চিত্র বিচিত্র- ভালোই আছে জিরাফশাবক

ফোরিডার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে জন্ম নেয়া এঁড়ে জিরাফশাবক বেশ ভালোই আছে। মায়ের সাথে আনন্দে দিন কাটছে তার।
তবে তাকে কখন দর্শকদের সামনে হাজির করা হবে সে ব্যাপারে  চিড়িয়াখানার রক্ষক সিদ্ধান্ত নেবেন। মেলবোর্নের ব্রেভার্ড জুয়ের নারী মুখপাত্র শেলি জাফ্রানিয়েক বলেন, গত সপ্তাহে জোহারি নামে একটি জিরাফ এ এঁড়ে শাবকটির জন্ম দেয়। শাবকটির ওজন ১৫৯ পাউন্ড। কোনো সমস্যা ছাড়াই সে উঠে দাঁড়াচ্ছে, হাঁটছে। তবে চিড়িয়াখানার জিরাফ পালের সাথে তাকে প্রদর্শন করা যাবে কি না সে ব্যাপারে জুকিপারই সিদ্ধান্ত নেবেন। সূত্রঃ ইউপিআই।