আইনপ্রণেতাদের সমর্থন

ব্রিটিশ আইনপ্রণেতারা লিবিয়ায় সামরিক অভিযানে সে দেশের জড়িত হওয়ার বিষয়ে গত সোমবার সমর্থন দিয়েছেন। এদিকে ব্রিটেনের বেশির ভাগ নাগরিক লিবিয়ায় সামরিক অভিযানের বিরোধী।
সোমবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে ৫৫৭ জন আইনপ্রণেতা সামরিক অভিযানের পক্ষে ভোট দেন। মাত্র ১৩ জন আইনপ্রণেতা এর বিপক্ষে ভোট দেন।