চূড়ান্ত জয় পেয়েছে তুরস্কের সামরিক বাহিনী

সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের (ওয়াইপিজি) বিরুদ্ধে প্রায় দুই মাস অব্যহত অভিযানের পর চূড়ান্ত জয় পেয়েছে তুরস্কের সামরিক। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার সময় তুর্কিবাহিনী ও সিরিয়ার বিদ্রোহী সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) যৌথভাবে আফরিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
তুর্কি বাহিনীর এক টুইটার বার্তায় বলা হয়েছে, ‘তুরস্কের সশস্ত্র বাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি আফরিনের সিটি সেন্টার দখলে নিয়েছে।’ ওই এলাকায় কুর্দি গোষ্ঠী কোনো ল্যান্ডমাইন বা অন্য ধরনের বিস্ফোরক পুতে রেখে গেছে কি না- তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে তুর্কি প্রশাসন। সেনাবাহিনীর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, আফরিনের সিটি সেন্টারে তুরস্কের পতাকা টানিয়ে দেয়া হয়েছে। এছাড়া এফএসএ’র শেয়ার করা কিছু ভিডিওতে দেখা গেছে, তারা রাস্তায় আনন্দ করছে, বিজয়ের সংকেত দেখাচ্ছে ও পতাকা উড়াচ্ছে।