গাজীপুরে বাড়িতে ভয়াবহ আগুন

গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় শনিবার রাতে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত পৌণে ১১ টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বাসন সড়ক এলাকায় একটি টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভতে কাজ করছে। ওই বাড়িতে প্রায় ৫০-৬০টি কক্ষ রয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে রাত ১২টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গার্মেন্টস সহ স্থানীয় বিভিন্ন কল-কারখানার স্বল্প আয়ের শ্রমিকরাই এসব রুমে ভাড়া থাকতো।