ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে অধ্যক্ষসহ গ্রেফতার ৯

ভুয়া প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক অধ্যক্ষসহ নয় ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিজ্ঞাপন দিয়ে পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের মধ্যে একজন অধ্যক্ষও রয়েছেন। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে।