খালেদা জিয়া দুই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৮ই জুন

রাজধানীর বকশিবাজারে অস্থায়ী আদালতে আজ
দুর্নীতি মামলায় হাজিরা দিতে যান বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১৮ই মে নির্ধারণ করা হয়েছে।  আজ বিশেষ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষ্যগ্রহণের পর বিচারক নতুন তারিখ নির্ধারণ করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার। এর আগে গত ৫ই মে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ আদালতে আসামি পক্ষ খালেদা জিয়ার অনুপস্থিতিতে নেয়া জবানবন্দি বাতিলের আবেদন করেন। তবে এ নিয়ে শুনানির পর আদালত না নামঞ্জুর করেন।