দীঘিনালায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা

খাগড়াছড়ির দীঘিনালায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা ১৫ জুলাই শেষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মেলায় স্থান পায় ১৪টি স্টল। মেলা শুরু হয় ১৩ জুলাই। উদ্বোধনী দিনে শোভাযাত্রা বের করা হয়। এরপর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, গোপাদেবী চাকমা, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম, দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চাকমা প্রমুখ।
খাগড়াছড়ির দীঘিনালায় বৃ​ক্ষমেলায় শিশুসন্তানকে বিভিন্ন প্রজাতির ফল দেখাচ্ছেন একজন দর্শনার্থী l প্রথম আলো