Wednesday, August 22, 2012
সরেজমিন-এই মাংস খাচ্ছি আমরা!
সরেজমিন-এই মাংস খাচ্ছি আমরা!
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের 'পশু জবাই ও মাংস পরীক্ষা' নীতিমালায় বলা হয়েছে, 'জবাইখানায় পশু রাখার শেড থাকতে হবে। সেই শেড শীতাতপ নিয়ন্ত্রিত হতে হবে এবং ঝুলিয়ে গরুর চামড়া ছাড়াতে হবে যাতে মাটি স্পর্শ করতে না পারে। কমপক্ষে তিন দিন পশু রেখে ডাক্তারি পরীক্ষায় সার্টিফিকেট মিললেই জবাইয়ের জন্য নেওয়া হবে।
চাকু দিয়ে চামড়া তোলা যাবে না, পুলিং চেইন ব্যবহার করতে হবে। জবাই করার পর মাংস কুলিং অবস্থায় আট থেকে ২৪ ঘণ্টা রাখতে হবে যাতে মাংসের ওপর চর্বির কোটিং পড়ে। এতে মাংস জীবাণুমুক্ত থাকবে। প্রসেসিং রুমে প্যাকেটিং করার আগে ভেটেরিনারি সার্জন পয়জন ও অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য পরীক্ষার পর সার্টিফিকেট দেবেন এটা বাজারজাত হবে কি না। বাজারজাতের উপযুক্ত হলে সিলম্যান গরু, মহিষ, ছাগল, ভেড়ার জন্য আলাদা আলাদা সিল দেবেন। সিটি করপোরেশনের চার্জ হিসেবে গরুর জন্য ৫০ টাকা, মহিষের জন্য ৭৫ টাকা, ছাগল/ভেড়ার জন্য ১০ টাকা করে দিতে হবে। প্রত্যেক জবাইখানায় আট ঘণ্টা হিসেবে প্রতি শিফটে একজন ভেটেরিনারি ডাক্তার, হুজুর, পরিদর্শক, সিলম্যান এবং ক্লিনার থাকবে।' এভাবে পশু জবাই হলেই কেবল স্বাস্থ্যসম্মত মাংস পাওয়া যাবে। জানা গেছে, এ নীতিমালার শর্ত মেনেই জবাই স্ল্যাবের ইজারাদার ইজারা নেন।
সরকার অনুমোদিত জবাইখানার বাইরে এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পশু জবাই করাকে শাস্তিযোগ্য অপরাধ বিধান রেখে গত বছরের ২৪ আগস্ট 'পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল' ২০১১ পাস হয়েছে। এ বিলে বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে পশু জবাই করতে পারবে না। আইন লঙ্ঘনকারী ব্যক্তির ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ অনুসারে বিচার হবে। বিচারে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে অনূর্ধ্ব এক বছর বিনা শ্রম কারাদণ্ড অথবা নূ্যনতম পাঁচ হাজার এবং অনূর্ধ্ব ২৫ হাজার টাকা আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
পাঠক, এবার চলুন কালের কণ্ঠের প্রতিবেদকদের সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঢাকার প্রধান কয়েকটি জবাইখানায় ঘুরে দেখা যাক বাস্তবে কিভাবে পশু জবাই হচ্ছে এবং কী মাংস সবাই খাচ্ছি। দুই বছর আগেও একবার আমরা সরেজমিন অনুসন্ধানে দেখেছিলাম জবাইখানাগুলোর ভয়াবহ চিত্র। এবার দেখা যায়, পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, বরং আরো খারাপ হয়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেট : রবিবার ভোর পৌনে ৪টা। লম্বা স্যাঁতসেঁতে ঘরে গোটা পঞ্চাশেক ছোট আকারের রুগ্ণ গরুর পাশে বাঁধা চারটি মহিষ। তিনটি গরু মৃতের মতো সোজা হয়ে মেঝেতে পড়ে আছে। এক যুবক ও এক কিশোর ওই ঘরে ঢুকে একটি মহিষের সব পা বেঁধে ফেলে। এরপর মহিষটিকে ধাক্কা দিয়ে ফেলে যুবক ছোট একটি ছুরি দিয়ে একাই জবাই করেন। কোনো দোয়া পড়তে শোনা গেল না। ছুরি চালানো হলো বেশ কিছু সময় ধরে। মহিষটির ধড় তখনো কাঁপছে। এরই মধ্যে চামড়া ছাড়ানো শুরু করেন জবাইকারী যুবক। মিনিট পাঁচেকের মধ্যে বালতি ও ছুরি হাতে ঢোকেন আরেক তরুণ। রোগা চেহারা, চোখ ঘুমে ঢুলুঢুলু। মেঝেতে পড়ে থাকা একটি গরুকে ধরে দেখলেন তরুণটি। গরুর সাড়া নেই। এবার এক বালতি পানি ছিটিয়ে দিতেই নড়ে ওঠে গরুটির কান। এবার মৃতপ্রায় গরুটির মাথা টেনে ড্রেনের পাশে আনা হয়। এরপর এক পা দিয়ে গলার ওপর চেপে ধরে একটি ছোট ছুরি ১০ বার চালানো হয় গরুটির গলায়। এবারও কোনো দোয়া পড়তে দেখা বা শোনা গেল না কাউকে। কয়েক সেকেন্ডের মধ্যেই গরুটির চামড়া ছাড়ানোর জন্য কয়েকটি ঘা দেওয়া হয়। এর পাঁচ মিনিটের মধ্যে আরেকটি মৃতপ্রায় গরু একই কায়দায় জবাই করেন তরুণ কসাই।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট নতুন কাঁচাবাজার এলাকায় ঢাকা সিটি করপোরেশনের পশু জবাই স্ল্যাবে (জবাইখানা) এভাবেই পশু জবাই শুরু হয়ে চলল সকাল পর্যন্ত। সকাল ৭টা পর্যন্ত দেখা মেলেনি সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, মোল্লা, সিলম্যান বা ক্লিনারের।
একের পর এক মৃতপ্রায় গরু জবাইকারী তরুণটির নাম আরশাদ। থাকেন জেনেভা ক্যাম্প এলাকায়। গরু জবাই করছেন সাত বছর ধরে। আরশাদ জানালেন, তিনি কৃষি মার্কেটের মাংস ব্যবসায়ী গুড্ডুর গরু জবাই করছিলেন। এক রাত কাজের মজুরি ৩০০ টাকা। জবাইয়ের উদ্দেশ্যে জড়ো করা গরু-মহিষগুলো মার্কেটের ব্যবসায়ী মুন্না, গুড্ডু, কাইউম, পারভেজ ও গোলাম মোস্তফার। আরশাদের দাবি, দুই দিন আগে আনার পর গরুগুলো ভালোই ছিল। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। জবাইখানায় হুজুর ও চিকিৎসক আছে কি না জানতে চাইলে আরশাদ বলেন, 'শুনছি আছে। দেখি নাই'। দোয়া না পড়ে জবাইয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে আরশাদ বলেন, 'বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলছি তো। আর আমি তো দুইবার পোচ দিছি।'
এরই মধ্যে বৃষ্টি শুরু হলে জবাইখানায় গোবর, উচ্ছিষ্ট, রক্ত ও বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে যায়। ছড়াতে থাকে দুর্গন্ধ।
কসাইরা বলেন, তাঁদের কসাইখানায় জবাই করার কোনো 'হুজুর' নেই। চিকিৎসক আছে শুনেছেন, তবে কেউ দেখেননি। আর সকালে সিল দিতে আসবেন একজন 'ম্যানেজার'। তিনি জবাইয়ের জন্য নির্ধারিত ফিও তুলবেন। তবে এই সিলও স্রেফ আনুষ্ঠানিকতা।
গুড্ডু কসাই মহিষের মাংস কেটে ভাগ করলেন। তাঁর সহযোগী সুজন তা নিয়ে গেলেন পাশের মার্কেটে। সুজন কালের কণ্ঠকে বলেন, 'এইটা গোলাম মহাজনের মহিষের মাংস। মাংসের সিল লাগে না।' জবাইখানার পাশের এক মুদি দোকানদার জাহিদ বলেন, 'এখানে মহিষ জবাই হলেও মার্কেটে গিয়া পাইবেন না। সিল মারে সব গরুর। আমরা তো এইসব দেখতাছি বহুদিন ধইরাই।'
কাপ্তানবাজারেও অস্বাস্থ্যকর পরিবেশ : শনিবার রাত পৌনে ২টা। পাঁচ যুবক কসাই কাপ্তানবাজারে নোংরা পরিবেশেই জবাইখানায় পশু জবাই শুরু করলেন। দুই কসাই একটি মহিষ জবাই করতে না করতেই বাকি তিনজন প্রায় বিশটি খাসি জবাই করে ফেলেন। দেলোয়ার নামে এক কসাই বলেন, জবাই করার সময় সিটি করপোরেশনের লোক থাকার ব্যাপারে তিনি জানেন না।
শনিবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ জবাইখানায় থেকে ঢাকা সিটি করপোরেশনের মোল্লা, চিকিৎসক বা পরিদর্শকসহ কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। সিল ছাড়াই পশুর মাংস বহনকারী ভ্যানগুলোকে বেরিয়ে যেতে দেখা গেল। সিটি করপোরেশনের লোক কোথায় আছে জানতে চাইলে কেউ বলেন ওপরে শুয়ে আছে, কেউ বলেন মাঝেমধ্যে আসে।
মিরপুরে দেখার কেউ নেই : শনিবার রাত ২টা। মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারে ডিসিসির জবাইখানা গরু-মহিষে ঠাসা। দুর্গন্ধময় নোংরা পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছে প্রায় ১৫০টি পশু। রাত ৩টা ৪৫ মিনিটে সেখানে ঢোকেন কয়েকজন যুবক। একজনের নাম আলতাফ হোসেন। পরনে হাফপ্যান্ট, কোমরে গামছা। আলতাফ একাই একটি মহিষের পা বেঁধে মেঝেতে ফেলে দেন। এরপর মাথার দিকটা ধরেন তাহের নামের আরেকজন। অনেকটা মহিষের ওপর চড়ে হাতে থাকা পাঁচ ইঞ্চি (আনুমানিক) ছুরি দিয়ে জবাইয়ের কাজ সেরে ফেলেন আলতাফ। জবাইয়ের এক ফাঁকে এ প্রতিবেদককে আলতাফ জানান, আগে হুজুর ছিলেন একজন। তবে বেশ কয়েক বছর ধরে আলতাফই জবাই ও মাংস প্রস্তুতের কাজ করে আসছেন।
এখানেও দেখা গেল কসাইখানায় ঘিনঘিনে পরিবেশ। গরু ও মহিষ জবাই করে মাংস একসঙ্গে মিশিয়ে রাখা হচ্ছিল। পাশেই খোলা গোসলখানা। সাবান আর শ্যাম্পুর পানি গিয়ে পড়ছিল মেঝেতে রাখা মাংসের ওপর। কেউ বা জুতা পরেই মাংসে পা দিচ্ছে। এ কসাইখানায়ও ভেটেরিনারি কর্মকর্তা, পরিদর্শক, মোল্লা বা ক্লিনারের দেখা মেলেনি।
মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক যুবক জানান, এ কসাইখানায় প্রতিদিন ১৫০-২০০ পশু জবাই করা হয়। এর পুরো দেখভালের কাজটি তিনি করে থাকেন। সকালে এসে ডিসিসির লোকজন তাঁর কাছ থেকে টাকা বুঝে নেন। পশু জবাই করতে স্বাস্থ্য কর্মকর্তার সিল লাগে- এমন এক কথার উত্তরে রুবেল বলেন, 'ভাই, এখানে কোনো স্যার আসেন না। সব কাজ আমাকেই করতে হয়। সিলও আমার কাছে আছে। আমি আগে নিজে সিল দিতাম। এখন সিলও লাগে না। স্যারের কাছে ঠিকমতো টাকা দিলেই হয়।'
কারওয়ান বাজারে সবই মহিষ : রবিবার ভোর সাড়ে ৫টা। কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ১ নম্বর গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল নোংরা মেঝেতে জবাই করে ফেলে রাখা কয়েকটি মহিষের মাংস কাটছেন কয়েকজন। পেছনের ফটকের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে দুটি মহিষ। পাশেই বসে ছোট মাংস বেছে আলাদা করছিলেন একজন। মোসলেম মোল্লা নামের ওই ব্যক্তি কালের কণ্ঠকে বলেন, কারওয়ান বাজারে কোনো গরু জবাই হয় না। ভোর ৪টার আগেই গতকাল সেখানে জবাই হয়েছে অন্তত ২০টি মহিষ। দোকানগুলোতে গরুর মাংস বলে যা বিক্রি হচ্ছে, তা সবই মহিষের। মোসলেম জানান, বিভিন্ন কৌশলে মহিষের মাংস এমনভাবে সংরক্ষণ করা হয়, যাতে গরু না মহিষের, বোঝা যায় না। তিনি তেজগাঁও থেকে হালিম তৈরিতে ব্যবহারের জন্য ছুটা মাংস কিনতে এসেছেন। রমজানে এ মাংসের ব্যাপক চাহিদা। প্রতি কেজি ৮০-৯০ টাকা।
মার্কেটে ঢুকে দেখা গেল, প্রতিটি মাংসের দোকানে গরুর মাংস ২৭৫ টাকা ও মহিষের মাংস ২৫০ টাকা লেখা আছে। দুই ধরনের মাংস আছে বলে দাবি করেন বিক্রেতারা। রবিউল নামে এক কসাই বলেন, মহিষের মাংস থেকে পাঁজরের হাড়গুলো ফেলে দেওয়া হয়। বড় শরীরকে আড়াআড়ি ভাগ করা হয়। এতে গরু না মহিষ বোঝার উপায় থাকে না।
ইউসুফ নামে এক কলিজা বিক্রেতা অকপটে স্বীকার করেন, তাঁর কাছে যত কলিজা আছে, সবই মহিষের। দাঁড় করিয়ে রাখা মহিষ দুটোকে ভোর পৌনে ৬টার দিকে নিয়ে যাচ্ছিল রাখাল উজ্জ্বল। তার ভাষ্য, 'এখানে ২০-২২টা মহিষ জবাই হইছে। গরু একটাও হয় না।' যে মহিষ দুটি উজ্জ্বল নিয়ে যাচ্ছিল, সেগুলো কারওয়ান বাজারের সবচেয়ে বড় মাংস ব্যবসায়ী চান মিয়ার। গরু জবাই হয়েছে কি না, জবাই কিভাবে হয় জানতে চাইলে চান মিয়া বলেন, 'আরে ভাই, ১০-১৫টা গরু তো জবাই হইল।' পরক্ষণে প্রমাণ উপস্থাপন করে আবার প্রশ্ন করা হলে বিব্রত চান মিয়া বলেন, 'গরুই মহিষ, মহিষই গরু।' এরপর সটকে পড়েন তিনি। আলাউদ্দিন ও জাহাঙ্গীর নামে অন্য দুই ব্যবসায়ীকে প্রশ্ন করা হলে তাঁরাও জবাব এড়িয়ে যান।
অবৈধ জবাইখানা : ভোর ৫টা। মোহাম্মদপুর টাউন হলের কাঁচাবাজারের মাংসের দোকানের সামনে যেতেই দেখা গেল ১৭টি গরু ও দুটি মহিষ জবাই করে ফেলে রাখা হয়েছে নোংরা পরিবেশে। কয়েকজন চামড়া ছাড়াচ্ছেন। কেউ কেউ মাংস কাটছেন। ব্যবসায়ীদের গড়ে তোলা ওই কসাইখানায় অবৈধভাবে গরু জবাই-পরবর্তী কার্যক্রমের ছবি তুলতে গেলে বাধা দেন কয়েকজন। কালের কণ্ঠের আলোকচিত্রীকে মার্কেট থেকে বের করে দেন তাঁরা। আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, 'ভাই, আমরা ঠিকমতোই জবাই করি। ইন্সপেক্টর আহে।' ব্যবসায়ীরা জানান, জেনেভা ক্যাম্প, রায়েরবাজার, শ্যামলীসহ আশপাশের কয়েকটি জায়গায় গরু-মহিষ জবাই হয়। এগুলো সবই অবৈধ, অবস্থা আরো খারাপ।
মিরপুরেও ডিসিসির বৈধ জবাইখানা ছাড়া কয়েকটি অবৈধ কসাইখানার সন্ধান পাওয়া যায়। এগুলোর বেশির ভাগই পাবলিক টয়লেটের পাশে! গাবতলী পশুর হাট ও মিরপুর-১ নম্বর শাহ আলী আবাসিক হোটেলের নিচ তলায়ও রয়েছে অবৈধ জবাইখানা। এ দুটিই পাবলিক টয়লেটের গা ঘেঁষে। শনিবার রাত আড়াইটায় কথা হয় গাবতলী পশুর হাটে পাবলিক টয়লেটে দায়িত্বরত সবুজ নামের একজনের সঙ্গে। তিনি জানান, জবাইখানাটি পরিচালিত হয় হাট ইজারাদারের তত্ত্বাবধানে। এখানে প্রতি রাতে ৬০ থেকে ৭০টি পশু জবাই হয়। প্রতিটি পশু থেকে ১০০ টাকা নেওয়া হয়।
উত্তরার আজমপুর কাঁচাবাজারেও অনুমোদন ছাড়া গরু ও খাসির মাংস বিক্রি করা হচ্ছে। রাজউক কলেজের বিপরীতে প্রতি শুক্রবার অর্ধশতাধিক ছাগল ও ১০টি গরু জবাই হয়। মাংস বিক্রেতা আয়নাল বলেন, 'এ এলাকায় তো কোনো জবাইখানাই নেই। এখানে ডাক্তারি পরীক্ষা করানো হয় না। এখন পর্যন্ত কোনো ঝামেলাও পোহাতে হয়নি। বর্জ্যগুলো ডাস্টবিনে ফেলে দিই।'
কর্মকর্তারা বলেন : সকাল ৭টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের পশু জবাইখানায় আসেন সিলম্যান আবদুল মজিদ। মজিদ দাবি করেন, রাত ৩টা থেকেই তিনি ছিলেন জবাইখানায়। আগেই নিয়ে যাওয়া মহিষের মাংসগুলো দোকানে গিয়ে সিল দেওয়া হবে বলে জানান তিনি। মজিদ বলেন, সেখানে তিনি ও পাঁচজন ক্লিনার ছাড়া আর কোনো স্টাফ নেই। আগে হুজুর ও চিকিৎসক ছিলেন। এখন নেই। স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ মাহমুদ ও ভেটেরিনারি ইন্সপেক্টর হুমায়ুন কবির তদারক করতে আসেন। তবে কখন তাঁরা আসেন তা জানাতে পারেননি আবদুল মজিদ।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৫-এর ভেটেরিনারি পরিদর্শক হুমায়ুন কবির বলেন, 'আমাদের লোকবলের খুবই অভাব। তাই সবকিছু তদারক করা সম্ভব হয় না। আমি মোহাম্মদপুর জবাইখানায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত থাকি। এরপর তো আর থাকতে পারি না। জবাইখানার শেড ভেঙে গেছে। বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাও খুব খারাপ। প্রশাসক সাহেব রোজার আগে কথা দিয়েছিলেন দুই মাসের মধ্যে শেড সংস্কার করে দেবেন; কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি।' মৃতপ্রায় গরুর ব্যাপারে বলেন, 'আপনারা যে গরুগুলো দেখেছেন এগুলো হারিয়ানা জাত। দেখতে একটু ছোটই হয়, তবে রোগা নয়।'
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর-উন-নবী বলেন, 'বর্তমান জবাইখানাগুলো স্বাস্থ্যকর নয়। গাবতলীতে আধুনিক জবাইখানা হওয়ার কথা রয়েছে; কিন্তু জায়গা বের করা সম্ভব না হওয়ায় সেটা করা যাচ্ছে না। উত্তরে স্বাস্থ্য বিভাগে লোকবল খুবই কম। ভেটেরিনারি সার্জন পর্যন্ত নেই। লোকবল চেয়ে আমরা মন্ত্রণালয়কে বারবার বললেও এখন পর্যন্ত দেওয়া হয়নি।'
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল হারুন বলেন, 'একজন মাত্র ভেটেরিনারি কর্মকর্তা থাকায় তাঁর পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। এ বিষয়ে আমারা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। আশা করছি এর সমাধান খুব শিগগিরই হয়ে যাবে।' পরিদর্শক ও সিলম্যান কসাইখানায় উপস্থিত না থাকার ব্যাপারে তিনি বলেন, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
(প্রতিবেদন করেছেন রেজোয়ান বিশ্বাস, এস এম আজাদ, রাব্বী রহমান, তোফাজ্জল হোসেন রুবেল, শরীফুল আলম সুমন ও মাসুদ রানা)।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1763)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 22
(100)
- প্রিন্স হ্যারির নগ্ন ছবি, ভিডিও ফাঁস
- ঐতিহ্য রক্ষা নয়, কেবলি টাকা কামানোর বাহন by আশরাফু...
- মোমের মুর্তি হয়ে থাকবেন শ্রীদেবী
- ধৈর্য ও সংযমের মাস রমজান by মাওলানা এম এ করিম ইবনে...
- রোহিঙ্গা ইস্যুতে আবার চাপে বাংলাদেশ-ওআইসিতে আলোচনা...
- হিযবুত তাহ্রীরের ৩৫ কর্মী গ্রেপ্তার
- এটিএম বুথে ঈদের চাপ অর্থ মিলবে তো ছুটিতে! by শেখ শ...
- আন্দোলনে মেডিক্যালে ভর্তীচ্ছুরা রিট-বিক্ষোভ
- সরেজমিন-এই মাংস খাচ্ছি আমরা!
- মেক্সিকোয় মেয়রকে গুলি করে হত্যা
- বন্ধুতা
- বন্ধুত্ব, সে তো চিরদিনের
- ফ্যাশন সচেতন তরুণ প্রজন্ম
- আত্মহত্যার অন্যতম কারণ বিষণ্ণতা
- এ্যালার্জিক রাইনাইটিস
- আপনি কি চান আপনার একটি জিনিয়াস বাবু জন্ম নিক
- এ্যাপথাস স্টোমাইটাইটিস
- বেশি বয়সে অবসাদ
- চলে গেলেন শাফায়াত জামিল
- বস্তি উচ্ছেদ
- শোকাবহ আগস্ট এবং ঈদের পরের রাজনীতি by ড. হারুন রশীদ
- আওয়ামী ভেকধারীই আওয়ামী লীগের ক্ষতি করছে সাবধান by ...
- মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে by অধ্যক্ষ এম.এ...
- পানির দেশে পানির তৃষ্ণা- আমির খান- অনুবাদ : এনামুল হক
- ড. ইউনূস ॥ দারিদ্র্যমুক্তির পথপ্রদর্শক না গরিব শোষ...
- মুক্তিযুদ্ধের নাটক উত্তরবংশের উদ্বোধনী মঞ্চায়ন- সং...
- স্থগিতাদেশ প্রত্যাহারে সরকারের আবেদনের আংশিক শুনান...
- মেডিক্যালে ভর্তিতে পরীক্ষার দাবি, সড়ক অবরোধ, মানবব...
- জুতোর বাজারও জমে উঠেছে, শতাধিক মডেল ও ডিজাইন- ঈদ ব...
- সুঁই সুতোয় নিপুণ কাজ তৈরি হচ্ছে বাহারি থ্রিপিস শাড়...
- আমি উসাইন বোল্ট নই- ওবামা
- পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে সময় বেঁধে দেওয়ার দাবি
- পার্লামেন্ট অভিমুখে মিছিল যোগগুরু রামদেব আটক
- দেশ ও জনগণের স্বার্থেই এ সিদ্ধান্ত : মুরসি-সেনা কর...
- ইরানে ভূমিকম্প-মৃতের সংখ্যা বেড়ে ৩০৬ ত্রাণ তৎপরতা ...
- জালিয়াতির মাধ্যমে অর্থ লুট-দৃষ্টান্তমূলক শাস্তির দ...
- মেডিক্যালের ভর্তি পদ্ধতি-স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
- বিশেষ সাক্ষাৎকার : হাসানুল হক ইনু-দ্রব্যমূল্য নিয়ন...
- চরাচর-আলো ছড়ানো বোমাবাতি by ফাহমিদা আক্তার রিম্পি
- কথা সামান্যই-চীন কী করে এত মেডেল জিতল by ফজলুল আলম
- কল্পকথার গল্প-জানমাল নিজ দায়িত্বে রাখুন by আলী হাবিব
- সময়ের প্রতিধ্বনি-বঙ্গবন্ধুর বাংলাদেশ ও ড. ইউনূস by...
- তাকওয়া অর্জনের মাস রমজান by মাওলানা এম এ করিম ইবনে...
- বিএনপিতে জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য মতবিরোধ by শরীফ...
- কাদের মোল্লা আমার স্বামীকে খুন করেছে- যুদ্ধাপরাধী ...
- আন্তর্জাতিক ট্রাইব্যুনাল স্বাধীন করে দেয়ার দাবি পা...
- উত্তরাঞ্চলে পুনরায় সংগঠিত হচ্ছে জঙ্গীরা!- কেন্দ্রস...
- পান্থপথে রেস্তরাঁ থেকে ৩৫ হিযবুত জঙ্গী গ্রেফতার- গ...
- রোহিঙ্গা উদ্বাস্তু বিষয়ে ঢাকাকে চাপ না দিয়ে মিয়ানম...
- ঈদ বকশিশের নামে পরিবহন সেক্টরে তোলাবাজি ॥ বেপরোয়া ...
- ঈদে কয়েক পদ চিকেন বুখারা
- ঈদের সাজে বসার ঘর
- ঈদে ঘরের রং
- ঈদে মেহেদির ছড়াছড়ি
- ঈদে ত্বকের যত্নে
- ঘরে বাইরে ঈদ উৎসবে by তাহমিনা মিলি
- ঈদের বাড়তি বিড়ম্বনা
- বাংলাদেশে খাদ্য নিরাপত্তা
- রিপোর্টারের ডায়েরি- বলী খেলা একটি আফসোস এবং ...
- ভোগান্তিবিহীন নিরাপদ যাত্রার আশায় ... by নিয়ামত হ...
- ঈদে বাড়ি ফেরা-'টিকিট আছে, তবে ভিআইপিদের জন্য' by ফ...
- লন্ডনে রোহিঙ্গা বিক্ষোভের মুখে শেখ হাসিনা
- শিক্ষক সুব্রত হত্যা মামলা-হাইকোর্টের আদেশ অমান্য, ...
- টিআইবির গবেষণা প্রতিবেদন-হিসাব মহানিয়ন্ত্রক অফিসে ...
- আমানত শাহ্ লুঙ্গি অলিম্পিক আপডেট-বোল্টের অমর কীর্ত...
- মেডিক্যালে ভর্তিতে আর পরীক্ষা নেওয়া হবে না-জিপিএ দ...
- যাত্রাবাড়ীতে ফ্লাইওভারের নিচের সড়ক যেন ডোবা by জসী...
- সিডনির মেলব্যাগ ॥ সর্বজনীন প্রবাসী উৎসবের আশাবাদ ও...
- যারা আছেন হৃদয়পটে by ফকির আলমগীর
- সুস্থ শিক্ষক-ছাত্র রাজনীতির প্রত্যাশায় by আবদুল ম...
- কক্সবাজার বিমানবন্দরের ঠিকাদার নির্বাচন-অর্থমন্ত্র...
- দুর্নীতির মূলে বিটিসিএল!-সচিবের দাবি, প্রমাণ পাওয়া...
- হাইকোর্টের রায় জাল করে ৬ আসামি ছাড়ানোর চেষ্টা by এ...
- ২৩ আগস্ট তফসিল ঘোষণা- গাজীপুর উপনির্বাচন
- যেন হঠাৎই থেমে গেল তারেক মাসুদের স্বপ্নময় পথচলা- ম...
- বিবিয়ানা বিদ্যুত কেন্দ্র নিয়ে সামিটের সঙ্গে মুখোমু...
- মেয়ের অভিনয়ে আসার খবরে অগ্নিশর্মা অমৃতা
- পিলখানা বিদ্রোহ মামলায় ৩৭ জনকে সর্বোচ্চ ৭ বছর কার...
- নির্বাচিত চার শ’ বই ৪০ ভাগ ছাড়ে বিক্রি দুর্লভ সুযো...
- ৫শ’ বছরের ঐতিহ্যের ঈদমেলায় লাখো মানুষের ঢল by শরীফ...
- আশরাফুলের ঈদ কেটেছে পথে ঘাটে, মানুষ টেনে by মুনিফ ...
- হলমার্কের ব্যাংক জালিয়াতির টাকা উদ্ধার কত দূর?
- পাকিস্তানে বন্দি তালেবান নেতার সঙ্গে আফগান কর্মকর্...
- মুম্বাইয়ে বিক্ষোভ ও সহিংসতায় নিহত ২ আটক ২০
- আল বিদা মাহে রমজান by অধ্যাপক মনিরুল ইসলাম রফিক
- বর্ণিল সমাপনীতে পর্দা নামল লন্ডন অলিম্পিকের by জা...
- এবার এমবিবিএস বিডিএসে ভর্তি এসএসসি এইচএসসির ফলের ভ...
- শোকের মাস
- ডিসেম্বরে সৌদি আরবের সঙ্গে জেইসি বৈঠক নিয়ে অনিশ্চয়...
- মীর কাসেম আলীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া...
- ট্রেন চলে না সিডিউল বিপর্যয়, ৩০ ভাগ ইঞ্জিন মেয়াদোত...
- অর্থমন্ত্রী মুহিতের সাফ কথা ॥ দারিদ্র্য ও ক্ষুধার ...
- এরশাদের বৈদেশিক নীতি আ’লীগ- বিএনপি’র চেয়ে স্মার্টঃ...
- ড. ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে দেশের জন্য ক্ষতিকর ॥ ...
- মহাসাগর রক্ষায় জাতিসংঘের 'ওশানস কমপ্যাক্ট' কর্মসূচি
- নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন-কায়রো-ওয়াশিংটনের নিরাপ...
- সিরিয়া সংকট নিয়ে আরব লিগের বৈঠক শেষ মুহূর্তে স্থগিত
- ইরানে ভূমিকম্প-মৃত ২২৭, উদ্ধারকাজ সমাপ্ত
- রেলে খুন-দমন করতে হবে দুর্বৃত্তদের
- মাতৃত্বকালীন ছুটি শেষ ঐশ্বরিয়ার
-
▼
Aug 22
(100)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
দেশে দেশে
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
ফিলিস্তিন
Lead
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
কালবেলা
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
মুসলিম
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
ইউরোপ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
সৌদি আরব
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
আফ্রিকা
মাদক
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
সংখ্যালঘু
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
সৈয়দ আবুল মকসুদ
তুরস্ক
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
হিন্দু
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
স্বাস্থ্য
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
নেপাল
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
কক্সবাজার
এ এম এম শওকত আলী
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
লেবানন
ঐতিহ্য
শিল্প
কুমিল্লা
জীবনযাপন
মুক্তমত
মাহমুদুর রহমান
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
চিকিৎসা
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
Exclusive
মেহেদী হাসান
কলকাতা
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
তথ্য প্রযুক্তি
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
ব্রাজিল
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
ইয়েমেন
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
উত্তর কোরিয়া
জলবায়ু ও পরিবেশ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
কালি ও কলম
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
জাতীয় নাগরিক পার্টি
নিবন্ধ
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উচ্চশিক্ষা
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
জনস্বাস্থ্য
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
প্রযুক্তি
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
কাতার
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আরব আমিরাত বা দুবাই
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
লিবিয়া
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
ইসলাম
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
জোহরান মামদানি
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জলবায়ু পরিবর্তন
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
গণমাধ্যম
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
সোমালিয়া
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
ওমান
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment