃষ্টি করেছিল। তার অনুকরণ নিন্দনীয় কোনো সন্দেহ নাই। কিন্তু বোঝা মুশকিল এটা ক্ষমতাসীনরা নিজেরাই কুকাণ্ড করে বিরোধী দলের ওপর চাপিয়ে দিচ্ছে কি না। জনগণ যখন সরকারের ওপর বিশ্বাস হারায়, তখন এভাবেই চিন্তা করে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানের খবর এসে পৌঁছাচ্ছে। ভাঙচুর-অগ্নিসংযোগ ও আতঙ্কগ্রস্ত মানুষের পালিয়ে যাওয়ার দৃশ্য একাত্তরের মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। এর আগে সাতীরায় একই ধরনের অভিযানে ভারতের সীমান্তরী বাহিনীর অংশগ্রহণের অভিযোগ উঠেছিল। সত্য কি মিথ্যা সেটা ভিন্ন তর্ক। মানুষ বিশ্বাস করেছে। কথা হোল, দেশের আইনশৃংখলা বাহিনী তাদের নিজেদের নাগরিকদের ওপর এই ধরনের যুদ্ধাভিযান চালায়, সেটাই বিস্ময় ও সন্দেহ তৈরি করে। পত্রিকার রিপোর্ট হচ্ছে, “সকাল থেকে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর একাধিক দল বিভক্ত হয়ে অভিযান শুরু করে। পুরো উপজেলায় পরিচালিত হয় এ অভিযান। অভিযানে বিভিন্ন বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এতে কমপে ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছাই হয়েছে বাড়ির আসবাবপত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরো এলাকা এখন পুরুষশূন্য। এলাকার সকল দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত এসব এলাকা সন্ত্রাসমুক্ত না হবে ততণ তাদের অভিযান অব্যাহত থাকবে” (দেখুন দৈনিক মানবজমিন ১৬ জানুয়ারি ২০১৫)। অভিযানে ২৫ জামায়াত-বিএনপির কর্মীকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মতিউর রহমান (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মতিউর রহমান শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। এটা সম্ভবত স্পষ্ট যে বিরোধী দলের কর্মসূচি কেবল একটি কারণেই ব্যর্থ হতে পারে, যদি খালেদা জিয়া আন্দোলনে অবিচল না থেকে কোন প্রকার দোদুল্যমানতা প্রদর্শন করেন। আমার অনুমান পিছু হটে আসা তাঁর পক্ষে এখন আর সম্ভব নয়। তাঁকে গ্রেফতার করলেও তিনি তৃণমূলে যে সংবাদ পৌঁছয়ে দেবার, সেটা খানিক পেরেছেন। ফলে তাঁর চার দিকে ঘিরে থাকা জাতীয় নেতৃবৃন্দ তাঁর কর্মসূচি এর আগে যেভাবে বানচাল করে দিয়েছিল, তিনি অবিচল থাকলে সেটা আর সম্ভব হবে না। আন্দোলনের নেতৃত্ব অপোকৃত তরুণদের হাতে চলে যাবে। বাংলাদেশের রাজনীতির জন্য তার পরিণতি কী দাঁড়াবে, সেটা বলবার সময় আসে নি। তবে অবরোধ আন্দোলন আরো এক স্তর তীব্র হলে সেটা পরিষ্কার হয়ে যাবে বলে আমার ধারণা। আপাতত আমরা বোমা হাতে সন্দেহে কাউকে হত্যার চিন্তায় গভীর ভাবে উদ্বিগ্ন। একে ক্ষমতাসীনদের পতনের আওয়াজ গণ্য করলেও এই ধরনের মানবাধিকারবিরোধী চিন্তার নিন্দা জানানো আমাদের কর্তব্য।
ফরহাদ মজহার: কবি, কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক
ই-মেইল : farhadmazhar@hotmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 18
(42)
- সীমান্ত চুক্তি অনুমোদনের উদ্যোগ নেবে ভারত
- ‘আমাগো ছেলেমেয়েরে মাইরা হেরা রাজনীতি করব?’ by মান...
- দগ্ধ কনস্টেবলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
- ‘হাত দুইটা ভালো হবে তো’ -রিক্সাচালক ফজলুর আকুতি by...
- বিভিন্ন দেশে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪
- বেলজিয়ামে সেনা মোতায়েন
- পদ্মায় বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার- নেপথ্যে আ.লী...
- লোকসংস্কৃতি- বনবিবি by আহাদ হায়দার
- যৌথ বাহিনীর অভিযানে শিবগঞ্জে আতঙ্ক- চাঁপাইনবাবগঞ্জ...
- ক্যাফেতে প্রাণের ফোয়ারা by শিহাব জিশান
- পুড়ছে স্বপ্ন আর সম্ভাবনা- হরতাল–অবরোধে ১৩ দিনে বা...
- নীল জলে ভাসমান ছেঁড়াদিয়া by আব্দুল কুদ্দুস
- প্রকৃতিকে বাঁচিয়ে রেখেই স্থাপনা নির্মাণ- শেষ হলো ...
- আবারও বাজারে এল সোনিয়ার সেই বিতর্কিত আত্মজীবনী লাল...
- দেশ ছাড়লেন রাজাপাকসের দুই ভাই
- বেলজিয়ামে জঙ্গিবিরোধী অভিযান
- ফ্রান্সে এবার বোমাতংক, জিম্মিভয়
- ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে- দিনে পুলিশ, সন্ধ্যায় ফাঁকা ...
- রাজধানীতে পুলিশের বাস লক্ষ্য করে পেট্রল বোমা, আহত ১৩
- স্থবির আমদানি-রপ্তানি- স্থলবন্দরে আটকা শত শত ট্রাক
- টাকা কীভাবে শোধ দেবেন ফজলুর?- চট্টগ্রামে পেট্রলবোম...
- বিজিবিপ্রধানের বক্তব্য মানবাধিকার লংঘন নয়, দাবি মি...
- রাজনৈতিক সহিংসতা: দগ্ধ মানুষের কথা
- অবরোধের ১৩ দিন আজ- সহিংসতার শিকার সাধারণ মানুষ by ...
- অনীকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- থমকে যাচ্ছে সিলেটের নগর উন্নয়ন by চৌধুরী মুমতাজ আহমদ
- দেখলেই গুলি? by ফরহাদ মজহার
- বিপ্লবী তিনটি গানের জন্ম হয়েছিল কিভাবে
- গোবিন্দ হালদার আর নেই by পরিতোষ পাল
- কন্যাকে মাটিতে পুঁতে জীবন্ত হত্যার চেষ্টা
- বৃষ্টিতে দুর্ভোগ আখেরি মোনাজাত আজ by ইকবাল আহমেদ স...
- জিএসপি ফিরে পেতে আরও অনেক কাজ করতে হবে
- আলোচনায় বসতেই হবে -এরশাদ
- অস্ত্রের জনপদ রূপগঞ্জ
- জাতীয় সংলাপের আহ্বান নাগরিক ঐক্যের
- গোয়েন্দাদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ারে...
- কারাগারে মানবিক বিপর্যয়ের আশঙ্কা- ধারণ ক্ষমতা ২৯০০...
- বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান স্টুয়ার্ট স্টিভেন...
- রাভিনা শামদাসানির বিবৃতির নেপথ্যে-
- ৩০০ মামলা আসামি ৬০০০০ গ্রেপ্তার ৭০০০ by কাফি কামাল
- নারী কর্মকর্তার প্রবঞ্চনার ফাঁদে বাংলাদেশী অভিবাসী
-
▼
Jan 18
(42)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment